অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

টিউটো

প্রোফেশনাল জীবনের ঘাত প্রতিঘাত: নিজেকে শুধরে নেওয়া

May 25, 2010

ছাত্র জীবনের শেষ মূহুর্ত থেকেই ছোট কোন একটা আয়ের পথ খুঁজতেছিলাম। টাকা আয়ের ব্যাপারটা কখনোই আমার কাছে মূল উদ্দেশ্য হিসেবে ধরা দেয়নি। সেই সময়ে টাকা আয়ের উদ্দেশ্যটা ছিল নিজের বাড়তি খরচটাকে চালানোর জন্য। এমন কোন কাজ খুঁজছিলাম যেটার মধ্যে থাকলে পড়ালেখার ব্যাঘাত হবে না, আবার সময়টাকেও বেঁধে নেয়া যাবে। ছোটবেলা থেকেই অনেকটা ভীরু আর আত্নকেন্দ্রিকতা অনেকের সাথে আমার পরিচয় হতে দেরী করিয়ে দেয়। সেই সময়টা পার হয়েছে। ফুলটাইম চাকরী করার প্রাথমিক পর্যায়ে আমাকে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। নিজের মধ্য থেকে জড়তা তারাতেও সময় নেয় অনেক। নতুন চাকরীতে যোগদানের পর যেসব সমস্যা আর ঝুট ঝামেলায় আমাকে পড়তে হয়েছে তারই উপর আমার এ পোস্ট। এখানে প্রোফেশনালদের চলাফেরা, আচার আচরণ, বস কি কি বিষয় অপছন্দ করেন তার উপরও আমার নিজের জীবনের আলোকে বর্ণনা করবো।

Read the full article →

[অতিথি পোষ্ট] আপনাকে লিখতে নিষেধ করছি, বাকিটা আপনার ইচ্ছা

April 9, 2010
[অতিথি পোষ্ট] আপনাকে লিখতে নিষেধ করছি, বাকিটা আপনার ইচ্ছা

লিখতে লিখতে খাতার পাতা শেষ করে ফেলেছি। কলমের কালিও ফুরিয়েছে কয়েকবার। তার পরও স্যার নাম্বার দিতে কৃপনতা করে….!!!–এরকম আক্ষেপ ছিল অনেক। লিখলেই যে খাতায় নাম্বার আসে না তা অনেক পরে বুঝেছি। যখন বুঝেছি তখন আমি আর ছাত্র নেই, স্যার হয়ে গেছি। ব্লগিং এর উপর বেশ বড় বড় কথা বলতেছি কয়েকদিন ধরে। আপনি হয়তো জানেন আমার দৌড় বেশি দূর পর্যন্ত না। হাসান ভাইয়ের মতো ডলার কামাইতে আমি ওস্তাদ না, **** এর মতো এত বিজ্ঞাপনের মার প্যাচ বুঝি না। তবে একটা জিনিস ভালভাবেই বুঝতে হয়েছে তা হলো ছাত্রদের খাতা দেখে তাতে লাল কালি দিয়ে রং করা আর ভুল ধরে তার উপর নাম্বার দেওয়া। যাই হোক আপনি আমার ছাত্র না বা আপনার মতো জ্ঞানী ব্যক্তির শিক্ষক হওয়ার স্পর্ধাও দেখাবো না। তবে সবার কাছেই শিক্ষা গ্রহন করা যায়।

Read the full article →