অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং Lynx ব্রাউজারের প্রয়োজনীয়তা

ব্লগিং বলুন আর ওয়েবসাইটই বলুন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য সঠিকভাবে keywords ব্যবহার করা অতিপ্রয়োজনীয়। সার্চ ইঞ্জিনগুলোর কাছে আপনার ওয়েবসাইটের ডিজাইন, ছবি, ভিডিও – কোনোটারই কোনো মূল্য নেই। সার্চ ইঞ্জিন কেবলমাত্র আপনার ওয়েবসাইটে থাকা বর্ণগুলোকে পড়তে পারে।

আপনিও কি সার্চ ইঞ্জিনের চোখে আপনার সাইটকে দেখতে চান?

তাহলে lynx ব্রাউজার ইনস্টল করে ফেলুন। এটি একটি টেকস্ট ব্রাউজার, এখানে শুধু বর্ণ এবং লিংক দেখতে পাবেন। আজকাল এধরনের অনেকগুলো ব্রাউজার পাওয়া যায়। তবে lynx ই বোধহয় সবচেয়ে জনপ্রিয়।

আমি যেহেতু উবুন্তু ব্যবহার করি, তাই এটি ইনস্টল করার পদ্ধতি বর্ণনা করছি।

ইনস্টল করতে টারমিনালে লিখুন – sudo apt-get install lynx
lynx ব্রাউজার সম্বন্ধে জানতে টারমিনালে লিখুন – lynx
আমার সাইটে (কিংবা যেকোনো সাইটে) যেতে লিখুন – lynx hasan-online.com

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং Lynx ব্রাউজারের প্রয়োজনীয়তা

Lynx ব্রাউজারে আমার ইংরেজি সাইট

এই ব্রাউজার ব্যবহার উপকারিতা কি?

আপনি চান যে আপনার সাইটটি “wordpress customization” keywords এর জন্য ট্রাফিক পায়, কিন্তু ডিজাইন, ভিডিও আর ভুড়িভুড়ি কনটেন্টের কারনে আসলে আপনি মূল keywords টি ব্যবহার করতেই ভুলে গেছেন। ব্রাউজারটি ব্যবহার করে পুরো পেজটি পড়ে দেখুন, এবার আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলেই কি আপনি সঠিকভাবে ব্লগ/আর্টিকেল লিখেছেন কি না?

সাথে থাকুন, ভাল থাকুন।

সবার জন্য রইল শুভ কামনা।

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন। Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 27 comments… read them below or add one }

shahid February 2, 2012 at 10:02 am

আমি একটা প্রয়োজনে কিছু আর্টিকেল ওয়ার্ডপ্রেস সাইট থেকে সরায়ে ব্লগার এর সাইটে নিয়েছিলাম। আগেও সাইটের পেজর‌্যাংক ছিল না। কিন্তু এখন দেখি, ‘নট এভেইলেবল’ দেখাচ্ছে। এখন কিভাবে এটাকে ঠিক করা যায় ? আমি ব্লগারেই থাকতে চাই।
ধন্যবাদ

Reply

Shahriar October 19, 2010 at 10:05 pm

Hasan vai asa tai seo shekta pai

Reply

জিন্নাত উল হাসান October 21, 2010 at 7:24 pm

মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন।

Reply

GM KONOK December 25, 2010 at 4:15 am

DHONNOBAD NEWA BA DAWAR JONNO montobbo na kore amra ki pare na gothon mulok kisu bolty?

Reply

Ashek October 10, 2010 at 1:06 am

হাসান ভাইকে ধন্যবাদ , সুন্দর একটি পোস্ট দেয়ার জন্য।
হাসান ভাই এর সাইটিতে আমি আসার পুর্বে আমি যে ভাবে আমার অনলাইন আয়ের যে প্লান করেছিলাম , সে ভাবে এগুলে আমার বিফল হবার সম্ভাবনা ছিল ৯০%। এখানে আসার পর আমি বুঝলাম আমি কত এমেচার ছিলাম। হাসান ভাই খুবই pragmatic ভাবে অনলাইন আয়ের বিষয়ে আলোচনা করেছেন। এখান আমি ডিসিশন নিয়েছি , এই সাইটটির উপর Ph.D করবো !!!!। তার পরই সঠিক ভাবে এগুবো।
আমি এখনো কমার্শিয়ালি কোনো সাইট/ব্লগ খুলিনি। একটা বিষয় অবশ্য সিলেক্ট করেছি। সেটার উপর প্রচুর স্টাডি করছি , বিভিন্ন ভাবে। তবে মাথাটাকে খাটিয়ে মারছি মূলত একটা বিষয়ে “কীভাবে ইউনিক আর্টিকেল লেখা যায় ?কীভাবে ইউনিক আর্টিকেল লেখা যায় ?কীভাবে ইউনিক আর্টিকেল লেখা যায় ?”

হাসান ভাই , আপনি অনেক বিষয় নিয়েই আলোচনা করেছেন , তবে আমার মনে হয় একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখোনো আলোচনা করা হয়নি। সেটা হল “ইউনিক আর্টিকেল”। এ বিষয়ে একটা ইউনিক লেখা আশা করছি।

হাসান ভাই ও সবাইকে সালাম।

Reply

Adnan October 10, 2010 at 1:53 am

এই লেখাটি ও কমেন্টসটি পড়ুন কোন টপিকের উপর কাজ করার আগেঃ

http://bn.jinnatulhasan.com/2009/09/1491/comment-page-1#comment-12655

Reply

Nasif Razzaque October 3, 2010 at 7:58 pm

অনলাইন একটি টেক্স্ট ব্রাউজার আসে ওটা ইনস্টলেশন সারাই ব্যবহার করা যায়, http://www.seo-browser.com

Reply

জিন্নাত উল হাসান October 10, 2010 at 6:47 am

লিংকটির জন্য ধন্যবাদ… সময় পেলে ট্রাই করে দেখবো।

Reply

JAKIRUL September 30, 2010 at 11:15 pm

search engine optimization and ad sense related posts are very rich and good.

Reply

JAKIRUL September 30, 2010 at 11:14 pm

search engine optimization related posts are very rich and good.

Reply

শিবলী September 26, 2010 at 12:21 am

হাসান ভাই SEO নিয়ে একটু লেখা বাড়ান।

Reply

rumma September 25, 2010 at 1:39 pm

হাসান ভাইয়া আমি আমার ওয়েবসাইট থেকে সব এডসেন্স এর এড কোড সরিয়ে ফেলেছি আর গুগল এ এপ্লিকেশন দিয়ে এডসেন্স ক্লোজও করে দিয়েছি তারপরও আমার সাইটে কেন এড দেখা যায় মাঝে মাঝে?

Reply

জিন্নাত উল হাসান September 25, 2010 at 6:17 pm

হাহাহাহাহা…. তাই নাকি?

এডসেন্স বসানোর জন্য কি কোনো প্লাগইন ব্যবহার করেছিলেন? ওটার রেভিন্যু শেয়ারের কারনে হয়তো এ্যাড দেখাচ্ছে।

Reply

rumma September 25, 2010 at 8:16 pm

হুমম করেছিলাম। ও এজন্য!!!

Reply

দ‍্যা হাঙ্গরিকোডার September 24, 2010 at 1:02 pm

কিন্তু এর চেয়ে গুগল ওয়েব মাস্টার টুল ব‍্যবহার করাই কি ভাল নয়? কারণ সেখানে একেবারে গুগল স্পাইডারের চোখ দিয়ে দেখা যাবে। লিংকস এর চোখ কিন্তু স্পাইডােরর চোখের মত হওয়ার কথা না!

ধন‍্যবাদ।

Reply

জিন্নাত উল হাসান September 24, 2010 at 5:34 pm

ভালই বলেছেন, গুগল স্পাইডারের চোখে দেখে আমি একজনের ওয়ার্ডপ্রেস ব্লগে এসকিউএল ইনজেকশন খুঁজে পেয়েছিলাম। গুগলের চোখেও দেখতে ভাল লাগে ;)

Reply

রাশেদুল কবির September 24, 2010 at 10:39 am

ভাইয়া আপনার ইনস্টল করতে টারমিনালে লিখুন – sudo get-apt install lynx

কমান্ডটি ভুল হয়েছে। এটি হবে sudo apt-get install lynx
ব্রাউজারটি উবুন্টুর সফটওয়্যার সেন্টার অথবা সিনাপটিকেও পাওয়া যায়।

Reply

জিন্নাত উল হাসান September 24, 2010 at 5:33 pm

ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ, সংশোধন করেছি।

Reply

শামীম September 24, 2010 at 10:21 am

উইন্ডোজ ভার্শনটা ডাউনলোড দিলাম….দেখি কেমন কাজ করতে পারি এটা দিয়ে।

Reply

স্বাধীন সাজ্জাদ September 24, 2010 at 7:30 am

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপর নতুন পোস্ট পেলাম। অনেক ধন্যবাদ হাসান ভাইয়াকে।

Reply

ariful islam September 24, 2010 at 2:47 am

সংগ্রহে রাখলাম। ধন্যবাদ হাসান ভাই।

Reply

জিন্নাত উল হাসান September 24, 2010 at 6:28 am

আপনাকেও ধন্যবাদ।

Reply

Kabbo September 23, 2010 at 11:54 pm

Thank you for the info. Need to install lynx in lucid lynx :P

Reply

জিন্নাত উল হাসান September 24, 2010 at 6:28 am

ধন্যবাদ, কাজে লাগলে খুশি হবে।

Reply

Sajib September 23, 2010 at 11:38 pm

এটা বোধহয় কেবল লিনাক্সের জন্য, তাই না? হাসান ভাই এটা উল্লেখ করতে ভুলে গেছেন।

Reply

জিন্নাত উল হাসান September 23, 2010 at 11:43 pm

না, এই ব্রাউজারের উইন্ডোজ ভার্সনও আছে। পোস্টে থাকা লিংকটিতে দেখতে পাবেন। তবে আমি উইন্ডোজে ব্যবহার করিনি বলে নিশ্চয়তার সাথে বলতে পারছি না।

Reply

জিন্নাত উল হাসান September 23, 2010 at 11:44 pm

এই লিংকটিতে স্পস্ট করে বলা আছে – http://www.vordweb.co.uk/standards/download_lynx.htm

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: