জানুয়ারী তো অনেক আগেই চলে গেছে, তাহলে নতুন বছর এল কবে?
জ্বি এই ক’দিন আগেই, ১৮ই ফেব্রুয়ারী আমার এই ছোট্ট ব্লগটি তার দ্বিতীয় বছরে পা দিয়েছে। একটি বাংলা ব্লগের বর্ষপূর্তির জন্য ফেব্রুয়ারীর চেয়ে কি আর কোনো বড় মাস হতে পারে? বিশ্ব মাতৃভাষা দিবসের সাথে সাথে এই দু’বছর আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
প্রথমেই ব্লগটি নিয়ে কিছু পরিসংখ্যান দেই:
- সর্বমোট পোস্ট: ৩৪৫ টি
- সর্বমোট মন্তব্য: ১০,২৪২ টি
- পোস্ট প্রতি গড় মন্তব্য সংখ্যা: ২৯.৬৯ টি
- সর্বমোট অতিথি লেখক: ১৮ জন
- সর্বমোট অতিথি পোস্ট: ৪৭ টি
- সর্বমোট ইমেইল সাবস্ক্রাইবার: ৬৩৮ জন
- ফেসবুক ফ্যান: ৬৩১ জন
গত বছরটি আমার জন্য বেশ ব্যস্ততায় কেটেছে। গতবছরে আমি এই দেশে পুরোপুরি ছাত্রত্ব কাটিয়ে ২ বছরের জন্য Highly Skilled Migrant Programme (HSMP) Visa পেয়েছি। একারনে বেশ টেনশনে ছিলাম, অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। আপাতত ২০১২ সালে শেষ পর্যন্ত এই দেশেই থাকছি। এছাড়াও নানা কারনে ব্লগের পেছনে সময় দিতে পারিনি। সে কারনে আমি আন্তরিকভাবে দু:খিত।
এই ব্লগসহ অন্য যেকোনো বাংলা ব্লগেই যেন দূর্দিন চলছে। লেখক আছে, পাঠক নেই কিংবা দলাদলি নয়তো ঝগড়া ঝাটি। এই ব্লগে দূর্দিন এসেছে হয়তো আমার ব্যস্ততা আর অবহেলার কারনে। তাই পুরোনো দিন ফিরিয়ে আনতে নিন্মের ব্যবস্থাগুলো গ্রহন করা হল:
- অন্যের অংশগ্রহন নিশ্চিত করার আগে নিজের অংশগ্রহন নিশ্চিত করব। আগের চেয়ে বেশি সময় দেব, নিয়মিত পোস্ট করব এবং মন্তব্যের উত্তর দেব।
- ইন্টারনেটে আয়ের অনেকগুলো উপায়ের মধ্যে ব্লগিং একটি উপায়। এতদিন এই ব্লগে ব্লগিং নির্ভর পোস্ট প্রকাশিত হচ্ছিল। এখন থেকে অন্যান্য বিষয় যেমন আউটসোর্সিংয়ের উপর পোস্ট লিখতে চেষ্টা করব এবং এই বিষয়ে যারা পারদর্শী তােদরকে এই বিষয়ে লিখতে অনুরোধ করব।
- অতিথি লেখকদের উৎসাহিত করতে তাদের আর্থিকভাবে সম্মানিত করার ব্যবস্থা নেয়া হয়েছে। আপাতত প্রতিমাসে সর্বোচ্চ প্রতি ব্লগের লেখককে ৫০০ টাকা দেবার সিদ্ধান্ত নিয়েছি। অতিথি লেখক হবার নিয়মবলী এই পাতায় পাবেন।
- কাজের বিজ্ঞাপন বলে একটি বিভাগ খোলা হয়েছে। এখানে আপনার নিজের চাহিদামতো কাজের বিজ্ঞপ্তি দিয়ে নিজের প্রয়োজনে অন্যের মেধা ব্যবহার করে ফ্রি / অর্থ দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন। বিস্তারিত এই পাতায় পাবেন।
- ওয়েবসাইটের ডিজাইন এবং বিন্যাস আরও সহজ, সরল এবং সাধারন করা হয়েছে যাতে বাংলাদেশের মতো কম গতির ইন্টারনেট সংযোগ সহজে ব্রাউজ করা যায়।
- অতিথি লেখকদের সম্মানিত করতে প্রথম সাতজন সর্বোচ্চ ব্লগারের নাম প্রথমে উল্লেখ করা হয়েছে।
- মন্তব্যকারীদের উৎসাহিত করতে ব্লগের মন্তব্যের লিংকগুলো ডুফলো করা হয়েছে। ফলে নিজের নামের লিংকগুলো ব্যবহার করে আপনারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে উপকার পাবেন। কোনো ক্ষেত্রেই স্প্যামিং মেনে নেয়া হবে না।
আর কি? আজ এই পযর্ন্ত।
সাথে থাকুন, ভাল থাকুন। সবার জন্য রইল শুভ কামনা।
ছবি: বাংলা হয়ে যাক সবার মাতৃভাষা
স্থান: অাফতাব আলী পার্ক, লন্ডন
তারিখ: ২১শে ফেব্রুয়ারী, ২০১১
এই ধরনের আরোও কিছু পোস্ট:
No related posts.

{ 41 comments… read them below or add one }
বর্ষপূর্তির শুভেচ্ছা। নতুন ফিচারগুলো অবশ্যই অনেক আকর্ষনীয় আর প্রশংসার যোগ্য।
অনেকদিন অপেক্ষার পর ব্লগটি পুনরায় সচল হলো। সাইটের সবুজ দু’সাইডে কোনো হালকা ছবি থাকলে সুন্দর দেখাত…
অনেক দিন পর ব্লগটি খোলা দেখে খুব ভাল লাগছে । ২ বছরের জন্য শুভ কামনা রইল
ধন্যবাদ জিন্নাত ভাই আবার ফিরে আসার জন্য। কদিন থেকে আপনার ব্লগকে অনেক মিস করি। আসলে আমি আপনার ব্লগের নিয়মিত পাঠক , কিন্তু মন্তব্য করা হয়। এবার থেকে আপনার ব্লগ নিয়মিয় মন্তব্য দেওয়ার চেস্টা করবো।
আমি নিজেও একটু একটু লেখা-লেখি করি তবে আপনাদের লেখার মত নয়। আর আপনার ব্লগে আপনার পাশে লিখতে পারাই বড় ব্যপার । আমরা যারা বাংলা ব্লগিং করি নিজের জ্ঞান বিতরনের অন্য কিছুর জন্য না। আর এব্যপারে আশা করি অথিতি লেখক আমার সাথে একমত হবে বলে আশা করি।
আপনার পথ চলা হউক আর সহজ আর গতিময় , এই কামনাই করি। আবার ধন্যবাদ ।
ধন্যবাদ বাঁধন, লেখা শুরু করে দিন। শুভ কামনা রইল।
দরুন! আপনার নতুন ডিজাইনটাকে অসাধারণ লাগছে। সবুজের ভেতর লাল মনে হচ্ছে নিজের দেশের একটা অংশকে খুঁজে পেয়েছি। আর যাই করুণ দয়া করে সাইটের ডিজাইনটা বদল করবে না। ডিজাইনটা একটু আনকমন বলে হয়তো কদিন একটু অস্বস্তি লাগবে তবে ঠিক হয়ে যাবে। পোষ্ট এর সাইড বারের পাশে বর্ডার থাকলে মনে হয় ভালো লাগতো।
একটু আনকমন করতে চেয়েছি মাত্র… মন্তব্যের জন্য ধন্যবাদ।
সবচেয়ে বেশি খুশি হলাম অনলাইন আয়ের অন্যান্য বিষয় সম্পৃক্ত করেছে এবং কাজের বিজ্ঞাপন নামে নতুন বিভাগ দেখে। এত ব্যস্ততার মধ্যেও যে আমাদের সাথে আছেন এজন্য হাসান ভাই আপনাকে বিশাল করে একটা ধন্যবাদ দিলাম।
ধন্যবাদ উজ্জ্বল ভাই
ব্লগের বর্ষপূর্তিতে সকলকে শুভেচ্ছা।
হাসান ভাইয়ের নতুন সকল উদ্দোগকে স্বাগত জানাচ্ছি, আশা করছি হাসান ভাই আবার এই ব্লগে নিয়মিত হবেন।
*[আমার একটা সমস্যা হয়েছে, আমি ওয়্যারডপ্রেস ব্লগগুলোতে লগ ইন না করে ইউজার নেম, ইমেইল আর ওয়েবসাইট এর তথ্য দিয়ে কমেন্ট করতে পারছি না, কমেন্ট করেলে সেটা সাবমিট করলেই ভ্যানিশ হয়ে যায়। আপনার ব্লগেও আমি লগ ইন না করে কমেন্ট করতে পারছিলাম না, আমি অন্য অনেক ব্লগে ট্রায় করেছি, কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। কি সমস্যা বুঝতে পারছি না। আমি মজিলা ফায়ারফক্স ব্যবহার করছি। কেউ পারলে সমাধান দিয়েন]
গ্রাভাটারে সাইনআপ করে মন্তব্য করুন, আশা করি স্প্যাম রিপোর্টের হাত থেকে বাঁচবেন।
আল-হামদুলিল্লাহ, আপনার নতুন সিদ্ধান্তগুলোকে স্বাগতম জানাচ্ছি, আশা করি এই ব্লগে আবার নিয়মিত হবেন।
আপনার, এই ব্লগের এবং সকল পাঠকের শুভকামনা করছি।
আশাকরি এস ই ও উপর জটির সব পোষ্ট পাব। ভাইয়া, বাংলায় এস ই ও শিখার জন্য আপনার সাইট সবার উপরে। অনেক মিস করছি,আপনার সাইট।
আশা করি আপনার এই আশা পূরণ করতে পারব। ধন্যবাদ।
উফ মেইনটেইনেন্স চলছে না কি যেন ঐ লেখাটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গি্যেছিলাম।অবশেষে আজকে ব্লগে ঢোকা গেল। নতুন শুরুটা খুব ভালো লাগছে।আরও অনেক নতুন নতুন লেখা পড়তে পারব আরো অনেক কিছু জানতে পারব আশা করি……।নতুন যাত্রা শুভ হোক………।রিয়া আপুর ব্লগটা তো ভ্যনিশ হয়েই গেল….আপনারটা যেন না হারায়
আমাদের মধ্যে থাকা কিছু স্বার্থপর, অসভ্য মানুষের কারণে রিয়ার ব্লগ বন্ধ হয়ে গেছে। যেকোনো সাইট চালাতে লেখকের সাথে সাথে পাঠকেরও দায়িত্ব পরে সাইটটিকে এগিয়ে নিতে। আমাদের মধ্যে কিছু কিছু লোক তা চাননি, মেয়ে হয়ে এতটা সাফল্য পাওয়াকে তারা সহ্য করতে পারেননি।
কিছু বলবার নেই, মন্তব্যের জন্য ধন্যবাদ।
ও আমিতো মনে করেছিলাম আপু এমনিই বন্ধ করে দিয়েছে।ইশ …….আবার যদি শুরু করত ।
rumma তাই বলে আপনি কিন্তু ভয় পাবেন না,
চালিয়ে যান।
ব্লগটির নতুন বছর যেন ভাল কাটে।শুভকামনা রইল।আর এখন থেকে আবার আগেরমত আপনাকে ব্লগে পাওয়া যাবে আশা রাখছি।
আশা করি নিয়মিত পাবেন… মন্তব্যের জন্য ধন্যবাদ।
যাক আইছেন তাইলে! আমি ভাবলাম ঘটনা কী!
নতুন যাত্রা শুভ হোক।
(আশা করি ব্যাকগ্রাউন্ড সবুজ বেশিদিন রাখবেন না। ভালো লাগছে না ।
)
সবুজের মধ্যে লাল – কি মনে করায় দেয়?
ইন্টারনেটের সাথে বন্ধন অনেকদিনের হলেও গত নভেম্বরে ঠিক করি কিছু একটা করব। তারপর আপনার ব্লগের সন্ধান পেলাম। দুইমাস ধরে আপনার ব্লগ প্রায় ৯০% শেষ করেছি। আপাতত লেখালেখির চেষ্টা করছি। একটা ডোমেইনও কিনে ফেলেছি। সবই আপনার আর রিয়া আপুর ব্লগ পড়ে। তাই আমার প্রথম ধন্যবাদ।
মন্তব্যের জন্য ধন্যবাদ। আগ্রহ ধরে রাখুন। আপনার ব্লগে গিয়েছিলাম, ভালই সাজিয়েছেন।
শুভ কামনা রইল।
“১৮ই ফেব্রুয়ারী আমার এই ছোট্ট ব্লগটি তার দ্বিতীয় বছরে পা দিয়েছে। একটি বাংলা ব্লগের বর্ষপূর্তির জন্য ফেব্রুয়ারীর চেয়ে কি আর কোনো বড় মাস হতে পারে? বিশ্ব মাতৃভাষা দিবসের সাথে সাথে এই দু’বছর আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।”
হয়তো হবে তৃতীয় বছরে পা দিয়েছে, নয়তো হবে, এক বছর আমার সাথে থাকার জন্য শুভেচ্ছা।
বুঝলাম না ভাই… অন্তত মন্তব্যের জন্য ধন্যবাদ।
এই ব্লগ এর শুরু থেকেই আমি একজন নিয়মিত পাঠক। চেষ্টা করব সবসময় সাথে থাকতে। আর নতুন ব্যবস্থাগুলো বেশ ভাল লেগেছে। এই ব্লগের সামনের দিন গুলো আরো মঙ্গলময় হোক!
সাথে থাকার জন্য ধন্যবাদ, শুভ কামনা রইল।
ওয়াও ব্লগের বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। আর ভাইয়া ব্লগে নিয়মিত সময় দিবেন এটা জেনে অনেক অনেক ভাল লগল
আশা করছি আমার সবাই মিলে এই ব্লগকে আগের মত করে আবারও ফিরে পাব।
অনেক ধন্যবাদ ভাইয়া
লেখা চাই… তারপর ধন্যবাদ।
অবশ্যই ভাইয়া, খুবই তাড়াতাড়ি (২, ১ দিনের মধ্যে) লেখা দিতে চেষ্টা করব ভাইয়া, দোয়া করবেন ভাইয়া
জাতি মাসুদের এক্সপার্ট রাইটিং এর অপেক্ষায়…আর মাসুদ, মিয়া তুমি তো থিসিস এক্সপার্ট। আমাদের জন্য ছোটখাট একটা সিরিজ লিখে ফেল না যেখানে থিসিস কাষ্টমাইজেশনের কিছু টিপস থাকবে…
থিসিস থিম এর প্রথম ভক্ত আমি ওনার সাইট দেখেই হয়। ওনার সাইটের হোভার হেডার নিঃসন্দেহে একটা দারুণ আইডিয়া, কি বলেন আদনান ভাই??
কেন জানি আগের ডিজাইনটাকে মিস করছি।
ওটা বেশ সিম্পল ক্লিন & চমৎকার ছিল।
যাই হোক..ব্লগ ফিরে আসায় বেশ খুশি হয়েছি।
আমার তো মনে হয়েছে নতুন ডিজাইনটা আগের চেয়ে অনেক বেশি সহজ আর লোড হয় তাড়াতাড়ি।
দেখি কিছুদিন, সবার যা মত দেবে তাই হবে
আউটসোর্সিং নিয়ে লেখার জন্য অনেকেরই দাবি ছিল আমার ধারণা। আশা করি সবাইই এখন খুশি হবে। কেননা আমরা সবাই হাসান ভাইয়ের সাইটটাকে দেখতে চাই বাংলা ভাষায় যারা অনলাইনে কাজ করে তাদের মিলনমেলা হিসেবে। সুতরাং যে যেই কাজ করে থাকুক না কেনো সবাইই যেন এখানে এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করে সে প্রত্যাশা রইল।
সবাই এগিয়ে এলেই মিলনমেলায় পরিনত হতে পারে।
ধন্যবাদ হাসান ভাইকে আবার ফিরে আসায়। এই কয়দিন অনেক মিস করেছি আপনাকে।
আশা করি আমরা আবার কিছু ভাল লেখা পাব। নতুন উদ্যোগগুলো চমৎকার। সাইটের লোড টাইমও অনেক কমে গেছে। তবে আরও বড় কোন চমক আশা করেছিলাম।
বড় কোনো চমক দিতে পারিনি বলে দু:খিত। অনেক কিছুই করার ইচ্ছে ছিল, কিন্তু সেগুলোকে বাস্তবে রুপান্তরিত করা সম্ভব হয়নি। কাজের বিজ্ঞাপন বিভাগটি সবার সাহায্য সহযোগিতা পেলে অনেক বড় হতে পারে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ব্লগের বর্ষপূর্তির শুভেচ্ছা রইল। আশা করি সামনের পথচলায় এই ব্লগ বাংলা ব্লগিংকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন নতুন ব্লগার তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবে। এই ব্লগের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
আশা করব, সাথে থাকবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।