অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

ফ্রিল্যান্সিং করতে চান? ওয়ার্ডপ্রেস শিখুন – ভবিষ্যত উজ্জ্বল!

DoNanza ফ্রিল্যান্স কাজের একটি সার্চ ইঞ্জিন। তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রিল্যান্স কাজের তথ্য সংগ্রহ করে। তারা গতমাসে ফ্রিল্যান্স কাজের উপর একটি চমৎকার তথ্য সমীক্ষা প্রকাশ করেছে। তাতে দেখা যায় সিএমএসগুলোর মধ্যে ওয়ার্ডপ্রেসের চাহিদা সবচেয়ে বেশি। তাই যদি কোন সিএমএস-এ নিজের দক্ষতা অর্জন করবেন ভাবছেন, তাহলে ওয়ার্ডপ্রেসেই লেগে থাকতে পারেন। কাজের অভাব হবে না।

২০১০ সালের প্রথম তিনমাসে গতবছরের তুলনায় ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট বেড়েছে ৬১%, যেখানে জুমলা বেড়েছে ৩৮% এবং ড্রুপাল বেড়েছে ২৬%।

আগের চিত্রে যেখানে ওয়ার্ডপ্রেসের প্রজেক্টের পরিধির কথা বলা হয়েছে, এখানে বলা হচ্ছে আসলে কতগুলো প্রজেক্ট বেড়েছে। সেই হিসেবে ড্রুপালের প্রজেক্টের তুলনায় ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট সংখ্যা বেড়েছে ৬.৫গুন এবং জুমলা বেড়েছে ৩.৫গুন।

প্রজেক্টের বাজেটের দিক থেকে ওয়ার্ডপ্রেস পিছিয়ে আছে। ড্রুপালের গড় প্রজেক্ট বাজেট ৯১৫ ডলার আর ওয়ার্ডপ্রেসের গড় বাজেট ৪৫৫ ডলার। প্রায় অর্ধেক। হতাশ হবেন না, কারন ওয়ার্ডপ্রেসে রয়েছে ৬ গুন বেশি কাজ!

সমীক্ষায় দেখা যাচ্ছে ড্রুপাল প্রজেক্টের ৩১% তেই ওয়েবসাইটের আগাগোড়া করতে বলা হয়, সেখানে ওয়ার্ডপ্রেসের মাত্র ১৮% এ বেলাতেই এমনটি ঘটে। তার মানে হলো যারা ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট দেয়, তাদের অধিকাংশই ওয়ার্ডপ্রেস নিজে থেকেই শুরু করে, অন্যদিকে ড্রুপালের ব্যবহারকারিরা পুরোকাজই ওয়েব ডেভেলপারের হাতে তুলে দেয়।

ওয়ার্ডপ্রেস, ড্রুপাল কিংবা জুমলা কোনটাই শিখতে চান না, তাহলে কি শিখবেন?

এখানে দেখে নিন DoNanza এ সমীক্ষায় প্রথম বিশটি ফ্রিল্যান্স যোগ্যতার তালিকা:

  1. পিএইচপি
  2. এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ
  3. এইচটিএমএল
  4. গ্রাফিক ডিজাইন
  5. ওয়েব ডিজাইন
  6. এসইও
  7. ওয়ার্ডপ্রেস
  8. মাইএসকিউএল
  9. ফটোশপ
  10. সিএসএস
  11. ফ্লাশ
  12. জাভাস্ক্রিপ্ট
  13. আর্টিকেল লেখা
  14. ডেটাএন্ট্রি
  15. ইন্টারনেট মার্কেটিং
  16. লোগো ডিজাইন
  17. জুমলা
  18. কপিরাইটিং
  19. এজাক্স
  20. ফেসবুক এপ্লিকেশন

পরিসংখ্যানে আরোও বলা হয়েছে স্ম্যাটফোনের প্রজেক্ট বাড়ছে দ্রুততার সাথে। আইফোনের প্রজেক্ট বেড়েছে ৪৩% আর এন্ড্রয়েডের প্রজেক্ট বেড়েছে ৯৯%! ওয়াও!

অন্যদিকে আইপ্যাডের প্রতিটি প্রজেক্টের বাজেট গড়ে ১৮০০ ডলার আর এন্ড্রেয়েডের জন্য বাজেট গড়ে ১৭৭০ ডলার। আইফোনের প্রজেক্টের গড় বাজেট ১৭৫০ ডলার থেকে কমে ১৪৩০ ডলারে পৌছেছে।

পরিসংখ্যান তো অনেক দিলাম। এবার নিজেই বেছে নিন, ফ্রিল্যান্স করতে কোন দিকে অগ্রসর হবেন। ব্লগিংয়ে ব্যর্থ হয়ে অনলাইনে আয়ের স্বপ্ন ভাঙ্গার আগেই ফ্রিল্যান্সিং এ চলে আসতে পারেন।

কে কি ভাবছেন? জানান, সাহায্য লাগলে বলুন। নতুন ডায়ালগ, শেয়ারে মেওয়া ফলে।

সাথে থাকুন, ভাল থাকুন।

সবার জন্য রইল শুভ কামনা।

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন। Google Profile

  • Evf.Faisal

    ami ei site er ekjon niomito pathok.sob kisu amar kase valo lagse….aro onek asa bere gelo apnader kase……………thanks………..

  • Evf.Faisal

    help me vaijan…………amar koyekta blog ase .amar kono kaj naito tai vablam blogger id kori..kintu amar kono helping sourch nai ejonno limit cross korefelse.issa moto kaj korsi vai.but amar blogger valo result er jonno apnar help chai……amar blogs id gulo dissi ektu dekhben please…www.beautytricksforever.blogspot.com http://www.forestlifeofbangladesh.blogspot.com http://www.qearnsfunz.blogspot.com http://www.ideabuze.blogspot.com

  • juwel

    vi ame word press sektay chai. kento kevabe. woed press sektay gale first a ke sektay hoy?

  • শরিফুল

    আমি আপনার সাইটের একজন নতুন পাঠক্। এই সাইট যতো পড়ছি দিন দিন আমার আগ্রহ বেড়েই চলছে সব বিষয়ে শিখতে ইচ্ছে করছে। এখন আমি কোন বিষয়ে নিয়ে যে শিখব নিজেই জানি না। এখন আপনি বলেন কোন কাজ খুব তাড়াতাড়ি শিখে ফ্রি-ল্যান্সিং করবো। আমার আর ……….তর সইছে না। আপনার উত্তরের অপেক্ষা থাকলাম ভাই।

  • mahadi

    Bhai Bangladesher kothay wordpress somporke bhalo shekha jay.Please janan

  • http://www.e-wastage.blogspot.com Shahriar63

    পোস্টটি ভালো লাগলো.

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      মন্তব্যের জন্য ধন্যবাদ।

  • http://fdl24.blogspot.com রাসেল

    হাসান ভাই ভাল লাগল… দারুন সব পোস্ট আপনার..

  • Yakub

    ভাইয়া আমি আপনার ব্লগ সাইটটি ভিজিট করেছি এবং অনেকটাই পড়ে ফেলেছি। আমি কম্পিউটার ও ইন্টানেট সম্পকে মোটামুটি ধারনা আছে। কিন্তু ওয়ার্ডপ্রেস সম্পকে তেমন কিছু জানিনা। জানালে খুশি ও উপকৃত হবো। আমার ইমেল এ্যাড্রেসে মেইল করে উপকার করলে বাধিত হব।
    ইয়াকুব

  • মাহমুদ

    এজাক্স কি?

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      এজাক্স হল JavaScript এবং XML এর মিলিত রূপ, একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। বিস্তারিত পাবেন এই পাতায় – http://bit.ly/hvjCs4

  • zakaria

    আমি সামনে এস এস সি দিচ্ছি তারপর পলিটেকনিকেলে ডিপ্লমা ইন কম্পিতারে ভর্তি হবার ইচ্ছা। আমি ছবি আক্তে পারি ।কোন কোর্সটির ডিমান্ড বেসি দয়া করে আমাকে জানাবেন।

  • http://www.zakirsajib.co.uk জাকির সজীব

    খুবই উৎসাহ জনিত লেখা। ভাল লাগল।

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      মন্তব্যের জন্য ধন্যবাদ। যেকোনো সমস্যায় প্রশ্ন করতে পিছুপা হবেন না।

      • ANAGH

        HASAN VAI,
        I CAN’T WRITE BANGLA FONT IN YOUR BLOG. BUT I HAVE MANY WORDS &QUESTIONS TO SPEAK TO YOU. I AM A NEWER TO YOUR BLOG. PLEASE HELP ME AS SOON AS POSSIBLE.

        • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

          কেন বাংলা লিখতে পারছেন না, বললেন না তো? মন্তব্য লেখার সময় ইউনিজয়, ফনেটিক কিংবা প্রভাত বাটনে ক্লিক করলে বাংলায় লেখা যায়।

          আমার ব্লগে স্বাগতম। প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আশা করি উত্তর পাবেন।

          • http://www.ovejatri.com ovejatri.com

            Hasan vya,Vul kore duita site kule felsi ,dui tar e sobuz dag 1 hoise bt koi teke j CPM ads pabo bujtasi na… Reviewme,Buysellads agula te bohut duklam,id kullam bt kono din e amar sader inbox a akta offer o uki mere deke nai… ki korbo bujtasi na.kisu tips dile upokrito hotam.

  • http://allwin101.wordpress.com/ Ashek

    হাসান ভাই,
    আমার ছোট ভাই লন্ডনে থাকে। তাকে কাজে লাগিয়ে কি আমি আমার পেপাল ভেরিফাইড করাতে পারি? তার একটা একাউন্ট আছে ব্যংকে।
    অনলাইন থেকে আমার প্রথম আয় পেতে যাচ্চি কিছুদিনের ভিতর( পরিমাণে অবশ্য কম)। ভাবছি কোনো ভাবে যদি পেপালটা ভেরিফাইড করানো যায় , তাহলে লংরানে হয়তো কাজে দিবে।

    আরিফকে ডোমেইন ও হোস্টিং উপহার দেয়ার জন্য আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
    ভালো থাকুন।

    • Adnan

      আপনি এই লেখাটি মনযোগ দিয়ে পড়ুন। আশা করি অনেক কিছু জানতে পারবেনঃ http://forum.projanmo.com/topic20372.html

  • Rajibul

    একটা প্রশ্ন মনে আসল। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে ফ্রিল্যান্সিং করে সফল তাদের কাছে উত্তররটা আশা করছি। ওয়ার্ডপ্রেসে কতটা এক্সপার্ট হওয়ার পর কাজের জন্য বিট করা উচিত?

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      এক্সপার্ট হতে হবে কেন, যতটুকু জানেন তার উপর কোনো কাজ এলে বিড করুন! কাজ করতে করতেই শিখে যাবেন।

  • kawsar

    গত ৮ মাস যাবত এই ব্লগে ……….. নিউজলেটারে সাবস্ক্রাইব করার দরকার হচ্ছে না …….. প্রতি সপ্তাহে তিন চার বার ঢুকি……… নতুন লেখার খুঁজে।
    নীরব পাঠক………।
    একবার আপনাকে এসএমএস করেছিলাম ……৭২১ না লাস্টে?

    আমার মধ্যে একটা সমস্যা আছে…. আমি যাই দেখি তাই শিখতে মন চায়।
    গত ছয় মাস এডোবি ফ্ল্যাশ নিয়ে অনেক সময় দিয়েছি……

    এক বছর আগে জুমলা নিয়ে ব্যস্ত ছিলাম এখন আর জুমলা ভাল লাগে না……
    নিজের ইচ্ছামত কাস্টমাইজ করতে পারি না।

    দুই সপ্তাহ ধরে ওয়ার্ডপ্রেস এ প্রবেশ করেছি আর তখনই আপনার এমন একটি লেখা আমাকে আরও উদ্বুদ্ধ করল।

    আবারও সালাম
    নীরব পাঠক।

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      আপনি আমার লন্ডনের নম্বরে ম্যাসেজ পাঠিয়েছেন? দু:খিত মনে পড়ছে না।

      আপনার মতো আমারও একই রোগ আছে। ওটা নিয়ে ভাববেন না, আপনার যা ভালো লাগে, তাই করুন। তাতে মজাও পাবেন, আর টাকাও আসবে।

  • http://bn.rm2334.com আরএম২৩৩৪

    প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি জিন্নাতুল ভাইকে , যিনি আমার ব্লগিংয়ের মুল ধারনাই পাল্টে দিয়েছিলেন । ওডেস্কে আমিও কাজ করি , ওডেস্কে ওয়ার্ডপ্রেসের অনেক চাহিদা , আমি নিজে প্রমাণ। যদিও প্রথম দিকে ওডেস্কে কাজ পেতে অনেক বেগ পেতে হয়েছে , এজন্য অবশ্য আমি একটা অন্যায় করেছি। বলেই ফেলি , প্রথমে আমি মেয়ে নাম দিয়ে আইডি খুলেছিলাম , মেয়ে আইডিতে কাজ বেশী পাওয়া যায় আমার মনে হয়। তারপর সেই আইডি দিয়েই কাজ করছি। কাজ সবসময় পাওয়া যায় না বলে অনেক গুলো আইডি খুলেছি , সব গুলো আইডি মিলে কাজের অভাব হয় না , আমার নতুন একটা আইডি এর প্রোফাইল দিলাম http://www.odesk.com/users/~~a307d92bdaa38f09 দেখতে পারেন

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      মেয়েদের নিকে বেশি কাজ পাওয়া যায় কিনা জানি না, তবে ওডেস্কে প্রচুর মেয়েদের প্রোফাইল দেখা যায়।

      আপনি কি শুধু ওয়ার্ডপ্রেসেরই কাজ করেন? কতজন আপনার টিমে আছে, নাকি আপনি একাই করেন? টিম বানাতে কি কি সমস্যার মুখোমুখি হয়েছেন?

      মন্তব্যের জন্য ধন্যবাদ।

      • http://bn.rm2334.com আরএম২৩৩৪

        আমি একাই কাজ করি , বেশীর ভাগ ওয়ার্ডপ্রেস ব্লগ রিডিজাইনের কাজ করি , টিম বানাতে চাইনি কারন আমি বেশী কাজ পাই না যা পাই আমার চলে যায়, টিম বানাতে হলে প্রচুর ফীডব্যাকের দরকার , প্রচুর কাজের প্রয়োজন। টিম বানানো চিন্তা এখন নাই আমি নিজেই নতুন ৮ মাস হলো কাজ করছি। ওয়ার্ডপ্রেস নিয়ে একটা প্রজেক্ট করেছিলাম বেশ কয়েকদিন আগে ২০০ জনকে ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ বানিয়ে দেব এবং ডিজাইন করে দিব। যদিও ১০-১২ জন ছাড়া তেমন সারা পাই নাই।সেই জন্য এনিয়ে টিউটোরিয়াল লিখে যাচ্ছি।

        • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

          আপনার সমস্যাগুলো বুঝলাম। টিম যে ওডেস্কেই বানাতে হবে, তা কিন্তু না। আপনি নিজেই রেজিস্ট্রেশন করুন, কিন্তু কাজ করবেন অনেক কয়জন মিলে। তাতে তুলনামূলকভাবে কম সময়ে সস্তায় কাজ করতে পারবেন।

          কি ঠিক বললাম?

          • http://bn.rm2334.com আরএম২৩৩৪

            আপনার কথার যুক্তি আছে কিন্তু এই ভাগাভাগির কাজ করতে গিয়ে আমার ৩ টা এ্যাকাউন্ট বাদ হইছে , কারন যাদের দ্বারা করিয়েছিলাম তারা বায়ায়ের সাথে খারাপ ব্যবহার করায় ২ টা এ্যাকাউন্ট বাদ হইছে আর একটা পাসওয়ার্ড এবং সিকিউরিটি প্রশ্ন পাল্ট ফেলেছে। সেজন্য আর টিম বানানোর চেষ্টি করি না , আশা আছে ভালো ভালো কাজ শিখবো যেগুলার চাহিদা বেশি মূল্য বেশী

            • Rajibul

              আমি ঠিক বুঝলাম না। আপনি যদি শুধু আপনার আইডি দিয়েই কাজ করেন তবে অন্যরা কিভাবে বায়ারদের সাথে খারাপ ব্যবহার করল। আপনি কি তাদের কে বায়ারদের সাথে যোগাযোগ করার সুযোগ দিয়েছিলেন। আমার মনে হয় হাসান ভাই যেটা বুঝাতে চাচ্ছে বিড করা থেকে শুরু করে বায়ারদের সাথে যোগাযোগ, অর্থ উত্তোলন, সবই আপনার আইডি দিয়েই হবে তবে সেটা একক আপনার আইডি দিয়ে শুধু আপনিই করবেন, কোন ওডেক্স গ্রুপে নয় এবং অন্য কেউ জানবেনা । শুধু আপনার কিছু এক্সটা হ্যান্ড থাকবে যারা আপনার এই কাজগুলো করে দিবে। আপনি তাদের কাজ অনুযায়ী পেমেন্ড দিবেন। এই ক্ষেত্রে যারা কাজ করবে অর্থের জন্য তাদের তো উল্টো আপনার উপর নির্ভরশীল হয়ে থাকার থাকেব । আপনি অল্প সময়ে বেশি কাজ করতে পারবেন।

              • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

                রাজিব ওরফে উজ্জ্বল ভাই, আমিও সেই একই কথা চিন্তা করছিলাম। আমি উনাকে দল গঠন করতে বলেছি, তাই বলে সবাইকে কেন একাউন্টের লগইন দিয়েছেন, বুঝতে পারলাম না। আপনি দল গঠন করবেন, দলের প্রধান হবেন, আপনি বিড করবেন, কাজ নেবেন, দলের সদস্যদের কাজ বুঝিয়ে দেবেন। তারা কেন ক্লায়েন্টের সাথে সরাসরি যোগাযোগ করবে?

                বুঝতে পারলেন কি বলতে চাচ্ছি?

                • http://bn.rm2334.com rm2334

                  @জিন্নাত উল হাসান, আমি ওই জায়গাতেই ভুল করেছিলাম যার কোন মাসুল নাই ,প্রথমে আমি জানতাম না যে মূল জিনিষ আমার কাছে রেখে আমি কাউকে দিয়ে কাজ করাতে পারি।যাইহোক এখন আমার যে আইডি গুলা আছে তাতে আমার মোটামুটি চলে যায়। টিম গঠন করতে হলে কাজের দরকার হয় , দেখা গেল টিম গঠন করলাম কাজ তেমন একটা পাচ্ছি না তাতে আবার আরেক সমস্যা হয়ে দাড়ায়।
                  তবে আমি নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই “এ্যাকাউন্ট খুললেন আর কাজ পেতে খাকবেন, আর এই টাকা দিয়ে এটা করবো ওটা করবো , তাহলে আপনি ভুল স্বপ্ন দেখছেন। একটু ধৈর্য ধরুন সাফল্য আপনি পাবেনই। আর যারা ইতিপূর্বে দুই একটি কাজ করে ফেলেছেন , ভাবছেন আমিই রাজা রাজা হবার আগে একটু লেগে খাকুন , ফীডব্যাক ভালো তুলুন তখন আপনি সত্যি রাজা হবেন”

    • http://www.bdbonsai.com/ ishtiaque

      ভাই আমি আপনার কাসে কাজ সিকটে এবোং কাজ কোরটে চাই .।ামি কিভাবে সেটা কোরটে পারি জানাবেন please
      http://www.bdbonsai.com/
      ishtiaque@bdbonsai.com

  • http://djarifonnet.blogspot.com ডিজে আরিফ

    আসসালামুয়ালাইকুম হাসান ভাই,
    আমি আপনার ব্লগের একজন নতুন পাঠক। গতকালই একটা বিষয়ে সার্চ করে আপনার ব্লগটাকে খুজে পেলাম। তখন সময় ছিলনা বিধায় পুরো ব্লগের নজড় দিতে পারিনি। তবে আজকে সময় করে আপনার ব্লগের বেশ অনেকগুলো পোস্ট পড়লাম। ভেবেছিলাম হয়তো সম্পুর্ণ পড়তে পারবোনা অথবা ধৈর্যে কুলাবে না; অথচ আমার ধারণা সঠিক ছিল না। আপনার লেখাগুলো পড়তে ধৈর্যের বিন্দুমাত্র কমতি হয়নি আমার মধ্যে। একের পর এক পড়ে চললাম, ৫০+ পোস্ট পড়া হয়ে গেছে শুধু আজকেই! আসলে আমি আপনার প্রায় প্রতিটি লেখায়ই নতুন নতুন বিষয় সম্পরকে ধারণা লাভ করছি, তাই লেখা গুলো পড়তে আগ্রহের কমতি হয়নি মোটেই, বরং আরো উৎসাহিত হচ্ছি অন্য লেখা পড়তে। আজ প্রায় সারাটা দিনই কাটালাম আপনার ব্লগে। সকাল ১১টা থেকে এখন রাত ১০.১৫ (বাংলাদেশী সময়) পরযন্ত আমি আর কোন সাইট ভিজিটই করিনি{যদিও পুরোটা সময় আপনার ব্লগে থাকিনি, কারণ পড়ালেখাও করতে হয়েছে}।

    আমি নিজেকে বেশ ভাগ্যবান মনে করছি এ কারণে যে ভাগ্যিস আমি সেদিন গুগলে আপনার ব্লগ টা পেয়েছিলাম, নয়তো খুব ভালো একটা কিছু মিস করে দিতাম।

    কিছুদিন ধরেই ক্লাসের জন্য দেয়া একটা অ্যাসাইনমেন্ট করতে গিয়ে ভালো কন্টেন্ট এর জন্য গুগলে ইসলামিক বিভিন্ন টপিকে খোজ করলাম; আর এতে যে রেজাল্ট পেলাম তা সত্যি আপত্তিজনক, বিভিন্ন ইসলাম বিরোধী লেখা আমাকে নাড়া দিল। ভাবলাম হয়তোবা নিজের কিছু জ্ঞান একটা ওয়েবসাইটে প্রয়াকশ করতে পারলে মন্দ হয় না।
    তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম যে হ্যা আমি একটা ওয়েবসাইট অথবা ব্লগ তৈ্রি করবো যেখানে ইসলামের বিভিন্ন বিষয়ে মানুষকে সঠিকে ধারণা যাতে দেয়া যায়।

    যেহেতু বয়স* খুব একটা বেশি না তাই বাবা-মা টাকা পয়সা খুব একটা দেন না আমার হাতে, তবুও যাই দেন তা থেকেই টাকা জমিয়েছি ডোমেইন আর হোস্টিং এর জন্য। আগামী কিছু দিনের মধ্যেই আমি এগুলো কিনে ফেলবো এবং আপনার ব্লগ থেকে জানা উপায় অবলম্বন করে ব্লগিং শুরু করবো। দোয়া করবেন।

    উল্লেখ্য আমি আগে কখনো ওয়ার্ডপ্রেস ব্যবহার করিনি, তাই ঝামেলায় পড়তে পারি, যদিও প্রাক্টিসের জন্য সিপ্যানেল দেয় এমন কিছু ফ্রি হোস্টিং এ পরীক্ষামূলক কাজ করে সফল হয়েছি। পরে সব কিছু কেনার পরে আশা করি আপনাকে একটু জ্বালাবো, ধারণা করছি আপনার সহায়তা করবেন। বিভিন্ন টিপস দিবেন যাতে ব্লগের সঠিক ব্যবহার করতে পারি।
    আপনার শুভকামনায়-
    মোঃ আরিফুল ইসলাম। (ডিজে আরিফ)**

    *আমি ঢাকার একটি স্বনামধন্য বিদ্যালয়ে নবম শ্রেনীতে অধ্যয়নরত, বয়স মাত্র ১৫ বছর ১১ মাস। যদিও এতো অল্প বয়সে পেকে যাওয়া ঠিক না, তবুও কি আর করা পেকেই যখন গিয়েছি তাহলে আমায় আর থামানো যাবেনা।হি হি।

    ** সাউন্ড ইডিটিং -এ পারদরশিতার জন্য বন্ধুরাই এ নাম দিয়েছে, আর আমার কাছে খুব একটা খারাপ লাগেনি তাই এটাই ব্যবহার করি।

    • http://allwin101.wordpress.com/ Ashek

      ইসলাম নিয়ে আপনার আগ্রহের বিষয়টি আমার ভালো লাগলো। তবে একটা বিষয় হচ্ছে যে , বর্তমানে ইসলামের আসল রুপ অনুপস্থিত। ইসলমাকে নিয়ে অনেকেই সেকুলার এপ্রোচে দেখানোর চেস্টা করেছে। আশা করি আপনার আসন্ন সাইটে তা প্রকাশ পাবেনা।
      আর , হ্যাঁ হাসান ভাই ভালো লেখে + তার অতিথি লেখকরা ও ভালো লেখে। আদনান ভায়ের নতুন সিরিজ টাতে যোগ দিন।
      ভালো থাকুন।
      (হাসান ভায়ের আগেই মন্তব্য করে ফেলেছি)

      • http://djarifonnet.blogspot.com ডিজে আরিফ

        আশিক ভাই আমি আপনার সাথে সম্পূরণ একমত যে বরতমানে ইসলামের আসল রূপ অনুপস্থিত। আর আমি আশা করি বাড়াবাড়ি টাইপের কিছু তুলে ধরবোনা, যা সত্য তাই ভালোভাবে সকলে যাতে বুঝতে পারে এমন করে তুলে ধরার সাধ্যমত চেষ্টা করবো।

        অবশ্যই হাসান ভাই এবং অতিথি লেখকরা ভালো লেখে। হ্যা আদনান ভাইয়ের নতুন সিরিজে যোগ দিব।

        আপনিও ভালো থাকুন।
        ধন্যবাদ।

        • Adnan

          আরিফ আপনাকে স্বাগতম। অনেকেই এই ব্লগে নতুন এসে আগের লেখাগুলো পড়ে দেখে না। আপনি সে দিক থেকে ব্যতিক্রম। ব্লগের শুরুর দিকে সবচেয়ে ভাল কিছু লেখা ছিল যা আমার মতো আরো অনেককে এই পথে এগিয়ে যেতে প্রচন্ড সহায়তা করেছে। আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভাল জানতে হলে কোন সাইটের উপর নির্ভর না করে নিজেই চেষ্টা করে দেখুন আর সম্ভব হলে ইবুক ডাউনলোড করে পড়ে নিন। বাংলা ভাষায় সিসটেক থেকে মোঃ ইশতিয়াক জাহানের ওয়ার্ডপ্রেস বিষয়ক একটি বই বের হয়েছে। সেটিও সংগ্রহ করতে পাড়েন (দাম পড়বে ১৮০ টাকা)।

          সাউন্ড ইডিটিং -এ আপনার পারদরশিতা থাকলে ফ্রীল্যান্সিং লাইনেও চেষ্টা করতে পাড়েন। যার যে বিষয় ভাল লাগে, যে বিষয়ে পারদর্শিতা আছে সে সেই বিষয়ে লেগে থাকলে এক দিন না একদিন সাফল্য আসবেই। শুভকামনা রইল…

          • http://djarifonnet.blogspot.com ডিজে আরিফ

            আপনাকে ধন্যবাদ আদনান ভাই। হ্যা ইতোমধ্যে বেশ অনেকগুলো পূরনাংগ টিউটোরিয়াল ডাউনলোড করেছি, পাশাপাশি বিভিন্ন ইবুকও ডাউনলোড করেছি।

            হ্যা আমি চেষ্টা করছি সাউন্ড ইডিটিং আর আরটিকেল রাইটিং বিষয়ে ফ্রীল্যান্স করার, আশা করি যথাসাধ্য চেষ্টা করবো।

          • Rajibul

            আদনান ভাই মোঃ ইশতিয়াক জাহানের ওয়ার্ডপ্রেস বিষয়ক বইটি কোথায় পেতে পারি।

            • http://allwin101.wordpress.com/ Ashek

              ইশতিয়াক জাহানের বইটা নীলক্ষেতে পাবেন , ১৭০ টাকা নেবে। বইটা ভাল।
              ওখানে গিয়ে বলবেন যে, সিসটেক ডিজিটালের ওয়ার্ডপ্রেসের বইটা দেন।

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      আরিফ,

      দু:খিত মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গেল।

      শুনে খুব ভাল লাগল যে আমার ব্লগ পড়ছেন। পড়ুন, শিখুন আর অন্যদের শেখান। আমি প্রথম নিজের একটি কম্পিউটার পাই ১৯৯৯ সালে, ১৯ বছর বয়সে। সে তুলনায় আপনি আর আপনার প্রজন্ম অনেক ভাগ্যবান। আপনাদের হাতে অনেক সময় আছে, নিজেদেরকে অনন্য সাধারণ করে গড়ে তুলুন।

      যে টাকা জমিয়েছেন, জমিয়েই রাখুন। আপাতত খরচ করার দরকার নেই। আমি আপনাকে একটি ডোমেইন এবং হোস্টিং উপহার দিতে চাই। আমার সাথে ডোমেইনের নামসহ যোগাযোগ করুন।

      ভাল থাকবেন, শুভ কামনা রইল।

      ধন্যবাদ।

      -হাসান

      • শিবলী

        আরিফ ভাই আমি হাসান ভাই এর ব্লগে, ব্লগের অর্ধেক বয়স হবার পর এসেছি। আপনি তো আমার আগে ইন্টারনেটে এসেছেন তবে এই ব্লগে ঠিকানা পেতে এত দেরী হল কেন?
        হাসান ভাই এর সাথে সাথেই আমিও আপনার সাথে আছি! কোন সাহায্য লাগলে আওয়াজ দিয়েন। তাহলে নিজেকে ধন্য মনে করবো।

        • ডিজে আরিফ

          @শিবলী ভাই – আমি আপনার আগে ইন্টারনেটে এসেছি কি করে বুঝলেন বা ধারণা করলেন? আসলে পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকতে হয় বেশির ভাগ সময়।

          বাহ। ধন্যবাদ। সাহায্য করার মত দু’জন পেয়ে গেলাম, মুখে বলছেন এতেই অনেক বড় সাহায্য হয়ে গেছে। :D

      • ডিজে আরিফ

        হ্যা, আপনার কথা অনুসরণ করবো পদে পদে, নিজে শেখার মধ্যে যতটা আনন্দ, অন্যকে শেখানোর আনন্দ তার চেয়ে বহুগুণে বেশি। তাই সবসময় চেষ্টা করছি, কোন বিষয়ে প্রথমে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান লাভ করে তবেই অন্যকে শেখানোর চেষ্টা করছি; যেহেতু মাত্র শিখতে শুরু করেছি তাই প্রথমে নিজের ধ্যান-ধারণার যথাযথ উন্নতি করে তবেই অন্যকে শেখাবো।

        এই প্রজন্মের কথা বলতে গেলে, আসলেই আমরা লাকি, কারণ এইটুকু বয়সেই যেটুকু আমরা পাচ্ছি একই বয়সে আপনারা তা পাননি, তারপরও আপনারা যা করেছেন তা আমাদের অনুপ্রেরণা যোগায়। আমাদের মনে বদ্ধমূল করে আপনাদের মত নিজেকে গড়ে তোলার, সকলের পক্ষে তা সম্ভব না হলেও সকলেই কিন্তু আপনাদেরই আদর্শ মনে করে।

        আমি কি সঠিক লেখাটাই পড়লাম? আপনি কি সত্যিই আমাকে উপহার দিতে চান?
        যদি আপনার উত্তর হয় হ্যা, তবে আমি একটু বিব্রত বোধ করছি! যেহেতু আপনার কোন উপকারেই আসলাম না, আপনাকে কিছুই দিতে পারলাম না, সেক্ষেত্রে আমার নেয়াটাকি ঠিক হবে? কিন্তু কি বলবো ভেবে পাচ্ছিনা, আমি আসলে খুবই আনন্দিত হছি এবং পাশাপাশি অবাকও হচ্ছি কোন মানুষ এতোটা হেল্পফুল হতে পারে তা আগে জানতাম না, আমি আসলেই মহান ব্যক্তি। অন্যান্য মহানদের সাথে আপনার নাম না থাকলেও আমাদের মহানদের তালিকায় কিন্তু আপনার মতো ব্লগাররা ঠিকই আছে!

        আপনার সাহায্য পেলে চিরকৃতজ্ঞ থাকবো। অসঙ্খ্য ধন্যবাদ আপনাকে আমার সাহায্যে এগিয়ে আসার জন্য।

        আপনাকে ইমেইল করেছি, অনুগ্রহপূরবক চেক করবেন।

        ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
        আসসালামুয়ালাইকুম অয়া রহ্মাতুল্লাহি অয়াবারাকাতুহু।
        আল্লাহ হাফেয।

        • ডিজে আরিফ

          সরি শেষের লাইনের আগে একটা মিস্টেক হয়েছে।
          হবে – আসসালামুয়ালাইকুম অয়া রহমাতুল্লাহি অয়াবারাকাতুহু

          • ডিজে আরিফ

            শিট আরেকটা মিস্টেক, আসলে একটূ বেশিই উত্তেজিত হয়ে গিয়েছি। ৩ নং প্যারার ৯ নং লাইনে “আমি” স্থলে হবে “আপনি”
            ভুলের জন্য ক্ষমাপ্রার্থী

            • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

              আরেকটা কথা, ইসলাম নিয়ে ওয়েবসাইট বানাতে চান, ভাল কথা। ইসলামকে ভালবাসুন, তবে অন্ধ হবেন না।

              • ডিজে আরিফ

                হ্যা, এই বিষয়টার প্রতি যথেষ্ট কেয়ার করবো। নিজেকে যথাসম্ভব সংযত রেখে সঠিক তথ্য প্রচার করবো।

                • http://allwin101.wordpress.com/ Ashek

                  ইসলাম বিষয়ে একটা সাইট আমিও বানাবো। সেটা হবে কমপ্রিহেনসিভ। সব বিষয়েই এখানে থাকবে। অর্থনীতি, রাজনীতি, পররাস্ট্রনীতি, সামাজিক রীতি, আক্বিদাহ ………..আর অনেক বিষয়।
                  হাসান ভাই যেমন ব্লগিং নিয়ে দিক-নির্দেশনামূলক বাংলা ভাষায় এই সাইট ডেভেলপ করেছেন , আমার সাইট ও হবে সেই রকম দিক-নির্দেশনামূলক। এবং যথারীতি কোনো এড ইউজ করবোনা।(এই সাইটের মত)
                  ইনশাল্লাহ।

                  • ডিজে আরিফ

                    আলহামদুলিল্লাহ! শুনে ভালো লাগলো। আপনার সফলতা কামনা করছি। এগিয়ে যান।

                  • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

                    শুভ কামনা রইল।

        • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

          আপনার পাঠানো ডোমেইন কিনেছি। হোস্টিং সেটআপ দিয়ে জানিয়ে দেব।

          আমাকে কিছু দিতে হবে না। সফল হউন, ওটাই হবে আমার পাওনা।

          শুভ কামনা রইল।

          • ডিজে আরিফ

            আপনাকে অসঙ্খ্য ধন্যবাদ হাসান ভাই। ঠিক আছে জানিয়েন।

            আসলে যতটুকু ভেবেছিলাম আপনি তারচেয়েও বেশি ভালো।
            ধন্যবাদ আপনাকে।
            ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

            (আমাকে তুমি করে বললেই বেশি খুশি হবো, যেহেতু আমি ছোট)

  • Shanto

    onek din pore blog ta te ase cinta parselam nah . akon thaka abar niomito asbo . Post ta khub sundor hoiase .ami bangla type korta partasi nah . tai english ei leklam . sorry !!!

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন।

  • Rajibul

    সবার মন্তব্যে কমন বিষয়টি চোখে পড়ল তা হলো বিড করে কাজ না পাওয়া। এই বিষয়ে ফ্রিল্যান্সে কমন প্রবলেম। এই ক্ষেত্রে যারা নিয়মিত কাজ পায় তারা যদি একটু এগিয়ে আসলে কিন্তু বিষয় সহজ হয়ে যায়। ব্যক্তিগত আগ্রহ্য থেকে আমি বিভিন্ন ফ্রিল্যান্স সাইডে বাংলাদেশী যারা ভালো রেটিং প্রাপ্ত তাদের সাথে যোগাযোগ করে এরকম অফার করেছি কাজ আমি করব, টাকা আপনি নিন কিন্তু আমাকে শেখার সুযোগটি দিন। এই ক্ষেত্রেও আমার অভিজ্ঞতা খুব সুখের নয়। ব্লগিং এর ক্ষেত্রে যেমন অনেক সহযোগীতা মনভাবাপন্ন লোক পাওয়া যায় ফ্রিল্যান্স এর ক্ষেত্রে আমার মনে হয় ততটা নয়।

    • Adnan

      একটা যুক্তি আছে সেটা হোল ব্লগিং জগতটা আসলে এতোই বিশাল যে এখানে কাউকে কিছু শেখায় দিলে কোণ সমস্যা হবার কথা না। বিশাল প্লেন থেকে শুরু করে স্টাপলারের পিনের জন্য আপনি ব্লগ করতে পারেন, প্রোডাক্ট সেল করতে পারেন। অন্যদিকে ভারতীয়, ফিলিপিনো, পাকিস্তানীদের জন্য এমনিতেই সাধারন কাজগুলোর জন্য ফ্রিল্যান্সিং অনেক বেশী কম্পিটিটিভ। এক একটা কাজের জন্য অনেক সময় শত শত বিড পড়ে। তাই হয়তো কেউ প্রতিযোগি বাড়াতে চায় না !!!

      BdOSN Outsourcing নামে জাকারিয়া ভাইয়ের একটা গ্রুপ আছে যেখানে অনেক বাংলাদেশী ফ্রিল্যান্সার আছে। আপনি সেখানে যুক্ত হতে পারেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন।

      ফ্রিল্যান্সিং আমাকে যে কারনে টানে না তা হোল প্রথম পর্যায়ে বিড পেতে অনেক কষ্ট করতে হয়। অন্যদিকে সব সময় টাইম ফ্রম মেনে কাজ শেষ করতে হয় অনেক সময় প্রতিযোগিতার কারনে পারিশ্রমিক কম পাওয়া যায়। অন্যদিকে একটা ব্লগ এ কয়েক মাস সময় দিলে সেটা একটা সম্পদ হয়ে দাঁড়ায়। কোন কাজ না করেই বেশ অনেক দিন সেই ব্লগ/সাইট থেকে টাকা পাওয়া যায়। এভাবে ১ বছরে ২টি সফল ব্লগ/সাইট বানাতে পারলে প্রতি মাসে নিশ্চিত কিছু আয়ের সংস্থান হয়েই যায়। সবচেয়ে আকর্ষনীয় বিষয় হোল আমি যদি ৭ দিনের জন্য কোথাও ছুটি কাটাতে যাই তাও আমার ব্যবসায় বন্ধ হবে না…হয়তো দেখা যাবে ৭ দিনে আমি যে খরচ করেছি তার থেকে বেশী আয় হয়েছে আমার সাইট থেকে…এই বিষয়গুলোই আমাকে সবসময় অনুপ্রানীত করে একজন সফল ব্লগার+অনলাইন মার্কেটার হবার জন্য…

      • Rajibul

        আদনান ভাই জাকিরিয়া ভাই সম্বন্ধে আমি অনেক আগে থেকেই জানি। ব্লগিং সম্বন্ধে আপনার আগ্রহের কারণটুকু সত্য। কিন্তু আমার ব্যক্তি যোগ্যতার কিছু দূর্বলতা আছে। যেগুলো মেনে ব্লগিং করতে যাওয়াটা আমার কাছে দুঃসাহসিক মনে হয়। হয়ত হাসান ভাইয়ের এই ব্লগ কিংবা আপনাদের মত কিছু ব্লগিং সফল মানুষ না পেলে এই দূর্বলতাগুলা আড়ালেই থেকে যেতো এবং অন্য সব ঝরে পড়া ব্লগাদের ভিতরে আমার নাম থাকত। এই কারণে আমার ফ্রিল্যান্স পী্রতিটা বেশি। এছাড়া ফ্রিল্যান্স প্রীতির অন্য একটা কারণ আছে।

        • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

          ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়াতে ছোট ছোট কোম্পানী আছে, যাদের কাজই হলো অনলাইনে বিড করে কাজ নেয়া। তারা যত কম সময়ে, কম বাজেটে কাজ করতে পারে; আমাদের দেশের প্রোগ্রামাররা একা একা তাদের সাথে কুলাতে পারে না। আর আমাদের দেশে এখনও ফ্রিল্যান্সিংয়ের সংস্কৃতি পুরোপুরি গড়ে উঠতে পারেনি বলে আমার ধারনা।

          • Rajibul

            শুধু ফ্রিল্যান্স সংস্কৃতি নয়। অনলাইন থেকে আয় করা যায় এই সংস্কৃতি গুটি কয়েক মানুষের মধ্যে সীমাবদ্ধ। আরো একটি সমস্যা আমরা একটু আর্থিক নিরাপদ জীবন পেলে বাকী কোন দিকেই আর তাকাতে চাই না। যেমন ধরুন আমার দুজন পরিচিত মানুষের কথা বলি দুজনেই বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স করা। একজন গ্রামীন ফোনে, আরেক জন প্রাইম ব্যাংকে কর্মজীবী। মাসিক বেতন পঞ্চাশ হাজারের উপরে। এরা কিন্তু তাদের অফিসের বাইরে আর কোন কাজে সমপৃক্ত নয়। প্রথমত সমবয়সী এবং বন্ধুতের সুত্র এদের কে আমি অনেক চেষ্টা করালাম ব্লগিং এবং ফ্রিল্যান্সিং এর দিকে টেনে আনতে। কিন্তু পারলাম না। এদের কথা ধুর মাসে আমি পঞ্চাশ হাজার পাচ্ছি ভবিষ্যতে তা লাখের উপরের যাবে এসব করার আমার দরকার কি? আমার কাছে অবাক লাগে আসলে আমরা কতটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে আছি।
            এই পোষ্টের মন্তবের অনেকেই আপনাকে ওডেক্সে একটি গ্রুপ করতে বলেছে। আমি মনে করি এর চেয়ে দেশের বাইরে যারা আছে আইটি রিলেটেড বিশেষ করে ইউরোপে তারা যদি একটু এগিয়ে আসে তাহলে সেটা ওডেক্সে গ্রুপ করার চেয়ে অনেক বেশি কার্যকর হবে। তারা শুধু বায়ারের কাছ থেকে কাজ সংগ্রহ করে দেশে যারা এসবে আগ্রহী তাদের দ্বারা করাবে। প্রয়োজনে কাজগুলো বিভিন্ন ফ্রিল্যান্স সাইডে উঠিয়ে দিয়ে তার পরিচিতি বিটারদের কাজ দিয়ে তার রেটিং ও বাড়িয়ে নেওয়া যাবে। এসব যে ফ্রি করবে তা নয় প্রতিটি কাজের মধ্যে তার নিদিষ্ট পরিমান পারসেনটেন্স নিবে।

  • Arif

    ভাইয়া
    আমাকে একটা পরামর্শ দেন। আমি মোটামুটি বেশ কিছু কাজ জানি Freelancing এর জন্য। এখন আমি
    Phone Application এর উপর ঝুকতে চাচ্ছি। বুঝতে পারছি না শুরু করব কিভাবে। আমি net এ বসেই শিখতে চাচ্ছি। Let me know how can I start it? I will wait for your response. Hope that I will get your mail very soon.

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      ফোনের জন্য এপ্লিকেশন বানাতে হলে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানতে হবে। তারপর প্লাটফর্মের এসডিকে নাড়াচাড়া শুরু করুন। ছোটখাটো এ্যাপ বানাতে বানাতে বড় কিছু হয়ে যাবে। যতদূর মনে হয় জাভা একান্তই প্রয়োজনীয়। অভিজ্ঞতা নেই, তার সঠিক বলতে পারলাম না।

      আইওএস-এর ডেভেলপার সেন্টার – http://developer.apple.com/devcenter/ios/index.action
      এন্ড্রয়েডের ডেভেলপার সেন্টার – http://developer.android.com/index.html

  • Arif

    ভাইয়া
    সবার সাথে আমি একমত। আমার odesk এ একটা টিম আছে। তারপেরো সহজে কাজ পাইনা।
    আপনি যদি odesk এর উপর একটা group করেন খুব ভালো হয়।
    আমার Team Profile:
    http://www.odesk.com/companies/Digital-Work_~~f562a54026938334

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      আপনার নিজের কি মনে হয় কেন কাজ পাচ্ছেন না?

      • Shanto

        Ami kaj passi nah karon amar test gular result val nah. And kono portfolio nai amar ………..

        • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

          নিজেই চিন্তা করুন যে ছেলের কোনো কোয়ালিটি নাই, তাকে কি আপনি আপনার কাজ করতে দেবে? আপনার টাকা এবং মূল্যবান সময় দু’টোই নস্ট হবে।

          তাই একটু পড়াশুনা করুন, টেস্টে ভাল করুন। কাজ পেতে সমস্যা হবে না।

  • shahriar44

    আমি ওযার্ডপ্রেস এর থিম ডিজাইন করা শিখছি। সার্চ ইন্জিন অপটিমাইজেশন একটি শেখার বিষয় যা আপনার কাছ থেকে শিখছি। ওয়েব সাইট মেনটেন করা অনেক সময়ের ব্যাপার। ইউনিক কনটেন্ট আমার জন্য সম্ভব নয়। ডাউনলোড, টিপস, প্রায় সবধরনের ওয়েব সাইট ই হাজার হাজার। সব ব্রগে একই লেখা। ব্যাকলিংক, সিও র পেছনে যে সময় ব্যয় করি এর চেয়ে প্রোগ্রামিং কিছু শিখে ক্রিয়েটিভ কিছু করা ভাল মনে করি। এটি চাকরি পেতে সহায়ক হবে। গত এক বছর সাইবার ক্যাফেতে গিয়ে আপনার ব্লগ পড়েছি।

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      আপনার মন যা করতে চায়, তাই করুন। আগে ব্লগিংয়ে ইচ্ছে ছিল, তাই ওটা নিয়েই পড়েছিলাম। এখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি।

      আপনার পথ চলায় শুভ কামনা রইল। মন্তব্যের জন্য ধন্যবাদ।

  • http://www.wikimega.com Mishukutubi

    ভাইয়া,
    ধন্যবাদ। পোষ্ট টা পড়ে অনেক কিছুই শিখলাম। ভাইয়া, আপনাকে বেশ কিছুদিন আগে মেইল করছিলাম কিছু সাহায্য চেয়ে। কিন্তু এ পর্যন্ত কোন রিপ্লাই পাই নি। হয়তো অনেক ব্যস্ত তাই উত্তর দিতে পারেন নি।

    ভাইয়া, আমি oDesk গত মে মাসে join করি। কিন্তু Profile Ready করি গত ৫ দিন আগে। তারপর ১৫ টা কাজের জন্য আবেদন করি। দেখি ২ টা কাজ পাইছি। আর অনেকগুলো এখনও Pending এ আছে। যাইহোক, আমি জানতে চাচ্ছি oDesk এ কাজ করে Income করতে পারবো কি?কোন ধরনের কাজ দিয়ে শুরু করবো? oDesk এ আমার Profile টা দেখে জানাবেন প্লিজ…
    http://www.odesk.com/users/Expert-Article-Writing-Data-Entry-and-Translation_~~ab18d8bc71e864f2#reloaded

    ভাইয়া, আপনার মেইল থেকে আমাকে একটা মেইল করবেন প্লিজ…
    আমার মেইল ID… mishukutubi@wikimega.com
    or
    mishukutubi@gmail.com

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      ইমেইলে বদলে ব্লগে আপনার মন্তব্যের জবাব দিয়েছিলাম। খুঁজে দেখতে হবে।

      ওডেস্কে কাজ করে অনেকেই জীবিকা নির্বাহ করছে। তাহলে আপনি পারবেন না কেন?

      প্রথম প্রথম বিডে জয় লাভ করা খুব কঠিন, কারন তখন আপনার প্রোফাইলে ফিডব্যাক থাকে না। প্রোফাইলে আপনার ওভারভিউটা তেমন জোড়ালো হয়নি। কেমন জানি কাজ দেবার অনুরোধ অনুরোধ মনে হচ্ছে। আরও দু’একজনেরটা পড়ুন। পাথর্ক্য চোখে পড়বে আশা করি।

  • অর্নব

    জটিল টিউন ভাই।কিন্তু আমি অনেক বিড করেছি কাজ পাই নাই।আমি শিবলী ভাই এর সাথে একমত।আপনি ১টা গ্রুপ করে যদি আমাদের পথ দেখিয়ে দেন তাহলে আমার মত অনেকের খুব উপকার হবে ভাই।

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      যেহেতু আপনার প্রোফাইল কোনো ফিডব্যাক নেই, তাই লোকে আপনাকে কাজ দিচ্ছে না। ওডেস্কে কয়েকটি পরীক্ষা দিন। পানি দরে দু’একটি কাজ করুন। পজেটিভ ফিডব্যাক পেলে আর কোনো সমস্যা থাকবে না।

      মন্তব্যের জন্য ধন্যবাদ।

  • http://tutorialbd.com/bn/?author=442 শিবলী

    হাসান ভাই আপনি একটা গ্রুপ তৈরি করলে কেমন হয়? আপনাকে থাকতে হবে না শুধু শুরু করিয়ে দিয়ে বিদায় হবেন! আমি odesk তিন মাস বিড করার পর কাজ পেয়েছি। এখানে একজন ভালো নেতা পেলে আমাদের কাজ করতে অসুবিধা হত না। বলে রাখি, আপনাকেই আমাদের নেতা হতে হবে না শুধু কথাবার্তা শুরু করিয়ে দিন।

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      ওডেস্কে (কিংবা বিড নিয়ে) কাজ করার অভিজ্ঞতা আমার নেই। আমি যেসব কাজ করে তা আমার পরিচিতজনরাই আমাকে দেয়। একারনে আমি হয়তো খুব একটা সাহায্য করতে পারব না। আপনি জাকারিয়া চৌধুরির সাথে যোগাযোগ করতে পারেন।

      তা না হলে তন্ময়ের সাথে যোগাযোগ করুন। উনি আমার জানামতে ওয়ার্ডপ্রেসে খুবই ভাল কাজ করছেন এবং ওডেস্কের পরীক্ষায় ভাল ফলাফলও পেয়েছেন। ওডেস্কে তন্ময়ের প্রোফাইল – http://bit.ly/9Qr0KR

  • জিল্লু

    প্রথমে ধন্যবাদ হাসান ভাইকে। ফ্রিল্যান্সিং নিয়ে আমার যথেষ্ট আগ্রহ রয়েছে। এইচটিএমেল এবং সিএসএস-এ খুব ভাল দক্ষতা অর্জন করলেও পিএস্পি-তে সমস্যা রয়ে গেছে। তবে কাজ পাওয়া কষ্টের বিষয়। লেগে থাকলে সফলতা আসবে, এটা হচ্ছে মূলকথা। সুতরাং লেগে থাকুন।

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      ওয়ার্ডপ্রেসের কাজ করতে চাইলে পিএইচপিটা শিখতেই হবে। ওয়ার্ডপ্রেসের কোড নিয়ে কাজ শুরু করুন। এটার ফ্রেমওয়ার্ক কঠিন না। খুব সহজেই বুঝতে পারবেন।

      শুভ কামনা রইল।

  • জাহিদুল ইসলাম

    প্রায় এক বছর আগে এই রকম একটি রিকোয়েস্ট করেছিলাম আপনাকে, তাতে কিছুটা ভুল বোঝাবোঝির সৃস্টি হয়েছিল।

    অভিনন্দন, দারুন একটি তথ্য উপস্থাপন করার জন্য……

    আশা করি এখন থেকে সবাই বুঝবেন যে ব্লগিং/এ্যাডসেন্স অনলাইনে আয়ের একমাত্র পথ নয়।ফ্রিল্যান্সিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে জাকারিয়া ভাইয়ের অনবদ্য ব্লগটি সবাই দেখতে পারেন

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      জাহিদুল, আপনি কোন ভুল বোঝাবুঝির কথা বলছেন, মনে পড়ছে না। না পড়াই ভাল ;)

      ফ্রিল্যান্সিং কাজের ব্যাপারে জাকারিয়া চৌধুরির অনেক অভিজ্ঞতা আছে, এছাড়াও যতদূর মনে পড়ে উনি একটি টিমও গঠন করেছেন। তাই আগ্রহীরা তার সাথে যোগাযোগ করলে অনেক উপকারি উপদেশ/সাহায্য/সহযোগিতা পেতে পারেন।

      আপনি ওয়ার্ডপ্রেস / ওয়েবসাইটের কাজ করি কিন্তু আমার কাজগুলো আমি আমার পরিচিতজনের মাধ্যমেই পাই। তাই বিড করে কাজ পাওয়ার ঝক্কি পোহাতে হয়নি।

  • শরীফ উদ্দীন

    পোস্টটা আমার কাছে ভাল লেগেছে। হাসান ভাই, আমি ওয়ার্ডপ্রেস ভাল ভাবে শিখতে চাই। এইচ.টি.এম.এল টুকটাক পারি। ওয়ার্ডপ্রেস সম্পর্কে বেশ কয়েকটি টিউটোরিয়াল ডাউনলোড করে প্রিন্ট করে নিয়েছি। আস্তে আস্তে প্রাকটিস করছি। আপনার কাছে কোন ভাল টিউটোরিয়াল থাকলে জানালে খুশি হব। বর্তমানে Tessa Blakeley Silver এর WordPress theme design টা পড়ছি। আসলে ওয়ার্ডপ্রেস শিখতে হলে কোন কোন ধাপে আগালে ভাল হয় প্লিজ জানাবেন।

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      আমি ভাই ধাপে ধাপে শিখিনি। যখন যা প্রয়োজন হয়েছে, তাই শিখেছি।

      আপনি যদি ধাপে ধাপে শিখতে চান, তাহলে ওয়ার্ডপ্রেসের উপর বই কিনে শুরু করুন। বাংলা বইয়ের খবর জানি না, ইংরেজি থেকেই শুরু করতে পারেন। wrox প্রকাশনীর বই আমার খুব ভাল লাগে, ওখানে প্রচুর উদাহরণ থাকে। পারলে একটি জোগাড় করে শুরু করে দিন।

      শুভ কামনা রইল।

  • http://www.bdbooks24.co.cc/ বখতিয়ার

    হাসান ভাই ধন্যবাদ এমন পোস্টের জন্য। আমি ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশন পারি। এর দ্বারা কি কোন কাজ পেতে পারি?

    আর একটি প্রশ্ন হলো কি ধরনের কাজ DoNanza প্রদান করে থাকে? প্রজেক্ট ভিত্তিক নাকি ঘন্টা ভিত্তিতে?

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      DoNanza কোনো কাজ দেয় না। এটি ফ্রিল্যান্স কাজের সার্চ ইঞ্জিন। এই সাইটটির মাধ্যমে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে কাজ খুঁজতে পারবেন।

      থীম কাস্টমাইজেশন পারলে অনেক কাজ পাবার সম্ভাবনা আছে। খুঁজে দেবেন, নিশ্চয়ই পাবেন।

  • http://allwin101.wordpress.com/ Ashek

    হুম

    হাসান ভাই যেটা (ওয়ার্ডপ্রেস) চয়েস করে সেটার ভবিষৎ কি আর মন্দ হয়ে পারে !
    হাসান ভাই,
    ওয়ার্ডপ্রেস এর এত ভালো গ্রোথ রেট হবার কারন কি? এটা ওপেন সোর্স বলে নাকি এর ডেভেলপমেন্ট ও মেইনটেনেন্স সহজ বলে?
    ধন্যবাদ

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      ওয়ার্ডপ্রেস, ড্রুপাল এবং জুমলা – তিনটিই ওপেন সোর্স। আমার মনে হয়েছে ওয়ার্ডপ্রেসের মার্কেটিং স্ট্যাইলই ওয়ার্ডপ্রেসের অগ্রগতির প্রধান কারন। সব বড় বড় ব্লগই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। এছাড়া ওয়ার্ডপ্রেসের কোডিং বোঝা খুবই সহজ, সহজেই ইনস্টল করা যায়, অনলাইন কমিউনিটি খুবই প্রানময়।

      তাই ব্লগিংয়ের জগতে ওয়ার্ডপ্রেসই অনেকটা একমাত্র উপায়।

      আর সিএমএসের দিকে না গিয়ে যদি এপ্লিকেশন ডেভেলপের দিকে যেতে চান, তাহলে আইওএস (আইফোন এবং আইপ্যাড) কিংবা এন্ড্রয়েডের দিকে যেতে পারেন। আমি হলে এন্ড্রয়েডের দিকে যেতাম।

      • http://allwin101.wordpress.com/ Ashek

        ঠিক বলেছেন হাসান ভাই।
        সেদিন ডেরেন রোজকে দেখলাম , গুগলের জন্য সার্চ ইন্জিন-বান্ধব কয়েকটা প্লাগিন্স নিয়ে একটা পোস্ট দিতে। সেও বেশির ভাগ সময় ওয়ার্ডপ্রেস কে নিয়েই পোস্ট দিয়েছে।

  • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

    শিরোনাম পরিবতর্ণ করে দিলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

  • Adnan

    ব্লগের অন্যতম কার্যকর পোষ্ট। খুব বেশি দরকার ছিল এমন একটি লেখার। আশা করি এখন থেকে সবাই বুঝবেন যে ব্লগিং/এ্যাডসেন্স অনলাইনে আয়ের একমাত্র পথ নয়।ফ্রিল্যান্সিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে জাকারিয়া ভাইয়ের অনবদ্য ব্লগটি সবাই দেখতে পারেন।

    হাসান ভাই, ফ্রিল্যান্স না বলে ফ্রীল্যান্সিং বললে বোধহয় ভাল হোত। কারন Wikipedia অনুযায়ি “freelance is somebody who is self-employed and is not committed to a particular employer long term.”

Previous post:

Next post: