যারা দেশের বাইরে থাকেন, তারা দেশে ফোন করতে হয় স্কাইপ কিংবা ফোন কার্ড ব্যবহার করে থাকেন। আজ থেকে আপনাকে সে নিয়ে ভাবতে হবে না। এখন থেকে স্কাইপকে টাকা দেবার বদলে গুগলকে টাকা দিন আর যেকোনো দেশে ফোন করুন।
একটি ব্লগ পোস্টের মাধ্যমে আজ থেকে গুগলের এই নতুন সার্ভিস শুরু হল। যেকোনো দেশে ফোন করতে সেই দেশের কলরেট জেনে নিন। অবশ্য আমেরিকা আর কানাডার ব্যবহারকারীরা নিজেদের মধ্যে ফ্রিতে কথা বলতে পারবেন। গুগল বলেছে তারা অন্য দেশের কল থেকে আয় থেকে আমেরিকা/কানাডার খরচ পুষিয়ে দেবে।
যাহোক, এই মূর্হুতে স্কাইপের জন্য এটি মাথা ব্যথার কারন না, যেহেতু এই কল করতে আপনাকে জিমেইল একাউন্ট থাকতে হবে আর এর কোনো মোবাইল ভাসর্ন নেই। কে জানে জলদিই গুগল হয়তো তারও ব্যবস্তা করে নেবে।
ব্যক্তিগতভাবে আমি লোকালফোন নামের একটি অনলাইনে পে করা যায় এমন একটি সার্ভিস ব্যবহার করি। সবচেয়ে বড় সুবিধা হয় এই সার্ভিসে আমাকে এক্সেস কোড কিংবা পিন নম্বরের প্রয়োজন হয় না। আমার প্রতিটি কনটাক্টের জন্য একটি করে নম্বর দেয়া আছে। নম্বর ডায়াল করলে সরাসরি কর চলে যায়।
চলুন দেখি, স্কাইপ, গুগল আর লোকালফোনের মূল্য তালিকা।
| Call Type | Skype | Localphone | |
| Landline (TNT) / Mobile | £0.089 | £0.064 | £0.026 |
উপরের হিসেবে দেখা যাচ্ছে, গুগল ইতিমধ্যেই স্কাইপের চেয়ে কম খরচে কথা বলার সুযোগ করে দিচ্ছে। আর যেহেতু লোকালফোন গুগলের চেয়েও সস্তা, তাই এই মূর্হুতে গুগলের দিকে পা বাড়াচ্ছি না।
আর আপনার কি খবর?
সাথে থাকুন, ভাল থাকুন।
সবার জন্য রইল শুভ কামনা।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- কিভাবে আপনার ওয়েবসাইটে গুগলের “প্লাস ওয়ান” বাটন বসাবেন?
- [প্রতিযোগিতা] কার কার Google Wave এর আমন্ত্রন চাই?
- গুগল ক্রোম অপারেটিং সিস্টেমের প্রথম দর্শণ
- গুগল এডসেন্স চেক – জুলাই, ২০০৯
- গুগল এডসেন্স চেক – জুন, ২০০৯
- শুরু হলো গুগল ক্রোম টিভি বিজ্ঞাপন | উপভোগ করুন এক সাথে ১১টি বিজ্ঞাপন
- গুগল এডসেন্স চেক – মার্চ, ২০০৯
- সিঙ্গাপুরের বাজারে আসছে গুগল ফোন

{ 24 comments… read them below or add one }
I am a fan of your blog.vaia you have said now we can talk via google to all over the world but if i want to talk i need to buy card.now can you pls tell me can i buy card from paypal account ?
ওয়ার্ডপ্রেসে সাইটে কিভাবে ইউটিউব ভিডিও বা অন্য যে কোন ভিডিও আপলোড করবো। যেমনটি আপনি এই পোস্টের মাঝখানে ইউটিউব থেকে জিমেইল ভিডিও আপলোড করেছেন।
আমি ভিডিওটির নামে ক্লিক করে ইউটিউবে গিয়েছি, এবং সেখান থেকে এমবেড কোড নিয়ে আমার সাইটে বসিয়ে দিয়েছি।
গুগলে ওয়েবমাস্টার থেকে জানতে পারলাম গুগল আমাকে এডওয়ার্ডে ১০০ ডলার ফ্রী দিয়েছে। এরজন্য একটা কুপনকোড পেয়েছি। কেউ কি বলতে পারেন এটা কিভাবে ব্যবহার করব? আর এর কি কোন নির্দিষ্ট মেয়াদ আছে?
কুপনের গায়েই মেয়াদের তারিখ দেয়া আছে। এডওর্য়াড একাউন্ট খুলে তাতে ওই ১০০ ডলার দিয়ে গুগলে বিজ্ঞাপন দিতে পারবেন।
kintu,adnan vai,kon bisoye blog shuru korbo,seta to dekhi ekta moha confusion er bepar.
sobai bole nijer agroher bisoy niye blog likhte.
amar agroher bisoy binodon,mobile and laptop.bepar holo,ey tinta topic er uporey lakh lakh blog ache.
tobe ki blog likhbo na?
ekjon senior blogger er sathe kotha bollam e bisoye,tinio onnokisu niye likhte bollen.
kintu sei onno kisu bisoy ta ki hote pare,seta nijer kase hajar prosno koreo uttor pelam nato.
obosso,eta ensure korte pari,jai likhbo na,unique content deyar chesta thakbe.
r,vebesilam,free blog e age likhe hat pakabo.kintu pore vablam,nah,bisoyta seriously nitei hobe.now,nijer hosting domain er tk jogar korsi(already amar eid er budget theke 1hajar rekhesi.he he.:D).
dukkhito,english e bangla lekhar jonno,mobile e likhsi to.valo thakben.
এখন সবকিছুতেই ঝামেলা অনেক কম। ইউ এস এ, কানাডা ,ইউ কে থেকে অনেক কম খরচেই পিনলেস কলিং এর মাধ্যমে কল করা যায় ইডায়াল.ইউএস এই সাইটি দেখতে পারেন
দেখলাম, আমি বোধহয় লোকালফোন থেকে এর চেয়ে সস্তায় কথা বলতে পারি। এছাড়াও লোকালফোন থেকে এসএমএস পাঠানো যায়।
ভাইয়া, আমি খুশি ধরে রাখতে পারতেছি না। দুই দিন আগে আমি আমার খালাত ভাইয়ের জন্য এডসেন্স এ ট্রাই করলাম। অথচ আমার নিজের জন্য কোন একাউন্ট নাই। ব্লগিং, এডসেন্স সম্পর্কে তেমন কিছুই জানত না সে। আমার কথা মত খালি সাইট চালিয়ে যেত। এখন নিজে নিজে নিয়মিত লেখার চেষ্টা করে। গতকাল করার দেখি এডসেন্স এপ্রুভ!!!!
দোয়া করবেন ওর জন্য।
হাসান ভাইয়া কিছু মনে করবেন না। বাংলা লিখতে গেলে আমার শুধু ভুলই হয়।
“গতকাল চেক করার পর দেখি এডসেন্স এপ্রুভ!!!!”
শুভ কামনা রইল
সাজ্জাদ শুধু এ্যাপ্রুভ হলেই চলবে না নিয়মকানুন মেলে ১০০ ডলারের গন্ডী আগে পার করতে হবে। তোমার খালাতো ভাইকে বোল আয়ের চিন্তা না করে তার টপিক সংশ্লিষ্ট যাবতীয় রিসোর্স সংগ্রহ করে কনটেন্ট বাড়াতে। ইউনিক কন্টেন্টের চেয়ে বড় seo নাই। তবে কি টপিক চুজ করেছে তার উপর তার সাফল্য অনেক ক্ষেত্রে নির্ভর করবে। টেকনোলজি বা বিনোদন সংশ্লিষ্ট বিষয় হলে এ্যাডসেন্সে নিয়মিত সাফল্য পাওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে কারন তীব্র প্রতিযোগিতা। যাই হোক এই ব্লগের সবচেয়ে ভাল লেখাগুলোর প্রায় সবটুকুই শুরু থেকে মাঝারি দিকের সময়গুলোতে লেখা। সেই লেখাগুলো আর লেখার নীচের কমেন্টসগুলো মনোযোগ দিয়ে পড়ে দেখতে পার। এছাড়া মিডিয়াফায়ারে আমার আপলোডকরা বইগুলো সময় পেলে পোড়…All the Very Best…
আসলে প্রথমে ওর একবার এপ্রুভ হয়নি। তখন সে আপসেট হয়ে পড়ে। কিছুদিন পর যখন সে বেশ কিছু ভিজিটর পায় তখন সে আবার ব্লগিংয়ে মনযোগী হয়।
যাইহোক। seo বলতে ওকে Meta Description, Title আর সাইটম্যাপ সম্পর্কে বুঝিয়েছি আর বলেছি ব্যাকলিঙ্ক সংগ্রহ করতে বলেছি। এই সাইটের কিছু সেভ করা পেজ ওকে দিয়েছি (ইন্টারনেট নাই)।
কি ধরনের টপিক হলে ভালো হয়? আদনান ভাইয়া কি Niche ব্লগিংয়ের কথা বুঝাচ্ছেন?
আর মিডিয়াফায়ারে আপনার আপলোড করা বইগুলো কোথা থেকে পাব?
গুরুত্বপূর্ন নির্দেশনার জন্য আদনান ভাইয়াকে অনেক ধন্যবাদ।
আমি জানতে চাই—
একটা ব্লগ সাইট তৈরি করার পর ঐ ব্লগ সাইট টিতে কোন প্রকার বিজ্ঞাপন না দিয়ে টাকা আয় করা্ যায় কিনা ? যদি করা জায় তা হলে কি ভাবে তা সম্ভব ?
একটু বিস্তারিত ভাবে যদি জানাতেন তাহলে আমার এই প্রথম কমেন্ট করা সার্থক হত।
আপাতত থাক। যদি বিদেশ যাই তখনকার জন্য তুলে রাখলাম………
জ্বি আচ্ছা… ভাল থাকবেন।
আমি দেশ হতে তো কালকে US ফ্রি কল করলাম
জিমেইল ফোন ব্যবহার করে?
শুনলাম USA আর Canada তে বাংলাদেশ থেকে ফ্রি কল করা যাচ্ছে গুগল থেকে
ব্যালান্স তো দরকার, লোড করব কিভাবে?
গুগল টক থেকে গুগল টকে ফ্রিতে কথা বলা যায়, কিন্তু জিমেইল ফোন থেকে মোবাইল কিংবা ল্যান্ডলাইনে কথা বলতে ক্রেডিট লোড করতে হবে। এজন্য ক্রেডিট/ডেবিট কার্ড ব্যবহার করতে হবে।
Payoneer এর মাষ্টার কার্ড দিয়ে লোড করা সম্ভব?
Payoneer কি প্রিপেইড কার্ড? মনে হয় কাজ করবে।
হ্যা, Payoneer প্রিপেইড কার্ড।