অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

[অতিথি পোষ্ট] পূর্নাংগ গাইডলাইনঃ বাংলাদেশে যেভাবে গুগল এ্যাডসেন্সের চেক ভাঙাবেন

[অতিথি পোষ্ট] পূর্নাংগ গাইডলাইনঃ বাংলাদেশে যেভাবে গুগল এ্যাডসেন্সের চেক ভাঙাবেন
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। প্রথমেই একটা ব্যক্তিগত আনন্দের খবর দেই। এতো দিন তো ভার্চুয়ালি টাকা জমা হচ্ছিল। আজ প্রথমবারের মতো গুগল এ্যাডসেন্স থেকে ১১৮০০ টাকা ঘরে তুলতে পারলাম। ৩৬ দিন আগে জমা দেওয়া চেকটি গতকাল ক্যাশ হয়েছিল। আজ গিয়ে টাকা তুলে নিয়ে আসলাম। বাংলাদেশে কিভাবে গুগল এ্যাডসেন্সের চেক ভাংগানো যায় সে ব্যাপারে প্রায় কোথাও পূর্নাংগ কোন লেখা পাই নি। চেক পাবার আগে ফিই আর মায়াকানন ভাই এর মাধ্যমে বেশ গুরুত্বপূর্ন কিছু টিপস পেয়েছিলাম। এছাড়া বিভিন্ন বাংলা ফোরাম আর ব্যক্তিগত ব্লগে ঘুরে এ ব্যাপারে কিছু তথ্য জেনেছিলাম। এ সব কিছু তথ্য যাচাই বাছাই করে আর নিজের প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে চাই। আশা করি প্রথমবারের মতো যারা এ্যাডসেন্স চেক পেয়েছেন বা সামনে পাবেন তারা একটি গাইডলাইন পেয়ে যাবেন। চলুন তবে শুরু করা যাক।

এক: গুগলের পেমেন্ট সিষ্টেম

গুগলের এ্যাডসেন্স প্রোগ্রামের পেমেন্ট সিষ্টেম বুঝতে শুরুতে যথেষ্টই বেগ পেতে হয়েছে। বাড়তি কথায় না গিয়ে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার জানুয়ারি মাসের আয় ছিল ৫০ ডলার যা নুন্যতম পেমেন্ট ১০০ ডলারের চেয়ে কম। তাই সেই মাসের জন্য আপনি কোন চেক পাবেন না। এই ৫০ ডলারের ব্যালেন্স বা উদবৃত্ত পরের মাসের সাথে যোগ হবে। এরপর ধরলাম ফেব্রুয়ারি মাসে আরো ৭০ ডলার যোগ হল। তাহলে দেখা যাছে আপনার ফেব্রুয়ারি মাসের একক আয় ১০০ ডলারের চেয়ে কম কিন্তু আগের মাসের ৫০ ডলার এই ৭০ ডলারের সাথে যোগ হওয়ায় ফেব্রুয়ারি মাস শেষে আপনার মোট আয়ের পরিমান দাঁড়াবে ৫০+৭০=১২০ ডলার, তারমানে হলো আপনি  এ্যাডসেন্সের চেকের জন্য আবেদন করতে পারব। আবেদন মানে আপনাকে প্রথাগত কোন দরখাস্ত লিখতে হবে না। আপনি আপনার এ্যাডসেন্স একাউন্টে লগ ইন করে My Account থেকে Account Settings এ যান। সেখানে Payment Details এর ঠিক নিচেই দেখবেন Payment Holding নামের আরেকটি অপশন আছে। সেখানে দেখবেন Hold Payment নামের একটা অপশন আছে। আপনি যদি সেই অপশনের পাশে টিক চিহ্ন দেন তবে আপনার পেমেন্ট হোল্ড বা ধরে রাখা হবে। যতদিন পর্যন্ত না টিক চিহ্ন উঠিয়ে দিবেন আপনি কোন চেক পাবেন না। আপনি টিক চিহ্ন উঠিয়ে দিন। এখন আপনার ফেব্রুয়ারি মাস শেষে মোট আয় দাড়াল ১২০ ডলার। মার্চ মাসের ২৩-২৫ তারিখের মধ্যে আপনার এই আয় ফাইনালি এপ্রুভ করা হবে। আপনি My Account থেকে Payment History তে গেলে যেই তারিখের পাশে Payment issued  এই লেখাটি দেখবেন বুঝবেন সেই দিন আপনার চেক এপ্রুভ হয়ে গেছে। এবার প্রতীক্ষার দিন গোনার পালা, কবে চেক আসবে, কবে কিভাবে ভাংগাবেন ইত্যাদি ইত্যাদি।

দুই: কিভাবে চেক আনাবেন

বাংলাদেশে এ্যাডসেন্সের চেক দুইভাবে আনা যায়। একটি হলো Check – Standard Delivery  বা প্রথাগত ডাক ব্যবস্থার মাধ্যমে, অন্যটি হলো Check – Secured Express Delivery বা কুরিয়ার এর মাধ্যমে। My Account থেকে Account Settings এ থেকে Payment Details অপশন এ গিয়ে কিভাবে আপনি চেক আনবেন তা নির্ধারন করুন । ডাক যোগে চেক আনতে চাইলে ২-৪ সপ্তাহের মধ্যে চেক আনতে পারবেন যার জন্য কোন বাড়তি খরচ বহন করতে হবে না। অন্যদিকে কুরিয়ার (DHL) এর মাধ্যমে আপনি ৩-৪ দিনের মধ্যেই চেক পাবেন তবে তার জন্য আপনার প্রাপ্ত আয় থেকে ২৮ ডলার বা ১৯৬০ টাকার মতো কেটে নিবে। বিভিন্ন বাংলা ব্লগ বা ফোরামে দেখালাম অনেকেই কুরিয়ার যোগে টাকা আনার ব্যাপারে পরামর্শ দিচ্ছেন। আমার অভিজ্ঞতা শেয়ার করি। আমি এ যাবৎ ২টি চেক পেয়েছি। দুই বারই যখন যে তারিখের পাশে Payment issued এই লেখাটি ছিল অর্থাৎ যেদিন চেক ইস্যু হয়েছিল তার ঠিক ১৪ দিনের মাথায় বিকেল বেলায় পোষ্টম্যান চেক নিয়ে হাজির হয়েছে। বাসার দারোয়ান প্রথমবার মাত্র ২০ টাকা ধরিয়ে দিয়েই তাকে খুশি করতে পেরেছিল। তাই আমার ধারনা আপনি যদি আপনার এলাকার পোষ্ট কোড নাম্বারসহ বিস্তারিত ঠিকানা যথাযথভাবে লিখে থাকেন তাহলে ১৪-২১ দিনের মাঝেই চেক পেয়ে যাবেন। যারা চেক হারানোর ভয় পাচ্ছেন তাদের সাহস দিতে একটি টিপস দেই। বাংলাদেশে ২০ দিনের আগে চেক ভাংগানোর এখন পর্যন্ত কোন উপায় নেই। আপনার চেক ইস্যু হবার ১৪-২৮ দিনের মধ্যেও চেক না পেলে আপনি আর কিছু দিন অপেক্ষা করে আপনার আগের চেকটি বাতিল করে সেই চেকের টাকা পুনরায় আপনার চলতি ব্যালেন্সের সাথে যোগ করে দেবার জন্য আবেদন করতে পারেন এখান থেকে। তাই অনেক কষ্টে অর্জিত ২৮ ডলার কুরিয়ার এর পেছনে খরচ না করে কয়েকদিন অপেক্ষা করে ডাক যোগে আনুন। আরেকটি বিষয়, গুগল চেকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য খুব সাধাসিধাভাবে চেকটি একটি সাদা খামে করে পাঠায়। সম্ভব হলে আপনার এলাকার পোষ্টম্যানকে বুঝিয়ে বলুন যে আপনার পড়ালেখার কাগজ আছে এতে। ভুলেও টাকা পয়সার ব্যাপার তাকে বুঝতে দিবেন না। উটকো ঝামেলা এড়িয়ে চলুন।

তিন: কোন ব্যাংকে জমা দিবেন

আমরা যারা শিক্ষার্থী (সহজ ভাষায় বাপের হোটেলে খাই !) তাদের অনেকের কোন ব্যাংক একাউন্ট থাকে না। আবার অনেকের সরকারী ব্যাংকে কোন একাউন্ট নেই। এ্যাডসেন্সের জন্য কোন ব্যাংকে একাউন্ট খুলব বা কোথায় চেক জমা দিব সে ব্যাপারে আমিও সন্দিহান ছিলাম। বেশ কিছুদিন আগে এই লেখায় মায়াকানন ভাই কিছু পরামর্শ দিয়েছিলেনঃ

  • Citi bank – কর্পোরেট একাউন্ট ছাড়া ব্যক্তিগত একাউন্ট গ্রহণযোগ্য নয়।
  • Standard charted bank- ব্যক্তিগত Saving একাউন্ট খুলতে ২৫ হাজার টাকা লাগে। চেক জমা করতে কোন সমস্যা নেই।
  • City bank- এডসেন্স চেক নিতে চায় না।
  • Dutch-bangla bank- চেক ভাংগাতে ২৫ ডলার দাবি করে।
  • National bank – ০.১৫% বা সর্বনিম্ন চার্জ ২৫০ টাকা । ন্যাশনাল ব্যাংকে আপনার চেকের ০.১৫% বা সর্বনিম্ন ২৫০ টাকা চার্জ রাখবে। সাথে পোস্টাল খরচ যোগ হবে। যদি পোস্ট অফিসের মাধ্যমে ব্যাংক চেক পাঠায় তবে সাথে আরও ২৫ টাকা মাশুল যোগ করতে পারে। সব মিলিয়ে ২৭৫ টাকা খরচ হবে।

আমি ন্যাশনাল ব্যাংকের বিষয়ে আর কোথাও রিকমেন্ডেশন পাই নি। সবচেয়ে বেশি যে নামটি উঠে এসেছে  তা হলো ইসলামি ব্যাংক। আমি ১৭৭ ডলারের প্রথম চেকটি জমা দেবার ৩৬ দিনের মাথায় ওরা সেটি ক্যাশ করেছে যার জন্য মাত্র ২৩০ টাকা কেটেছে। আমি জিজ্ঞেস করায় ওরা জানাল ওরা নাকি অন্য আরেক ব্যাংকের মাধ্যমে চেক ভাঙ্গানোর কাজটি করে যার জন্য সেই ব্যাংক এখন পর্যন্ত কোন টাকা কাটে না। তাই ২৩০-৫০০ টাকার বিনিময়ে ইসলামি ব্যাংকে চেক জমা দিয়ে ক্যাশ করাতে পারবেন। অন্যদিকে সোনালি বা অন্য সরকারি ব্যাংক গুলোতে চেক ক্যাশ করাতে মাত্র ৮০-২০০ টাকার মতো লাগলেও ওরা সময় বেশি নেয় প্রায় ৬০-৮০ দিনের মতো লাগে। তাই সব দিক বিবেচনায় ইসলামি বা ন্যাশনাল ব্যাংক এর মাধ্যমে বাংলাদেশে চেক ভাঙ্গানো যেতে পারে। ইসলামি ব্যাংকে ১০০০ টাকা দিয়ে একাউন্ট খোলা যায়। তবে যেখানেই একাউন্ট খুলেন না কেন খেয়াল রাখবেন সেই ব্রাঞ্চে যেন ফরেন সেকশন থাকে যারা এই বিষয়গুলো হ্যান্ডেল করে। আমি প্রথমে ইসলামি ব্যাংকের পান্থপথ আর ধানমন্ডি ব্রাঞ্চে যোগাযোগ করে পরে নিউমার্কেট ব্রাঞ্চে একাউন্ট খোলার সিদ্ধান্ত নেই। কেননা প্রথম ২ টি ব্রাঞ্চে ফরেন সেকশন নেই। এখন যে ২টি বিষয় লক্ষ্য রাখবেন তা হলো এ্যাডসেন্সের একাউন্টের জন্য আবেদনের সময় যেই নাম দিয়ে, যে বানানে আবেদন করেছিলেন হু-বু-হু সেই একই নাম আর বানান দিয়ে ব্যাংকের একাউন্ট খুলবেন। একটি বাড়তি ডট (.) বা হাইফেন (-) বা অন্য যে কোন কারনে আপনার অর্থ প্রাপ্তির বিষয়টি অনিশ্চয়তার মুখে পরতে পারে। আরেকটি বিষয় হলো সম্ভব হলে চেক ইস্যু হবার আগেই একাউন্ট খুলে ফেলবেন। পরে খুললেও হয়তো সমস্যা হবে না কেননা আমি ইস্যু হবার ২ দিন পরে একাউন্ট খুলেও কোন সমস্যা ছাড়াই টাকা ক্যাশ করাতে পেরেছি।

চার: যেভাবে ব্যাংকে চেক জমা দিবেন

এ্যাডসেন্সের চেক কিভাবে আসে তা দেখতে এই লিঙ্ক ক্লিক করুন। ছবিটি ভাল করে লক্ষ্য করুন। উপরে আপনার চেকের বিস্তারিত বিবরন দেওয়া আছে যা আপনি আপনার কাছে সংরক্ষন করে রাখুন। এবার নিচের দিকে দেখুন। যেখান থেকে সবুজ অংশটি শুরু হয়েছে সেটি মূল চেক যা ব্যাংকে জমা দিতে হবে। ধারাল ব্লেড বা পেপার কাটার দিয়ে খুব সতর্কতার সাথে চেকটি সাদা অংশের সাথে বিচ্ছিন্ন করুন। এবার এই ছবিটি দেখুন। চেকের অপর পৃষ্টায় ঠিক যেই নামে যেভাবে এ্যাডসেন্সের একাউন্ট আছে সেই নামটি কলম দিয়ে ছবিতে দেখানো বক্সের ভেতর ব্লক লেটারে (ইংরেজী বড় হাতে) পূরন করে আপনার জমা বইয়ের সাথে ব্যাংকে জমা দিন। জমা বইতে লিখতে কোন কার্পন্য করবেন না। চেকটি যেভাবে এসেছে তার পূর্নাংগ বিবরন হুবুহু দেখে দেখে লিখে জমা দিন। লক্ষ্য রাখুন নিচের এই তথ্যগুলো জমা বইতে লিখেছেন কিনাঃ

  1. Cheque No.
  2. Client No.
  3. Amount (কথায় ও অংকে হুবুহু একইভাবে)
  4. Payable At

ইসলামি ব্যাংকে চেক জমা দেবার সময়, চেক হারিয়ে গেলে ইসলামি ব্যাংক কোন দায়িত্ব বহন করবে না-এই মর্মে চেকের পূর্ণ বিবরনসহ ব্র্যাঞ্চ ম্যানেজারের কাছে আবেদন করতে হয়েছিল। প্রথমবার জমা দেবার পর পরেরবার থেকে আগেই আবেদনপত্র লিখে নিয়ে যেতে পারেন।

`পাঁচ: আরো কিছু টিপস

নিচের পয়েন্টগুলো খেয়াল করুনঃ

  • যে কোন আর্থিক লেনদেনের রেকর্ড থাকা উচিত। মোবাইল দিয়ে নয় সম্ভব হলে নিজের বা দোকানে গিয়ে স্ক্যানারে চেক স্ক্যান করে রেখে দিন। ভবিষ্যতে কোন অনাহুত ঝামেলায় পরলে কাজে আসতে পারে।
  • আপনার বাসার ঠিকানা পরিবর্তন হবার সম্ভাবনা থাকলে বা আপনার ঠিকানায় চেক না আনতে চাইলে নিকট আত্মীয়ের ঠিকানা ব্যাবহার করতে পারেন। সেক্ষেত্রে চেক ইস্যু হবার ৮-১০ দিন পর তাকে জানিয়ে রাখুন যে সম্ভাব্য কবে কার নামে চেক আসতে পারে। উল্লেখ্য আপনি চাইলে যে কোন সময় একাউন্টে লগ ইন করে My Account থেকে Account Settings এ গিয়ে Payee Information অপশন থেকে ঠিকানা পরিবর্তন করতে পারেন। তবে বাংলাদেশসহ বেশ কিছু দেশে Payee name পরিবর্তন করা যায় না।
  • এ্যাডসেন্সের চেকের পিছনে নাম লেখার প্রয়োজনীয়তা আছে কিনা সেই বিষয়ে বিতর্ক আছে। যেমন হাসান ভাই কখনো তা লিখেন নি কিন্তু নিয়মিত ক্যাশ করাতে পেরেছেন। অন্যদিকে ভারতের কিছু পাবলিশার জানিয়েছেন যে তারা চেকের পিছনে নাম না লেখায় চেক বাউন্স করে ফিরে এসেছে। তাই কোন সন্দেহের অবকাশ না রাখতে চাইলে যে নামে যে বানানে চেক এসেছে হুবুহু সেভাবে অপর পৃষ্ঠায় বক্সের ভেতর ব্লক লেটারে নাম লিখুন।
  • প্রতিবার চেক জমা দেবার সময় ব্যাংকের পলিসিতে কোন পরিবর্তন এসেছে কিনা জেনে নিন।
  • প্রথমবার ক্যাশ হতে বেশি সময় লাগলেও পরেরবার থেকে আরো কম সময় লাগবে। ইসলামী ব্যাংকে প্রথমবার ১ মাস ১০ দিনের মতো লাগে। এর পর ২০-৩০ দিনের মধ্যেই ক্যাশ হয়ে যায়।
  • এ্যাডসেন্সের মাধ্যমে চেক পেতে শুরু করলেই ভাববেন না আপনার ভবিষ্যতে ব্যান হবার কোন সম্ভাবনা নেই। এমনো অনেকেই আছেন যার চেক আসার পর একাউন্ট ব্যান্ড হয়েছে। অর্থের মোহে নিজেকে লোভী করে তুলবেন না। সহজ স্বাভাবিক পদ্ধতিগুলো অবলম্বন করে ইউনিক কন্টেন্ট লিখুন দেখবেন ধীরে ধীরে টাকার পরিমান বাড়ছে। একসময় ১০০ ডলার আয় করব এই স্বপ্নেই বিভোর থাকতাম। আর ব্লগিং শুরু করার ৭ মাসের মাথায় একটি মাত্র ব্লগ থেকে, শেয়ারড কম্পিউটারে (ছোট ভাইয়ের সাথে) নিরন্তর বিদ্যুতের লুকোচুরির মধ্যে কাজ করে মাসে ২০০ ডলারের উপরে আয় করছি। নিজের একটি ল্যাপটপ থাকলে টাকার অংক নিদেনপক্ষে দুইগুন করতে পারতাম হয়তোবা। যাই হোক, এতো কিছু বলার কারন একটাই তা হলো ইউনিক কন্টেন্ট লিখুন, কিভাবে এ্যাডসেন্স থেকে টাকা আয়ের পরিমান বাড়ানো যায় সেই উপায়গুলো প্রয়োগ করুন দেখবেন খুব দ্রুত সাফল্যের দেখা পাবেন।
দিন দিন বোধহয় রিয়া আপুর শিষ্য হয়ে যাচ্ছি। কোন লেখাই ছোট করতে পারছি না! তবে হ্যা এই লেখায় চেষ্টা করেছি বাংলাদেশে কিভাবে গুগল এ্যাডসেন্সের চেক ভাঙানো যায় সেই বিষয়ে একটা পূর্নাংগ গাইড লাইন উপহার দিতে যাতে নবীন এ্যাডসেন্স পাবলিশারগন  এ ক্ষেত্রে কোন অসুবিধায় না পরেন। ভাল থাকুন সবাই।
Adnan

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 101 comments… read them below or add one }

Zakaria Swapan November 11, 2011 at 5:47 pm

প্রিয় আদনান,
আমি তথ্য প্রযুক্তির উপর একটি ইয়ারবুক বের করছি, আগামী একুশের বই মেলায়। ওই বইতে অনেক কিছুই থাকবে। ওখানে আপনার এই লেখাটি এবং অন্যান্য মন্তব্যগুলো নিয়ে একটা সংকলিত লেখা আপনার নামে ছাপাতে চাই। আপনার ই-মেইল ঠিকানা পেলাম না; তাই এখানে লিখলাম। বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় — http://tech.priyo.com

আমার ই-মেইল: zs@priyo.com

ধন্যবাদ।

Reply

Adnan December 13, 2011 at 1:51 pm

ধন্যবাদ আমি আপনাকে ইমেইল করেছি

Reply

shuvo sarker October 19, 2011 at 6:32 pm

অনেক কাজের জিনিস লিখেছেন,আপনাকে  অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ………..

Reply

Arafat Bin Sultan October 5, 2011 at 6:53 am

ভাইয়া আমার এডসেন্স একাউন্ট শেষ পর্যন্ত এপ্রুভ হয়েছে কিন্তু বেশ কয়েকবার এপ্লাই করতে হয়েছে। এর মধ্যে শেষবার পেই নেইম এ একটা ভুল হয়েছে। পেই নেইম এ আমার নামের একটা অক্ষর বাদ পড়ে গেছে। আমি কি এই পেই নেইম দিয়ে ব্যাংক একাউন্ট খুলতে পারব? ব্যাংক ঝামেলা করবে না তো? প্লিজ হেল্প করেন…………

Reply

jeweludoy May 24, 2011 at 1:33 pm

আমি একজন সাধারন ব্লগার এবং তা সখের বসে। যা হোক আমি ও আমার বন্ধু দুজন দুজনার ব্লগে আমার এ্যাডসেন্স এর বিজ্ঞাপন দিয়ে আবশেষে বহু কাঙ্খিত সাফল্যের 100$ জমা হয়। তারপর পরপরই ঢাকাতে চাকুরি পাই এবং তখন থেকেই ব্লগিং-এ অনেকটা ভাটা পরে।
আমি ২২-০৬-২০১১ইং সকালে বাড়ি থেকে খবর পাই 120$ এর google থেকে একটি চেক এসেছে। খবরটি পাওয়াতে যতটানা খুশি হই, তার চেয়ে বেশি চিন্তিত হই চেকটি ভাঙ্গানোর কথা ভেবে। কারন চাকুরি থেকে ছুটি নিয়ে দেশের বাড়ি (চাপাই নবাবগঞ্জ) যাওয়া খুবই কষ্টের ব্যাপার, তাই আমি চাচ্ছিলাম ঢাকাতে থেকেই চেক ভাঙ্গানোর। আমি নারায়নগঞ্জ-এ থাকি। আমি এই পোষ্ট থেকে জানলাম আইএফআইসি মতিঝিল ব্রাঞ্চ থেকে চেক ভাঙ্গানো সহজ হচ্ছে। তাই আমি চাচ্ছিলাম কারো সহযোগীতা নিয়ে আইএফআইসি মতিঝিল শাখায় একাউন্ট খুলে চেক ভাঙ্গাতে। কারন ব্যাংঙ্কে একাউন্ট খুলতে কারো রেফারেন্স লাগে। তাছাড়া google -এর চেক ভাঙ্গিযেছে এমন কারো সহযোগীতা পেলে আমি একটু সাহস পেতাম, যেহেতু আমি ঢাকায় নতুন এবং তেমন কিছুই চিনিনা।
আর আদনান ভাইয়ের কাছে হুবোহুব এই মেইল করেছিলাম ও জানতে চেয়েছিলাম google এর চেক কতদিনের মধ্যে ভাঙ্গাতে হবে।
আশাকরি আদনান ভাই, পান্থ বিহোস, shuknopata বা অন্য কোন ব্লগার বন্ধুর মাধ্যমে অতিসত্তর আমার সমস্যা সমাধান সহ উত্তর পাব।

Reply

Adnan May 25, 2011 at 12:13 am

আপনি ট্রাষ্ট/এক্সিম ব্যাংকের মাধ্যমেও চেষ্টা করে দেখতে পারেন। আমি আইএফআইসির একাউন্ট ক্লোজ করে দিয়েছি। ইসলামি ব্যাংকেও ট্রাই করে দেখতে পারেন।

Reply

jeweludoy May 25, 2011 at 12:14 pm

আদনান ভাই, আপনি বর্তমানে কোন ব্যাংঙ্কের কোন শাখা থেকে চেক ভাঙ্গাচ্ছেন? কারন আমার পক্ষে একাধিক ব্যাংঙ্কে গিয়ে খোজ নেওয়া সম্ভব নয়। বুঝতেই পারছেন বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করি, ছুটি নেওয়া বা ফাকি দেওয়া সম্ভব নয়। তাছাড়া একাউন্ট খুলতে গেলে রেফারেন্স এর প্রয়োজন আছে।
আর চেকটি কতদিনের মধ্যে জমাদিতে হবে বা ভাঙ্গাতে হবে সে ব্যাপারেও জানতে চাচ্ছিলাম।
ধন্যবাদ।

Reply

Adnan March 19, 2011 at 1:11 am

এই লেখাটি আরো আপডেট করার ইচ্ছে পোষন করছি। ট্রাষ্ট ব্যাংক আর এক্সিম ব্যাংক দ্রুততম (৮-২০ দিন) সময়ে মাত্র ৫০০ টাকা সার্ভিস চার্জের বিনিময়ে চেক ক্যাশ করায়।তবে তার জন্য উল্লেখিত ব্যাংকগুলোর মূল ব্রাঞ্চে একাউন্ট করতে হবে।

Reply

Nasif March 19, 2011 at 4:06 am

আদনান ভাই,
Brac bank shombondhe kisu bolben ki ?

Reply

Adnan March 19, 2011 at 10:14 am

ব্র্যাক ব্যাংক কেমন হবে কারো কাছে কিছু শুনি নাই। তবে শামীম ভাইয়ের ডাচ ব্যাংকের এক্সপেরিয়েন্স যেন আর কারো না হয়ঃ http://shamim-online.blogspot.com/2010/07/fucked-up-dutch-bangla-bank-robber-for.html

Reply

পান্থ বিহোস May 25, 2011 at 12:51 am

ব্রাক ব্যাংক থেকে আমি দুটি চেক ড্র করিয়েছি। ওরা চার্জ কাটে সর্বমোট ৪২ ডলার (৩৫+৭) এবং ডলারের রেট খুবই কম দেয়। :(

Reply

Nasif March 18, 2011 at 10:08 pm

Payable At e ki likhbo ?

Reply

Miraz March 19, 2011 at 12:31 am

চেক এ যে ব্যাংক এর নাম থাকবে সেই ব্যাংক এর নাম লিখবেন । এটা সাধারনত নিচের দিকে লেখা থাকে ।
যেমন : city Bank N.A

Reply

Miraz February 24, 2011 at 7:38 pm

আমি google থেকে ১৬৭ ডলারের একটা চেক পেয়েছি কিন্তু আপনাদের কথামত ইসলামী ব্যাংক এর মেৌচাক শাখায় চেক জমা দিতে যাই ।ওরা চেক জমা নিতে চায় না । এখন আমি কিভাবে চেক cash করাতে পারি ? কোন ব্যাংক account open করলে আমি কোন জামেলা ছাড়া চেক cash করাতে পারব ?

Reply

Adnan March 19, 2011 at 1:13 am

আপনি ট্রাষ্ট ব্যাংক বা এক্সিম ব্যাংক এ ট্রাই করে দেখুন।

Reply

রাকিব January 1, 2011 at 11:22 am

ভাই বাচান একটু সমস্যায় আছি আগে চেক ডিএইচএল এ আসতো ভাবলাম ২০০০ টাকা গচ্ছা না দিয়ে ডাকবিভাগে আনি কয়েকদিন না হয় দেরি হবে আরকি ,কিন্তু আজ নভেম্বরের ২৬ তারিখ যে চেক গুগল আমাকে ডাকবিভাগে পাঠিয়েছে সে চেক আজও আসলোনা আমার কাছে আমি এখন কি করবো ? যদি আগের চেকটা বাতিল করে দেই তাহলে সেই টাকাটা কোন চেকের সাথে যোগ করা হবে ?
আদনান ভাই হেল্পান

Reply

Adnan March 19, 2011 at 1:12 am

রাকিব ভাই আমি দুঃখিত আপনার এই কমেন্ট আমার আগে চোখে পড়ে নাই। এখন কি অবস্থা?

Reply

শিবলী December 18, 2010 at 8:52 pm

শিবলী বলেছেন:

আমি খাগড়াছড়িতে থাকি। আমার শহরের না দিলাম খাগড়াছড়ি। পোষ্ট কোড অন্যান্য বিষয় মনে হয় ঠিকই আছে। এখন সমস্যা হল গুগল বলে আমার ইয়ে ইন কারেক্ট। শহরের নাম কি চট্টগ্রাম দিতে হবে?

শিবলী’র উত্তরে স্বাধীন সাজ্জাদ বলেছেন:

গুগল আনএপ্রুভাল রিজন হিসেবে এটার দুইটি কারন থাকতে পারে। আপনার কোন ব্লগটা এডসেন্সের জন্য ব্যবহার করেছেন?

এড্রেস লিখবেন এভাবে –

Payee name – আপনার পুরো নাম (তবে আপনার ক্ষেত্রে যার বয়স ১৮ এবং ব্যাংক একাউন্ট আছে তার নাম দিতে হবে। যার নাম দেবেন তাকে এডসেন্স চেক রিসিভ এর জন্য সিগনেচার করতে হতে পারে যদি কুরিয়ারে আনেন। এজন্য আপনার বাবার নাম দেয়াই ভাল।)

Street Address (line 1): এখানে বাড়ির নাম্বার সহ এলাকার নাম লিখবেন। পরবর্তীতে পরিবর্তনযোগ্য।

(Line 2): এখানে আপনার এপার্টমেন্ট নাম্বার দিবেন।

City/Town : এখানে যেই শহরে থাকেন সেই শহরের নাম দিবেন। এখানে আমরা সাধারনত ঢাকা দিয়ে থাকি।

Zip: এখানে পোস্টাল কোড দিবেন। এটা সাধারনত এলাকা ভিত্তিক হয়ে থাকে। যেমন আমি তেজগাঁওয়ে থাকি। এর পোস্টাল কোড হচ্ছে – ১২১৫।

বাকীটা আপনিই পারবেন।

এখন শহর হিসেবে যদি চট্টগ্রাম দেন তবে স্ট্রীট এড্রেস লাইন ১ এ খাগড়াছড়ি উল্লেখ করে দিবেন।

আর আদনান ভাইয়ার মতে এডসেন্স থকে আয়ের জন্য অনেক বানিজ্যিক মনোভাব থাকতে হয়। তাই এতে প্রচুর সময় দিতে হবে। তাই এই মুহুর্তে এডসেন্সের পিছনে সময় ব্যয় না করে পড়ালেখায় মনযোগী হওয়া উচিত। আমার মনে হয় তার কথায় যুক্তি আছে।

অল্প কিছু আয়ের জন্য সাধারন ছোট ফ্রীল্যান্স কাজ করতে পারেন। আপনি যেহেতু ফটোশপ আর অন্যান্য প্রোগ্রামিং জানেন সেহেতু মাঝে মাঝে সময় পেলে এই ধরনের ছোট কাজ পারেন। ধন্যবাদ।

শিবলী’র উত্তরে Adnan বলেছেন:

শিবলী, এই প্রশ্নটি বাংলাদেশে এ্যাডসেন্স চেক ভাংগানোর গাইডলাইন-লেখাটিতে করলে ভাল হোত। এর তুমি এমনভাবে প্রশ্ন করেছে ঠিক বুঝে উঠতে পারি নাই। যাই হোক,আমার ধারনা শহরের নাম এর জায়গায় খাগড়াছড়ি দিতে হবে । এখন Street Address (line 1): এর ব্যাপারে কিছু বলি। আমার জানা মতে Street Address (line 1) এর পর Street Address (line 2) এ কারনে দেওয়া হয় যাতে কারো বেশি জায়গা লাগলে সেখানে তা লিখতে পারে। তুমি বাসার নাম্বার,এলাকার নাম Street Address (line 1) এ লিখে যদি দেখ জায়গায় হচ্ছে না তাহলে পরের লাইনে যাবে। অনেক সময় C/O দিয়ে কারো বাবার বা পরিবারের অভিভাবকের নাম লেখার প্রয়োজন হতে পারে। অর্থাৎ Street Address (line 1) থেকে লেখা শুরু করবে।কেয়ার অফ, বাসার+এপার্টমেন্ট নাম্বার,এলাকার নাম এই তথ্যগুলো Street Address (line 1) এ পূরন করবে। জায়গার অভাব হলে Street Address (line 2) তে যাবে।

পোষ্টাল কোড মহাগুরুত্বপূর্ন বিষয়। বাসার কারো কাছ থেকে জেনে নিবে তোমার এলাকার পোষ্ট কোড কত।এলাকাভেদে পোষ্ট কোড ভিন্ন হয়।

আর তোমরা যেহেতু কেউই এখনো মাধ্যমিকের গন্ডী পেরুও নি তাই আমার মনে হয় না টাকা আয়ের চিন্তা তোমাদের এখনই খুব বেশী করা উচিত হবে। ইউনিভার্সিটিতে চান্স পাবার আগ পর্যন্ত পড়ালেখায় ভাল করা, এর জন্য সময় দেওয়াই প্রথম লক্ষ্য হওয়া উচিত। আমাদের হাসান ভাই কিন্তু ভাল ছাত্র ছিলেন।আমার নিজেরো উচ্চ মাধ্যমিকে ভাল রেজাল্ট ছিল। তাই যেহেতু হাতে প্রচুর সময় আছে সুতরাং এ সময়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা কর। অনলাইন প্রচন্ড সম্ভাবনাময় জায়গা হলেও সবাই যে সাফল্য পাবেই এমন কথা নেই। তাই ভাল রেজাল্ট করে নিজেকে অনলাইন,অফলাইন দুই ক্ষেত্রেই, সব কিছুর জন্য প্রস্তুত রাখাই বুদ্ধিমানের কাজ হবে…

শিবলী’র উত্তরে ডিজে আরিফ বলেছেন:

শিবলী এবার ক্লাস টেনে ঊঠবে এবং আমিও। আপাতত নিজের পড়ালেখা নিয়েই সবাই ব্যস্ত, তবে পড়ার পাশাপাশি একটু আকটূ অন্য দিকে মন যায়, আর আমি অন্যদিকে মন না দিয়ে এই একদিকেই দেয়ার চেষ্টা করছি। আসলে পড়ালেখার পাশাপাশি ব্লগিং এ প্রচুর আগ্রহ থাকায় এ দিকে অনেকটা ঝুকতে হচ্ছে। আর ব্লগিং এর কারণে আমাদের মধ্যে নিজের প্রতি আত্যবিশ্বাস বাড়ছে, পাশাপাশি নিজে কেমন পড়ালেখা করছি, তা ব্যবহারিকভাবে কতটুকু প্রয়োগ করতে পারছি তাই মূলত একটূ ঝাঝিয়ে নিতে পারছি। আর এসবের পাশাপাশি ছোট খাট সাফল্য এলেই আমরা বেশি উত্তেজিত হয়ে যাচ্ছি আর প্রসঙ্গত মনে হচ্ছে যে অন্যে যদি এগুলো করে আয় করতে পারে তবে হয়তোবা আমরাও পারবো, আর সে লক্ষেই মূলত আয়ের দিকে ঝুকছি। যদিও তা আমাদের উচিত হচ্ছে না তবুও মন আসলে মানতে চায় না, যদিও এগুলোর পাশাপাশি পড়ালেখা ঠিকই আছে(যথেষ্ট চেষ্টা করছি)। পড়ালেখার পাশপাশি সবার সাথে তাল মিলিয়ে চলতে মন চায়।

টাকা আয়ের চিন্তা মাথা থেকে দূর করার চেষ্টা করলেও চেষ্টা সফল হয়ে উঠছে না।

শিবলী বলেছেন:

একাউন্ট থেকেই আবার আবেদন করতে পারবো! আচ্ছা আপনার ইমেল কি পাওয়া যাবে?

আমি একটা কথা বলি নেই। আমি যে ছোট-খাটো ভাবে ব্লগিং করি এটার উদ্দেশ্য টাকা আয় নয়। ব্লগিংটার মত কঠিন বিষয়(!) এ সফলতা আমার পক্ষে সম্ভব নয়। আমি ভবিষ্যতে একজন আন্তর্জাতিক মানের ওয়েব প্রোগ্রামার হতে চাই! (দোয়া করবেন)। ব্লগিংটা আমার জন্য শখ ছিল এবং থকবে। আর ছাত্র হিসেবে আমি ভালো না হলেও অত্যন্ত পরিশ্রমী। আমি পরিক্ষায় কোন দিন প্রথম হয় নি। আবার আমার নম্বরও খুব কম বারই শতকরা ৮০ ভাগ এর নিচে নেমেছে। আমার স্মৃতিশক্তি অন্য ছাত্রদের তুলনায় কম। আপনারা যখন লেখাপড়ার ব্যাপারে পরামর্শ দেন আমার তখন খুবই ভালো লাগে। আমাদের জন্য চিন্তা করার জন্য আপনাকে অনেক গুলো ভালোবাসা জানাই।

শিবলী’র উত্তরে ডিজে আরিফ বলেছেন:

আর আদনান ভাই, আপনি বরতমানে যেসব ব্লগগুলো মেইন্টেইন করছেন সেগুলোর ঠিকানা যদি আমাদের সাথে শেয়ার করতেন তাহলে আমরা আরেকটু উপকৃত হতে পারতাম।

শিবলী বলেছেন:

@স্বাধীন: অসংখ্য ধন্যবাদ আপনার উত্তরের জন্য। আমি এখানে চট্টগ্রাম এর কথা উল্লেখ করি নাই। মনে হয় এটাই আমার ভুল হয়েছে। এবার সিটি নেম হিসেবে চট্টগ্রাম এর নাম দিব। তারপর Street Address (line 1) এখানে খাগড়াছড়ির নাম দিব। আমি আদনান ভাই এর মত কোনদিনই সফল ব্লগার হতে পারবো না আমি তা জানি, কারণ বলি ব্লগিং এ ভালো করার জন্য যে সব মার্কেটিং চিন্তার প্রয়োজন সে গুলো আমার নেই!

অন্য কোন ভাবে পরিচিত না হলে কিংবা কম্পিউটার ইঞ্জিনিয়ার না হলে ফ্রীল্যান্সিং এর কাজ পাওয়া খুবই কঠিন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি। PHP এবং ফটোশপে আর একটু ভালো হয়ে প্রফেশনাল ভাবে থিম বানানো শুরু করবো। থিম বিক্রির জন্য থিম ফরেস্ট আছে। আমার বেশ কিছু প্রজেক্ট গ্রাফিক্স রিভারে এপ্রুপভ হয়েছে। এতটা পরিচিত হতে পারি নাই সে জন্য বিক্রির হার কম তবে আশা রাখছি খুব তাড়াতাড়িই ভালো করবো।

Reply

সজীব রহমান December 8, 2010 at 5:58 pm

আদনান ভাই আজ সকালে আমি ইসলামী ব্যাংকে ,উত্তরা ব্যাংক সহ বেশ কয়েকটা ব্যাংকে গিয়েছিলাম আমার চেকটা নিয়ে।কিন্তু সবজায়গা থেকে একই সমস্যা হচ্ছে সেটা হলো যে তারা বলছে আপনার চেকটি ইসু হয়েছে ২৫ নভেম্বর।আর আপনি যদি আজ একাউন্ট খুলেন তাহলে আমরা আপনার চেকটা নিতে পারবো না।কিন্তু আমার জানা মতে এমন অনেকেই আছে যে তারা চেক পাবার পরই একাউন্ট খুলেছে এবং চেকও ক্যাশ করেছে।কিন্তু আমি ব্যাংকের ম্যানেজারকে অনেক বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।আর একটি কথা।সেটা হলো আমি যখন চেকটার জন্য এ্যাপলাই করেছিলাম তখন দিয়েছিলাম ঢাকার ঠিকানা আর আমি এখন ঝিনাইহের ইসলামী ব্যাংক শাখায় একাউন্ট খুলে চেক ক্যাশ করতে চাচ্ছি।কিন্তু তারা বলছে যে আপনার চেকে যেহেতু উল্লেখ করা আছে আপনার ঢাকার ঠিকানা সে জন্য আপনাকে ঐ ঠিকানা দিয়েই একাউন্ট খুলতে হবে এবং ঐ ঠিকানার শাখায় একাউন্ট থাকতে হবে।তা না হলে হবে না।এখন আমি কি করতে পারি জানালে খুব উপকৃত হব।(সব ব্যাংক গুলোর ই একই অবস্থা)ধন্যবাদ।

Reply

Adnan December 8, 2010 at 11:47 pm

আপনি কষ্ট করে নিউমার্কেট শাখায় খুলে দেখুন। এটা ঢাকা কলেজের বিপরীতে,গ্লোব শপিং সেন্টারের সাথেই। এদের ফরেন এক্সচেঞ্জ শাখা আমার কারনে গুগল এ্যাডসেন্সের চেকের সাথে পরিচিত (বেশ কিছু চেক জমা দিয়েছি এবং ফোনে প্রায়ই খবর নিতাম টাকা জমা হয়েছে কিনা জানতে)। ১০০০ টাকা দিয়ে একাউন্ট করতে পারবেন। তবে একাউন্ট করার আগে ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে চেকটি দেখাতে ভুলবেন না। তারিখ বা ঠিকানা এসব কিছুই বলার দরকার নেই। শুধু বলবেন আমি এখানে একাউন্ট করব আর এই চেকটি ভাংগাব। প্রয়োজনে আমার রেফারেন্স দিতে পারেন (তবে আমার চেক ভিন্ন নামে আসে)। আশা করি সমস্যা হবে না।সব কিছু ভালয় ভালয় হয়ে গেলে অনলাইনে বিল দেখার সিষ্টেমটাও করে নিবেন। তাহলে ঘরে বসেই জানতে পারবেন চেকের টাকা জমা হয়েছে কিনা। তারপর না হয় কষ্ট করে টাকা তুলে এনে আমাদের সুখবর জানাবেন…

Reply

সজীব রহমান December 8, 2010 at 3:41 am

আর একটা কথা সেটা হলো যে ব্লগিং বলতে কি শুধু মাত্র blogger,Wordpress এ জাতীয় সাইট নাকি একটি ওয়েব সাইট থেকে ব্লগিং এ আয় বেশি সহজে করা যায়।মানে আমি বলতে চাচ্ছি যে কোন প্লাটফর্মটা সবচেয়ে জরুরী এডসেন্সের জন্য,আমি webs.com এর একটা ফ্রী সাইট ব্যবহার করি বর্তমানে আমার প্রতিদিন ইউনিক ভিজিটর আসে ৫০০ মত আর পেজ ভিউ হয় ১৩০০ মতো। গত দুই মাসে এই সাইট থেকে আমি $৯০ ডলার মত আয় করেছি ।এই সাইট থেকেই আমি ৫ মাস পর চেক পেলাম।তাছাড়া আমার ব্লগিং সম্পর্কে তেমন কোন ধরনাই নেই যা নরমাল ওয়েব সাইট এ আছে।তাছাড়া আমার সাইটের পেজ রেংক ১।ফলে সাইটটি এসইও অনেক ভালো।সাইটটি এখন প্রায় আমার টার্গেটকৃত কী ওয়ার্ডের ১ ম পেজের ২-৮ এর মধ্যে থাকে।তো আপনি এবার বলেন কিভাবে আমি আরো উন্নতি করতে পারি এডসেন্সে।দয়া করে জানালে অনেক উপকৃত হব।ধন্যবাদ

Reply

Adnan December 8, 2010 at 11:17 am

ভাই আমার জানার পরিধিটা এতো সিমীত যে আপনাকে কতোটা সন্তুষ্ট করতে পারব জানি না। হাসান ভাইয়ের এই ব্লগ নিয়মিত পড়লে নিশ্চয়ই খেয়াল করে দেখবেন আমরা সবাই Self Hosted Wordpress ব্লগ এর পক্ষে। এর সবচেয়ে বড় সুবিধা হোল আপনি ইচ্ছেমতো এডিট, প্লাগইন ব্যবহার করতে পারবেন। তবে আপনি যদি হোষ্টিং এর জন্য খরচ করতে না চান এবং পৃথিবীর অন্যতম গতিশীল সার্ভারে আপনার সাইট দেখতে চান তাহলে আপনার ডোমেইনটি গুগলের ব্লগস্পট সার্ভারে হোষ্ট করতে পারেন। বলা হয় কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। তেমনিভাবে গুগলের সার্ভিসের বিনিময় আপনি কিছু না দিলেও হারাতে হবে নিজের মতো এডিট করার স্বাধীনতা, পাবেন না ওয়ার্ডপ্রেসের অসাধারন প্লাগইনগুলো। তবে আপনি যদি টেকনিক্যাল কাজ পারেন তবে নিজের ওয়েব সাইট অনেকটাই সাজিয়ে নিতে পারবেন।

“[ফটোব্লগ] কাঠবিড়ালী @ হাইড পার্ক” এই লেখার নিচের দিকে দেখুন সজীবের প্রশ্নের উত্তরে কিছু সাজেশন দেবার চেষ্টা করেছি। ভাল মনে হলে সেগুলো ফলো করতে পারেন। সব সময় যা বলি তা আবারো বলব। ভাল এ্যাডসেন্স পাবলিশার হবার জন্য ভাল কিছু ইবুক পড়ুন। দেখবেন এ্যাডসেন্সের মাধ্যমে আয়ের ব্যাপারটি অনেকটাই ধরতে পেরেছেন।শুভ কামনা রইল…

Reply

সজীব রহমান December 9, 2010 at 1:18 am

ধন্যবাদ আদনান ভাই আপনার সাহায্যের জন্য।কিন্তু আমি তো এখন ঢাকায় থাকি না।তাই সমস্যা হবে।তাছাড়া আমি আবার কালকে ম্যানেজারের সাথে আলাপ করে দেখবো লাস্ট তিনি কি বলেন।আর যদি না ই হয় তাহলে আপনার কথা মতই কাজ করবো।অনেক ধন্যবাদ আমার প্রশ গুলোর দ্রুত জবাব দেয়ার জন্য। :)

Reply

সোহান চৌধুরী October 31, 2010 at 7:00 pm

আমি বহু দিনের(প্রায় সাত মাস) কঠোর পরিশ্রম এবং গাধার মত খাঁটার পর এডসেন্স এ 125$ এর মত আয় করেছি। এখন চেক আনাতে চাই। কিন্তু আমার সমস্যা অনেক! সাহাজ্য করলে ধন্য হব।
১/আমার বয়স ১৮ এর কম।
২/আমার কোন ব্যাঙ্ক একাউন্ট নেই।
৩/আমার নামে(payee) আমার পরিচিত কারো একাউন্ট নেই।
৪/আমি ৮০$ এর মত যাবার পর থেকে এডসেন্সে লগইন করতে গেলে মাঝে মাঝে “Suspicious ip” এবং “Illegal ip” জাতিয় কতগুলো মেসেজ আসে,কুকি ডিসেবল করে এনাবল এবং আইসপি চেঞ্জ জাতিয় পরামর্শ দেয়। আমি ব্রাউসার চেঞ্জ বা আনইন্সটাল-ইন্সটাল করে একবার লগইন করতে পারি,তার পর আবার সমস্যা দেয়।অন্য গ্রামিন সিমেও হয় তবে অন্য অপারেটর যেমন সিটিসেলে এ সমস্য হয় না।

***আমি গ্রামিন ১গিবি ইন্টারনেট ইউস করি মোবাইল কম্পিউটারে ডাটা কেবল লাগিয়ে। কোন প্রক্সি টক্সি ইউস করিনা,অপেরা বা ফায়ার ফক্স ইউস করি। আমার মধ্যে ব্যান খাবার এবং এই কষ্টার্জিত ডলার হারাবার ভয় কাজ করতেসে, সাহাজ্য করেন।

Reply

Adnan October 31, 2010 at 7:46 pm

বাংলাদেশে পেই নেম চেঞ্জ করা যায় না তাই আপনার পেই নেম অনুযায়ি ব্যাংক একাউন্ট করতে হবে। ১৮ বছরের কম বয়স হলে ব্যাংক একাউন্ট করা যায় কিনা আমার জানা নাই। গ্রামিনের আইপি বার বার চেঞ্জ হয় বলেই জানি। সে জন্য হয়তো এমন মেসেজ পান। ইসলামি ব্যাংক বা আই এফ আই সি ব্যাংকের মাধ্যমে কম চার্জে চেক আনতে পারবেন যদি একাউন্ট খুলতে পারেন। নিশ্চিত হয়ে নিবেন যেই শাখায় একাউন্ট খুলবেন সেই শাখায় ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট আছে কিনা। আর এ্যাডসেন্স অনলাইনে আয়ের এক ও একমাত্র পথ নয়। ভাল কাজ জানলে ফ্রিল্যান্সিং এই অনেক বেশি আকর্ষনীয় ক্যারিয়ার গড়ে তোলা যায়।

Reply

জিন্নাত উল হাসান November 1, 2010 at 6:09 am

আদনানকে অনুরোধ করবো সোহানকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে সাহায্য করতে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

Reply

hasan December 15, 2010 at 10:59 am

আপনারা আসলেই মানুষ (মন্তব্যের জন্য দুঃখিত)
না করে থাকতে পারসিলাম না !!

Reply

জিন্নাত উল হাসান December 16, 2010 at 5:48 pm

আপনি মানুষ না?

Reply

রাসেল October 6, 2010 at 11:58 pm

আদনান ভাই… আমাকে গুগল দুইবার পিন কোড পাঠিয়েছে, তাদের কথামত…একবার ও পাইনি, যদিও আমার ঠিকানা, পোস্টকোড সব ঠিক আছে ।….. আবার কি তাদের পাঠাতে অনুরোধ করব?

Reply

Adnan October 7, 2010 at 10:05 am

জ্বী। আমি ৩য় বার আবেদন করার পর একসাথে ২ বারের পিন কোড পেয়েছিলাম। আর ৩য় বার আবেদন করার পর পিন না এলে একটা অপশন সক্রিয় হবে যার মাধ্যমে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের কপি,আপনার ঠিকানায় আসা কোন বিলের কপি স্ক্যান করে ওদের পাঠালে আপনার একাউন্টের হোল্ড অবস্থা তুলে নিবে।

Reply

মাহবুব October 6, 2010 at 3:51 pm

আদনান ভাই আমি যে ঠিকানা দিয়ে এ্যাডসেন্স খুলেছি সে ঠিকানা দিয়েই কি ব্যাংক একাউন্ট হতে হবে নাকি পে নেইম ঠিক রেখে ঠিকানা সামন্য পরিবর্তন হলেও সমস্যা হবেনা ।

আর মনে করুন আমি এ্যাডসেন্স এ র দেয়া ঠিকানা দিয়েই ব্যাংক একাউন্ট খুললাম তারপর কয়েকমাস পর এ্যাডসেন্স এর ঠিকানা চেন্জ করে দিলাম ।একই ব্যাংক একাউন্টে কি চেক ভাংগাতে সমস্যা হবে ।

Reply

Adnan October 7, 2010 at 2:45 am

ঠিকানার সাথে ব্যাংক একাউন্টের কোনই সম্পর্ক নাই। আপনার ঠিকানায় এ্যাডসেন্সের চেক আসবে। ব্যাংক একাউন্ট এ আপনি চেক জমা দিয়ে ক্যাশ করাবেন। শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হোল আপনার ব্যাংক একাউন্টের নাম এর বানান যেন হুবুহু এ্যাডসেন্সের পেই নেমের সাথে মিল থাকে।

নীচে Rahel ভাইয়ের কমেন্টসের উত্তরে ঠিকানা পরিবর্তনের ব্যাপারে ডিটেইলস বলেছি দেখে নিন। আর সেই একই কথা ব্যাঙ্ক একাউন্ট খোলার সময় দেয়া ঠিকানার সাথে এ্যাডসেন্সের ঠিকানার কোণ যোগসূত্র নেই। আপনার ঠিকানায় চেক এসে পৌছালে ব্যাংকে গিয়ে কষ্ট (!) করে জমা দিয়ে আসবেন ব্যাস…

@ হাসান ভাই, মূল লেখার সাথে এই পোষ্টের প্রতিটি কমেন্টস পড়বার অনুরোধ জুড়ে দিতে পারেন। আর ৫ নাম্বার পয়েন্ট হিসেবে নীচের লেখাটি যোগ করে দিতে পাড়েন সেক্ষেত্রে বর্তমান ৫ নং পয়েন্টটিকে ৬ নং করে দিয়েন আর এই কমেন্টসের @হাসান ভাই অংশটুকু এডিট করে মুছে দিয়েন…

পাচঃ বিভিন্ন সেটিং পরিবর্তনের সময়সীমাঃ

চেক কিভাবে পাবেন বা চেকের হোল্ড অবস্থা কবে চেক বা আনচেক করলে বা চেকের ঠিকানা কবে পরিবর্তন করলে এফেক্টিভ হবে প্রভৃতি বিষয়াদি ঠিক কত তারিখের মধ্যে সিলেক্ট করতে হবে তা সহজ করে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার ফেব্রুয়ারি মাস শেষে মোট ব্যালেন্স ১০০ + হয়েছে। এখন আপনি ফেব্রুয়ারি মাসে টাকাটা ক্যাশ করাবেন কিনা, করালে কি পদ্ধতিতে চেক আনবেন, কোন ঠিকানায় আনবেন এই ৩টি বিষয় নির্ধারন করতে পারবেন মার্চ মাসে ১৬ তারিখ দুপুর ১টা পর্যন্ত। অর্থাৎ মার্চ মাসে ১৬ তারিখ দুপুর ১টা পর্যন্ত আপনি পেমেন্ট হোল্ড চেক/আনচেক করতে পারবেন এবং চেক কিভাবে আনবেন (ডাকযোগে/কুরিয়ার) তা নির্ধারন করতে পারবেন বা আপনার ঠিকানা পরিবর্তন করতে পারবেন। আপনি যদি ১৬ তারিখে দুপুর ১টার পর এই বিষয়গুলো চেঞ্জ করেন তবে তা মার্চ মাসের জন্য এফেক্টিভ হবে না। অর্থাৎ মার্চ মাসে আপনার নামে যে চেক ইস্যু হবে তাতে ১৬ তারিখ দুপুর ১টার আগ পর্যন্ত সর্বশেষ যে অবস্থা সিলেক্টেড ছিল সেটিই কার্যকর হবে। উল্লেখ্য গুগলের সাথে আমাদের সময়ের পার্থক্য আছে। তাই ১৬ তারিখ দুপুর ১টা পর্যন্ত হাতে সময় থাকবে এই বিষয় ৩ টি নির্ধারন করার।

Reply

Nasif Razzaque October 3, 2010 at 5:32 pm

বাংলা ব্লগ পড়তে হেভি মজা ! আদনান ভাই এর লেখা সেটারই প্রমান… এখন থেকে বাংলা ব্লগেই দিন কাটবে আমার…

Reply

Adnan October 3, 2010 at 9:39 pm

ব্লগিং/এ্যাডসেন্স/ফ্রীল্যান্সিং যাই বলি না কেন ইংরেজীর বিকল্প নেই। তারপরো নিজের মাত্রৃভাষায় টেকনিক্যাল বিষয়গুলো পড়ার মজাই আলাদা।আমাদের প্রকাশনা জগতে আরো ভাল ভাল কিছু বাংলা বই আসুক, হাসান ভাই, জাকারিয়া ভাই আর রিয়া আপুর মতো আরো অসাধারন কিছু ব্লগার তাদের মূল্যবান সময় থেকে কিছুটা বাংলা ব্লগের পিছনে ব্যায় করুন এই কামনা করি…

Reply

শিবলী October 7, 2010 at 2:51 pm

আদনান ভাই আপনি কি এই তিন জনকে আদর্শ মনে করেন?

Reply

Adnan October 7, 2010 at 4:07 pm

কেন নয়? এছাড়া Pat Flynn,Yaro Starak কেও খুব পছন্দ করি তাদের লেখার কারনে। আর বিশেষভাবে কৃতজ্ঞ ব্ল্যাকহ্যাটওয়ার্ল্ড সাইটিএর জন্য। আমার ব্লগিং জ্ঞানের ৫০% ই সেই সাইটটিতে পাওয়া অসাধারন সব প্রোডাক্টের কারনে।

Reply

jeweludoy October 3, 2010 at 2:00 pm

আদনান ভাই আমি আপনার সব পোষ্ট মনযোগ সহকারে পড়ি। আর আপনার লেখা আমাকে ভাল লাগে। তা ছাড়া আমি আপনার লিখা পড়ে মোটামুটি সফলতা পেয়েছি।
ভাইয়া, ব্যাপার হল আমার একাউন্টটি বর্তমানে হোল্ড অবস্থায় আছে। আমি গুগলের পিন নম্বর পেয়েছি, কিন্তু সমস্যা হল ট্যাক্স ইনফরমেশন নিয়ে। কারন আমার বার্ষিক আয় এমনই যে আমার পক্ষে সরকারকে ট্যাক্স দেওয়ার মত কিছুই নেই। তাই এই ব্যাপারটি নিয়ে আমি খুবই চিন্তিত আছি।
ভাইয়া আমি আপনার কাছে এই ব্যাপারে অতি দ্রুত সঠিক সমাধান ও পরামর্শ চাচ্ছি। আশা করি আপনি আমার মনের অবস্থা বুঝতে পেরেছেন।
আপনার উত্তরের অপক্ষায় থাকলাম…………

Reply

Adnan October 3, 2010 at 9:36 pm

আপনি যদি পিন নাম্বার পেয়েই থাকেন আর সেটা যথাযথ ভাবে ইনপুট করেন তবে তো একাউন্ট হোল্ড থাকার কথা না। আপনি আপনার এ্যাডসেন্স একাউন্টে লগ ইন করে My Account থেকে Account Settings এ যান। সেখানে Payment Details এর ঠিক নিচেই দেখবেন Payment Holding নামের আরেকটি অপশন আছে।সেটার কি অবস্থা চেক করে দেখুন। আপনি যদি বিজনেস একাউন্ট না খুলেন তা হলে টেক্স রিলেটেড কোন কাগজ পত্র দেখাবার কোনই প্রয়োজন পরবে না। পিন নাম্বার যথাযথ ভাবে দিয়েছেন কিনা আর একাউন্ট হোল্ড করে রেখেছেন কিনা এই ২টি বিষয় চেক করে জানান…

Reply

jeweludoy October 4, 2010 at 2:52 pm

আদনান ভাই সম্ভবত আমি বিজনেস একাউন্ট খুলেছিলাম।
যাহোক, সেটি এখন বন্ধ করার কোন উপায় আছে কি????

Reply

Adnan October 5, 2010 at 1:04 am

যদি বিজনেস একাউন্ট খুলে থাকেন তাহলে বড় সমস্যাই মনে হচ্ছে। আসলে শুরুতে আমরা না বুঝে অনেক কিছু করি যার জন্য পরে পস্তাতে হয়। যাই হোক, আপনি ভালভাবে সিউর হয়ে নিন ঠিক কি খুলেছেন। যদি বিজনেস একাউন্ট খুলেন তবে আপনার যা লাগবেঃ You can only apply for a business account if you have a business. A business that has it’s own mailing address, a registered business name and a registered tax ID. The business has to have it’s own bank account too – the business name has to be the payee name. And there’s no guarantee that after doing that you’ll get approval, or that you’ll be able to link your business account to the YT account.

এখন এ্যাডসেন্সের হেল্প ফোরাম ঘেটে যা বুঝলাম তাতে বিজনেস একাউন্ট ডিসেবল করে আপনাকে পুনরায় পার্সোনাল একাউন্টের জন্য আবেদন করতে হবে। আপনি এ্যাডসেন্সের ফোরামে আপনার সমস্যাটা জানিয়ে পোষ্ট দিন আর এই লেখাটি পড়ে দেখুনঃ http://www.google.com/support/forum/p/AdSense/thread?tid=10bf38a0ea27cfe1&hl=en

তবে আবারো বলছি সবকিছুর আগে আবারো নিশ্চিত হয়ে নিন ঠিক কোন ধরনের একাউন্ট খুলেছেন-বিজনেস নাকি পার্সোনাল…

Reply

সোহান September 22, 2010 at 1:32 am

লেখাটা এক-কথায় অসাধারন হয়েছে,ঠিক যখন প্রয়োজন তখনই পেলাম।।
আদনান ভাইয়া,আমার কিছু ব্যাপারে আপনার সাথে কথা বলা দরকার, আপনার ইমেইল অ্যাড্রেসটা দিলে অনেক উপকার হত…আমার ইমেইল shohan91এটyahoo.com

Reply

Adnan September 22, 2010 at 4:21 am

আমি নিজে চেক পাবার আগে বাংলা ব্লগ আর ফোরামগুলোতে প্রচুর সার্চ করেও ঠিক মন মতো কোন লেখা পাই নাই। তাই যে দিন চেক পেয়েছিলাম সেদিনই রাত ১২টা থেকে ৩ টা পর্যন্ত টানা লিখে এই লেখাটা দাড় করিয়েছিলাম। আমার ইমেইল এ্যাড্রেস problogger99এট জিমেইল ডট কম । আর টপিক রিলেটেড কোন প্রশ্ন থাকলে এখানেই করতে পারেন তাতে সবাই মিলে উত্তর দিতে/জানতে পারব। ধন্যবাদ।

Reply

Rahel September 18, 2010 at 5:07 pm

আচ্ছা আমি একটা ব্যাপার জানতে চাচ্ছি সেটা হলো যে আমাকে যখন গুগল পিন কোড পাঠিয়েছিল তখন আমার কাছে পিন কোন আসে নাই পরে আমি ব্যাংক স্ট্যাটমেন্ট দিয়ে একাউন্ট ভেরিফাই করেছিলাম এখন কি আমার চেক আনার অপশনটা নরমাল ডাকবিভাগ সিলেক্ট করলে চেক পৌছবেনা এই ধরনের কোন আশংকা আছে ??উ্ল্লেখ্য যে আমার এই ঠিকানাতেই এর আগে অনেক চিঠি এসেছে বিদেশ থেকে ।আরেকটা ব্যাপার হলো এই মাসেই আমার একশ ডলার অতিক্রম করেছে তারমানে আমি এই মাসের পরে চেক পাচ্ছি আমি কি এখন পেমেন্ট অপশনটা পরিবর্তণ করতে পারবো ??মানে এখন ২৮ ডলার ফী দিয়ে চেক আনার অপশনটা আছে আ্মি কি ডাকবিভাগ সিলেক্ট করতে পারবো ?

Reply

Adnan September 22, 2010 at 4:31 am

অনেকদিন ধরেই চাচ্ছিলাম লেখাটা আপডেট করতে। কারন ছোটখাট কিছু বিষয় মিসিং আছে যা পরে খেয়াল করেছি। যেমন চেক কিভাবে পাবেন সেই অপশন কত তারিখের মধ্যে সিলেক্ট করতে হবে সেই বিষয়টি। সহজ করে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার ফেব্রুয়ারি মাস শেষে মোট ব্যালেন্স ১০০ + হয়েছে। এখন আপনি ফেব্রুয়ারি মাসে টাকাটা ক্যাশ করাবেন কিনা তা নির্ধারন করতে পারবেন মার্চ মাসে ১৫ তারিখ পর্যন্ত। অর্থাৎ মার্চ মাসে ১৫ তারিখ পর্যন্ত আপনি পেমেন্ট হোল্ড চেক/আনচেক করতে পারবেন এবং চেক কিভাবে আনবেন (ডাকযোগে/কুরিয়ার) তা নির্ধারন করতে পারবেন। আপনি যদি ১৬ তারিখে এই ২টি বিষয় চেঞ্জ করতে চান তবে তা মার্চ মাসের জন্য এফেক্টিভ হবে না। কারন আপনার হাতে ১৫ তারিখ পর্যন্ত সময় ছিল। উল্লেখ্য গুগলের সাথে আমাদের সময়ের পার্থক্য আছে। তাই সম্ভবোত ১৬ তারিখ দুপুর ১২টা/১টা পর্যন্ত হাতে সময় থাকবে এই বিষয় ২ টি নির্ধারন করার।

একাউন্ট ভেরিফিকেশন যখন হয়েই গেছে তখন কিভাবে চেক আনবেন সেটা গুরুত্বপূর্ণ নয়। ডাকযোগে আমি এ যাবত ৩/৪টি আর কুরিয়ার যোগে ১টি এনেছি।আপনি অবশ্যই এলাকার পোষ্ট কোড সহ সঠিকভাবে ঠিকানা লিখবেন। আশা করি চেক পেতে সমস্যা হবে না। আশা করি বোঝাতে পেরেছি…কোন বিষয় ক্লিয়ার না হলে আবার কমেন্টস করবেন। ধন্যবাদ।

Reply

Rahel September 30, 2010 at 2:59 am

সৃন্দর করে বুঝিয়ে দেবার জণ্য মন থেকে ধন্যবাদ আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি সেটা হলো আমি যদি আমার ঠিকানা আপডেট করি সেক্ষেত্তে কখন থেকে সেটা এফেক্টিভ হবে এবং নতুন ঠিকানা দিলে কি আবার ভেরিফাই করতে হবে ??
আচ্ছা এখন পযর্ন্থ আমার এ্যাডসেন্স এর সবকিছু ঠিকাছে ।অতীত কালে নিজে নিজে কিছু ক্লিক করেছিলাম পরে আর কখনোই করিনাই এজন্য কি ভয় পাবার কোন কারণ আছে বর্তমানে ?

Reply

Adnan October 5, 2010 at 1:15 am

Rahel ভাই আমি দুঃখিত আপনার মন্তব্য আমার আগে চোখে পড়ে নি। যাই হোক, ঠিকানা পরিবর্তন এর বিষয়টির সাথে যেহতু চেকের একটা সম্পর্ক আছে তাই এক্ষেত্রেও সেই ১৫ তারিখের ব্যাপারটি বলবত থাকবে। আপনাকে ১৬ তারিখ দুপুর ১টার মধ্যে চেঞ্জ করতে হবে নতুবা আরো ১ মাস অপেক্ষা করতে হবে। আর আপনার একাউন্ট একবার ভেরিফাই হলে এর পরে বার বার ঠিকান পরিবর্তন করলেও সমস্যা নেই। বারবার ভেরিফাই করতে হবে না।

চেকের টাকা ক্যাশ হয়ে হাতে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। এমনো হতে পারে আপনি ব্যংকে চেক জমা দেবার পর ব্যান্ড হলেন। তবে যদি আপনার নামে গুগল চেক ইস্যু করে দেয় তবে আশা করতে পারেন এই যাত্রায় বেচে গেছেন। ভুলেও কাউকে এ্যাডসেন্সের সাইটের নাম জানাবেন না। সস্তা জনপ্রিয়তা বা বাংলাদেশের আইপি থেকে কয়েক ক্লিকের বিনিময়ে নিজের সম্ভাবনাময় একাউন্টটি নষ্ট করার আদৌ কোন দরকার আছে বলুন? আর ব্যান্ড যদি হয়েই যান তবে ভিন্ন নামে ভিন্ন ঠিকানায় একাউন্ট খুলতে পারেন। তবে মনে রাখবেন পেই নেম কিন্তু চেঞ্জ করা যায় না…

Reply

rahel October 6, 2010 at 3:54 pm

ধন্যবাদ আদনান ভাই সুন্দর করে বুঝিয়ে দেবার জন্য

Reply

Hafizur Rahman Badsha September 5, 2010 at 6:32 pm

আদনান ভাইয়ের লিখা এই প্রথম পড়লাম। অনেক ধন্যবাদ। এভাবে সবাই হেল্প করলে আমরা অনেক সাহস পাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের অনলাইন কমিউনিটি আরও বড় হোক। তাতে সবার উপকার হবে।

Reply

Ashek October 7, 2010 at 6:00 pm

Hafizur Rahman Badsha , সুন্দর বলেছেন।

হাসান ভাই ও অতিথি লেখকদের লেখাগুলো পড়লে আমার মত অনেক নবিন ব্লগাররা সম্ভাব্য অনেক ভুল করা থেকে মুক্ত হবে। এবং একটি সঠিক গাইডলাইন পাবে।

Reply

saimoom August 28, 2010 at 1:08 am

খুবই তথ্যবহুল পোস্ট। সকলেরই কাজে আসবে।

Reply

রিয়া August 2, 2010 at 2:26 pm

এই প্রসঙ্গে AdBrite সম্বন্ধেও জানাই। যারা পেপালে টাকা নেন তাদের অসুবিধা নেই, কিন্তু যারা চেক মারফত AdBrite-এর টাকা নেবেন, বড় রকমের অসুবিধার সম্মুখিন হতে পারেন। এরা দিচ্ছে Silicon Valley bank-এর (NASDAQ: SIVB) চেক Payable in the USA। সিলিকন ভ্যালী ব্যাঙ্কের আন্তর্জাতিক কোনো শাখা নেই। আমি তাদের ওয়েবসাইটে পাইনি। ভারতে যে অফিস আছে সেটা ব্যাঙ্ক নয়, সিলিকন ভ্যালী ফাইনান্স, সিলিকন ভ্যালী এডভাইসর ইত্যাদি। আমি দেখি কতোদিনে এই চেক ভাঙানো হয়, জানাবো।

আপাতত আমি AdBrite বিজ্ঞাপন বন্ধ রেখেছি। কারন অত্যধিক চার্জ কাটলে এই বিজ্ঞাপন চালানোর কোনো মানেই হয়না। এছাড়াও এদের payment mature বলে একটি ব্যাপার শুনলাম, যা বুঝলাম তা হচ্ছে বিজ্ঞাপনদাতারা টাকা দিতে দেরী করে বলে পাবলিশারও টাকা পায় দেরীতে। আমার যখন ১৮৫ ডলার জমে গেছে তখন আমাকে ইস্যু করা হয়েছে ১৫২ ডলারের চেক। অর্থাৎ বাকি টাকা বিজ্ঞাপনদাতারা এখনো AdBrite-কে দেয়নি।

গুগল অদ্বিতীয়, আপনারা চেষ্টা করুন গুগলের সঙ্গে থাকতে।

Reply

shuknopata August 5, 2010 at 8:09 pm

আমি এখন পর্যন্ত দুইবার পেপালের জন্য এপ্লাই করে পাই নাই। দুইবারি তারা জানিয়েছে যে তারা এখনো পেপাল সাপোর্ট করে না।
কি ফরম্যাটে তাদের মেইল করতে হবে আপু একটু সাহায্য করবেন?

Reply

Shamim August 12, 2010 at 11:18 pm

Shuknopata: আপনি কি বাংলাদেশে থাকেন? যদি তাই হয়, তবে আপনি পেপারে এপ্লাই করতে পারবেন না। বাংলাদেশে তো পেপাল সাপোর্ট করে না ।

Reply

shuknopata August 14, 2010 at 3:45 pm

হা ভাইয়া বাংলাদেশে থাকি কিন্তু পেপাল ব্যবস্থা করতে পারব। আমিতো এডব্রাইটকেই বোঝাতে পারতেছি না!

Reply

কার্জন August 26, 2010 at 5:18 am

ভাই adbrite ভেরিফাই করা পেপাল নিবে। আপনার টা কি ভেরিফাই করা কিনা দেখে নিন।

Reply

জিন্নাত উল হাসান August 26, 2010 at 5:31 am

পেপাল ভেরিফাইড বলতে পেপালকে আপনার ব্যাংক একাউন্টের বিবরণ দিতে হয়। তারা আপনার একাউন্ট ছোট একটি অংক পাঠাবে, সেটা আপনাকে পেপালের ওয়েবসাইটে বলতে হবে। এভাবেই পেপাল ভেরিফাই করতে হয়।

আপনি কি বাংলাদেশে বাস করেন? পেপাল বাংলাদেশে সার্ভিস প্রদান করে না।

Reply

shuknopata July 31, 2010 at 2:28 pm

আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি। আমি এখন পর্যন্ত ২টা চেক পেয়েছি। দুইটাই আইএফআইসি ব্যাংকের মতিঝিল শাখার মাধ্যমে ক্যাশ করি। প্রথমবার তারা ৪৫০ টাকা চার্জ কাটে, সময় নেয় মাত্র ১৩/১৪ দিন। ২য়বার ১৫০ টাকার মত লাগে আর সময় লাগে ১৮ দিন। আর চেকের পেছনে গুগলের কথামতো নাম হুবহু লিখেছিলাম। কিন্তু ব্যাংকের কর্মকর্তা আমাকে তার পাশেই সইও করতে বলেন এবং আমি তাই করি। কোনো সমস্যা হয়নি। আর পরে তাদের দেয়া নাম্বারে ফোন করেই জানা যায় চেক ক্লিয়ার হয়ে এসেছে কিনা। আর গ্রাহকের একাউন্ট ব্যালেন্স জানায় অন্যান্য উপায়গুলা তো আছেই।

Reply

পান্থ বিহোস July 31, 2010 at 8:46 pm

মনে হচ্ছে আপনার প্রক্রিয়াটা ভালোই। আইএফআইসি মতিঝিল ব্রাঞ্চে যোগাযোগ করে দেখি ওনারা কী বলেন? আমার বাসা মতিঝিল-এর কাছেই। আপনার বাসা কোথায়?

Reply

shuknopata August 5, 2010 at 8:07 pm

হ্যা ভাই, অন্তত প্রথম ২বারে আমার অভিজ্ঞতা খুবই ভাল। দেখা যাক ভবিষ্যতে কি হয়! আমার বাসাও মতিঝিলের কাছেই,বাসাবো।

Reply

Carzon July 26, 2010 at 10:31 pm

ধন্যবাদ আদনান ভাই এতো সুন্দর করে একটা তথ্য দেওয়ার জন্য। এই ত্তথ্যটাই হয়তো আমাকে অনেক দূরে নিয়ে যাবে।

Reply

Shamim July 25, 2010 at 2:58 pm

হাসান ভাইয়ের ব্লগের সমস্ত এডসেন্স পাবলিশারদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, ভুলেও কখনো ডাচ বাংলায় গুগলের চেক ক্যাশ করাতে যাবেন না। আমার কাছে থেকে ওদের নিজস্ব চার্জ ৩০ ডলার + এইচএসবিসি ব্যাংকের জন্য এক্সট্রা ২৫ ডলার; মোট ৫৫ ডলার কেটে রাখছে।:( :(

ব্যাপারটা আমার ব্যাক্তিগত ব্লগেও শেয়ার করেছি —
http://shamim-online.blogspot.com/2010/07/fucked-up-dutch-bangla-bank-robber-for.html

এরকম দিনে দুপুরে ডাকাতি ??? অসহ্য!

Reply

Carzon July 26, 2010 at 10:34 pm

ভাই আর কষ্ট পেয়ে কি হবে? মানুষ তো ভুল থেকেই ঠিক টা বের করে।

Reply

Saiful1971 July 30, 2010 at 10:13 am

আমি আপনাদের সাথে ২-৩ দিন আছি ।ভাল লাগে তবে সব কিছু বুঝিনা ।কিছু দিনের মধ্যে আমিও একটা ব্লগ খুলব ।তার আগে আপনাদের অভিজ্ঞতা ও পরামর্শ ভালভাবে পড়ে নিই ।ভাল থাকবেন ।

Reply

MS-Technology BD (Pvt.) LTD July 23, 2010 at 12:48 am

আমার মতে এডসেন্স এর চেক ভাঙ্গানোর সব চেয়ে উপায় হলো ইসলামী ব্যাংক। এর আগে আমি ২৫০ ডলারের একটা চেক ভাঙ্গিয়ে ছিলাম। আর আরেকটা কথা, আমি কিন্তু পোষ্ট অফিসের মাধ্যমেই চেক আনিয়ে ছিলাম। ১৬দিনের মাথায় চেক এসেছিল। ধন্যবাদ আদনান ভাই এরকম গুছিয়ে একটা পোষ্ট করার জন্য।

Reply

shuvo hasan July 22, 2010 at 8:13 pm

adnan vaia,link jene ki hobe mane bujhlam na.site ghurteo to moja lage.ami prai hasan vai er english blog e jai,ghuri,pori,link e click kore arek site e jai.r ami riya apukeo thik chintam,chinlam chardin age.tar bangla blog gulo porteo valo laglo.(maf korben,ami 20din holo hasan vair bangla blog er sathe porichoy).apnar site o dekhar wish holo,tai bollam.anyway,apnar deya link kaj korchena.mone hoy,apnar blogsite o amake bolte chaise,site dekhe ki hobe?
best wishes.bye.:)

Reply

nasha July 22, 2010 at 4:44 pm

চমৎকার অভূতপূর্ব তথ্যাদি পেলাম । Adnan ভাই আপনার আরো লেখা চাই। আপনি ব্লগের দূনিয়ায় সব্যসাচী হউন। আর আমার মত যারা সকালের চায়ের কাপে চুমুক দেয়ার আগে প্রথমেই এই সাইটটি খুলে দেখি কি নতুন লেখা আসল,বিশেষ করে Adnan ভাই আপনার একজন ফ্য্যন হয়ে গেছি ।

Reply

Adnan July 23, 2010 at 8:11 pm

এত্তো সুন্দর একটা মন্তব্যের জন্য লক্ষ কোটি ধন্যবাদ…

Reply

Rajib July 22, 2010 at 12:52 pm

আমার আইডি কি ব্যান করা হলো নাকি?

Reply

boyzx Shakil July 22, 2010 at 1:45 am

ভাই সঠিক সময়ে সঠিক পোষ্ট লেখার জন্য ধন্যবাদ . নাহলে Dutch-bangla bank- এ চেক ভাংগাতে ২৫ ডলার দিয়ে দিতাম :)

Reply

shuvo hasan July 21, 2010 at 11:12 pm

adnan vai,apnar blogsite er link ta jodi diten,dekhte lov hochche.:)

Reply

Adnan July 22, 2010 at 2:02 am

ভাই লিঙ্ক জেনে কি হবে? আমরা কেউ কি হাসান ভাই বা রিয়া আপুর সব সাইটের নাম জানি? যাই হোক, লিঙ্ক দিলাম: http://bit.ly/c1jtkm

Reply

ফাহিম রেজা ( বাঁধন ) July 22, 2010 at 2:38 am

আসলে আদনান ভাই ঠিক বলেছেন (আমরা কেউ কি হাসান ভাই বা রিয়া আপুর সব সাইটের নাম জানি? )!! আমি চাই না আমার মেধা তৈরি দিয়ে ব্লগ কেউ কপি করুক :( তাই ভাই কার সাইট লিঙ্ক না নিয়ে বরং নিজের মেধা খাটানর চেস্টা করুন । shuvo hasan ভাই আমার কথায় কিছু মনে করবেন না প্লিজ :D বর্তমান যা হচ্ছে আমি শুধু তাই বললাম :P

আর আদনান ভাই আপনার সরি বলাল স্টাইল টা আমার কাছে জস লেগেছে ;)

Reply

Adnan July 22, 2010 at 4:06 am

বাধন ভাই, ব্যাপারটা কপি করার জন্য না। কেননা আমি তো আমার ব্লগে ভিজিটর আসা বন্ধ করতে পারব না তাই না? তাই কপি করতে চাইলে যে কেউ কপি করতেই পারে। সমস্যা অন জায়গায়…

Reply

shuvo hasan July 24, 2010 at 2:02 am

thak adnan vaia,somossa thakle link deyar dorkar nai.karo somossa thaktei pare.
r sobai j sobar somossa bujhbe,tai etao amar vaba thik na.sekhane to r kichu bolar thakena.
nijer ekta free blogsite bananor cheshtai achi wordpress e.
daily ektu ektu kore kaj kore jassi.
jedin mone korbo perechi,sedin sobaike janabo.tobe ami asabadi.
r,badhon vaia,copy paste kore duchardin visitor pawa jete pare hoyto,kintu valo blogger hoyar sopno dekhar dussahosh kora jaina.

anyway,sokole doa korben.allah hafiz.

Reply

Adnan July 24, 2010 at 1:08 pm

ভাই এতে দুঃখ পাবার কিছু নেই। আপনি এই ব্লগে বা বাংলাদেশের ব্লগিং কিমিউনিটির সাথে নতুন বলে স্বাভাবিকভাবে অতিতের অনেক কিছুই জানেন না। তাই না? তাই আস্তে আস্তে জানুন নিজেই নিজের উত্তর পেয়ে যাবেন। আর আমি যেই টপিকের কাজ করি তা দেখেও কোন লাভ নেই। এর চেয়ে আপনি ব্লগিং শেখার, জানার বিখ্যাত ইংরেজী ব্লগগুলো পড়ুন, আপনি যেই টপিকে কাজ করতে চান সেই ধরনের ব্লগ পড়ুন-তাতেই অনেক বেশি লাভবান হবেন। আর আমরা কত কাজেই কত টাকা খরচ করি। সত্যি যদি আপনি “আশাবাদী” হোন, ভাল ইংরেজী লিখতে পারেন তবে স্বল্পমূল্যে (১৫০০+৭০০=২২০০ টাকা মাত্র) হাসান ভাই বা অন্য কারো কাছ থেকে ডোমেইন হোষ্টিং কিনে কাজে লেগে যান। ফ্রী সাইটে সময় দিলে খুব বেশি লাভ হয় বলে মনে করি না। শুভ কামনা রইল…

Reply

nasha July 22, 2010 at 10:38 pm

বুজেছি দেখেছি ব্যাপারটা !!!

Reply

Shamim July 21, 2010 at 10:37 pm

আমি যে ভুলটা করেছি তা হচ্ছে ডাচবাংলা ব্যাংকে চেক ক্যাশ করতে দিয়ে। তারা ৩০ ডলার কেটে রেখে দিবে। গত মাসের ১৪ তারিখে চেক জমা দিয়েছি, আজ ২১ তারিখ। এখনো টাকা পাই নাই।

ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে হবে। ডাচবাংলার উপর চরম বিরক্ত আমি।

Reply

Adnan July 21, 2010 at 11:29 pm

শামীম ভাই আগেই হতাশ হয়েন না। মনে নাই আমাকে ইসলামি ব্যাংক থেকে বলছিল ১৭০০ টাকা কেটে রেখে দিবে। পরে তো মাত্র ২৩০ টাকা কাটল। দেখেন কি হয়…

Reply

Noor July 21, 2010 at 5:11 pm

গুগল এডসেন্স চেক কবে হাতে পাবো জানিনা। কিন্তু সুন্দর সেই দিনটি যেইদিন আসবে সেইদিন এইরকম একটা লেখায় খুজতাম। আদনান ভাই আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাই।

Reply

Adnan July 21, 2010 at 6:38 pm

এই যে যেভাবে ধন্যবাদ জানালেন সেভাবে জানালেই হবে…!!! অন্য অনেকের মতো বৃথা সময় নষ্ট না করে ভাল ভাবে রিসার্চ করে ভাল টপিকের উপর কাজ করুন। টাকা যে কত ভাবে কত দিক থেকে আসবে হিসেব রাখতে পারবেন না। ব্লগিং জগতে ভাল কাজ সব সময় মূল্যায়িত হয়। খালি আপনাকে একটু চোখ কান খোলা রেখে লেগে থাকতে হবে…

Reply

সজীব রহমান December 8, 2010 at 3:30 am

জী ভাই আমি আজ চেক হাতে পেলাম।আসলেই দিনটা খুবই আনন্দের যা ভাষায় প্রকাশ করা যায় না।অনেক আগে পোষ্টা আমি দেখেছিলাম।মনে মনে ভেবেছিমাল যে যেদিন চেকটা হাতে পাবো সেদিন আবারও ভালোভাবে পোষ্টটা পড়বো।আসলে এই লেখাটা থেকে আমি অনেক কিছু শিখলাম।কাল সকালেই ইসলামী ব্যাংক,ন্যাশনাল ব্যাংকে খোজ নিবো।দেখি কে সবচেয়ে ভালো সর্ভিস দিতে পারে।তবে সবার কথা শুনে যা দেখা গেল তা হলো ইসলামী ব্যাংকই বেস্ট।দেখি কি হয়।ধন্যবাদ আদনান ভাই এমন সুন্দর একটা লেখা আমাদের উপহার দেয়ার জন্য।

Reply

Adnan December 8, 2010 at 11:23 am

ইসলামি ব্যাংক থেকে আমি ৬-৭ বার এর মতো ক্যাশ করেছি। ওরা ১ মাসের মতো সময় নেয়।২৫০ টাকার মতো কাটে। এছাড়া আরেকটি একাউন্ট করেছি আই এফ আই সি ব্যাংকে। ১টা চেকের জন্য ওরা ১ মাসের মতো সময় নিয়েছিল।৫০০ টাকা কাটে। ব্লগে একজন জানাল তিনি এই ব্যাংকের মাধ্যমে নাকি ১৪/১৫ দিনেই ক্যাশ করাতে পেরেছেন। আগেরবার ঈদের মৌসুম ছিল তাই হয়তো সময় বেশী নিয়েছে। সামনের চেকটি আবার এই ব্যাংকেই জমা দিয়ে দেখব কতোদিন সময় লাগে। লেখাটি ভাল লেগেছে জেনে ভাল লাগল। ধন্যবাদ।

Reply

জিন্নাত উল হাসান December 8, 2010 at 8:45 pm

খুবই খুশির সংবাদ। শুভ কামনা রইল, এখন থেকে প্রতি মাসই যেন একটি করে চেক পান।

পরিশ্রম করুন, ধৈর্য্য ধরুন – একদিন না একদিন সফলতা পাবেনই।

Reply

সজীব রহমান December 9, 2010 at 1:14 am

ধন্যবাদ হাসান ভাই আপনার মূল্যবান উপদেশের জন্য।

Reply

পান্থ বিহোস December 10, 2010 at 1:40 am

আমি ৫ তারিখ ব্রাক ব্যাংক-এ একটা চেক জমা দিয়েছি। তারা এর আগে ৩০ ডলার কেটেছিলো। আর সময় নিয়েছিলো ৪৩ দিন। এবং ওদের কাছে চেক জমা দিতে হয় ১৫০ টাকার বন্ডসহ। এবার জমা দেয়ার সময় বললো, ক্যাশ হতে তিন মাস লাগবে এবং চার্জ কাটবে ৩৫ ডলার। বললাম, ভাই আপনিই তো আগেরবার বললেন, ৪৫দিন আর ৩০ ডলারের কথা। আমার কথা শুনে বলে, মিনিমাম ৪৫ দিন আর ম্যাক্সিমাম ৯০ দিন। হলে জমা দিন নয়তো ফেরত নেন। মেজাজ চরম খারাপ হয়েছিলো।
একটা ব্যাপার বুঝি না। ব্রাক ব্যাংক-এর ফরেন সেকশনে যারা আছে (মতিঝিল ব্রাঞ্চে), তাদের কাছে গুগলের চেক নিয়ে গেলে তারা এমন আচরণ করার চেষ্টা করে যাতে মনে হয়, বিদেশের টাকা দেশে এনে আমি চরম খারাপ কাজ করছি। আর এতে সবদিক দিয়ে বাধা দেয়া তাদের সার্বিক দায়িত্ব!

Reply

Adnan December 10, 2010 at 2:31 am

ব্রাক ব্যাংক-এ চেক জমা দেবার কি দরকার ছিল? শুধু শুধু কেন ৩০ ডলার দিবেন+এতো দিন ওয়েট করবেন যেখানে ইসলামি ব্যাওংক বা আই এফ আই সি এর মাধ্যমে ১ মাসের মধ্যে মাত্র ২৫০-৫০০ টাকায় কাজটা করা যায়? একাউন্ট না থাকলে বানায় নিলেই তো পারতেন। আর মিষ্টি কই ভাই?

Reply

পান্থ বিহোস December 10, 2010 at 5:59 am

আদনান ভাই, আমার যতদূর মনে পড়ে আপনাকে বলেছিলাম কেন আমি ব্রাক ব্যাংকে যেতে বাধ্য। যাই হোক দিনের বেলা ফোন দিতেছি। তখন না হয় আবারও বলবো। তবে এটাই লাস্ট। আর ওদের কাছে যাবার ইচ্ছে নেই। বা প্রয়োজনও হবে না।

Reply

সাইফ দি বস ৭ July 21, 2010 at 4:55 pm

দারুন একটা লেখা হয়েছে।
এরকম পূর্ণাঙ্গ লেখা আরেকটাও চোখে পড়ে নি!
অনেক ধন্যবাদ।

Reply

Adnan July 21, 2010 at 6:36 pm

হাই সাইফ ধন্যবাদ। বাংলা ফোরামগুলোতে এই লেখার লিঙ্কটা শেয়ার করতে পার। হয়তো অনেকের কাজে আসবে…

Reply

সাইফ দি বস ৭ July 22, 2010 at 2:43 pm

ওকে ভাইয়া…
আমার ব্লগরংমহল ফোরামে দিতে চাই। অনুমতি প্রার্থনা করছি।

Reply

জিন্নাত উল হাসান July 22, 2010 at 8:48 pm

ব্লগ পোস্টটি প্রকাশের অনুমতি দেয়া হল। তবে আপনার পোস্টে অবশ্যই এই পোস্টের লিংক থাকতে হবে এবং আপনি যে অনুমতি নিয়ে প্রকাশ করেছেন, তাও জানিয়ে দেবেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

Reply

সাইফ দি বস ৭ July 23, 2010 at 12:54 am

ওকে!!! আমি আগামীকাল অথবা পরশু এটি প্রকাশ করব। :)

Reply

Carzon August 5, 2010 at 9:03 pm

আমি এই পোষ্ট টা আমার ব্লগ এ দিতে চাই। যদি আপনি অনুমতি দেন।

Reply

ফাহিম রেজা ( বাঁধন ) July 21, 2010 at 4:01 pm

অনেক সুন্দর একটা লেখা আদনান ভাই !! তবে ভাই আমার একটা সমস্যা হল এ মাসে ১ম সপ্তায়ে আমার ১২০$ হয়েছিল । কিন্তু এখন তারা আমার চেক তারা পাঠায় নি । আমার Hold Payment অপশন টিক চিহ্ন উঠিয়ে দেয়া আছে । ধন্যবাদ…………… :D

Reply

Adnan July 21, 2010 at 6:34 pm

সময় না পেরুলে কিভাবে টাকা পাঠাবে বলুন? আমার নিজের ৭ মাসে ৩০০০০ টাকার উপরে জমা হয়েছে এ পর্যন্ত যার মাঝে চেক পেয়েছি ২টির আর টাকা হাতে তুলতে পারলাম একটির।যা হোক, এখন থেকে প্রতি মাসে চেক আসবে তাই নিয়মিত টাকা আসবে ইনশাল্লাহ।

Reply

Rajibul July 21, 2010 at 12:09 pm

আদনান ভাই। এ্যাডসেন্স চেক ভাভানোর জন্য আমার পড়া এটাই সবছেয়ে ভালো আর্টিকেল।
অফটপিক একটি কথা বলছি। ব্লগ গুলো কিভাবে social ওয়েব দিয়ে মার্কেটিং করেন এই বিষয়ে আপনার কাছে লিখা চাচ্ছি। আমি আপনার দেওয়া লিংক থেকে এই বিষয়ে দুটো বই ডাউনলোড করে পড়ছি আমর কাছে মনে হচ্ছে এর চেয়ে কারো বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন তাহলে আরো ভালো করে শেখা যেত।

Reply

Adnan July 21, 2010 at 12:23 pm

ভাই ভাল তো হতেই হবে !! এ যাবত এ ব্লগে যে কয়টি লেখা লিখেছি প্রথমটি ছাড়া প্রতিটি পুরোপুরি লিখতেই ৪ ঘন্টার মতো সময় লেগেছে। কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছি যত টুকু পারি লিখতে চেষ্টা করব। কেননা এই ব্লগ আর হাসান ভাই এ দুইয়ের কাছে অনেক অনেক বেশি ঋনী…

social ওয়েব দিয়ে মার্কেটিং করে আনেক ভাল ফল পেতে পারেন। তবে একটি বিষয় খেয়াল রাখবেন সব ব্লগের জন্য সব নেটওয়ার্ক সমান কার্যকরি নয়। তাই টুইটার বা ফেসবুকের কোনটিকে প্রাধান্য দিবেন তা আগে বুঝে দেখবেন। আমি টুইটারের ব্যাপারে জ্ঞান শুন্য, কিছুই জানি না, জানতে চাইও না। ফেসবুক ব্যক্তিগতভাবে অপছন্দ করলেও আজকের তারিখ পর্যন্ত আমার 3,250 ফ্যান আছে যারা আমার ব্লগের জন্য প্রচন্ড হেল্পফুল। এ ধরনের লেখার জন্য একটু পড়ালেখা করতে হয়। সামনে সময় করতে পারলে ইনশাল্লাহ লিখব আশা করি। এছাড়া রিয়া আপুর ব্লগে এ ব্যাপারে লেখা পেতে পারেন। ভাল থাকবেন…

Reply

Rajibul July 21, 2010 at 12:53 pm

রিয়া আপার ব্লগের লিংকটা একটু দেওয়া যাবে। আমার এই সাবজেট টা খুব পছন্দ হয়েছে। তাই একটু পড়ালেখা করতে চাচিছ। এ বিষয়ে আরো কোন লিংক পাইলে একটু শেয়ার করবেন। বড় ডকোমেন্ট হলেও প্রিন্টিং আমার কোন সমস্যা নেই। প্রয়োজনে আপনাকেও প্রিন্ট করে দিতে পারবো।

Reply

rumma July 23, 2010 at 6:17 pm

এত কষ্ট করে আমাদের সবার জন্য এই লেখাটা দেয়ার জন্য আডনান ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ।পড়াশোনার আর ব্লগিং করেও এত বড় লেখাটা কিভাবে লিখলেন!!!!!!!!!!!!!!

Reply

Adnan July 23, 2010 at 8:09 pm

ধন্যবাদ। আমি আপনার ইমেইলের রিপ্লাই আজই দিয়ে দিব। আর যা বলছিলেন, অন্যরা কি ভাবে জানি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে হাসান ভাইয়ের কাছে অনেক অনেক ঋনী। কেননা তিনি এবং তার এই ব্লগ আছে বলেই আজ আমি অনেক বড় বড় কিছু স্বপ্ন দেখতে পারছি, নিজের ভাললাগার কাজগুলো করতে পারছি। তাই নিজের মাঝে জন্ম নেওয়া দায়বোধ থেকেই প্রতিজ্ঞা করেছি এখন থেকে আর কোন প্রতিযোগিতায় অংশ নিব না এবং যখনই কোন বিষয়ের উপর লেখার উপযুক্ত মনে করব তখনই তা লিখে ফেলব। আপনাদের সবার এতো সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে সত্যি লেখার কষ্ট ভুলে গেছি। আমার খানিক পরিশ্রম আপনাদের কাজে এলেই আমার সার্থকতা-এর চেয়ে বেশি কিছু চাইবার নেই। ভাল থাকবেন…

Reply

Ashek October 7, 2010 at 6:25 pm

আদনান ভাই আপনি বলেছেন
“এ ধরনের লেখার জন্য একটু পড়ালেখা করতে হয়”

এ অংশটুকু একটু বিস্তারিত বললে খুশি হতাম।

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: