গতকাল এক ক্লায়েন্টের সাথে দেখা করতে গিয়েছিলাম পোর্টসমাউথে। তার নাম ভিক্টোরিয়া। মূলত তার একজন পরিচিত জনের ওয়েবসাইট ঠিক করে দিতে হবে। এবং সাথে সাথে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনেরও কাজ করতে হবে।
কাজ করতে করতে ক্যামেরার দিকে হাত চলে গেল। টেবিলটা একটু অগোছালো ছিল। সেটার ছবি তুললাম। বাসার পেছনে একটি ছোট বাগানের মতো আছে, সেখানে হরেক রকমের ফুল ফুটেছে। ক্যামেরা হতে পটাপট ফুলের কয়েকটি ছবি তুলে ফেললাম। কাজ শেষে ভাবলাম সমুদ্র তীর থেকে একটু ঘুরে আসি। তার বাসা থেকে সমুদ্রমাত্র ৫/৬ মিনিটের হাঁটা। আগে কখনও এদিকে আসিনি, তাই এই সুযোগটি মিস করতে চাচ্ছিলাম না। প্রায় দু’ঘন্টার উপর হেঁটেছি আর ছবি তুললাম। আমি শুধু বাটন টিপতেই জানি, যা ভালো লাগে, তারই ছবি তুলি। আপনারাই বলুন ভাল লাগলো কিনা?


























































{ 71 comments… read them below or add one }
ভাই পেজ লোড এ সমস্যা মন টাই খারাপ হয়ে গেল। এত সময় নিয়ে একটা মন্তব্য লিখলাম সাবমিট করতে পারলাম না। আজ আর নয় কাল লিখব।
হাসান ভাইয়া দেখি প্রফেশনাল ফটোগ্রাফারদের মতো ছবি তুলেছেন।ছবিগুলো দারুণ।বিকেলের রোদের ছবিগুলো বেশী ভালো লেগেছে।
এই শনিবার আবার যাচ্ছি… ক্যামেরা নিয়ে যাব কিনা জানি না।
ভাইয়া আমি আপনার ব্লগটা প্রথম পড়লাম।
I know you are a successful person. I like your personality very much. It will be a great line for us if you help me. I am just a beginner on freelancing work. SO I need lots of help. I will hope that you will help me for growing up.
Thanks for your Time.
আরিফ
কিভাবে সাহায্য করব বলুন… সাধ্যমতো চেষ্টা করব। শুভ কামনা রইল।
হাসান ভাই, আমার ব্লগ কি হ্যাক হলো নাকি? আজকে লগ ইন করে দেখি, আমার কোনো কন্টেন্ট নেই; আর আমি কোথাও কন্টেন্ট সেইভ করে রাখিনি। বিরাট একটা ধাক্কা খেলাম। উল্লেখ্য বল্গটি আমি আপনার সার্ভারে হোস্ট করেছিলাম। প্লিজ কেউ একটু সমাধান দেন। (অতি জরুরী)
এই পোস্টটি দেখেন – http://www.hasan-online.com/2010/08/31/repair-crashed-corrupt-wordpress-mysql-database/
আমারো এরকম হয়েছিলো……জাস্ট ডেটাবেসটা আপনার হোস্টিং সিপ্যানেল থেকে রিপেয়ার করে দিন। সব ঠিক হয়ে যাবে।
পুরাই অফটপিক (হাসান ভাইয়ের কাছে ক্ষমাপ্রার্থানা পূর্বকঃ )
ব্লগের বন্ধুদের সাথে একটি ছোটখাট সাফল্যের খবর শেয়ার করতে চাইছি। এই মাত্র মাসে ২৫০ ডলার আয়ের ব্যক্তিগত একটা লক্ষ্য পূরন করলাম। যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে আমাদের প্রায় ১০ ঘন্টার সময়ের পার্থক্য তাই আমাদের এখানে সেপ্টেম্বরের ১ তারিখে সকাল ১০টা পর্যন্ত প্রাপ্ত আয় আগষ্ট মাসের সাথে যুক্ত হবে। রাত ২.৫টার দিকে উঠে দেখলাম মাত্র ১.৫ ডলারের মতো যোগ হয়েছে। মনটা খারাপ হোল কেননা লক্ষ্য ২৫০ ডলার থেকে প্রায় ১২ ডলার কম ছিল আয়। ভাবলাম শেষ চেষ্টা করে দেখি একটা হাই পেইং কিওয়ার্ডের উপর ছোট্ট একটা লেখা লিখি। হাবপেইজে একটা লেখা লিখেছিলাম। সেই লেখাটার সাপোর্ট দেবার জন্য ছোট্ট একটা আর্টিকেল লিখলাম। তারপর ফেসবুক ফ্যান পেজ, গ্রুপ আর ব্লগের ব্যক্তিগত প্রোফাইলে লিঙ্ক শেয়ার করে দিলাম। শেহেরীর সময় আয় ৬ ডলারে পৌছাল। সর্বশেষ সকাল সাড়ে ৭টার দিকে হোল $14.11 অর্থাৎ আগষ্ট মাসের Total estimated earnings $250.80। স্ক্রীনশটঃ http://i55.tinypic.com/jhaotk.jpg
অনেকেই বলেন সোশাল নেটওয়ার্কিং সাইট থেকে আসা ভিজিটরগন তেমন ক্লিক করেন না। অথচ এনালিটিক্স এর মাধ্যমে দেখলাম সর্বশেষ যেই ক্লিকগুলো পরেছে সব এসেছে ফেসবুক থেকে আসা ভিজিটরদের কল্যানে। অবশ্য আমার ফ্যানের সংখ্যাও হয়তো একটা বড় কারন কেননা এই মূহুর্তে ফেসবুকে ফ্যানপেইজে ফ্যান ৩৭৪৬ ! এদের আপডেট সেন্ড করার মাধ্যমে প্রচুর ভিজিটর পাওয়া যায়।
যাই হোক, ব্লগের কারো কারো জন্য ২৫০ ডলার তেমন কিছু না হলেও ব্যক্তিগতভাবে ব্লগ শুরুর ৮ মাসের মাথায় ১টি ব্লগ থেকে প্রাপ্ত আয় আমার জন্য খুবই Inspiring একটি ঘটনা। আসা করি ডিসেম্বর মাসে আয়ের অঙ্ক ৩০০+ ডলারে নিয়ে যেতে পারব। যেহেতু প্রোডাক্ট সেলিং আমার মূল লক্ষ্য তাই এ্যাডসেন্স রিলেটেড লেখা কম লিখি। তবে এই নতুন মাসে একটা এক্সপেরিমেন্ট করব। সব হাইপেইয়িং কিওয়ার্ডের উপর লিখব। দেখি কি ফলাফল হয়। আর আপডেট জানিয়ে রাখব এই ব্লগে…..
অনেকেই আছেন যারা আমার চেয়েও অনেক অনেক বেশি পরিশ্রম করছেন কিন্তু হয়তো সাফল্য পাচ্ছেন না। অথচ হাসান ভাই জানেন আমি পুরোই একজন অশিক্ষিত ব্লগার মানে টেকনিক্যাল কাজ কারবার প্রায় কিছুই জানি না (আসলে টেকনিক্যাল কাজ শিখতে মন চায় না, এর চেয়ে ব্লগ মার্কেটিং, প্রোমশন, ফেসবুক, প্রোডাক্ট সেলিং এসব নিয়ে পড়ালেখা করতেই আনন্দ পাই !)। তো আপনারা আপনার ব্লগের টপিক নিয়ে রিসার্চ করুন, ইউনিক টপিকের উপর কাজ করুন, খুব বেসিক পদ্ধতিগুলো জানুন সেটাই এপ্লাই করুন দেখবেন সাফল্য আসবেই। গতবাধা টপিকের উপর কাজ করে সাফল্য পাওয়া খুব বেশি কষ্টকর। এর চেয়ে কষ্ট করে হলেও ইউনিক টপিকের উপর জ্ঞান বাড়িয়ে সেই টপিকের উপর লিখুন। দেখবেন সাফল্য আর ভিজিটর দুই ই সমান হারে বাড়বে…ভাল থাকুন সবাই…
আদনান ভাই, অভিনন্দন।
@শামীম ভাইঃ ধন্যবাদ
@সাজ্জাদঃ হাবপেইজ অনলাইনে আয় আর ব্যকলিঙ্ক গঠনের অনন্য মাধ্যম। এর জন্য অন পেইজ seo এর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। খুব ইউনিক লেখা হতে হবে। আবার লিঙ্ক ডু ফলো করতে চাইলে সেই লেখার স্কোর স্মভবত ৭৬ হতে হয়। হাবপেইজ এ রেভেনিউ শেয়ার হয় ৪০:৬০ অনুপাতে। এর মানে এই নয় যে যা আয় হবে তার ৪০% বা ৬০% তুমি পাবে। এর মানে হোল লেখা জমা দেবার পর যে অটোমেটিক এ্যাডসেন্স কোড বসানো হবে তার মধ্যে প্রতি ১০০ ভিজিটে ৬০ বার তোমার এ্যাডসেন্স কোড আর ৪০ বার ওদের এ্যাডসেন্স কোড প্রদর্শন করা হবে। এখন যে পক্ষের ভাগ্য ভাল হবে সেই ক্লিক পাবে আর এ্যাডসেন্সের একাউন্টের সাথে সেই রেভেনিউ জমা হবে। এ ব্যাপারে আরো বিস্তারিত একটি লেখা এই ঈদের আগেই লিখে ফেলার ইচ্ছে আছে।
@রাজীবুল ভাইঃ আসলে আমার ব্লগ মাত্র ১টা। ইউনিক টপিক হওয়ায় সেখানে যাই হাবিজাবি লিখি গুগলে স্থান পেয়ে যায়। আর বেশ কিছুদিন আগে একটা লেখা লিখেছিলাম গুগল এডসেন্স: একগুচ্ছ টিপস এন্ড ট্রিকস শিরোনামে। সেই খানে [পর্ব ১] এর ৩ নং পয়েন্টে কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে কিচু সাজেশন দিয়েছিলাম। সেটা পড়ে দেখুন।
আর অনলাইনে আমার একজন গুরু আছেন যার নাম হোল Pat Flynn। সাম্প্রতি তার ব্লগে তিনি আর Tyrone Shum মিলে একটি ফ্রেন্ডলি কম্পিটিশনের আয়োজন করেছেন যেখানে ২ জন একদম শুরু থেকে কিভাবে একটি নিস ব্লগ তৈরী করে তা ডেভেলপ করা যায় সেই ধরনের একটি প্রজেক্ট লিখছেন। ব্লগের সকল পাঠকদের অনুরোধ করব এই লিঙ্ক (http://www.smartpassiveincome.com/nichesiteduel/) থেকে Pat Flynn এর লেখাগুলো একটু সময় নিয়ে পড়ুন। কি ওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে একটা ব্লগ কিভাবে ধাপে ধাপে গড়ে তুলতে হয় তার প্রয়োজনীয় নির্দেশনা সেখানে পাবেন। ধন্যবাদ।
হাবপেজে লেখার স্কোর কিভাবে করা হয় বা কিভাবে বাড়ানো যায় এই ব্যাপারে জানালে ভাল হত। আদনান ভাইয়াকে অনেক ধন্যবাদ।
আদনান ভাই, নিচে এইটা কি সাইটের লিংক দিছেন? কি কি সব জানি ডাউনলোড করতে বলে। আবার ইনস্টল করতে বলে। কিন্তু সাইটে ঢোকে না। ভাইরাস টাইরাস নাতো? বুঝতে পারছি না……একটু হেল্পান প্লিজ…….।
অনেক অনেক অভিনন্দন।
তবে একটা জিনিষ জানতে চাই। Hubpages এ বেশি ভিজিটর কিভাবে পাওয়া যায়? আমি জানি যে লেখকের হাবপেজ প্রোফাইলের ফলোয়ার বেশি থাকলে অনেক ভিজিটর পাওয়া যায়। কিন্তু যাদের ফেসবুকে ফ্যান নাই তারা কিভাবে ভিজিটর পাবে? যেমন আমি দুইটা লেখা লিখে সর্বমোট মাত্র ২২ জন পাঠক পেয়েছি। কারন সাধারনত একটা লিখা প্রচার না করলে হাবপেজে তা মানুষের চোখে পড়েনা।
আর বলতে পারেন হাবপেজ কতটুকু এডসেন্স রেভনিউ শেয়ার করে?
আর আমার মনে হয় টুইটারের মত এখানে ফলোয়ার বাড়াতে পারলে হাবপেজ়ে এডসেন্স থেকে ভাল আয় করা যেতে পারে।
আদনান ভাই সাফ্যলের কথা বলার সাথে সাথে আপনি কিভাবে কিওয়ার্ড রিচার্স, করুন কিভাবে টপিক নির্বাচন করুন, কিভাবে কিওয়ার্চ নির্বাচন করুন এই বিষয়গুলো লিখলে মনে হয় সবাই আরো বেশি উপকৃত হবে।
হাসান ভাই, ছবি গুলো সুন্দর হয়েছে। ছবি গুলো দেখেতো আমার পোস্টমাউন্ট ঘুরে আসতে ইচ্ছা করছে। ইদানিং ভাল হোক খারাপ হোক…ছবি দেখলেই কেন যানি উদাসীন হয়ে যাই। একটা ভাল ক্যামেরা কেনার সপ্ন, কিন্তু কোন ভাবেই পুরন হচ্ছে না। অনেক টাকার ব্যপার স্যাপার তো
।
@Adnan ভাই: আপনা বন্ধুর ইউকের জীবনের প্রতি এমন জীবন দর্শন কেন বুঝতে পারলাম না। আমার এক বন্ধু আছে ইউকেতে। ল-পড়ছে। ওর সপ্ন ও ওখানেই সেটেল্ড হয়ে যাবে। বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে একটা ছোটখাট বাঙ্গালী রেস্টুরেন্টও ইতোমধ্যে কিনে ফেলেছে। সেখান কার লাইফ না কি ওকে বেশ আনন্দ দিচ্ছে।
অফ টপিক: হাসান ভাই আমার ব্লগটাতে একটা প্রব্লেম করছে। সাইটের কন্ট্রোল পানেল থেকে ব্রাউজ করে হার্ডডিস্কের কোন কিছুই আপ্লোড করতে পারিনা। বলে ডিরেক্টরি রাইটেবল না। এরপর এফ.টি.পি. ক্লায়েন্টের মাধ্যমে সার্ভারে একটা কম্যান্ট চালাতে বলে। কিন্তু কম্যান্ট চালালেও কোন কাজ হয় না।…….
খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে একজন পাক্কা ক্যামেরাম্যান ছবিগুলো তুলেছে।
না ভাই, আমি ফটুগ্রাফার না… আমি খালি বোতামে টিপ দিতে পারি।
Canon EOS 450D
বরাবরই আমার গ্যাজেটস ও কম্পিউটারের ছবি ভালো লাগে। তাই প্রথম ছবিটায়ই বেশি মনোযোগ দিতে গিয়ে টের পেলাম এটা আইফোনে তোলা না।
ছবিটা সুন্দর হয়েছে। ডেস্কটপটা বোধহয় ক্লায়েন্টের, তাই না? ম্যাক আশা করেছিলাম।
তবে সুন্দর দেখতে। ল্যাপটপটা কি আপনার?
ক্যামেরা কিনতে মন চায়।
২০১০ সালে যার ঘরে পি৪ পিসি থাকে, তিনি ম্যাক আর পিসির পার্থক্য বোঝা সম্ভব নয়
আইফোনের কয়েকটি ছবি ফেসবুকে তুলে দিয়েছি। ক্যামেরাটা আমার না, অফিসে। আমার আছে একটি ক্যানন ডিজিটাল ক্যামেরা।
honestly speaking, computer table er photo tai beshi valo lagse.
অনেক দিন পর কাম বেক করলাম,,,,
হাসান ভাই খুব ভাল লাগলো । আমার অনেক দিনের ইচ্ছা একটা ভালো মানের ক্যামরা কিনবো…কিন্তু সব ম্যানেজ করে কিনা হচ্ছে না । আর তাই জীবনের অনেক সুন্দর সুন্দর মুহুর্ত হারিয়ে যাচ্ছে…
হবে, হবে… সব হবে। একদিন সব হবে।
অ.ট: হাসান ভাই ব্লগে সার্চ অপশন না থাকায় মাঝে মাঝে ঝামেলা লাগে । আবার গুগলে যেয়ে site: দিয়ে খুজতে হয় । সার্চ বক্স দেয়া যায় না ?
অন্যান্য মেনুর ড্রপডাইনে অনুসন্ধান আছে।
if i create a site with wordprees can i use Google add-scene or not.
আপনি কি এডসেন্সের কথা বলছেন? ওয়ার্ডপ্রেস.কম এর ফ্রি ব্লগে এডসেন্স ব্যবহার করা যায় না। এজন্য আপনাকে নিজের সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে।
সর্যি অফটপিক
মহা সমস্যায় পড়েছি। গত এক সপ্তাহ ধরে আমার ব্লগে(ব্লগার) যতো পোস্ট করছি তার সবই আমার ব্লগের নিয়মমতো মিনিটের মাথায় গুগলে ইনডেক্স হয়ে যাচ্ছিল। কিন্তু সমস্যাটা বাঁধছে ১২-১৬ ঘন্টা পর। হঠাৎ করে আর গুগলে সার্চ করে পাওয়া যাচ্ছে না পোস্টটি। পুরোপুরি আনইনডেক্স যাকে বলে আর কি! কিন্তু আগের সব পোস্ট(গত দেড় বছরের) সবই ঠিক আছে।
আমি এরপর আবারো একই পোস্ট কিছুটা ভিন্ন টাইটেল এবং HTML সহকারে নতুন করে পোস্ট করি। সেই একই কাহিনী। এবারে তিনবার! কি করব এখন আমি?
কোন অবৈধ/পাইরেটেড কন্টেন্ট না, খবর জাতীয় পোস্ট। কিছুই বুঝতেছি না। কেন এমনটা হচ্ছে? অভিজ্ঞরা কিছু জানেন এই সম্পর্কে?
গত এক সপ্তাহে আমি আমার পরিবর্তন বলতে একটাই দেখতে পাচ্ছি। আমি পোস্ট পোস্টিং/এডিটিং-এ উইন্ডোজ লাইভ রাইটার সফটওয়ারের সাহায্য নিচ্ছি। এইটা কি কোনো কারণ হওয়া সম্ভব?
প্লিজ কেউ সাহায্য করুন। খুব চিন্তায় আছি।
চিন্তার কিছু নাই, আপনার ব্লগের পোস্ট ঠিকমতোই ইনডেক্স হচ্ছে। এই লিংকে ক্লিক করে দেখুন – http://www.google.com/search?hl=en&q=site:techtoday4u.blogspot.com
জ্বি না হাসান ভাই ঠিক নাই। আমি তো বলেছিই গত দেড় বছরের ২৮০+ পোস্ট ঠিকই আছে। সমস্যাটা দেখা দিয়েছে গত ১ সপ্তাহের পোস্ট নিয়ে। এইগুলা ইনডেক্স হয়ে আবার মুছে যাচ্ছে। আগের সবই ঠিক আছে।
যেমন এটা দেখুন-
site:http://techtoday4u.blogspot.com/2010/08/directx-11-update-improves-graphics.html
ডাইরেক্ট এক্স ১১ আপডেটের খবর। ইনডেক্স হয়ে ১২ ঘন্টা পর থেকে আর নাই গুগলে। ২৮ তারিখের পোস্ট। গুগল এড URL-এও সাবমিট করে রেখেছি। কিন্তু কোনো লাভ হচ্ছে না। আশা করি সমস্যাটা ধরতে পেরেছেন।
এই লিংকটি ইনডেক্সে নেই, তবে পরের লিংকটি ইনডেক্সে আছে – http://www.google.com/search?q=site:techtoday4u.blogspot.com/&hl=en&lr=&tbs=qdr:w&filter=0
পরেরটা Re-post. এখন পর্যন্ত ঐটা তিনবার পোস্ট করলাম। আবার কখন ইনডেক্স থেকে সরে যায় এই ভয়েই আছি।
কেন এমন হচ্ছে হাসান ভাই? আমার ব্লগ কি ব্ল্যাক-লিস্টেড/স্প্যাম এই জাতীয় কোনো ব্যাপার? নাকি জাস্ট গুগল বটের খামখেয়ালী(যেই এলগরিদম আমাদের অজানা) কোনো আচরণ? এখন আমার করণীয় কি?
সময় করে উত্তর দেবার জন্য অনেক ধন্যবাদ।
হাসান ভাই, আপনি আগের রিপ্লাইতে যেই পরেরটা আছে’ উল্লেখ করেছিলেন সেটাও গত ১ ঘন্টায় নাই হয়ে গিয়েছে।
আপনার সমস্যাটা কি বুঝতে পারছি না। বরং ব্যাকলিংকের উপর কাজ করুন, আশা করি সব ঠিক হয়ে যাবে।
জ্বি হাসান ভাই সেটাই সমস্যা। আমিও গুগলে সার্চ করে সন্তোষজনক কিছু খুজে পাইনি। অদ্ভুত সমস্যা। আপাতত লাইভ রাইটার সফটওয়ারটি ব্যবহার করব না-এইটাই সিদ্ধান্ত নিলাম। ২২/২৩ ঘন্টা আগে একটা নিউজ পোস্ট করলাম,লাইভ ব্যবহার না করে-সেটা এখনো ডিলিট হয়নি ইনডেক্স থেকে।
সুতরাং আশা করছি আগামী সপ্তাহখানেক পরই এই সিদ্ধান্তে আসতে পারব যে-গুগল এবারে সব্দিক থেকে মাইক্রোসফটের পেছনে লেগেছে!
কিন্তু চিন্তা দূর হচ্ছে না। কারণ গুগলের ভিজিটরই তো সবকিছু।
আর আমি এখন পর্যন্ত এডসেন্সের ৩ টা চেক পেলাম। স্বীকার করতে দোষ নেই- আমার এডসেন্সের হাতেখড়ি আপনার হাতে না হলেও এর পরে যত কিছু সব আপনার সাইট পড়েই। কেননা একজন নবীশ থেকে শুরু করে অভিজ্ঞ সবারই এখানে অনেক কিছু শেখার আছে। সুতরাং অন্তরের অন্তঃস্থল থেকে আপনার মঙ্গল কামনা করছি।
আরেকটা ব্যাপার চোখে পড়ার মতো আপনার সাইটে। প্রায় ১ বছর ধরে আসা-যাওয়া করি এই সাইটে, এখানকার পরিবেশ খুব খুব সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ, যা কিনা অনেক বাংলা ব্লগেই নেই।
আপনার এবং আপনার কাজের সাফল্য কামনা করছি আল্লাহর কাছে। ভালো থাকবেন।
শুকনো পাতা ভাই/বোন,
আপনার সাফল্যের কথা শুনে কথা লাগল। আরও ভাল লাগবে যদি একটু সময় করে আপনার সাফল্যের কথাগুলো একটি ব্লগ আকারে আমার ব্লগে জমা দেন। নতুনেরা আপনার লেখা পড়ে অভিজ্ঞতা লাভ করবে এবং অনুপ্রানিত হবে।
ধন্যবাদ।
মেঘ না চাইতেই বৃষ্টি! আমিই আজ-কালের মধ্যে আপনাকে মেইল করতাম এই বলে যে আমি আমার গত দেড় বছরের অভিজ্ঞতা নিয়ে একটা লিখা লিখে আপনাকে দিতে চাই। কেননা নিজের ব্লগে পাবলিশ করার চেয়ে আপনার এখানে পাবলিশ হলে তা অনেক বেশি পাঠক পড়তে পারবে। ইনশাল্লাহ লিখা লিখে আপনাকে দিব।
আর এই সাইটটা একটু দেখবেন? এটার পেছনেই সারাদিন আছি(আমার কাজ কন্টেন্ট নিয়ে,সাইটের ডিজাইন বা SEO না)। অনেক বড় প্ল্যান সাইটটা নিয়ে। এখনো পরীক্ষামূলক অবস্থায় আছে।
http://www.techtodaybd.com/
হাসান ভাই, আপনি আমাকে setu@techtodaybd.com–এ একটা মেইল করুন। আমি আপনাকে একটা লিখা পাঠাচ্ছি।
মোঃ আবু সাদেক ভাই আপনার সাইটটা দেখলাম। এককথায় অসাধারণ।
আবু সাদেকের ওয়েবসাইট আসলেই চমৎকার হয়েছে।
আমার সাইট বললে ভুল বলা হবে,আমি এর একজন মাত্র। পুরোটাই টিমওয়ার্ক। ঈদের পর অফিশিয়ালি লঞ্চ হবে ইনশাল্লাহ।
আর হাসান ভাই,আপনার এই ব্লগের জন্য একটা লেখা লিখেছি। কিভাবে পাঠাবো?
সমুদ্রের ছবিগুলা তো দারুন হয়েছে? শিল্পী মন আছে আপনার।
ছবিগুলা কিসের ক্যামেরা দিয়ে তোলা? আইফোন নাকি ডিজিটাল?
Nice pics zinnat vai,You are not a bad photographer.
ফটোশপ না জানলে নাকি ফটোগ্রাফার হওয়া যায় না, আমি ফটোশপের ফ-ও জানি না
অনেক ভাল হয়েছে ছবিগুলো। এই বিষয়ে পোস্ট দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
ওয়া্ও! ভাইয়া ছবিগুলো সত্যিই অসাধারন হয়েছে
ধন্যবাদ মাসুদ, পড়াশুনার কি খবর?
সুমুদ্রের থেকে ফুলের ছ্িবগুলো আমার কাছে ভাল লাগল।
(আগে কখনও এদিকে আসি,) মনে হয় বাক্যটা শেষ হয়নি। শেষে মনে হয় একটা “না” শব্দ বসবে।
ফুলের একদম কাছে যেতে পারেছি, কিন্তু সাগরের কাছে তো যেতে পারলাম না।
হাসান ভাই, ছবিগুলো ভালো লাগছে। ধন্যবাদ এরকম সুন্দর ছবি উপহার দেবার জন্য।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
হাসান ভাই ঐ’টা কি অগোছালো টেবিল? আমি ভাবছি আমার টেবিলের ছবি দেখলে আপনার কি মনে হবে। ছবি গুলো দারুণ হয়েছে।
ভাই, ওই আমার টেবিল না। ক্লায়েন্টের টেবিল। তার একটি দেখি পেন্টিয়াম ৪ কম্পিউটার। ওইটা দেখি কিছুক্ষণ হাসছি, আর বললাম এই কম্পিউটার আমি ২০০৫ সালে ব্যবহার করে এসেছি।
ও মনিটর’টা জোশ
জীবনে এখনো সমুদ্র দেখা হল না।
হবে… চিন্তা কইরেন না। সাগর আমাকে খুবই নাড়া দেয়।
হাসান ভাই,talks এ একটা পোষ্ট সাবমিট করলাম। অপেক্ষায় থাকলাম।আর,আমার এক্যাউন্ট কি আপগ্রেদ হয়েছে,বুঝতে পারছি না।ভাল থাকবেন।বিদায়।
*আপগ্রেড
হাসান ভাই,কিছু কিছু ছবি সত্যিই অসাধারন হয়েছে।
ধন্যবাদ
আরে বাহ আপনাকে তো ইয়ো ইয়ো লাগছে। ৩ বছর পর লন্ডন থেকে আমার এক বন্ধু এল। গতকাল ওর সাথে কথা হোল। সে খুব বিরক্ত ওর ইউকে লাইফ নিয়ে। আমাকে বলল মাসে ৩০ হাজার টাকার জবের নিশ্চয়তা পেলে জীবনেও ইউকে ফিরে যেত না। মানুষগুলো নাকি খুব বেশি কৃপন আর প্রফোশনাল, যান্ত্রিক। আর দেশে বসে আমরা যেমন ভাবি সেখানে সব কিছু নিয়ম মেনে চলে তা নাকি না। অনেক ফাকি যাকি আছে। আর বাড়িগুলো নাকি উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। খুব বেশি ঐতিহ্যমনা ওরা…ভাইয়া আপনার কি মত? আর আপনার ইউকে লাইফের ৫ বছর পূর্তি উপলক্ষে এ নিয়ে কিছু সিরিজ লেখা আশা করছি। সে দেশে তো যেতে পারলান না এখন আপনার লেখা পড়ে যদি কিছু জানতে পারি আর কি…
অফটপিকঃ ভাইয়া আজকে কি টাইম হবে? আমার সেলস পেইজ লেখা হয় নাই। রাত পৌনে ২টার মধ্যে সব কাজ গুছিয়ে নিতে পারব।ফ্রী হলে জানাবেন…
এটুকু বিশ্বাস করতে কস্ট হল যে এখানে মানুষ কৃপণ, তবে বাঙ্গালিদের (এবং দক্ষিণ এশিয়ার মানুষ) কথা আলাদা। বাঙ্গালিরা অনেক ভেবে চিন্তে খবর করে, বিশেষ করে যারা টাকা কামানোর জন্যই এখানে এসেছে।
আজকে বোধ হয় সময় দিতে পারবো না, সোমবার এখানে ছুটি। তাই কাল কিংবা সোমবারে কথা বলব।
আসলে ওহ যেটা বলেছে তা হোল এই দেশে আমরা যেমন কে বিল দিবে তা নিয়ে কারাকারি পরে যায় ওখানে বেশিরভাগ ক্ষেত্রে নাকি যে যার বিল দেয়। আর খুব ঘনিষ্টতা থাকলেও আমরা যে ৩য় বিশ্বের বাসিন্দা তা ওরা বুঝিয়ে দেয়…
অফটপিকঃ আমি ভেবেছিলাম রবিবার বুঝি ছুটি হয়। যাই হোক ভালই হোল। আমি হাতে সময় পেলাম কাজ এগিয়ে রাখবার। দেখি কাজ গুছিয়ে রাখতে পারলে এই ব্লগের জন্য নতুন একটা লেখা দার করাবার চেষ্টা করব। ধন্যবাদ…
সবাই এখানে গায়ে গতরে খেটে খায় আর এশিয়ানরা টাকা জমিয়ে দেশে পাঠায়। তাই এমনটি অস্বাভাবিক কিছু নয়।
Adnan ভাই বহু দিন আপনার লেখা পাই না।
হাসান ভাই,কিছু কিছু ছবি অসাধারণ হয়েছে। আর, আজ প্রথম অভ্র নামিয়ে বাংলায় লিখছি(এতো দিন বিজয়ে কাজ করেছি)। খুব জড়তা কাজ করছে। লেখার গতি মোটেও বাড়ছে না। তার উপর ঝামেলা হল,মজিলা আপডেট করে দেখি,মেনুবার,টুলবার এবং অন্যান্য যাবতিয় কমান্ড বাংলায় আসছে। খুবই ঝামেলা লাগছে।সমাধান করতেও পারছিনা।
Edit > Preferneces > Language > Choose…. এ গিয়ে ভাষা পরিবর্তন করে দিন।
হা,ঠিক হয়ে গেছে।
ছবি সুন্দর হয়েছে!
আচ্ছা, ওয়ার্ডপ্রেস ব্লগে কমেন্টে ছবি দেয়ার উপায় কি? আর গ্যালারী কিভাবে দিতে হয়?
Add an Image অপশনে প্রয়োজনমতো ছবি আপলোড করে গ্যালারী অপশন থেকে সবগুলো ছবিকে এভাবে বসানো যায়। আর ডিসপ্লের জন্য লাইটবক্স ২ ব্যবহার করেছি।