অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

[অতিথি পোস্ট] ওয়ার্ডপ্রেস এর আরও কিছু দরকারী প্লাগইন, যা সহজেই আপনার ব্লগকে করবে আরও সুন্দর এবং ফিচার সমৃদ্ধ

বেশ কিছুদিন আগে হাসান ভাইয়া ওয়ার্ডপ্রেসের কিছু দরকারী প্লাগইন নিয়ে আলোচনা করেছিলেন। আজকে আমিও আর কিছু ছোটখাট কিন্তু বেশ উপকারী প্লাগইন নিয়ে লিখতে বসলাম।

Widget Logic

ওয়ার্ডপ্রেসের কোন পেজ এ নিদির্ষ্ট কোন Widget দেখাতে চান, এই প্লাগইনটি তা খুবই সহজে করে দিবে। এতে আপনার কোন PHP জানা লাগবে না।

What Would Seth Godin Do

না এই প্লাগইনটির নাম দেখে ভয় পাবেন না, এটি খুবই সহজে আপনার ব্লগের প্রতিটি পোষ্ট এর নিচে বা উপরে কাষ্টম HTML কোড ব্যবহার করতে দিবে।

WP Tweet Button

এ ই প্লাগইন এর সাহায্যে অফিসিয়াল Twitter button কে আরও ফিচার সমৃদ্ধ করে যুক্ত করতে পারবেন।

Member Access

ওয়ার্ডপ্রেস এ কোন পোষ্ট বা পেজ শুধু মেম্বারদেরকে এক্সেস করতে দিবে এই প্লাগইনটি। এর সাহায্য খুবই সহজে মেম্বারশীপ সাইট বানানো যাবে।

Jetpack by WordPress.com

ওয়ার্ডপ্রেস ডট কমের অনেকগুলো প্লাগইন আমারা আমাদের ব্লগে ব্যবহার করি। এই প্লাগইনটি আপনার ব্লগে সেই সমস্ত ফিচার এবং এর সাথে আরো অনেক ফিচার এক ক্লিকেই যুক্ত করবে।

Pretty Link (Lite Version)

আপনার ব্লগের কোন URL কে কোন নিদিষ্ট লিংকে গমন করাতে পারেন এই প্লাগইনের সাহায্য। অর্থাৎ www.blog.com যদি আপনার ব্লগ হয় তাহলে আপনি কোন লিংক যেমন www.google.com কে www.blog.com/google করতে পারবেন।

আর কি? আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।

About the author

Masud মাসুদ বর্তমানে ওয়েবসাইট ডেভলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন। তিনি A H Masud নামে ওয়েবসাইট পরিচালনা করছেন। সেখানে তিনি ওয়েব ডেভলপমেন্ট সম্পর্কিত নানা রকম সার্ভিস এবং ব্লগিং ও ডিজাইন সম্পর্কে টিপস প্রদান করেন।

  • http://bdrong.com আমিনুল ইসলাম

    ৪ টি নতুন ওয়ার্ডপ্রেস প্লাগিন সম্বন্ধে জানলাম।

    ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য

  • http://www.sportsnewseye.com/ আরিফুজ্জামান চৌধুরী

    ভাই ভাল লিখেছেন আপনাকে ধন্যবাদ

  • Sudip Biswas

    সুন্দর পোস্ট। উপকারে লাগবে।

  • Bithy

    অনেক ধন্যবাদ! আমি নতুন ওয়ার্ডপ্রেস ব্যাবহার করছি তাই এইসব টিপস অনেক কাজে লাগছে।

  • http://dofollowonline.com monir

    ধন্যবাদ মাসুদ ভাই । Member Access প্লাগিন টা আমার খুব দরকার ছিল ।

    • http://www.ahmasud.com/ Masud

      ধন্যবাদ ভাইয়া

  • http://nampru.blogspot.com mueen

    লেখা ব্লগস্পট নিয়েও লিখা চাই।

    • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

      আপনার অনুরোধের জন্য ধন্যবাদ। আমি যেহেতু ব্যক্তিগতভাবে অনেক আগেই ব্লগস্পট ব্যবহার বন্ধ করে দিয়েছি, তাই ব্লগস্পট নিয়ে আমার খুব একটা ভাল ধারনা নেই।

      আশা করব পাঠকদের মধ্য থেকে যারা এই বিষয়ে অভিজ্ঞ, তারা অন্যদের সাহাযার্থ্যে এগিয়ে আসবেন, এবং পারলে কিছু ব্লগ পোস্ট করবেন।

      ব্লগস্পট নিয়ে বাংলাভাষার সবচেয়ে ভাল টিউটোরিয়াল বোধ হয় আছে বাংলা হ্যাকসের ব্লগে। সময় পেলে ঘুরে আসুন। দু:খের বিষয় হলো ব্লগটি এখন আর নিয়মিত আপডেট করা হয় না।

  • রাজু

    প্লাগইন গুলো কিভাবে কনফিগার করতে হয় তা একটু আলোচনা করলে ভাল হতো। বিশেষ করে Jetpack by WordPress.com

    • Rajibul

      আমিও আপনার সাথে একমত। বিভিন্ন ধরনের প্লাগইন কনফিগারেশনের উপরে পোষ্ট চাই।

      • http://www.ahmasud.com/ Masud

        ধন্যবাদ ভাইয়া, মন্তব্যর জন্য, এক্ষুনি Jetpack by WordPress.com এর উপর পোষ্ট লিখতে বসলাম, আশা করি খুবই তাড়াতাড়ি আপনাদেরকে উপহার দিতে পারব :)

        • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

          ধন্যবাদ, মাসুদ।

  • http://bn.jinnatulhasan.com জিন্নাত উল হাসান

    তিনটি প্লাগইন আনকমন পড়ছে… আশা করি সবাই এ পোস্ট থেকে নতুন কিছু প্লাগইনের নাম জানতে পারবেন।

    পোস্টের জন্য মাসুদকে ধন্যবাদ।

    • http://www.ahmasud.com/ Masud

      ধন্যবাদ ভাইয়া :)

      • Shahadat Udraji

        মাসুদ ভায়া, ধন্যবাদ। আপনার লেখা পড়ে জানতে পারলাম। আমিও ফ্রি একটা সাইট খুলেছি… হা হা হা… কেমন হল দেখে জানালে খুশি হব।
        http://udrajirannaghor.wordpress.com

Previous post:

Next post: