গত বছরের জুলাই মাস থেকে আমি বিভিন্ন জনের অনুরোধে বিভিন্ন সময়ে প্রায় ৫০টির উপর ডোমেইন কিনেছি। এছাড়াও আমার দুই শতাধিক নিজের ডোমেইন আছে। এই অবস্থায় প্রতিটি ডোমেইন দেখাশুনা করা সমস্যা হয়ে যাচ্ছে। এরই মধ্যে অনেকে নিজের নামে ডোমেইনগুলো ট্রান্সফার করে নিয়েছেন। যারা এখনও করেননি, তাদেরকে অতিসত্ত্বর ট্রান্সফার শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি।
যা যা করণীয়:
- নিজের নাম / ঠিকানা দিয়ে Godaddyতে একটি একাউন্ট খুলুন। একাউন্ট খুলতে কোনো পয়সা কিংবা কার্ডের তথ্য দিতে হয় না।
- এবার আপনার লগইন নেম, পাসওর্য়াড ও ডোমেইনের লিস্ট আমাকে ইমেইল করুন।
- আমি আপনার একাউন্ট আপনার ডোেমইন ট্রান্সফার করে দেবো। এজন্য আমি কিংবা Godaddyকে কোনো টাকা দিতে হবে না।
সাথে থাকুন, ভাল থাকুন।
সবার জন্য রইল শুভ কামনা।

{ 51 comments… read them below or add one }
thanks vaia….আমি আ্পনার কাছে থেকে অনেক কছু জা্নতে পারলাম। একটু help করবেন??????? আমি নিউ ৩ টা domain কিনতে চাই। http://www.lotons.com http://www.sunfine.com http://www.আমার জন্য ণাম খুজছি.com আপনার থেকে কিভাবে কিনব???মান টাকা কিভাবে দিব???
ডোমেইনগুলো ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে, অন্য কোনো ডোমেইন দেখুন আর যোগাযোগ ফরম পূরণ করুন। বাকিটা আমি দেখব।
কোন ডোমেইন কিনতে চাইলে এভাবে প্রকাশ্যে নাম না বলে হাসান ভাইকে ইমেইল করতে পারেন। নইলে দেখা যাবে অন্য কেউ হয়তো আপনার আগেই ডোমেইনটি কিনে নিবে।
নতুন ডোমেইন হোস্টিং কেনার ব্যাপারে আপনাকে ই মেইল করেছি।পেয়েছেন?
উত্তর দিয়েছি, পেয়েছেন?
জয় হো…
ত তিন বছর ধরে বিভিন্ন ব্লগসাইটে লিখছি। কিন্তু এখন আর তাতে মজা পাইনা। ভাবছি নিজের নামে একটা পারসোনাল ব্লগসাইট খুলে দেখবো। সমস্যা হচ্ছে আমি অতশত বুঝিনা। আমি দুই বছর আগে আপনার ব্লগে নিয়মিত ছিলাম। কিন্তু কোন এক কারন বশত আপনার সাইটের নাম ভুলে যাই। আজ আবার আপনাকে পেয়ে সারাদিন লাগিয়ে গত দু বছরের লেখা গুলো যতটা সম্ভব চোখ বুলিয়ে নিয়েছি। জনাব আমি ডোমেইন এবং হোস্টিং নিতে চাই। ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে কি আপনার সহায়তা পেতে পারি???
পছন্দসই ডোমেইন এবং হোস্টিঙ প্যাকেজ (http://bn.jinnatulhasan.com/2009/10/2221) ঠিক করে আমার সাথে যোগাযোগ (http://bn.jinnatulhasan.com/others/contact) করুন।
সমস্যা পড়লে জানাবেন, সাধ্যমতো সাহায্য করব।
হাসান ভাই,
একটা ডোমাইন ও হোস্টিং নেয়ার চিন্তা করছি । নিলে ঈদের পরে আপনার সাথে যোগাযোগ করবো।
ভালো থাকুন।
ঠিক আছে… যোগাযোগ রাখবেন।
ভাইয়া মাত্র আপনাকে মেইল করলাম পেয়েছেন কি জানাবেন?
মেইল করেছি
ইমেইল খুঁজে পেলাম না, অনুগ্রহ করে আবার পাঠান।
ঠিকাছে।আবার পাঠাব।
ভাই আমাদের বাংলাদেশে একজন ডোমেইন সেল করছে ৫০০ টাকায় এবং ১০ টা কিনলে ৪৫০ টাকা করে নিবে এখন আমি জানতে চেয়েছিলাম কন্টোল প্যানেল দিবা কিনা? বলেছে কন্টোল প্যানেল দিবে। এখন ৫০০ টাকয় ডোমেইন নিলে কি সমস্যা হবে। আপনি ডোমেইন কত $ সেল করেন। আপনাকে কি মানিবুকারসে পেমেন্ট করা যাবে।
যার থেকেই কেনেন না কেন খেয়াল রাখবেন ডোমেইনটি আপনার নামে রেজিস্ট্রেশন করছে কিনা কিংবা আপনার নামে ট্রান্সফার করতে অতিরিক্তি টাকা নেবে কিনা। যারা ব্যবসার কাছে ডোমেইন কেনাবেচা করেন, তারা মূল প্রতিষ্ঠানের কাছে ডিসকাউন্ট পান। তাই তারা সস্তায় রেজিস্ট্রেশন করতে পারেন।
আর আমি যেহেতু একটি/দুইটি করে কিনি, তাই আমার একটু বেশি টাকা চার্জ করি। এখানে মূল্যতালিকা পাবেন – http://bn.jinnatulhasan.com/2009/10/2221
তবে অধিক সংখ্যক ডোমেইন কিনলে কিছুটা সস্তায় দিতে পারি।
আপনি কি স্টারহোস্টের কথা বলছেন? তারাও ৫০০ টাকায় ডোমেইন বিক্রি করে তবে সাথে সম্ভবত তাদের হোস্টিং নেয়াও বাধ্যতামূলক। আমার কাছে তাদের প্যাকেজগুলো ভাল লাগেনি। ব্লগিংয়ের জন্য তাদের সার্ভিস ভাল না। তবে আমার জানা মতে বাংলাদেশে তারা সবচেয়ে বেশি এবং অনেক বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইট হোস্টিং করেছে।
ব্লগিংয়ের জন্য হাসান ভাইয়ার প্যাকেজগুলো সত্যিই ভাল আর ডোমেইনের জন্য সবাই সাধারনত ৭০০ টাকাই রাখে।
আমাদের নতুন একাউন্ট কি ভেরফাই করতে হবে? যদি ভেরিফাই করার জন্য কাগজপত্র না দিতে পারি তাহলে কি আমাদের ডোমেইনগুলোও নিয়ে যাবে? প্লিজ জানাবেন…
আমি ঠিক জানি না, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ভেরিফাই করতে বলছে। কারণ আমি কখনও ভেরিফাই করিনি। তবে আগামীকাল সময় পেলে কাস্টমার সার্ভিসে ফোন দিয়ে দেখতে পারি।
ভাইয়া, আপনি কি যোগাযোগ করেছিলেন? আমি আপনাকে মেইল করেছি।
ইমেইল পেয়েছি, কাল সারাদিন বাইরে ছিলাম, তাই উত্তর দিতে পারিনি। আজকে ট্রান্সফার করে দেব।
হাসান ভাই, আমিও একটি মেইল পাঠিয়েছিলাম !
চোখে পড়েনি, খুঁজে দেখতে হবে।
আমি আবার মেইল দিছি। এবার দেখবেন …
আবার মেইল পাঠাইলাম।
ডোমেইন ও হোস্টং রিনিউ কি আপনার মাধ্যমে করা যাবে ?
হোস্টিং পুরোটা আমার নামে, তাই আমি রিনিউ করলেই সবারটা রিনিউ হয়ে যাবে। আর ডোমেইন রিনিউয়ের সময় আমাকে জানালেই হবে, আমি আপনার একাউন্ট থেকে করে দেব।
ধন্যবাদ কিছুদিন পর দুটোই রিনিউ করব
..::দৃষ্টি আকর্ষণ::..
কিছু দিন আগে আমার এক ভাই এর ডোমেইন গো ড্যাডি নিয়ে গেছে, তাকে ভেরিফাই করতে পাসপোর্ট চাওয়া হয়ছে, তার পাসপোর্ট নাই বিধায় সে ভেরিফাই করতে পরে নাই, তাই হাসান ভাই এবং সবাইকে এই বিষয়ে সতর্ক করছি
এমনটি হয়ে আগে শুনি নাই, আরেকটু বিস্তারিত জানান।
আমার তো ডোমেইন হাত ছাড়া হয়েছিল। http://www.hostingkothon.com.
এখন নিজেই ডোমেইন রিসেল করি, প্যানেল সহ
তন্ময় ভাই এর কথাই বলছিলাম ;(
কি কারনে হয়েছে কিংবা কোনো সময় হয়েছে জানলে সমাধান দিতে পারতাম।
আমি মাষ্টার কার্ড ব্যাবহার করে ডোমেইন কিনেছিলাম। কেনার পরেই ই-মেইল পেলাম পরিচয় ভেরিফাই করা লাগবে। তাও আবার পাসপোর্ট এর কপি দিয়ে। কিন্তু আমার পাসপোর্ট না থাকায় হারিয়ে গেছে…
ওদেরকে কি জাতীয় পরিচয়পত্রের কথা বলেছিলেন?
হাসান ভাই,
আশা করছি ভাল আছেন। আমি কয়েক মাস আগে আপনি আমাকে ৫ টা ডোমেইন কিনে দিয়ে ছিলেন। আপনি কি ফ্রি আছেন? যদি আমাকে আরো একটা ডেমেইন কিনে দিতেন ……….পারভেজ ভাইয়ের কাছে আমি ৭টা ডোমেইনের দাম দিয়ে ছিলাম।
আমার মনে আছে, বিস্তারিত ইমেইল করে দিন।
আমি কি আপনার কাছে থেকে godaddy’র ডোমেইন পাবো? @ জিন্নাতুল হাসান ভাই
পছন্দসই ডোমেইন আর তার মূল্য পরিশোধ করলে কেন পাবেন না? বিস্তারিত এখানে – http://bn.jinnatulhasan.com/2009/10/2221
আচ্ছা ভাইয়া আমি আপনার কাছে থেকে ডোমেইন কিনলে কয়টা সাবডোমেইন পাব? আমি শুনেছি godaddy নাকি ৯০ টা সাব ডোমেইন দেয়? আমি কি পাব?
আমি যতদূর জানি, সাবডোমেইন নির্ভর করে হোস্টিংয়ের উপর। সেই অনুসারে সাবডোমেইন তৈরিতে গোড্যাডি থেকে নেয়া ডোমেইনে গোড্যাডির হাত থাকবে না। বরং যেখান থেকে হোস্টিং নেবেন, তাদেরকে জিজ্ঞাসা করুন।
ধন্যবাদ ভাইয়া। এই তথ্য টা আমার জানা ছিলো না। আচ্ছা ভাইয়া আপনার কাছে থেকে ডোমেইন কিনলে আপনাকে কত দিতে হবে? এবং আমি কিভাবে দিব?
আপনি বোধ হয় আমার আগের মন্তব্যের লিংকটি পড়ে দেখেননি… পড়ে দেখুন।
@ জিন্নাতুল হাসান ভাই , banglahacks.com যেভাবে বর্ণনা আপনার কাছ থেকে ডোমেইন নিলে কি তা করা যাবে ?
কিভাবে বণর্না করা আছে? আপনি কি ডোমেইনের সাথে ব্লগস্পট ব্যবহার করতে চান? সেটা সম্ভব।
জি বস আমি ব্লগস্পটে হোস্ট করব । কিন্তু সাবডোমেইন পাবো তো ।
http://www.banglahacks.com/2010/01/creat-subdomain-in-own-domain.html
এই লিঙ্কটা কি দেখছেন ?
জ্বি, এই সুবিধা পাবেন।
আমিও তাই জানতাম । কিন্তু ভাই এই লিঙ্কটা কি একটু দেখবেন দয়া করে । আমার মনে হয় দুনিয়াতে করা যায় না এমন কিছু নাই ।
http://www.banglahacks.com/2010/01/creat-subdomain-in-own-domain.html
“এবার আমার লগইন নেম, পাসওর্য়াড ও ডোমেইনের লিস্ট আমাকে ইমেইল করুন।” – টাইপো!
আমার একাউন্টে ট্রান্সফার হওয়ার পর রিনিউ করার সময় আপনার সাহায্য পাওয়া যাবে কি? তখন কি করতে হবে?
আর হোস্টং রিনিউ করার বিষয়ে করনীয় কি?
সংশোধন করা হয়েছে।
ডোেমইন রিনিউয়ের আগে আমাকে জানালেই হবে, আমি আমার কার্ড ব্যবহার করে আপগ্রেড করে দেবো।
মন্তব্যের জন্য ধন্যবাদ।