ঠিক প্রায় দু’বছর আগে যখন ছুটিতে বাংলাদেশে গিয়েছিলাম, তখন মূলত পারভেজ, পান্থ, সজীব, শামীমের অনুরোধে ডোমেইন এবং হোস্টিং কিনতে সাহায্য করা শুরু করি। আমি জীবনে কখনই ব্যবসায়ীমনস্ক ছিলাম না আর এটাকে কখনই ব্যবসা হিসেবে নিতে পারিনি।
গত দু’বছরে প্রায় শখানেক ডোমেইন এবং ৭৫ টি হোস্টিং একাউন্ট কিনতে সাহায্য করেছি। প্রতিদিন অফিসের কাজ করে, ফ্রিল্যান্স কাজ করে একজনের পক্ষে এতগুলো একাউন্ট সামাল দেয়াটা কঠিন হয়ে পড়েছে। নানান জনের নানান সমস্যা (কাস্টমার সার্ভিস) সময়সাধ্য এবং ব্যয়বহুল মনে হচ্ছে। আবার এতদূরে বসে টাকা পয়সা আদানপ্রদানও ঝামেলার হয়ে গিয়েছে।
তাই অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে আজ থেকে আর ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিং কেনাবেচা করব না। গত কয়েকদিনে যে কয়টি ডোমেইন এবং হোস্টিংয়ের জন্য অনুরোধ এসেছে, সেগুলোই হবে আমার শেষ ডোমেইন এবং হোস্টিং কেনাবেচা।
যারা ইতিমধ্যেই আমার মাধ্যমে ডোমেইন এবং হোস্টিং নিয়েছেন, তারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের একাউন্টের কোনো সমস্যা হবে না।
আশা করি এতদিন আমার সেবার মাধ্যমে অনেককে তাদের স্বপ্নের সাইট বানাতে সাহায্য করেছি। এবার আমার একটু বিশ্রাম নেবার পালা।
সাথে থাকুন, ভাল থাকুন।
সবার জন্য রইল শুভ কামনা।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
No related posts.
{ 50 comments… read them below or add one }
জিন্নাত উল হাসান ভাই বলেছেন:
স্থানীয় প্রতিষ্ঠান থেকে কিনে ফেলুন। তাদেরকেও ব্যবসার প্রসারে সহায়তা করুন।
আমি জিন্নাত ভাইয়ের সাথে একমত। কিন্তু এখানে মূল ব্যাপারটি হচ্ছে সততার ব্যাপারটি। কারন ব্যবসায়ি ব্যবসা করবে এটাই স্বাভাবিক। কিন্তু কেউ যদি আমাকে তার কাছে জিম্মি করে নেয় তবে সেটি অবশ্যই কষ্টের ব্যাপার।
আমার ডোমেইন বা হোষ্টিং এর ব্যাপারে কোন জ্ঞান নেই, কিন্তু বর্তমানে আমার ডোমেইন কেনার ইচ্ছে আছে। তাই এই ব্লগের মাধ্যেমে এমন কারো নাম চাচ্ছি যিনি আমার মত কম জানে বা বুঝে তাদেরকে জিম্মি করে না নেয় এবং যে কোন ব্যাপারে সহায়তা করে।
পান্থ বিহোসের সাথে যোগাযোগ করে দেখুন – http://www.thesavehost.com/index.html
মন্তব্যের জন্য অসংখ ধন্যবাদ।
আমি একজন নতন আমি একটি বেব সিতে বানাতে চাই আমাকে সহযোগিতা সারা আপনি কথাও যাবেননা আমার এ মাইল ন উপরে আসা আপনি সহজ করেন করেন দমেন হোস্টিং কেনার পর বেব্সিতে কি ভাবে বানাবো আর কি ভাবে ব্লগ লিখ ব সহযোগিতা করে
ভাই আর যাই করেন, আমাকে আপনার ডোমেইন এবং হোস্টিং সুবিধা দিতেই হবে। না হলে চলবে না, কারণ কেবল আমি অনলাইন ইনকাম এর পথ সেই সাথে নিজের একটা ওয়েব সাইট তৈরী করে পুরো দোস্তুর শেখা ও জানার ইচ্ছা করছি। আমার এই দুর্দিনে আপনি এমন করতে পারেন না ভাই।
আমার ভাগ্য মনে হয় একটু বেশিই ভালো। এ মাসের ১৮ তারিখে ডোমেইন হোস্টিং নিয়েছি।
জিন্নাত ভাই সত্যিই বলতে আমি আপনার ব্লগ থেকে অনেক কিছু শিখেছি। আপনার সাইটটি না থাকলে হয়তো ইন্টারনেটে টাকা ইনকামের পথ অনেক আগেই বন্ধ হয়ে যেত। আপনার জন্য শুভকামনা
হাসান ভাই আপনার তুলনা হয় না । বলতে না বলতেই আমার সব কাজ শেষ !!!আশা করি আরও আপনার সহযোগিতা পাব ।
“আমি যদি সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি, তাহলে কি সার্গেই ব্রিন কিংবা ল্যারী পেজ হতে পারবো? গত পাচঁ বছরে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে আছি, ম্যাট ক্যাটস হতে পেরেছি। পারিনি, তাই না?”
আপনি ঠিকই আমাদের একজন “জিন্নাত উল হাসান” ভাই হতে পেরেছেন… শত কাজের মধ্যে থেকেও এরকম একটি সার্ভিস শুধুমাত্র “জিন্নাত উল হাসান” ভাই এর মত লোকরাই পারে ।
যাই হোক আপনার চিরদিনের কল্যান এবং সুস্বাস্থ্য কামনা করি …
একটা সুখবর দেই… গত দেড় মাসে আগে নেয়া আপনার কাছ থেকে হোষ্টিং + ডোমেইন টি এখন বাংলাদেশে Alexa Rank 455 তে অবস্থান করছে।(এটাকি আসলে সুখবর কিনা জানি না !!)
ভাল থাকবেন।
অফটপিক: অই মিয়া… আপনার না নেট লাইন অফ থাকার কথা!!!! (রাগের ইমো)…
ন ব্রাদার ! নেট অফ, কিন্তু মনতো মানে না তাই ধারের উপর আছি আর ক্যাম্পাসের নেট থেকে একটু আধটু ডু-মারি আরকি !!
vaia onek kosto pailam post ta deikha…….
bastotar karone last week e apnar blog e aste pari nai…..
matroi plan kortesilam domain ar hosting kenar jonno….
jai hok…..
onek dhonnobad..onek kisu shikhte peresi apnar kas theke…
asa kori aro shikhbo…ar onnokeo shikhabo…….
হাসান ভাই, samrat.bd@ovi .com থেকে ই-মেইল করেছি পেয়েছেন?
প্রিয় হাসান ভাই,
অনেকদিন ধরেই আপনার ব্লগ পড়ছি। কতো কিছু শিখেছি, তার হয়তো ইয়ত্তা নেই। আপনি ব্যস্ত মানুষ। ক্লান্ত হতেই পারেন। বিশ্রাম নেয়ার অধিকারতো আপনার আছেই। সেখানে আমাদের কিছুই বলার নেই। কিন্তু ভাইয়া, এই দেশে বসে আমরা যারা আপনার মতো সফল কারো সাথে থেকে স্বপ্ন দেখি এগিয়ে যাওয়ার, আমাদের যে খুব প্রয়োজন আপনার মতো মানুষদের। যাঁদের উপর নির্ভয়ে নিশ্চিন্তে ভরসা করা যায়। অনেকের স্বপ্নপূরণের অভিযাত্রা শুরু হয়েছিলো আপনার হাত ধরেই। আমরা এখনো অনেকে রয়ে গেছি, আপনার অপেক্ষায়। আমাদের জন্য হলেও আপনি আবার শুরু করুন। আপনার ব্লগের একজন একনিষ্ঠ পাঠক হিসেবে আবেদন করছি, আপনি আপনার কাজ থামিয়ে দিবেন না। আমাদের এগিয়ে নিয়ে যাবেন একজন ভাইয়ের স্নেহে। ভালো থাকুন ভাইয়া দূর পরবাসে। সুখের অঝোর ধারায় ভেসে যাক আপনার পৃথিবীর সব অপূর্ণতা। ভালো থাকুন অহর্ণীশ। ভালোবাসায়..বন্ধনে।
Hassan viaya,
Apnar kas thake onek din thaike domain r hosting ta kinbo kinbo koreo kina hoi ne. R ame o sedhanto nease, apnar kas thake chara ame domain r hosting kinbo na. razzbd o review-blogger amar bondur domain. Apnar kas thake domain r hosting ta na paile kintu sara jebon blogspot ei kaj kore jaity hobe. Tahole ki ame sara jebion blogspot ei pore thakbo? Naki amar jonno 1 ta chance dawa jabe?
জীবন কি ভাই কারও জন্য থেমে থাকে? একটু খুঁজে দেখুন, আমার চেয়ে ভাল সার্ভিস দেয় এমন অনেক প্রতিষ্ঠান খুঁজে পাবেন। তাদেরকেও ব্যবসা করতে সুযোগ দিন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
সুযোগ দেব সেটা ঠিক আসে তবে আমার ডোমেন আর হোস্টিং আপনার কাস থাকেই চাই.
হাসান ভাই হেডিং পরে ভয় পেয়ে গিয়েছিলাম।অনেক ধন্যবাদ আপনার সেবার জন্য।
হাসান ভাই আমি আপনার একজন সাধারন বক্ত । ভাই আপনার সেবার কারনে আমি আজ নেট সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি। আমার পরম সৌভাগ্য, আমি এমন একজন মানুষের সান্নিধ্য পেয়েছি এবং পাচ্ছি।
আপনাকেও অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
কোন এক কারনে এই পোস্ট আমি পাইনি। এর মধ্যেই হাসানভাইকে মেইল করেছি হোস্টিং এর জন্য। হাসানভাইয়ের ব্লগ থেকে এসইও ব্লগিং শিখলাম। হাসানভাইয়ের মত কমরেটে এত ভাল হোস্টিং আর কোথাও পাওয়া যাবেনা। তিনি ডোমেইন হোস্টিং এর ফুল কন্ট্রোল দিয়ে দেন। হাসান ভাইযের কাছে আমি কৃতজ্ঞ। এখন একটায় সমস্যা এত কমে এত ভাল হোস্টিং পাব কোথায়? যাই হোক হাসানভাইয়ের হোস্টিং না থাক, হাসান ভাই থাকলেই খুশি। হাসান ভাই ভাল থাকুন এটাই চাই। হাসান ভাই, আপনার হাসান অনলাইন ব্লগটা মাসে অন্তত ১ বার আপডেট করলে ভাল লাগত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমি হোস্টিং বেচাকেনাকে ব্যবসার চোখে দেখিনি, তাই সব কন্টোল, আনলিমিটেড ডেটাবেজ দিয়েছি। ব্যবসায়ীদের পক্ষে তা সম্ভব নয়।
ভাইয়া, আমি মাইক্রোওয়ারকারস এ কাজ করি। এখন আমার একটি পি.আর-১ ব্লগ সাইট দরকার। আমি চাচ্ছিলাম, দেশের কোন প্রতিষ্ঠান যদি আমাকে একটি সাইট তৈরী, ডোমেইন, হোষ্টিং করে দেয় তাহলে খুবই ভালো হয়। আপনার যদি এরকম কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের জানা থাকে তাহলে আমাকে জানালে যারপরনাই খুবই উপকৃত হতাম।
আপনাকে অগ্রীম ধন্যবাদ।
তারেক শিকদার।
নিজেই একটি ওয়েবসাইট বানিয়ে ফেলুন, ওয়ার্ডপ্রেস ব্যবহার করে খুব সহজেই একটি সাইট বানিয়ে ফেলতে পারবেন।
সাইট বানানোর জন্য টাকা খরচ না করে ডোমেইন এবং হোস্টিংয়ের জন্য টাকা খরচ করতে পারেন।
হাসান ভাই
আপনার বাংলা প্লাগইনসটা যদি দিতেন। তাহলে অনেক কৃতজ্ঞ থাকতাম।
কষ্ট করে এতোদিন এই সেবা দিয়ে গিয়েছেন তাতেই আমরা অনেক কৃতজ্ঞ আপনার প্রতি…
সহমত ডিজে আরিফ ভাই
আমি মাত্র সিদ্ধান্ত নিয়েছি যে, একটা ডোমেইন ও হোস্টিং কিনব।
ইমেল করতে গিয়ে আপনার বন্ধ করার ঘোষনা পেলাম
স্থানীয় প্রতিষ্ঠান থেকে কিনে ফেলুন। তাদেরকেও ব্যবসার প্রসারে সহায়তা করুন।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার যদি কোন পরিচিত ব্যাক্তি বা প্রতিষ্ঠানে ভাল হোস্টিং, ডোমেইন পাওয়া যায়, জানা থাকে তাহলে আমাকে জানালে খুবই উপকৃত হতাম।
প্রজন্ম ফোরাম, রংমহল ফোরাম সহ অনেক ফোরামে দেখলাম SoCheapHost এর অনেক নাম দাম। চাইলে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমিতো মনস্থির করছিলাম যে এই বছরের শেষে ডোমেইন এবং হোস্টিং কিনবো। কিন্তু আজকের সংবাদটা মনে দুখ দিল। ভাই পুনরায় কোনদিন ডোমেইন এবং হোস্টিং এর সুবিধা দিবেন জানাবেন।
স্থানীয় কোনো প্রতিষ্ঠান থেকে কিনে নিন।
Ascha vaiya, Bangladesh a kon prothasthan thake hosting kena nerapod?
হাসান ভাই, আমি ডোমেইন ও হোস্টিং কেনার জন্য samrat.bd@ovi.com এর মাধ্যমে আপনাকে বলেছিলাম, আপনি আপনার বাবার ফোন নং দিয়ে যোগাযোগ করতে বলেছিলেন, আমি কি এখন আপনার বাবাকে call করব ?
ইমেইলে উত্তর দিয়েছি, আশা করি পেয়েছেন।
অনেক ধন্যবাদ
কেউ কেউ শুধু স্বপ্ন দেখায়। তাদের সংখ্যা নিতান্ত কম নয় আমাদের সমাজে। তবে তাদের সংখ্যা সত্যি-ই কম, যারা স্বপ্ন দেখায় এবং তা বাস্তবায়ন করতে সহযোগিতাও করে। আমার পরম সৌভাগ্য, আমি এমন একজন মানুষের সান্নিধ্য পেয়েছি এবং পাচ্ছি।
ডোমেইন + হোস্টিং নিয়ে এখন মোটামুটি পরিপূর্ণ ধারণা আছে ভাইয়া। আপনার যেকোনো প্রয়োজনে ডাকবেন, ইনশাল্লাহ সাথে পাবেন।
(কেউ কেউ শুধু স্বপ্ন দেখায়। তাদের সংখ্যা নিতান্ত কম নয় আমাদের সমাজে। তবে তাদের সংখ্যা সত্যি-ই কম, যারা স্বপ্ন দেখায় এবং তা বাস্তবায়ন করতে সহযোগিতাও করে। আমার পরম সৌভাগ্য, আমি এমন একজন মানুষের সান্নিধ্য পেয়েছি এবং পাচ্ছি।) পান্থ বিহোস ভাই এর এই কথাটির সাথে সহমত
আমিও একমত
মন্তব্যটি হৃদয় ছুঁয়ে গেল, ধন্যবাদ।
আমি মাত্র সিদ্ধান্ত নিয়েছি যে, একটা ডোমেইন কিনব। অমনি আপনার বন্ধ করার সিদ্ধান্ত পেলাম। কাপালটাই মন্দ।
যাই হোক ধন্যবাদ আপনাকে।
তবে আপনার বিশ্বস্ত কাউকে যদি দ্বায়িত্ব টা দিতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হত।
অনেক অনেক ধন্যবাদ।
প্রথমে দেখে তো ভয়ই পেয়েছিলাম যে আমার একাউন্টের কি হবে .. তবে অসংখ্য ধন্যবাদ আপনার সেবা চালিয়ে যাওয়ার জন্য
ও ভাগ্য ভালো আগেই কেনা হয়েছিলো হাসান ভাই
হাসান ভাই চিন্তার কোন কারণই নাই। এতো দিন ধরে একটু একটু করে আপনি কি শিখাইলের যদি আপনার কাজ এখন আমরা কন্টিনিউ করতে না পারি…? আমি আমার ক্ষুদ্র নন-টেকি জ্ঞান থেকে যতজন-কে যতটুকু সম্ভব সাহায্য করব……….ইনশাআল্লাহ। আমার মনে হয় এই যায়গার সবাই অনেক সহযোগী মনা।
কোন ব্যাপার না
আমরা তো আছি, এবার আপনার কাজটা নাহয় আমরাই করে দিব
দেশকে সাভিস দিতে আমরা তো আছিই
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার অসাধারন সেবার জন্য। আমার মতো অনেকেরই স্বপ্ন পূরনের মূল ভিত্তিটাই আপনার নিজ হাতে গড়া…
অনেক ধন্যবাদ। আশা করি শ্রীঘ্রই লক্ষ্যে পৌঁছে যাবেন।
আপনার এই কষ্টের জন্য অনেক ধন্যবাদ ।