অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

এই সপ্তাহের অফটপিক [১১.০৭.২০১০-১৭.০৭.২০১০]

এই সপ্তাহের অফটপিক [১১.০৭.২০১০-১৭.০৭.২০১০]

এতদিন ব্লগে অনুপস্থিত থাকার প্রথমেই সবার কাছে দু:খ প্রকাশ করছি। বিভিন্ন কারনে ব্লগে সময় দিতে পারিনি। আশা করি এখন থেকে আবার ব্লগে মনোযোগ দিতে সর্মথ্য হব।

যাহোক এতদিন কি করছি একটু বলে নেই।

৯টা-৫টা চাকুরির পরও আপাতত তিনজন ক্লায়েন্টের কাজ সামলাতে হচ্ছে। এখানে বেশি সময় দিতে হয় না কিন্তু কখনও কখনও ক্লায়েন্টরা বেশ বিরক্ত করে যা সহ্যের বাইরে চলে যায়। এছাড়াও একটু ওয়েবসাইট শুরু করেছি যেখানে শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে লেখা থাকবে। সেখানে আমার একজন ব্লগার প্রয়োজন, যাকে নিয়মিত ওয়ার্ডপ্রেসের উপর লিখতে হবে। জটিল কোনো লেখা নয়, সহজ ভাষায় ওয়ার্ডপ্রেস বিষয়ক যেকোনো লেখা। আপাতত প্রকাশিত হওয়া লেখা প্রতি ২৫ টাকা করে দেয়া হবে। আগ্রহী ব্যক্তিগত যোগাযোগ করুন।

আগামী মাসে আমি আর Tamara Walker মিলে The Blog Clinic ব্যানারে ব্লগিং বিষয়ক একদিনের একটি কর্মশালা আয়োজনের চিন্তা করছি।

আগামী সপ্তাহে শনিবার ও রবিবার ওয়ার্ডপ্রেস আয়োজিত ওর্য়াডক্যাম্প যুক্তরাজ্য ২০১০ এ যোগ দিতে ম্যানচেস্টার যাচ্ছি। আশা করি নতুন কিছু শিখতে পারব। মাইক্রোস্পন্সর হিসেবে ডানের কলামে আমার নাম দেখতে পারবেন ;)

আজ এ পর্যন্তই… আপনারা বলুন আপনাদের কি খবর?

সাথে থাকুন, ভাল থাকুন।

সবার জন্য রইল শুভ কামনা।

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন। Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 29 comments… read them below or add one }

Adnan August 23, 2010 at 12:10 am

হাসান ভাই, গুগলের এফিলিয়েট নেটওয়ার্কিং সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি। যাদের এ্যাডসেন্স একাউন্ট আছে তারা এর মাধ্যমে কোন প্রোডাক্ট সেল করতে পারলে সেই আয় এ্যাডসেন্সের আয়ের সাথে যোগ হবে। এছাড়া ব্লগার নিজেই এ্যাডের সাইজ এবং কি প্রোডাক্টের এ্যাড দেখাবেন সেই বিষয়টি নিয়ন্ত্রন করতে পারবে। অনেক আগে থেকে জানলেও মাঝে ভেবেছিলাম এটি বুঝি বন্ধ হয়ে গেছে। যাই হোক, আপনার মন্তব্য জানতে চাচ্ছি…

লিঙ্কঃ http://businessvartha.blogspot.com/2010/04/google-affiliate-network-to-earn-money.html

Reply

পান্থ বিহোস July 30, 2010 at 9:31 pm

ওয়ার্ডপপ্রেস-এর নতুন ভার্সন ৩.০.১ রিলিজড হয়েছে… :)

Reply

ফাহিম রেজা ( বাঁধন ) July 31, 2010 at 12:39 am

হুম আপডেট মারলাম !!

Reply

Saiful1971 July 30, 2010 at 3:22 am

Via i ain’t a engineer student.i want to bye domain,hosting with design so that i can write blog.
I only want to write,i can’t do web design or setting.if u kindly tell me how much it will cost to buy domain,hosting etc(i know little about them)
with web design and settings.
Please try to inform me

Reply

Adnan July 29, 2010 at 2:11 am

http://articles.sfgate.com/2008-10-26/living/17136276_1_pyramid-scheme-east-san-jose-years-of-hard-work

অদ্ভুদ সুন্দর একটা সাফল্যের গল্প…

Reply

Adnan July 28, 2010 at 10:16 am

বিএনপি আর আওয়ামিলীগ-এই দুইটি রাজনীতিক দলের মধ্যে হাতে গোনা যে কয়জন গুনী রাজনীতিবীদ ছিলেন তাদের মাঝে বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া একজন। গতকাল শবে বরাতের রাতে এই বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ হি ওয়াইন্নালিল্লাহি রাজেউন। আল্লাহ তাকে বেহশত নসীব করুন। সকাল সকাল খবরটা দেখেই মনটা খারাপ হয়ে গেল…

Reply

ফাহিম রেজা (বাঁধন) July 21, 2010 at 2:48 am

হাসান ভাই প্রথমেই সালাম !! আশা করি ভাল আছেন !!
আমি সকল প্রকার টিউটোরিয়াল নিয়ে একটা বাংলা ব্লগ খুলেছি !! জানি না কতটা ভাল হয়েছে ?? অবশ্য ব্যস্তার জন্য ব্লগ এর কাজ সম্পুর্ন শেষ করতে পারিনি , কেমন লাগলো আমার ব্লগ মন্তব্য করে জানাবেন !! আর আমি খুব শিগ্রি ইংলিশ ব্লগ করার প্রস্তুতি নিচ্ছি !! জানিনা সফল হতে পারবো কি না ?? তবে আমার এখন একটাই লক্ষ্য আমার পড়াশুনা ও ব্লগিং করা !!!!

Reply

Rajibul July 13, 2010 at 11:50 am

হাসান ভাই অনেক দিন পড় আপনাকে পাওয়া গেলো। কেমন আছেন। খুব ব্যস্ত আছে মনে হয়। এইতো সময় এখন ব্যস্ত থাকেন পড়ে কিন্তু এত পারবেন না। ওয়ার্ডপ্রেসের নতুন ব্লগটি সবার সাথে শেয়ার করলে আমার মনে হয় অনেকে উপকৃত হবে।

Reply

MS-Technology BD (Pvt.) LTD July 13, 2010 at 1:38 am

হাসান ভাই, ওয়ার্ডপ্রেস এর জন্য লেখা কি বাংলায় হবে নাকি ইংরেজি?

Reply

জিন্নাত উল হাসান July 13, 2010 at 5:16 am

ওর্য়াডপ্রেসের ব্লগটি ইংরেজিতে লেখা হয়েছে

Reply

Ron Mahbub July 12, 2010 at 4:06 pm

শুভ প্রত্যাবর্তন হাসান ভাই|
অনেক দিন পর ফিরলেন| আপনার ওয়ার্ডপ্রেস বিষয়ক সাইট দেখলাম| সুন্দর হয়েছে|
রচনা লিখকদের ভাতা বিষয়ে আদনান এর সাথে আমি ও একমত|

Reply

জিন্নাত উল হাসান July 12, 2010 at 5:17 pm

ব্লগে আপনার প্রশ্নের উত্তর দিয়েছে, গিয়ে দেখে আসুন।

Reply

Adnan July 12, 2010 at 1:27 am

আলহামদুলিল্লাহ হাসান ভাই ফিরে আসলেন তাহলে। কেমন আছেন? গতমাসটা খুব খারপ গেছে। মাত্র ৫টা লেখা তাও সব প্রতিযোগিতা নিয়ে। বেশ কিছু লেখা দেখলাম ড্রাফট অবস্থায় আছে। জলদি কিছু ছেরে দিন। আমি নিজেও একটা লেখায় হাত দিয়েছিলাম। ১৭ তারিখে একটা পরিক্ষার ফাইনাল হবে বলে আপাতত হাত দিতে পারছি না আশা করি শেষ হলে আরেকটি ৩ পর্বের লেখা দিতে পারব…

আর ভাইয়া যদিও ফোনের আলোচনায় বলেছিলেন সাইটটা একদম বিগিনারদের জন্য হবে তারপরো মনে হয় ২৫টাকা করে প্রতিটি লেখা হলে অনেকেই উতসাহি হবেন না। কেননা সেক্ষেত্রে ১০০০ টাকার জন্য ৪০ টা লেখা প্রকাশ করতে হবে। আবার লেখার সংখ্যা বাড়ানোর জন্য হয়তো কেউ ইবুক থেকে টুকে দিতে পারে।যাই হোক,আশা করি এই প্রজেক্টটা সফল হবে। আর হ্যা পিঠের ব্যাথার কি খবর? যত্ন নিচ্ছেন তো?

**আগামী মাসে আমি আর মিলে… এই লাইনটায় সম্ভোবত আপনার কলিগ টামারার নাম হবে…

Reply

জিন্নাত উল হাসান July 12, 2010 at 5:17 pm

ইচ্ছে করেই সম্মানী কম রেখেছি, কারণ আমি বড় কিংবা জটিল লেখা চাই না। সহজ ভাষায় ছোট ছোট অনেক লেখা চাই।

Reply

sajjad July 11, 2010 at 11:59 pm

জিন্নাত ভাই,
আমি লিখতে চাই। তবে আমি কোন প্রফেশনাল ডিজাইনার না। শুধুমাত্র শখের বসে ব্লগিং করি। আমার ব্লগটা সম্পুর্ণ আমার ডিজাইন করা। ডোমেই এবং হোস্টিং আপনার কাছ থেকেই নেয়া। একবার ভিজিট করে দেখতে পারেন। নির্বাচিত হলাম কিনা জানাবেন।

Reply

sajjad July 12, 2010 at 12:13 am

শুধু মাত্র বাংলায় হলেই আমি আছি !

Reply

Rajib July 11, 2010 at 9:11 pm

এ নিয়ে অনেক চেষ্টা করলাম পাড়লাম না, এ বিষয়ে আমি রিয়া আপু ,মামুন সৃজন,কৌশিক ভাইয়ের পরামর্শ নিয়েছি কাজ হয় নাই

Reply

জিন্নাত উল হাসান July 11, 2010 at 9:21 pm

কি সমস্যা?

Reply

রিয়া July 13, 2010 at 2:36 am

রাজিবের সমস্যাটা আমিও ভালো বুঝিনি। ওনার মনে হয় সাইডবারের উইজেটের টাইটেল বাংলায় প্রয়োজন। কিন্তু সেটা উইজেট টাইটেল বাংলায় লিখলেই হয়ে যাওয়ার কথা!

Reply

জিন্নাত উল হাসান July 13, 2010 at 5:12 am

এত দ্রুত ধৈর্য্য হারানোর লক্ষণ ভাল নয়

Reply

Rajib July 11, 2010 at 9:03 pm

আমি ভালো নেই কারন এইতো কিছুদিন আগে আমি একটি ওয়ার্ডপ্রেসে তৈরী ব্লগ খুলেছিলাম যা বাংলাতে লিখতে চেয়েছিলাম , কিন্তু অনেক ঘাটাঘাটির পড়েও বাংলা করতে পারলাম না হেড়ে গেলাম তাই মন খুব খারাপ!
সিদ্ধান্ত নিয়েছি আর ব্লগিং করব না , যাওবা সময় পেতাম তাও আর করব না , আমি এক সপ্তাহের মধ্যে সব আইডি বন্ধ করে দেব যতগুলা আমি ২ বছরের মধ্যে খুলেছি,ভালো থাকবেন
বিঃদ্রঃ এই ইন্টারনেটের জীবনে আমার প্রিয় কিছু মুখঃ রিয়া আপু , মামুন সৃজন ভাই , কৌশিক ভাই , জান্নাত ভাই , মামুন ভাই , তরিকুল ভাই , হাবিব সবার কাছ থেকে বিদায়

Reply

জিন্নাত উল হাসান July 11, 2010 at 9:06 pm

দেখুন ব্লগিং করা আর না করা আপনার একান্ত বিষয় কিন্তু এত সহজেই হার মানা বোধ হয় বোকামী।

Reply

Shamim July 12, 2010 at 11:05 am

রাজীব ভাই।
শুনেন……..এই পৃথীবিতে কোটি কোটি ব্লগার আছে। কিন্তু কতজন সাফল্য পায়? বেশীরভাগই ঝরে পড়ে এবং অল্প কিছুজন টিকে থাকে। আর বেশীরভাগ ঝরে পড়ার পিছনে কারন কি জানেন? তার ধৈর্য ধরতে জানেন না। আর বাকি অল্প কিছু মানুষের টিকে থাকার কারন হলো…তারা সব বাধা বিপত্তি কাটিয়ে, হাল না ছেড়ে ঠিকই সফলতার লাইনে দৃঢ়ভাবে দাড়িয়ে থাকেন। তাদের ইম্প্রেশন একটাই- তারা হারতে আসেন নাই।

আপনি এক কাজ করুন- আবার প্রথম থেকে শুরু করুন। Lets start again.

Reply

Adnan July 12, 2010 at 12:16 pm

শামিম ভাই কি আমাকে ফোণ দিয়েছিলেন। সেদিন তো রাস্তায় থাকায় কথা বলতে পারলাম না। এর পর আর ফোণ দিলেন না যে? সেই নাম্বারটাও অফ দেখলাম কয়েকদিন ধরে…

Reply

জাহিদ July 12, 2010 at 6:37 pm

আমি আপনাকে সাইট বাংলা করার জন্য সহযোগিতা করতে পারি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আমার মেইল
zcwkln2[at]gmail[dot]com
মোবাইল ০১১৯০৭২২০১৩

Reply

Rajibul July 13, 2010 at 11:36 am

রাজিব এই দুই বছরেই এত অধৈর্য্য হয়ে গেলেনে। আপনার অবস্থা কিন্তু আমার চেয়ে অনেক ভালো। দুই বছরের প্রচেষ্টায় আপনার তাও কিছু ব্লগ আছে যেগুলোতে আপনি লিখতে পারছেন। সেগুলো নিয়ে কাজ করতে পারছেন। আর আমার কম্পিউটারে শুধু ব্লগিং এর উপরে যোগার করে নানা রকম টিউটোরিয়াল ছাড়া অন্য কোন কিছুই নেই। যার অধিকাংশ আমি পড়ে কিছুই বুঝিনা। তারপরেও কিন্তু আমার মধ্যে একবিন্দু হতাশা নেই। আমি সব সময় মনে করি আজ না হোক একদিন হবে। সেই একদিনকে অদৃশ্যে রেখে আমি চেষ্টা করব।

Reply

রিয়া July 13, 2010 at 9:05 pm

আর আমি কবে ব্লগিং ছেড়ে দেবো সেকথাই ভাবছি!

Reply

জিন্নাত উল হাসান July 13, 2010 at 11:31 pm

হাহাহা… মস্করা করেন? আপনি ব্লগিং বন্ধ করলে বাংলার ঘরে ঘরে আগুন জ্বলবে!

Reply

Adnan July 14, 2010 at 2:31 am

হাসান ভাই ঠিক একদম আমার মনের কথা বলেছেন। বাংলা ভাষায় ব্লগিং,এ্যাডসেন্স তথা অনলাইন আর্নিং নিয়ে যে কয়টি এডভান্সড লেভেলের লেখা রয়েছে তার বেশিরভাগই আমাদের আপুর অনবদ্য সৃষ্টি।আপু প্রয়োজনে বেশি লেখার দরকার নেই কিন্তু ইদানিং যেমন ফেসবুকে এ্যাডভার্টাইজিং, ইউটিউব ভিডিও মার্কেটিং সহ কিছু এ্যাডভান্সড টপিকের উপর লিখছেন তেমন কিছু ব্যতিক্রমধর্মী লেখা মাঝে মাঝে লিখবেন এই প্রত্যাশা…

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: