অনেককাল আগে সাভারের একটি গ্রামে কাঠবিড়ালীদের নিশ্চিন্তে ঘুরে বেড়াতে দেখেছিলাম। আর দেখেছি চিড়িয়াখানায় বন্দী মনমরা কিছু কাঠবিড়ালী। কিন্তু যুক্তরাজ্যে কাঠবিড়ালী এমন নিশ্চিন্তে ঘুরে বেড়ানো খুবই সাধারণ একটি বিষয়। এখানে কেউ এদের মজা করার জন্য লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে না, বরং বাদাম, চকলেট খাইয়ে খেলা করে। কাঠবিড়ালীগুলোও মানুষকে শত্রু মনে করে না, বন্ধু মনে করে।
সারা যুক্তরাজ্য তুষারপাত শুরু হয়ে গেছে, কেবল লন্ডনই আপাতত হিমবাহ-এর মধ্যেই সীমাবদ্ধ আছে। আজ রাতেই হয়তো তুষারপাত শুরু হয়ে যাবে। যাহোক, দুপুরে সহকর্মীর সাথে খেতে বের হয়েছিলাম। দেখলাম ঠান্ডা হাওয়া সত্ত্বেও সুন্দর রোদ্দুর চারিদিকে ছড়িয়ে পড়েছে। অফিসের সামনেই বিখ্যাত হাইড পার্ক, সময় নষ্ট না করে এগিয়ে গেলাম। যেখানে কাঠবিড়ালীদের স্বর্গ।
পটাপট কিছু ছবি তুললাম, বাছা বাছা কয়েকটি আপনাদের জন্য।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- হয়তো শ্রীঘ্রই আসছে গুগল সার্চের নতুন ফলাফল পাতার ডিজাইন
- [ফটোব্লগ] কিউ গার্ডেনে অর্কিড প্রদর্শনী
- [ফটোব্লগ] নতুন বছরের শুরুতে লন্ডন আই-য়ের আতসবাজির কিছু ছবি
- [ছবিব্লগ] সবচেয়ে বড় অ্যাপেল স্টোরে কিছুক্ষণ @কভেন্ট গার্ডেন
- [ছবিব্লগ] কভেন্ট গার্ডেনে কিছুক্ষণ
- মোজিলা সীবার্ড – একটি কাল্পনিক ফাটাফাটি ফোন, এটাই আমার চাই!
- Google Image Search ব্যবহার করে সহজে ওয়ালপেপার খুঁজুন

















{ 71 comments… read them below or add one }
wordpress এ তৈরী ব্লগে সাইটের সবগুলো ক্যাটাগরি/আটিকেল দেখা যাচ্ছে না।
ধন্যবাদ।
সমস্যা বুঝলাম না।
ওয়ার্ডপ্রেস এর এডমিন প্যানেল এর টেক্স এডিটর যেটা আছে সেখানে ফন্ট সাইজ খুব ছোট (বাংলা ফন্ট হবার কারনে) দেখায়। আমি এ্যাডমিন প্যানেল এর ফন্ট সাইজ কোন সি এস এস ফাইলের কোথায় থেকে পরিবর্তন করতে হবে কারো জানা থাকলে যদি বলতেন খুব উপকার হত।
ভাই এডমিন প্যানেল নিয়ে কখনও কাজ করিনি। তবে wp-admin/css ফোল্ডারের ফাইলগুলো ঘাটাঘাটি করে দেখতে পারেন।
জিন্নাত উল হাসান, Adnan ভাই সবাই সালাম নিবেন
এক মাস আগে অনার্স ফাইনাল পরিক্ষার জন্য অনেক চাপে ছিলাম, পরিক্ষাও খুব একটা ভাল দেইনি, তবে আজ থেকে ২০ দিন আগেও আপনার ব্লগ এর নিয়মিত পাঠক ছিলাম না। এখন আমার পরিক্ষা শেষ, এবং আপনার ব্লগ এর ৫০% পোস্ট এর অপারেশন করা শেষ(পোস্ট+মন্তব্য) এবং আরও অপারেশন চলবে আশা করি। পরিকল্পনা ছিল যে পরিক্ষার পর ফ্রীল্যান্সার এর কাজ শেখার জন্য html, php, mysql, web development এর উপর একটা অপারেশন নেব, মোটামূটি প্রাথমিক শুরুটা করতে পারছি , ঠিক ১৫-১৬ দিন আগে আপনার ব্লগ এর নিয়মিত পাঠক হিসেবে যোগ দেই, মোটামুটি আমার আগ্রহের বিষয়ের পোস্ট গুলা স্ট্যাডি করি, এবং ৬-৭ দিন আগে একটি ব্লগ খুলি (আগেও কিছু ভাংগা ছিড়া ব্লগ ছিল) , এবং যথাসম্ভব চেস্টা করি আপনাদের দেওয়া ফর্মুলা (যাদুর বক্স) , আমি seo, teo কিছু জানি না, আপনাদের কাছ থেকে শেখার চেস্টা করসি। আমার ব্লগ টার জন্য কয়েক টি keyword বাছাই করেসিলাম তার মধ্যে একটি হল “earner blog” , এখন google এ এই keyword দিয়ে সার্চ করলে ৩-৪ নাম্বার এর মধ্যে দেখায় , এর উপর একটি PR3 এর সাইট আসে যার url এর সাথে আমার url এর কিসুটা মিল আছে।
এখন আমি জানতে চাই যে এটাতে কি আমার খুশি হওয়ার কিছু আছে, নাকি আমার ভিমরতি ?
আমার সাইটটির লিংক name সাথে দেওয়া আছে।
আশা করি আমার ভিমরতি ছাড়ার জন্য একটা মশলা (মন্তব্য) দিবেন ।
earner blog কিওয়ার্ড হিসেবে এমন কিছু না যার প্রথম ১০ এ এসে খুব বেশী আনন্দিত হবার মতো কিছু আছে। এটি কোন প্রতিযোগিতামূলক কি ওয়ার্ড না। আপনি এ্যাডওয়ার্ডের কিওয়ার্ড টুলে সার্চ দিলে দেখতে পেতেনঃ ব্রোড ক্যাটাগরিতে মান্থলি সার্চ মাত্র ৫৮ !!! আর ইউকে সার্চ ১৬। অত্যন্ত নিম্নমানের কিওয়ার্ড হওয়াতে কেউই এটি নিয়ে প্রতিযোগিতা করে নাই যে কারনে আপনার ব্লগে তেমন লেখা না থাকলেও উপরে স্থান পেয়ে গেছেন।
সমস্যা নাই…আস্তে আস্তে শিখুন। ভাল রিসোর্স পড়ুন। ভুল করতে করতেই আমি, আপনি, হাসান ভাই-আমরা সবাই শিখছি।
ভাই অনেক ধন্যবাদ, মন্তব্যের জন্য
হাসান ভাই একটা মেইল পাঠাইছি । দেখবেন প্লিজ…
ঠিক বুঝতে পারছি না।
অনেকদিন ধরে http://www.hasan-online.com এ কোন আপডেট নেই। আবার এই ব্লগেও অনিয়মিত?
হাসান ভাই কি অফিশিয়াল কাজে বেশি ব্যাস্ত?
সহমত।
ভিসার জন্য ব্যস্ত ছিলাম, একটু অসুস্থ। প্রতিদিন লিখবো লিখবো করে লেখা হচ্ছে না।
আশা করি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন!
তাহলে এবার বিশ্রাম নিন। অনেকতো লিখলেন। আপাতত লেখার দরকার নাই। সব মানুষেরই জীবন আছে। মানুষ রোবট না।
যাই হোক, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। যত খুশি বিশ্রাম নেন তবে হারিয়ে যাবেন না।
সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ছাড়া অন্যগুলো চলে।শুধু ওয়ার্ডপ্রেস চালাতে
পারছি না।কি যে হল।কেউ হেল্প করুন।
অফটপিক করার জন্য দুঃখিতঃ
পেশা বা আয় থেকে নয় নেশা থেকে ব্লগিং করি।যার কারনে বিভিন্ন বাংলা,
ইংরেজি সাইটে বিভিন্ন নামে আমার পদচারনা।
ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং পড়ব,কিন্তু বাপের জোরাজুরিতে মেডিকেলে ভর্তি
হয়ে এখন চোখে অন্ধকার দেখি।এত পড়াশোনা!!!!!!!!!!!!!
আজকে সময় পেয়ে আমার সি প্যানেলে টুকিটাকি কাজ করতে গিয়ে এটাসেটা
ডিলেট দিয়ে সাইট ডাউন করে ফেলেছি।
কেউ কি আছেন,আমকে হেল্প করার মত।কিভাবে আবার সাইট টাকে আবার
সচল করতে পারি।
নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর সাইটে ঢুকলে এ মেসেজ আসে
Error establishing a database connection।
কি সমস্যা এটা বের করা আমার পক্ষে সম্ভব নয়।
আপনারা কেউ কি আমাকে হেল্প করতে পারবেন।
মেইল করুনঃ
meghmala.com@gmail.com
দেখছি কি করা যায়?
ডেটাবেজ ঠিক করে দিয়েছি। হোমপেজে আপাতত কিছু দেখা যাচ্ছে না। চিন্তা করবেন না। এডমিন প্যানেলে লগ-ইন করে থীম পরিবর্তণ করে দিন। সব ঠিক হয়ে যাবে।
হতাশ হবেন না, শুভ কামনা রইল।
ধন্যবাদ।
ধন্যবাদ হাসান ভাই।অনেক ভাল লাগছে সাইট টা সচল হয়েছে।ওয়েবসাইট ডেভলপমেন্ট শিখার ইচ্ছে আছে কিন্তু এত পড়াশোনা যে সময় পাই না।ডাটাবেজ ঠিক করে দেওয়ার জন্য আপনার কাছে কৃ্তজ্ঞ থাকলাম।ভাল থাকবেন।
হাসান ভাই,
আমি একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছি। একটু সাহায্য করলে ভাল হয়।
আমার অনেক আগে থেকেই ইংরেজী ওয়েবসাইট আর ব্লগ বানানোর ইচ্ছে ছিল। এখনই আমার উপযুক্ত সময়। তাই আপনার কাছ থেকে ডোমেইন আর হোস্টিং কিনব বলে ভাবছি।
কিন্তু সমস্যা হচ্ছে আমি আমার সাইট আর ব্লগের বিষয় বস্তু নির্বাচন করতে পারছি না। আয় করা মূখ্য হলেও আয় করার চেষ্টা করব বলে ভাবছি।
আমার মূলত প্রযুক্তি, ইন্টারনেট, ওয়েবসাইট মেইনট্যানেন্স আর ডিজাইন, এ্যাপল, মোবাইল, এন্ড্রুয়েড, ওয়ার্ডপ্রেস এসব বিষয়ে ধারনা আছে। তাই এসব বিষয় নিয়ে লিখতে পারব। কিন্তু আপনার ভাষ্য অনুযায়ী এসব বিষয়ে নিয়ে লিখলে লড়াই করে টিকে থাকা কঠিন। তাই আমার করনীয় কি? এসবের ক্ষেত্রে কি ধরনে কীওয়ার্ড ব্যবহার করা উচিত হবে?
দুঃখিত – “আয় করা মূখ্য (না) হলেও আয় করার চেষ্টা করব বলে ভাবছি।”
হাসান ভাই মনে হয় খুবই ব্যাস্ত হয়ে পড়েছেন। আশা করি সময় পেলে উত্তর পাব।
কেবলমাত্র ব্লগিংযের জন্য ব্লগ বানাতে চাইলে, যেকোনো বিষয়েই ব্লগ বানাতে পারেন। কোনো সমস্যা নেই, কিন্তু ব্লগ করে আয় করতে চাইলে টেক বিষয়গুলো দিয়ে ব্লগ বানিয়ে সুবিধা করতে পারবেন না। প্রতিযোগিতা খুবই বেশি, সাথে সাথে পার ক্লিক আয়ও বেশি না। পাঠক পেতে আর আয় বাড়াতে হলে টেক বিষয়ে খুবই ভেতরের বিষয় দিয়ে লিখতে হবে। যা খুবই কষ্টকর হতে পারে।
আপাতত জগাখিচুরি টেক ব্লগ খুলে অভিজ্ঞতা বাড়াতে পারেন। তারপর নিজেই বুঝতে পারবেন কোন বিষয় অধিক সুবিধাজনক।
বোঝাতে পারলাম?
টেক বিষয়গুলোতে লিখে কি বানিজ্যিক ভাবে সামান্যতম লাভের আশা নেই?
অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমি কি প্রতিমাসে নিয়মিত সামান্য পরিমানও আয় করতে পারবো না যা দিয়ে অন্তত নেট বিল আর প্রতি বছর ডোমেইন, হোস্টিং চালিয়ে নিতে পারব? আমি মূলত একারনেই ব্লগিংকে সিরিয়াসলি নিয়ে ডোমেইন, হোস্টিং কিনতে চাচ্ছি।
আমি এখনও ছাত্র। আমার এখনও কোন আয়ের নির্দিষ্ট ক্ষেত্র নেই যে প্রতি বছর ডোমেইন হোস্টিং চালিয়ে নিতে পারব।
আদনান ভাইয়ার নিশ ব্লগিং সম্পর্কে পড়লাম। আমি জানি এডসেন্স থেকে সফলতার জন্য নিশ ব্লগিং করতে হবে। কিন্তু আমি শুধু এডসেন্স থেকে নয় বরং এফিলিয়েট, স্পন্সর্ড পোস্ট এর মাধ্যমে আয় করতে চাই। সেটাও কি নিশ ব্লগিং ছাড়া সম্ভব নয়।
আমি এখন প্রায় হতাশ হয়ে পড়েছি। আমার ইচ্ছা ছিল দক্ষ ওয়েব ডেভেলপার এবং ডিজাইনার হয়ে ফ্রীল্যান্সিংকে পেশা হিসেবে নেবার। সেজন্য প্রস্তুতিও নিচ্ছিলাম। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম ওয়েব ডেভেলপমেন্ট আর ডিজাইনিং শিখার জন্য ইন্টারনেটের প্রয়োজন অনেক বেশি। কিন্তু শুধু আমার জন্য প্রতি মাসে হাজারের উপর নেটের বিল দেয়া অপব্যায় ছাড়া কিছুই না।
আমি পরিবার মধ্যবিত্ত শ্রেনীর। সামান্য অপব্যায়ও আমাদের জন্য অনেক কিছু।
যাই হোক অনেক কিছু লিখে ফেললাম আমি একটা ডোমেইন আর হোস্টিং যত দ্রুত সম্ভব নেব বলে ঠিক করেছি। জানিনা ঠিক হচ্ছে কিনা। হয়তো ভুল করছি। আশা করি হাসান, আদনান ভাই সহ এই ব্লগের দক্ষরা আমার উপর একটু লক্ষ্য রাখবেন। ডোমেইন হোস্টিংয়ের জন্য অনেক কষ্ট করে টাকা জমিয়েছি। ব্লগিংয়ের পিছনে অনেক শ্রম দেবার পরও সামান্য কিছু আয় করতে না পারলে আমার পুরো বছরের শ্রম ধুলোয় মিশে যাবে।
সজীব ভাইয়ের ব্লগটা আমার কাছে অনেক অনুকরনীয়। তার মত সাইট তৈরী করতে চাচ্ছি। আশা করি তার মত সফল হব।
উল্টোপাল্টা ভাবে অনেক কিছু জিজ্ঞেস করলাম। হাসান ভাই কষ্ট করে উত্তর দিলে খুশি হব।
আর আদনান ভাইয়ার সাথে ব্যাক্তিগতভাবে যোগাযোগ করা দরকার। সম্ভব হবে কি?
সাজ্জাদ, আমি তোমাকে ফেসবুকে মেসেজ করে ফোন নাম্বার দিচ্ছি। আমি ধানমন্ডী ২৭ এর এখানে সোবহানবাগে থাকি। আমি তোমাকে আমার প্রিন্ট আউট করা Fatcatblueprint এবং Micro Niche Adsense Course এই বই ২টি পড়তে দিব-যেগুলো থেকে আসা করি পূর্ণ একটা ধারনা পাবে। প্রথম কথা হোল তোমাকেই ঠিক করতে হবে তুমি আয় করতে চাও নাকি জনপ্রিয় হতে চাও। এ্যাডসেন্সে সফল হবার জন্য অনেক বেশি বানিজ্যিকভাবনা থাকা প্রয়োজন, ব্লগের আদৌ কোন প্রয়োজন নেই। দীর্ঘ দিন পড়াশোনা করে আমি নিজের জন্য একটি মডেল বের করেছি তা হোল আমি প্রধানত প্রোডাক্টের উপর বড় ওয়েব সাইট বানাবো এখন থেকে, যা ব্লগ হবে না। ক্ষুদ্র পেরেক থেকে বিশাল বিমান যে কোন কিছুর উপর সাইট বানানো যায় যদি তার বানিজ্যিক মূল্য থাকে। এখন কথা হোল আমি কিভাবে সাইট সাজাব। ধর আমি ম্যাট্রেস এর উপর সাইট বানালাম। সেখানে আমি একই সাথে এ্যাডসেন্স এ্যাড আর এমাজন কোড বসাতে পারব। আমি সেই সাইটে বিভিন্ন ধরনের Mattress, Mattress Cleaning Tips, Mattress Buying tips,Mattress Review প্রভৃতি দিয়ে সাইট সাজাতে পারব। ধর বিভিন্ন ধরনের ম্যাটের আলোচনার নিচে সেই টপিকের উপর রিলেভেন্ট আমার আরো কিছু লেখার লিঙ্ক দিলাম আর তার নিচে এমাজন স্টোর বসালাম। এ ধরনের নিশের জন্য প্রয়োজনীয় লেখা ezinearticles এবং goarticles-এই ২টি সাইটে পাবে। আমি এসব সাইট থেকে অনেকগুলো লেখা নিয়ে Word এ কপি করে তারপর প্রয়োজন মতো রিরাইট করি। উদাহরন দেই। আমি এবং আমার GF নতুন একটা টপিকের উপর এই মাস থেকে কাজ করব। আমাদের আজকে পর্যন্ত মোট ৬৩টি আর্টিকেল এভাবে রিরাইট করে লেখা হয়ে গেছে। সোর্স লেখাগুলো আমরা প্রিন্ট আউট করে নিয়ে তারপর খাতায় লিখেছিলাম। তারপর সেগুলো নিলক্ষেত থেকে টাইপ করতে নিয়ে এসেছি। আমার ধারনা, প্রোডাক্ট ধর্মি সাইট এর মাধ্যমে খুব দ্রুত আয় করা সম্ভব কারন এই ধরনের টপিকের উপর ইনফরমেটিভ লেখা দিলে তা সহজে গুগলে উপরে চলে আসবে। কেননা এই ধরনের টপিকের উপর বেশিরভাগ সাইট হোল ইকমার্স সাইট যেগুলোকে টপকানো অনেক বেশী সহজ। এছাড়া ইবুক একটা বিশাল সোর্স। তুমি এই পদ্ধতিতে এগুলে খুব সহজে অফলাইনে কাজ করে একটা সাইট গড়ে তুলতে পার।৩টই রিরাইট করা লেখার চেয়েও অনেক সময় মৌলিক ১ট লেখার জন্য সময় বেশী লাগে। নিজে ব্যবহার না করেও খুব সহজে কিছু কিছু পন্যের রিভিউ লেখা যায়। এ ব্যাপারে পড়ে আলোচনা করব। ছোট্র করে বলি এমাজনে বিভিন্ন কাষ্টমারের রিভিউ এনালাইসিস করলেই সব মিলিয়ে একটা সুন্দর ৫০০+ শব্দের রিভিউ দাড় করাতে পারবে…
সজীব এর সাথে আমার ব্যক্তিগত পরিচয় না থাকলেও তার লেখা পড়ে আমি বিষ্মিত হই। অনেক কম বয়সে সে যা লেখা তা অনবদ্য। তবে তুমি যদি এ্যাডশেন্স, এফিলিয়েশন এর মাধ্যমে অনলাইনে নিয়মিত আয় করতে চাও আমার মনে হয় না সজীব যেভাবে ব্লগিং করে তোমার তা অনুসরন করা উচিত হবে। তবে হ্যা প্রতিটি মানুষের চিন্তা ভাবনা থাকে ভিন্ন সুতরাং বাহির থেকে আমার পক্ষে মূল্যায়ন করা সম্ভব নয়। টেকনোলজির উপর শামীম ভাইও কাজ করে দেখেছিলেন তার আয় হয় না বললেই চলে। কেননা এই ধরনের লেখায় ক্লিক পড়ে কম,মান হতে হয় অনেক বেশী উন্নত কেননা হাজার হাজার সাইট আছে এই ধরনের টপিকের উপর আর নিয়মিত আপডেট করতেই হয়। স্পন্সর্ড পোস্ট এর অফার সবাই যে পায় তা না আর পেলেও খুব বেশি পরিমান যে আয় হয় তাও না। এছাড়া পেপাল না থাকার সমস্যা তো আছেই। তবে ব্যতিক্রমো আছে। কয়েকদিন আগে টেকটিউনের মডারেটর সাম্যের কাছে শুনলাম ডাউনলোড লিঙ্ক এর সাইট বানিয়েও কে যেন নিয়মিত 150$ + আয় করছে। তবে সেটা কখনো অনুকরনীয় হতে পারে না। কারন এধরনের লিঙ্ক দেওয়া এ্যাডসেন্সের নিয়মবহির্ভূত। যে কোন সময় সাইট ব্যান্ড করে দিতে পারে। আমি ব্যক্তিগতাবে যতসম্ভব ঝামেলা এড়াতে চাই কারন Big G গুগুল আমাদের কাছে বাধ্য নয়-সে তার ক্ষমতাবলে যে কোন সময় যে কাউকে তার প্রোগ্রাম থেকে বাদ দিতে পারে। আমার স্বার্থেই আমি চাই না আমার এ্যাডসেন্স একাউন্ট হুমকির মুখে থাকুক।
অনেক কথা বলে ফেললাম (হাসান ভাইয়ের ব্লগে সব সময় যা করি…)। আমাদের মূল সমস্যা আমরা কেউ টাকা আয়ের আগে একটু পড়ালেখা করতে চাই না। আশা করি, বইগুলো পড়লে অনলাইনে ব্লগিং বা ওয়েব সাইটের মাধ্যমে আয়ের একটা পূর্ণ ধারনা পাবে। আর টাকা পয়সার যে ব্যাপারটি বলছ তা আমার জন্যও অনেক বিশাল একটি সমস্যা ছিল। আমার বিশ্বাষ ছিল আমি সফল হবই। সে কারনে আস্তে আস্তে এখন আয় বাড়ছে যা তোমার জন্যও সত্যি হতে পারে যদি তুমি সমানভাবে মোটিভেটেড আর ডেডিকেটেড হও। আমার এই লেখাটি পড়ে দেখবার আমন্ত্রন রইল…ভাল থেকো…
আদনান ভাই,
শুভেচ্ছা নিবেন।
বাস্তবধর্মী কমেন্ট করার জন্য ধন্যবাদ।
আদনান ভাই , ধরা যাক আমি সফটোয়ের নিয়ে ব্লগ খুলতে চাচ্ছি। এক্ষেত্রে মেনেজমেন্টের সকল সফটওয়ের নিয়ে সাইট খুললে ভাল হবে নাকি শুধু যে কোনো একটা সেগমেন্ট , যেমন এটেনডেন্স ট্রাকিং সিস্টেম নিয়ে ব্লগ খুললে ভালো হবে ? মাঝে মাঝে মনে হয় সব কালেকশন নিয়ে ব্লগ খুলি বেশি আয় হবে , কিন্তু পরে মনে হয় অনেক লেখা এবসর্ব করতে/ নিজে লিখে পারবোনা বা লেখার মান ভালো হবেনা। তার চেয়ে স্পেসিফিক একটা নিস/সফটোয়ের নিয়ে লেখলে ভালো হয়। কম লেখলেও মান ভালো হতে পারে। কি করবো বুঝতে পারছিনা।
ভালো থাকুন।
আসলে উপরের কমেন্টসেই সব বলার চেষ্টা করেছি। নতুন কি আর বলব বুঝতে পারছি না। যাই হোক, আমি মনে করি বড় সাইট (৫০+ পেজ/পোষ্ট) বানিয়ে তাতে রিলেভেন্ট সব লেখা দেওয়া উচিত। তারপর কিওয়ার্ড রিসার্চ করে যে যে কিওয়ার্ডের জন্য আমি সহজে উপরে উঠতে পারব দেখব, সেগুলোর জন্য বেশী পরিশ্রম করব-সহজভাবে এটাই আমার নীতি। আপনার নিশ খুব বেশি ছোট যেন না হয় তা খেয়াল রাখবেন। নুন্যতম ৫০০০ মান্থলি সার্চ হয় এমন ৫-১০টি কিওয়ার্ড ধরে টার্গেট করেও সাইট সাজাতে পারেন। এ্যাডসেন্স পাঠশালা সিরিজের পরের লেখায় টপিক সিলেকশন এর ব্যাপারে এই কথাগুলোই আরেকটু গুছিয়ে বলার চেষ্টা করব।আর ভাই সেই একই কথা।আপনার মনে যদি সন্দেহ থাকে তাহলে তা দূর করার জন্য বেটার হয় একটু ভাল রিসর্সগুলো পড়ে নিন। প্রশ্নের উত্তরে কমেন্ট করে ব্যাপারগুলো মনে হয় না ততোটা বোঝানো সম্ভব যতোটা একটা পূর্নাংগ বই/ভিডিও টিউটোরিয়াল দ্বারা সম্ভব।
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ধন্যবাদ আদনান ভাই।
দোয়া করি আপনি যেন একসময় Eric Schmidt এর পদটিতে জয়েন করতে পারেন।
আপনার কথা অনুযায়ী আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। এই দুইদিন আমি এই নিয়েই চিন্তা করেছি।
আমি মূলত চেয়েছিলাম জনপ্রিয়তা। যেই জনপ্রিয়তা থেকে আমি কিছু আয় করতে পারব। কিন্তু আমি আপাতত জনপ্রিয়তার বিষয়টা পরিত্যাগ করলাম।
আমি আপনার মতই কাজ করে যাব ভাবছি। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনাকে আমার জন্য কষ্ট করে কিছু করতে হবে না। আমি বই দুটো ডাউনলোড করে নিয়েছি।
আমি আপনার কাছ থেকে নিশ ব্লগিং আর আপনার ফর্মূলা সম্পর্কে বিস্তারিত একটা পোস্ট আশা করছি।
তবে আমার কাছে এখনও একটা বিষয় পরিষ্কার না। আমি আপনার মতই কাজ করতে চাচ্ছি। এখন আমি প্রোডাক্ট বিক্রি করব নাকি কোন প্রোডাক্টের রিভিউ লিখে তার এডভার্টাইজমেন্ট করব।
এছাড়া আর্টিকেল রিবাইট কি আমাকে ম্যানুয়ালী করতে হবে নাকি কোন সফটওয়্যার ব্যবহার করব? আর আর্টিকেল রিবাইট করে কি আমি ওয়েবসাইটে দিয়ে দিব?
কীওয়ার্ড রিসার্চ করব কিভাবে সেটাও আমি বুজতে পারছি না।
আশা করছি সময় পেলে আপনি আমাদেরকে আগা থেকে গোড়া জিনিষটা বুঝিয়ে দিবেন। অনেক ধন্যবাদ আদনান ভাইকে।
আরেকটা কথা বলতে চাচ্ছি আপনি সম্প্রতি প্রোডাক্ট যেমন ইবুক বিক্রির দিকে ঝুকছেন। আশা করি এটা সম্পর্কেও জানতে পারব। আমি এই ইকমার্স বিষয়টাতেও বেশ ইন্টারেস্টেড।
সাজ্জাদ আমার মনে হয় না ভার্সিটিতে চান্স পাবার আগ পর্যন্ত তোমার টাকা আয়, ব্লগিং এসব বিষয়গুলোতে খুব বেশী মনোযোগ দেওয়া উচিত হবে। তুমি পড়াশোনা চালিয়ে যাও-সেটাই তোমার মূল লক্ষ্য হওয়া উচত। আমাদের দেশের পড়াশোনার ব্যবস্থায় এই এস সি পর্যন্ত প্রচুর পড়ালেখা করতে হয়। আমার মনে হয় না তোমার লক্ষচ্যুত হওয়া উচিত হবে।
তুমি আমাকে যে প্রশ্ন করেছ তার সব ইবু্কে পাবে। তুমি অবসরে সেগুলো পড়ালেখা কোর। আর আমি তোমাকে ইবুকগুলোর কথা বলেছি কারন সেগুলো প্রিন্টেড ভার্সন আছে আমার কাছে যা পড়া সুবিধাজনক। তবে আবারো বলছি, পড়ালেখার একটা পর্যায়ে না গিয়ে এসবে বেশি সময় দিও না। আর একজন ভাল ব্লগার হতে হলে ম্যাচুউইরিটি, পড়াশোনার প্রয়োজন হয়-বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে…
আসলে আমার আপাতত প্র্যাকটিক্যালি কিছু করার ইচ্ছা নেই। গত দুইদিনে আমার সিদ্ধান্তে প্রচুর পরিবর্তন এনেছি। এই কয়দিনে আমি আমার ক্যারিয়ার নিয়েও ভেবেছি।
তারপর যা বুঝলাম তা হচ্ছে আমাদের দেশের মানুষ শিক্ষা ব্যবস্থা নিয়ে যত কথাই বলুক এটা ছাড়া আসলে আমার কোন উপায় নেই।
এসব বিষয় আমি বুঝেছি মাত্র এই দুইদিনে। যাইহোক আমার বর্তমানে পরীক্ষা শেষ তাই ফ্রী আছি। আগে গেমস খেলে সময় নষ্ট করতাম। এখন আর খেলি না, তার বদলে এসব নিয়েই চিন্তা ভাবনা চলে। কম্পিউটার থেকে উঠে গেলে এসব বিষয় আর দ্বিতীয়বার আর মাথায় আসে না।
রিয়াল বনাম বার্সার খেলা দেখে প্রকৃতি থেকে বিদায় নিলাম। ইন্টারনেট নিলাম। প্রথমেই খেলাটার ছবি ডাউনলোড করলাম। খেলা দেখেন তো নাকি? অন্তত English Premier League তো দেখেন?
একবার আমি কম্পিউটারে বসলে প্রকৃতি দেখা হয়না অনেক দিনের জন্য। আশা করি এখন থেকে আপনার ব্লগে আসলে মাঝে মাঝে কম্পিউটারেও প্রকৃতি উপভোগ করতে পারব।
কাঠবিড়াল দেখলাম অনেক দিন পর। আর আপনার সব ছবিই ভালোই হয় তাই সেটা নাই বা বললাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমি চেলসির হালকা পাতলা সর্মথক, দিন খুব খারাপ যাচ্ছে
সপ্তাহান্তে ল্যাপটপ টিভিতে লাগিয়ে খেলা দেখি। খেলার চ্যানেলগুলো এখানে খুবই ব্যয়বহুল, তাই ক্যাবলে সাবসক্রাইব করিনি।
বলেন কি? আমার তো চেলসি ভালই লাগে না। ম্যান সিটি ভাল লাগে। যাই হোক। আপনাদের কিছুটা পূর্ব দিকে হালকা চাঁদ উঠেছে, দেখেছেন? রাত তো অনেক হয়েছে। ঘুমাবেন কখন?
আমি ফুটবল খুব একটা পছন্দ করি না।বিশ্বকাপটাই কেবল দেখা হয়।তবে বাংলাদেশের ক্রিকেটের পাড় সমর্থক। ছোটবেলায় স্বপ্ন দেখতাম জাতীয় দলের ফাষ্ট বলার হব। ডান হাতি বলার আর বাম হাতি ব্যাটসম্যান ছিলাম।মনে আছে রাতে বিছানার পাশে টেপটেনিস বল রাখতাম, নতুন বল হলে মাঝে মাঝ গন্ধ শুকতাম পর্যন্ত…।উফ কই যে হারিয়ে গেল সেই দিনগুলো…
হাসান ভাই আমারো জানতে ইচ্ছে করে আপনি রাতে ঘুমান কখন? কারন মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠে আপনার ফেসবুক স্ট্যাটাস দেখে মনে হয় আপনি মাঝে মাঝে ভোরবেলা পর্যন্ত জেগে থাকেন। আমিও অনেক রাত জাগি কিন্তু আমার তো সকালে অফিস থাকে না…
ক্রিকেট আমিও পছন্দ করি তবে বাংলাদেশের খেলাটাই নিয়মিত দেখা হয়। যদি বাংলাদেশ দলে ভাল একজন ক্রিকেটার হতাম তবে বোধহয় খারাপ হত না। কিন্তু বাংলাদেশ দলের সিলেকশান কমিটির অনেক ত্রুটি আছে। আর কিছু প্লেয়ারদের মধ্যে গ্রুপিং আছে বলে সন্দেহ হয় আমার মাঝে মাঝে।
আমি যখন হাসান ভাইয়ার কাছ থেকে কমেন্টের রিপ্লাই পেয়েছই তখন লন্ডনে খুব সম্ভব রাত ৩টা বাজে। আবার মাঝে মাঝে দেখি সকাল ৭ বা ৮ টায় তাকে কমেন্ট করতে (লন্ডন সময়)। একজন পূর্ন বয়স্ক মানুষের কমপক্ষে ৭ ঘন্টা ঘুমাতে হয় বলে জানি।
হাহাহা… আমার ঘুম নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে দেখছি। সাধারনত আমি রাতে ঘুমাতে যাই ভোর চারটার দিকে আর শুক্রবার আর শনিবার রাতে ঘুমাই না। সকালে ৭/৮টার দিকে ঘুমাতে যাই। মোটামুটি ৪/৫ ঘুমাই। আর অফিসে টাইমমতো না যাওয়া নিয়ে সমস্যা হয় না। ১০/১০:৩০ দিকে পৌছালেই চলে
মাঝে মাঝে আরও দেরি করি। তবে এলার্ম বাজতে শুরু করে ৮:৩০ থেকে।
মিসেস জিন্নাত উল হাসান এর খবর নেওয়াই হলনা আজ অবদি।
অনলাইনে খেলা দেখার কোন উপায় কি আছে? বাংলাদেশ-জিম্বাবুয়ের খেলা কি ইন্টারনেটে কোনভাবে দেখা যায়?
বাংলাদেশের ইন্টারনেট ঠেকে খেলা না দেখে টিভি খেলা দেখাই অনেক ভাল। তবে স্পিড ভাল হলে দেখতে পারেন। বাংলাদেশের খেলা কোন সাইটে দেখাচ্ছে বলতে পারছি না।
আমি ক্রিকটাইম ডট কম থেকে খেলা দেখি। কিংবা http://www.myp2p.eu/ থেকেও লিংক খুঁজে পাবেন।
অফটপিকঃ শ্রদ্ধেয় রাগীব ভাই গুগলে ইন্টার্নি করার সময় গুগল অফিসের অসাধারন কিছু বিষয়ের সাথে আমাদের পরিচয় করে দিয়েছিলেন। ৬ পর্বের মূল লেখাটি সামু ও সচলায়তনের রাগীব ভাইয়ের ব্লগে ছাড়াছাড়াভাবে আছে বলে সব একসাথে কপি করে দিলাম। অবশ্যই পড়ে দেখতে পারেন। আমার মুগ্ধতার সীমা ছাড়িয়ে গেছে…
http://www.mediafire.com/?rrlm35qgq0ak36t
ভাইয়া, লিংকটা তো কাজ করছে না।
আরেকবার চেষ্টা করে দেখুন, লিংকটি কাজ করছে।
লিংকটি কাজ করছে……..অসাধারন একটি লেখা। লেখাটি অনেক আগে সামুতে পড়েছিলাম। আদনান ভাইকে ধন্যবাদ ………কষ্ট করে পিডিএফে শেয়ার করার জন্য।
কেন জানি আমার পিসিতে লিংকটা কাজ করছে না। কোন অল্টারনেটিভ সমাধান কি আছে?
…ওহ, এক নিঃশ্বাষে গুগল গল্পটি পড়ে আমি পূলকিত,অভিভূত,শিহরিত । আহা আল্লাহর দুনিয়ায় এত সুন্দর গুগল জগতে এ জন্মে যেন যেতে পারি।গুগল তার চারিত্রিক বৈশিষ্টের যথাপোযুক্ত সদব্যবহার করেছে।জয় হউক গুগলের।
আগে যখন ছোট ছিলাম চিড়িয়াখানায় দেখেছিলাম কিছু কাঠবেড়ালী ঘুরে বেড়াতো। আমাদের গ্রামেও মাঝে মাঝে দেখেছি। খুব বেশি দিন আগের কথা না। কিন্তু দিনে দিনে আমারা এতই সাহসী হয়ে উঠেছি………. যে ছোট্ট কাঠবেড়ালীও আমারদের সাহসের রোষানল থেকে মুক্তি পায় না। হারিয়েগেছে কালিম, পানকৌড়ি আরো কত কি……। সত্যিই কি আমাদের বোধদয় হবে…….
এসব ছোট ছোট প্রানী বনভূমির প্রতি অন্যায় দেখলেই বোঝা যায় আমরা কতটা হিংস্র হয়ে পড়েছি। ছোটবেলায় প্রতি বর্ষায় বৃক্ষমেলায় যেতাম, সেখান থেকে ফেরার পথে বরই, পেয়ার চারা কিনে আনতাম আর বাড়ি আশে পাশে লাগাতাম। নিজের বাড়ি না, সরকারি বাড়ির আশে পাশে। আর দেখি সবুজের অরণ্যখ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছ কেটে সাফ করা ফেলা হচ্ছে। গাছপালা, সবুজ, জীবজন্তু (এমনকি হিংস্র প্রানিও) আমাদের মানবিক মূল্যবোধ শেখায়। আর আজ এগুলো নেই বলেই আমরা একে অপরের জন্য ঝাপিয়ে পড়ছি।
ছবিগুলো বেশ সুন্দর। আমি জানতাম কাঠবিড়ালী ভয়ংকর কিছু। এখন দেখছি মানুষের বন্ধু।
—-
ফয়’স লেকে (আমি যেখানে চাকরী করি) আগে অনেক হরিন দেখা যেতো, এখন খুব কম দেখা যায়। বিকেলদিকে অফিসের কাজের চাপ থাকে না, তখন প্রায়ই নৌকায় চরে কয়েকজন কলিগ মিলে নৌকায় করে লেক ঘুরে বেড়াই। আমরা যখন লেকের নৌকায় থাকি তখনই আমাদের দেখে হরিন তীর থেকে পালিয়ে যায়। বাংলাদেশে হরিন তো এখন গৃহপালিত পশু। তাই কয়েকদিন আগে আমাদের প্রতিষ্ঠান ২টা হরিন কিনে এনে খাচায় বন্দি করলো, কিছু দিনের মধ্যেই একটি মারা গেলো, আরেকটি এখন অসুস্থ । এই লেক পাড়ে একসময় বাঘ থাকতো..এখন বানররাই তাদের ভবিষ্যত প্রজন্মের জন্য দুষ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে।
ভাই ছবি গুলো খুবই সুন্দর হয়েছে ।
ভাই অসাধারণ ।
আমার জীবনে এই প্রথম দেখলাম কাঠবিড়ালিকে হাত দিয়ে ছোয়া ।
ওরা আবার কাছে আসে ?
যুক্তরাজ্যের কথা শুনে না বলে পারছি না ।
বাসা থেকে অনেক চাপ দিচ্ছে ঐখান থেকে এমবিএ করে আসার জন্য । ২০১১ ফেব্রুয়ারীতে বিবিএ শেষ হবে । আমার বোন আর দুলাভাই ঐখানে থাকে তো ।
আমারতো যাবার ইচ্ছে নেই । কিযে করি ?
যুক্তরাজ্যের অবস্থা খুবই খারাপ। ননইউরোপীয়ানদের ঢোকা প্রায় বন্ধ করে দেয়া হয়েছে। চাকুরী নাই, ছাত্র হয়ে ঢুকলেও চাকুরি করে পেট ভরতে পারবেন – ভাবলে খবর আছে। আসার আগে ভেবে চিন্তে আসবেন।
হাসান ভাই, ইউকে তো মনে হচ্ছে স্টুডেন্টদের সাথে পুরাই দুই নাম্বারি করছে। গতবছর তারা ইউকেতে ঢোকার রাস্তা এতোই সহজ করে দিল যে দলে দলে সবাই ছুটল ইউকে তে। যেই তাদের টিউশন ফি আর সস্তা লেবারে ইউকের অর্থনীতি আরেকটু চাংগা হলো অমনি রাতারাতি সব নিয়ম কানুন চেঞ্জ করে ফেলা হচ্ছে? এসবের মানে কি? আজকে মানবজমিনে দেখলাম “বৃটেনে নয়া ইমিগ্রেশন নীতি ঘোষণা, হাইলি স্কিলড ও পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা বন্ধ, শেফ হিসেবে যেতেও গ্র্র্যাজুয়েট হতে হবে “। আপনি জানেন বেশিরভাগ ছাত্র পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার চিন্তা করেই ঐ দেশে যায় যাতে গ্রাজুয়েশন করে ২ বছর ইচ্ছেমতো কামাতে পারে। অথচ এই সুযোগ বন্ধ করে দিচ্ছে? ইউকের এ ধরনের আচরনের কারন কি?
ছবি তুলতে তুলতে এক সময় দেখলাম ৩টি কাঠবিড়ালী আমার একদম কাছে, ভয় পেয়ে গিয়েছিলাম যদি কাঠবিড়ালীগুলো আমাকে কামড় দেয়!
আচ্ছা হাসান ভাই, ছবিগুলো কি ক্যামেরা দিয়ে তোলা?? খুবই সুন্দর হয়েছে বস
ছবিব্লগ বিভাগে আরও কিছু ছবি আছে, সবগুলোই ক্যানন ৪৫০ডি ক্যামেরা দিয়ে তোলা। এটা আমার অফিসের ক্যামেরা, আমার কাছেই থাকে।
বাংলাদেশে কোলাহলযুক্ত পরিবেশের মাঝে বা লোকালয়ে বন্যপ্রাণী সাধারণত দেখা যায় না। তবে হাতে গোনা ব্যতিক্রম কয়েকটি জায়গার মাঝে একটি হল চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যম্পাস। হলগুলোর আশেপাশে বানর, হনুমান, কয়েক ধরনের হরিণ, সাপ, বেজি রেগুলার পাওয়া যায়।
শিকারীদের কল্যাণে হরিণের মাংস ও পাবেন ৪০০ টাকা কেজি !!!
বিরল প্রজাতির পাখিও আছে অনেক।
একবার আমি নিজের হাতে এক সকালেই আমার বিছানার নীচে থাকা সাপ মেড়েছি ৪টা (আত্মরক্ষার কারনে, অবশ্যই)
লন্ডনে যেখানে একটি কাঠবিড়ালি পাচ্ছে মানুষের আদর , খাবার , সেখানে বাংলাদেশের একটি বানরের করুণ পরিণতি দেখুন আজকের ডেইলি স্টারে http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=163934
……।
ব্যতিক্রমি ও ভালো লাগা একটি ছবির পোস্ট দেয়ার জন্য হাসান ভাইকে ধন্যবাদ।
এ ধরনের খবর বাংলাদেশে খুবই সাধারন ব্যাপার, পিটিয়ে হত্যা করে আমরা নিজেদের শ্রেষ্ঠত্ত্ব প্রমাণ করতে চাই।
অসাধারণ দৃশ্য। ছোটবেলায় গ্রামে দেখতাম এসব গাছে গাছে। সুযোগ পেলেই ওদের জ্বালাতাম… হাসান ভাইয়ের পোস্ট পড়ে সেসব মনে পড়ে খারাপ-ই লাগছে এখন। ইস…
picture গুলো সাজিয়েছেন কি ভাবে???
ওয়ার্ডপ্রেস গ্যালারী + http://wordpress.org/extend/plugins/wp-prettyphoto/ প্লাগইন ব্যবহার করেছি।
খুব সুন্দর ছবি। সুন্দর পোস্ট। বাংলাদেশী সাইটে এমন পোস্ট নেই। আমাদের দেশের প্রকৃতি সুন্দর কিন্তু মানুষ!! লন্ডন না হয়ে বাংলাদেশ হলে কাঠবিড়াল গুলোকে …। অতিথি পাখি যেমন।
ধন্যবাদ শাহরিয়ার।
বাংলাদেশে এখন আর কাঠবিড়ালী খুব একটা চোখে পড়ে না। আগে আমার গ্রামের বাড়িতেই প্রচুর ছিল এখন একটিও দেখতে পাইনা।
গাছপালাই নাই, কাঠবিড়ালী তো দূরের কথা!
আচ্ছা ছবিতে ক্লিক করলে যে যেভাবে ওপেন হয়, সেটা কোন প্লাগইন দিয়ে করা?
এই প্লাগইনটি ব্যবহার করতে পারেন – http://wordpress.org/extend/plugins/wp-prettyphoto/
হা হা! ছোট ছবি কিন্তু কত সুন্দর!! তুষারপাত কখনো সচক্ষে দেখিনি, না জানি কত ভয়ানল হয় তখন প্রকৃতি!
এবার এখনও লন্ডনে তুষারপাত হয়নি, তবে http://www.flickr.com/photos/juhasan/sets/72157613250758611/ গতবছরের কিছু ছবি দেখতে পাবেন।
চমৎকার তোলা ছবি।
ধন্যবাদ