
ওয়ার্ডক্যাম্পের ২য় দিনে মাইকেল কিম্ব জোনস (@mkjones) সবার সামনে কিছু দরকারী প্লাগইনের তালিকা তুলে ধরেন। তালিকাটিতে ফ্রি /প্রিমিয়াম দু’ধরনের প্লাইগনই ছিল। বেশ কয়েকটি প্লাগইন আমার জন্য নতুন ছিল, তাই প্লাগইনগুলোর তালিকা সবার সামনে তুলে ধরলাম।
ফ্রি ওয়ার্ডপ্রেস প্লাগইনগুলো
- Import HTML Pages এই প্লাগইনটি ব্যবহার করে আপনি একটি সাধারণ ওয়েবসাইটের ওয়েবপেজগুলোকে ওয়ার্ডপ্রেসে আমদানী করতে পারবেন। যাদের ইতিমধ্যেই একটি ওয়েবসাইট আছে কিন্তু তারা ওয়ার্ডপ্রেসে আসতে চাচ্ছেন, তাদের জন্য প্লাগইনটি বিশেষ কাজে লাগবে। প্লাগইনটি ব্যবহার করলে নতুন করে ওয়ার্ডপ্রেসে পেজ তৈরি করতে হবে না। পুরোনো ওয়েবসাইট থেকে পেজগুলো আমদানি করে সংশোধন করে নিলেই চলবে।
- Role Scoper for WordPress যারা একাধিক লেখক এবং এডমিনের ব্লগ বানাতে চান, তারা এই প্লাগইনটি ব্যবহার করে ব্লগ ব্যবহারকারীদের অধিকার নিশ্চিত করতে পারবেন।
- WordPress Beta Tester প্লাগইনটি ব্যবহার করলে সবার আগেই ওয়ার্ডপ্রেসের বেটা ভার্সনগুলো নিশ্চিতে ব্যবহার করতে পারবেন।
- After the Deadline কিছুদিন আগে ওয়ার্ডপ্রেসের মূল প্রতিষ্ঠান অটোমেটিক এই প্লাগইনটিকে কিনে নেয়। এর মাধ্যমে কেবল বানানই নয় বরং ব্যাকরণও শুদ্ধ করা যায়।
- Redirection যেকোনো ধরনের এরর কিংবা লিংকের সমস্যায় এই প্লাগইনটি কার্যকরী ভূমিকা রাখে।
- WP-Table Reloaded যারা ওয়েব ডিজাইন করতে পারেন না, তারা এই প্লাগইনটি ব্যবহার করে ওয়েবপেজে সহজেই টেবিল বানাতে পারবেন।
- GigPress যেসব সংগীত শিল্পী নিজেদের অনুষ্ঠান এবং গান নিয়ে ওয়েবসাইট বানাতে চান, তারা এই প্লাগইনটি ব্যবহার করতে পারেন।
- WP Geo প্লাগইনের মাধ্যমে গুগলের ম্যাপ সহজেই ব্লগে যুক্ত করা যায়।
- TinyMCE Advanced ওয়ার্ডপ্রেস এডভান্স কিছু সুবিধা ব্যবহার করতে এই প্লাগইনটি ব্যবহার করতে পারেন।
- My Page Order অনেক সময়ই ওয়ার্ডপ্রেসে পেজের ক্রম নির্ধারণ করাটা সমস্যা হয়ে দাড়াঁয়। এই প্লাগইনটি ব্যবহার করুন, সমস্যার সমাধান হয়ে যাবে।
- Mingle WordPress Plugin ওয়ার্ডপ্রেসে সোশাল নেটওয়ার্কের সুবিধার জন্য এই প্লাগইন।
- White Label CMS ওয়ার্ডপ্রেস থেকে ওয়ার্ডপ্রেসের সকল চিহ্ন মুছে ফেলে যেকোনো কাস্টমারের পছন্দ অনুসারে সাজাতে এই প্লাইগনটি ব্যবহার করুন।
- WP-CMS Post Control ওয়ার্ডপ্রেসকে সিএমএসের নানা সুবিধার জন্য এই প্লাগইনটি ব্যবহার করুন।
প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস প্লাগইনগুলো
- Gravity Forms বিভিন্ন ধরনের ফরম বানাতে এই প্লাইগনটি সাহায্য করে।
- WishList Member যেকোনো ধরনের মেম্বারশিপ বিষয়ক সাইট বানাতে এই প্লাগইনটি অপ্রতিদ্বন্ধী।
- WP e-Commerce ই কর্মাস সাইটই বানাতে এই প্লাগইনটি ব্যবহার করতে পারেন। প্লাগইনটির ফ্রি এবং প্রিমিয়াম – দুই ধরনের সুবিধাই আছে।
- WP Plugins এই সাইটের সদস্য হলে হরেক রকমের প্রিমিয়াম প্লাইগন ব্যবহার করা যায়।
আশা করি প্লাগইনগুলো তালিকা আপনাদের কাজে দেবে।
সাথে থাকুন, ভাল থাকুন।
সবার জন্য রইল শুভ কামনা।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- ওয়ার্ডপ্রেসের পোষ্টে কিভাবে HTML টেবিল বসাবেন?
- [অতিথি পোস্ট] ওয়ার্ডপ্রেস এর আরও কিছু দরকারী প্লাগইন, যা সহজেই আপনার ব্লগকে করবে আরও সুন্দর এবং ফিচার সমৃদ্ধ
- [অতিথি পোস্ট] ওয়ার্ডপ্রেস ব্লগে যুক্ত করুন লাইভ চ্যাট, ভিজিটরদের সাথে থাকুন সবসময়
- [অতিথি পোস্ট] সাইট স্পীড | সার্চ ইন্জিন অপটিমাইজেশন পরিবারের নতুন সদস্য [আপাতত গুগলের জন্য]
- রিলিজ পেলো ওয়ার্ডপ্রেস ৩.০ বেটা ১
- কিভাবে ওয়ার্ডপ্রেসের হোমপেজ থেকে ব্লগ পোষ্ট সরাবেন?
- ওয়ার্ডপ্রেস ২.৮.১ – আজই আপগ্রেড করে ফেলুন
- ব্লগ আপডেট : আজ থেকে বাংলায় মন্তব্য করুন
{ 22 comments… read them below or add one }
ধরুন আমার সাইট এ কিছু লেখক আছে এবং তারা যখন লিখবে তখন লেখা কত লাইনের হবে, teg কত গুলো হবে, keyword কত গুলো হবে অর্থাথ লেখকদের পরিচালনার জন্য যে plugins টি বেবহার করা হয় তার নাম অনুগ্রহ করে জানাবেন. লেখা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন. ধন্যবাদ
নিউজলেটার পাঠানোর জন্য কোন plugin use করতে হয় জানাবেন ।
নিউজলেটারের জন্য আমি কোনো প্লাগইন ব্যবহার করি না, কেবলমাত্র গুগল ফিডবার্নার ব্যবহার করি। লিঙক : http://feedburner.google.com/
আপনাদের বিভিন্ন উপদেশ,সাজেশান follow করার চেষ্টা করছি ।আমার সাইটে আসবেন,এর উন্নতি কিভাবে করা যায় জানালে উপকত হব ।হাসান ভাই এর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমার ব্লগে লেখালেখি ।আমার HTML সম্পর্কে কোন জ্ঞান নেই ।প্লাগিনে contact form 7 কিভাবে কি করতে হবে বুঝতে পারছি না ।একটু হেল্পান ।
হাসান ভাই আপনি আরও কিছু টিউটোরিয়াল লিখেন ।আমার মত নতুনরা উপকত হবে ।অনেক অনেক ধন্যবাদ ।সবাই ভাল থাকবেন ।
http://bn.jinnatulhasan.com/talks এ গিয়ে এ বিষয়টি নিয়ে একটি পোস্ট দিন, আমার সাথে সাথে অন্যরাও আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ওয়ার্ডপ্রেস দিয়ে কি অনলাইন বাংলা দৈনিক পত্রিকার সাইট তৈরি করা সম্ভব? হলে কতটা উপযোগী জানাবেন কি?
এখানে চমতকার একটা মন্তব্য আছে, সবাইকে দেখার অনুরোধ করছি। ব্যাপারটা কিছুই না, নতুন নামকরণ নিয়ে। নতুন নামটা দেখে সবাই খুব আনন্দ পাবেন আশা করছি। দেরি হলে মিস করতে পারেন… মুছে ফেলার সম্ভাবনা আছে। এখানে ক্লিক করুন।
উপরোল্লিখিত একটা প্লাগিনও ব্যবহার করি নাই।
আমার সাইটটি একবার দেখবেন? এতদিন ধরে শিখছি কিছুদিন ধরে লিখতে শুরু করেছি।
সাইটটি দেখে একটু গাইড লাইন দিলে ভাল হতো।
গাইড লাইন না দিলেও ধন্যবাদ আপনাকে কারন আপনাকে এতদিন ফলো করেই আজকে এত টুকু পেরেছি।
ভাল থাকবেন
অনেক কাজের একটি পোষ্ট কিছু প্লাগিন ব্যবহার করেছি খুব মজা পাচ্ছি
It’s an important writing which is needed for all who has a house in the internet.thank’s hasan vai for your informative writing.wish u will give more and more information.
ব্রাউজার কনফিগারেশন করার কোনো প্লাগিনের নাম কি কারও জানা আছে? প্লিজ লিংক দিন অথবা প্লাগিনটির নাম লিখুন…
বেশ কদিন হল “After The Deadline” ব্যবহার করছি । এটা শুধু ওয়ার্ডপ্রেস প্লাগইনই নয় , পরিপূর্ণ আর্টিফিসিয়াল ইন্টালিেন্সবেসড সিস্টেম । কয়দিন আগে “After The Deadline” নিয়ে ইংরেজীতে রিভিউ লিখেছিলাম । চমৎকার এক কাজের প্লাগইন ।
কাজে লাগবে মানি…. আমার খুবই কাজে লাগবে।
অনেক ধন্যবাদ। (অথবা বলতে চেয়েছি- ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না।)
আমি এর কয় একটা প্লাগইন আগে ব্যবহার করেছি , আপনার মাধ্যমে আর কয়টার সমর্কে জানতে পারলাম । ধন্যবাদ হাসান ভাই ।
CMS প্লাগিনগুলো কাজে লাগবে। ধন্যবাদ।
প্লাগিনগুলি সত্যিই অনেক কাজের। এর মধ্যে আমি কয়েকটা ব্যবহার করি। প্রয়োজনের প্লাগিনগুলি ব্যবহার করে অপ্রয়োজনীয়গুলিকে এড়িয়ে চলাই ভালো। ব্যবহারকারীরা যেন ভালোভাবে বুঝে নেয় কোনগুলী তাদের প্রয়োজন আর কোনগুলি বাড়তি – এটা নির্ভর করবে তাদের ব্লগে উপরে।
OA SADARON POST . ONEK DIN POR COMMENT KORLAM .
কয়েকটির সম্পর্কে আগেই জানতাম তবে বেশীর ভাগই আমার কাছে নতুন । ব্যবহার করে দেখতে হবে। ধন্যবাদ হাসান ভাই। অনেক দিন পর পোস্ট দিলেন।
হাসান ভাই ধন্যবাদ নতুন লেখার জন্য। Dean’s FCKEditor 3.3.1 এই প্লাগইনটি সবাই ব্যবহার করতে পারেন। আগে TinyMCE Advanced ব্যবহার করতাম। কিন্তু একমাত্র কালার চয়েস ছাড়া আর সব দিক দিয়েই বোধহয় Dean’s FCKEditor 3.3.1এগিয়ে আছে…Dean’s FCKEditor 3.3.1 এর মাধ্যমে একদম কোন ঝামেলা ছাড়াই ওয়ার্ড থেকে ফুল কালার টেবিল কপি করে এনে বসিয়ে দেওয়া যায়…এছাড়া Robot Meta একটা অসাধারন অদ্বীতিয় প্লাগইন। আর SEO Search Terms Tagging 2 প্লাগইনটি অন পেইজ SEO এর ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে…
আপনাকেও ধন্যবাদ।
আমি জুমলায় FCK টা ব্যবহার করতাম। টাইনি এমসিই ভাল লাগত না। ওয়ার্ডপ্রেসে যে আছে সেটাই জানতাম না। দেখি একবার ট্রাই করতে হবে।