অনেকেই কাজের ফাঁকে ফাঁকে টুকটাক হাতের কাজ করে থাকেন। প্রয়োজনীয় মূল্যায়নের অভাবে আপনার এই প্রতিভা ঘরের শোকেসেই দম ঠুঁকে মরে যায়। আপনার ছোট ছোট কাজগুলোই আপনাকে এনে দিতে বাড়তি আয়ের সুযোগ। আর এজন্য Etsy.com হতে পারে আপনার কেনাবেচার আদর্শ স্থান।
প্রথমেই বলে নেই। সাইটটিতে পন্য কেনাবেচা করতে আপনার ক্রেডিট/ডেবিট কার্ড থাকতে হবে। তাই প্রথমেই বিষয়টির দিকে নজর রাখুন।
ব্যক্তিগতভাবে আমি মনে করি, আপনি যদি ক্রেডিট কার্ড সমস্যার সমাধান করতে পারলে, আপনি হস্তশিল্প বিষয়ে অভিজ্ঞ হোন আর না হোন, কোনো একটি হস্তশিল্প প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের পন্য বিক্রি করতে পারেন। প্রথম প্রথম পেমেন্ট কিংবা বিদেশে পণ্য পাঠাতে সমস্যা হতে পারে, লস হতে পারে। কিন্তু ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়বার সাথে সাথে অধিক মুনাফার বিষয়টিও আয়ত্ত্বে এসে যাবে। একটু খেয়াল করলেই দেখবেন, অধিকাংশ বিক্রেতাই Etsy.com তে প্রতিষ্ঠান হিসেবে পন্য বিক্রয় করছে।
কেনাবেচা না করেন, অন্তত সাইনআপ করে নিয়মকানুনগুলো দেখে রাখুন। পণ্যগুলো চিনে রাখুন। এতে করে ই-কর্মাসের উপর জ্ঞান বাড়বে।
সাথে থাকুন, ভাল থাকুন।
যারা এখনও Talks এ যোগ দেননি, তারা আজই যোগ দিন। নিজের সমস্যাগুলো সবাইকে জানান, অন্যদের সাথে আলোচনা করুন।

{ 9 comments… read them below or add one }
Etsy.com সম্পেকর্ েজনে ভাল লাগল।
ভাই দেখি সবার চিন্তাই রাখেন ! এটা কি করে করেন ভাই ?
একটা মার্সার ডেবিট কার্ডের অর্ডার করেছি গত পরশু দেখি আসে কিনা। তুলে রাখলাম ভবিষ্যতের জন্য।
আচ্ছা Payoneer Prepaid Master Card দিয়ে কি কাজ চলবে?
প্রিপেইড কার্ড নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। তাই আমার উপদেশ মনে হয় না কাজে লাগবে। তবে গুগলে খোঁজ করে দেখতে পারেন।
ভাই আমি আপনার নিয়মিত পাঠক। আপনার কাছে seo কিছু প্রশ্ন ছিল। আশাকরি আপনি আমাকে মেইল করবেন। আপনার মেইল আশায় রইলাম।
একান্তই ব্যক্তিগত না হলে এখানেই প্রশ্নগুলো করতে পারেন।
এখানে পন্য গুলির যে ছবি দেখলাম সেই ছবি তুলতেই তো অনেক ভালো ক্যামেরা ম্যান লাগবে, আমার কাছে পন্য গুল থেকে পন্য এর ছবি তোলার স্টাইল ভালো লেগেছে
Credit Card————
কারো যদি Credit Card লাগে তাহলে http://www.paybazzar.com/ এখানে দেখতে পারেন
কি আর করবেন, পণ্য বিক্রি করতে হলে তার প্রমোশন তো করতেই হবে।