অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

রিয়া

[অতিথি পোস্ট] ক্লোজার কমপাইলার সার্ভিস, গুগল ল্যাবস থেকে

April 27, 2010

ক্লোজার কমপাইলার সার্ভিস এমন একটি টুল যেটা দিয়ে অনেকগুলি জাভাস্ক্রিপ্টকে একত্রে এনে কমপ্রেশানের মাধ্যমে দ্রুত লোডিংয়ের আয়োজন করা যেতে পারে। আজকাল আমাদের জাভাস্ক্রিপ্টের ব্যবহার বেড়ে গেছে, ওয়ার্ডপ্রেসের অনেক থিম এবং প্লাগিনের কারনে ৪-১০’টি জাভাস্ক্রিপ্ট লোড করাতেই হয়। কিন্তু এতোগুলি স্ক্রিপ্ট লোড হতে সময় লেগে যায় বেশ কিছুটা, ক্লোজার কমপাইলার সার্ভিস দিয়ে আমরা একাধিক জাভাস্ক্রিপ্ট ফাইলকে একটি ফাইলের মধ্যে আনতে পারবো এবং এই পর্যন্ত আমি যতোগুলি পরীক্ষা করেছি তাতে সব জাভাস্ক্রিপ্ট ফাইলের মিলিত সাইজের অর্দ্ধেক সাইজের একটি ফাইল বানিয়ে দিয়েছে। এটি PageSpeed‘এর সাথে একযোগে কাজ করবে।

Read the full article →

[অতিথি পোষ্ট] ভিন্ন দৃষ্টিকোণ: কিভাবে সফল ব্লগার হবো?

April 14, 2010
[অতিথি পোষ্ট] ভিন্ন দৃষ্টিকোণ: কিভাবে সফল ব্লগার হবো?

অনস্বীকার্য একটি প্রসঙ্গ যা কম বেশি আমাদের সবাইকেই ভাবনার মধ্যে রাখে সর্বক্ষণ, কিভাবে ব্লগার হিসেবে সফল হবো। এখন ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকটা অংশ ব্লগ বানিয়েছেন এবং সফল হতে মরিয়া হয়ে উঠেছেন। চতুর্দিকে নানা মতামত পড়তে পড়তে পাঠক বিচলিত, পরামর্শ মতো সবকিছু করার পরেও কেন আয় বাড়ছেনা! এর কারন কি? কি করলে আয় বাড়বে? প্রত্যহ এমন প্রচুর ইমেইল আসে যারা খুঁজছেন সাফল্যের বিশেষ কোনো ফরমূলা।

বিষয়টি ক্রমশ জটিল হয়ে পড়েছে তার কারন আগেকার দিনে ব্লগারদের যা ভাবতে হয়নি আজকের ব্লগারদের সেইসব ভাবতে হচ্ছে। ব্লগারের সংখ্যা বেড়েছে, সেইসাথে বেড়েছে টেকনিক্যাল বিষয়ে চিন্তাভাবনা। ব্লগের ডিজাইন, সার্চ ইঞ্জিনে উচ্চ থেকে উচ্চতর স্থান পাওয়ার দৌড়, ব্লগের বিষয়বস্তু ইত্যাদি ভাবনায় আজকের ব্লগার রীতিমতো জর্জরিত, ফলে ব্লগিং মাথায় উঠেছে।

সাফল্যের চাবিকাঠি, সহজ কথায়।

Read the full article →

[অতিথি পোষ্ট] ব্লগের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিঁকে থাকতে গেলে… নিয়মিত ব্যাকআপ নিন

April 12, 2010
[অতিথি পোষ্ট] ব্লগের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিঁকে থাকতে গেলে... নিয়মিত ব্যাকআপ নিন

অনেক কষ্ট করে ব্লগিং করছেন, হঠাৎ যদি একদিন দেখেন আপনার সাধের ব্লগ লোড হচ্ছেনা, কিম্বা কেউ হ্যাক করে ফেলে ব্লগের সবরকমের ক্ষতি করেছে সেক্ষত্রে অত্যন্ত মর্মাহত হওয়ার উপক্রম হয়। সবার অভিজ্ঞতার পরিমান সমান নয়, তাই কিংকর্তব্যবিমূঢ় অবস্থা হতে পারে। কি করবেন? অভিজ্ঞ কাউকে ডেকে তার হাতে আপনার ওয়েব হোস্টের ইউজারনেম/পাসওয়ার্ড দিয়ে দেওয়াও যায়না! এইসব অপ্রীতিকর অবস্থার সামাল দিতে পারার জন্য প্রয়োজন নিয়মিতভাবে ব্লগের ব্যাকআপ নেওয়া। আপনার ব্লগ কতোখানি গুরুত্বপূর্ণ, কতো দ্রুত আপডেট করেন এইসবের উপরে ভিত্তি করে ব্যাকআপ নেওয়ার সময়ের ব্যবধান নির্ধারন করা যেতে পারে।

Read the full article →

[অতিথি পোস্ট] ব্লগার মনস্তত্ব: টেমপ্লেট/থিমের ফুটারে ডিজাইনারের ক্রেডিট মুছে ফেলি কেন

March 22, 2010
[অতিথি পোস্ট] ব্লগার মনস্তত্ব: টেমপ্লেট/থিমের ফুটারে ডিজাইনারের ক্রেডিট মুছে ফেলি কেন

এ এক আশ্চর্য প্রবণতা সারা বিশ্বময় ছড়িয়েছে, ব্লগাররা সুন্দর সুন্দর থিম/টেমপ্লেট ব্যবহার করতে চান বটে, কিন্তু ডিজাইনারের জন্য ন্যূনতম ক্রেডিট ব্লগাররা রাখেননা। আজ কেন এই নিয়ে লিখছি? কারন প্রথম প্রথম আমারও এই অভ্যাস হয়েছিলো। অনেক বছর কেটে যাওয়ার পরে এখন ভাবি, কেনই বা মুছে ফেলি আমরা ডিজাইনারের ক্রেডিট? আমাদের কোনো সৃষ্টি কেউ নিজের বানিয়ে তুললে আমরা ক্ষিপ্ত হয়ে উঠি অথচ নিজেই কেন এমন করছি? এই দ্বিধা মনে আসার পরে থেকেই চেষ্টা করতে লাগলাম যেন ডিজাইনারের ক্রেডিট কিছুটা হলেও রাখতে পারি। প্রথম ধাপ পার হয়েছি ব্লগিংয়ের অনেক বছর পরে, এখন ডিজাইনারের নাম রাখতে চেষ্টা করি, হাইপারলিঙ্কটুকু বাদ দিয়ে। হাইপারলিঙ্ক মানেই একটি বহির্মুখী লিঙ্ক, তাই আমাকে আরেক ধাপ এগোতে হবে তার পরে এই বহির্মুখী লিঙ্ক মন থেকে অনুমোদন দিতে পারবো।

Read the full article →

[অতিথি পোষ্ট] Google region tag উল্লেখ করবে আমাদের ব্লগ কোন দেশের

January 27, 2010
Google region tag উল্লেখ করবে আমাদের ব্লগ কোন দেশের

কিছু ডোমেইন নাম যেমন .com.bd, .in, .co.uk, .us, .ca, .eu ইত্যাদির ক্ষেত্রে আমরা স্পষ্টভাবেই বুঝতে পারি কোন দেশের ওয়েবসাইট সেটা। কিন্তু যাদের .com/net/org/info/biz ইত্যাদি ডোমেইন নামে ওয়েবসাইট আছে, তাদের ক্ষেত্রে এটা বোঝা যায়না। গত ডিসেম্বর মাস থেকেই গুগল নতুন সুবিধা দিয়েছে আমাদের হাতে যাতে করে আমরা এখন .com/net/org এইসব ডমেইনের ক্ষেত্রেও গুগলকে বোঝাতে পারবো যে আমাদের ওয়েবসাইট কোন দেশের কিম্বা ব্লগের বিষয়বস্তু কোন দেশের জন্য উপযুক্ত। উদাহরন স্বরূপ দেখুন, নিচের ছবিতে দেখা যাচ্ছে akashprodip.wordpress.com ব্লগের ঠিকানায় Bangladesh ট্যাগ দেওয়া আছে। আমি কি করে এটা পেলাম?

Read the full article →

[অতিথি পোস্ট] ব্যাকলিঙ্ক, প্রয়োজনীয়তা কতোটুকু এবং ভাবনাচিন্তা কতোদূর

January 18, 2010
[অতিথি পোস্ট] ব্যাকলিঙ্ক, প্রয়োজনীয়তা কতোটুকু এবং ভাবনাচিন্তা কতোদূর

সবকিছুর বেলাতেই প্রয়োজনীয়তা বুঝে পদক্ষেপ নেওয়া উচিৎ। ওয়েবসাইট কিম্বা ব্লগের ক্ষেত্রেও ভিন্ন নীতি হওয়া উচিৎ নয়। অনেক ব্লগার আছেন যারা আপন মনেই ডায়রী লেখার মতো করে নিজের ভাবনাচিন্তার কথা লেখেন, কেউ বা গানের ব্লগ বানিয়েছেন, কেউ কেউ সিনেমা/নাটক/সফটওয়্যার ডাউনলোডের ব্লগ বানিয়েছেন, টেকি ব্লগাররাও আছেন। বিভিন্ন ধরনের ব্লগ এবং সেই অন্যযায়ী নির্ভর করে ব্যাকলিঙ্ক ও পেজর‌্যাঙ্কের প্রয়োজনীয়তা। ভেবে দেখুন দেখি, যিনি একান্তই তার নিজের ভাবনাচিন্তার প্রকাশ করছেন ডায়রী লেখার মতো, তার কি অনেক ব্যাকলিঙ্ক প্রয়োজন আছে? তাকে হয়তো এইসব ব্যাপারে চিন্তাই করতে হবেনা কারন তার সব লেখাই তার নিজের বলে লেখাগুলি সার্চ ইঞ্জিনের ভাষায় ‘ইউনিক’। তার লেখার মধ্যে বিতর্কিত কোনো বিষয় কিম্বা অত্যন্ত জনপ্রিয় কোনো বিষয় থাকলে অন্যান্য অনেক ওয়েবসাইট/ব্লগ থেকে তিনি ব্যাকলিঙ্ক এমনিতেই পেয়ে যেতে পারেন। তার অজান্তেই তার পেজর‌্যাঙ্ক বেড়ে চলবে, তিনি হয়তো তা জানতেও পারবেন না, কিম্বা অনেকদিন পরে জানতে পেরে মনে মনে খুশীই হবেন।

Read the full article →