October 5, 2010
কিছুদিন আগে কভেন্ট গার্ডেনে গিয়েছিলাম। সেখানে একটি বাজার আছে, এটি অনেকটা হকারদের হাজারের মতো। মূল বাজারটি শত বছরের পুরোনো হলেও এটি নতুন বাজার। নানান দেশের লোকেরা হস্তশিল্প, খাবারদাবার, টুকিটাকি জিনিসপত্র বেঁচাকেনা করে। তার সাথে সাথে জোকার কিংবা সঙ্গীত শিল্পীদের পরিবেশনা তো আছে। যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সাথে ক্যামেরা নিয়ে গিয়েছিলাম, তাই কয়েকটি ছবি তুলে [...]
Read the full article →
August 28, 2010
গতকাল এক ক্লায়েন্টের সাথে দেখা করতে গিয়েছিলাম পোর্টসমাউথে। তার নাম ভিক্টোরিয়া। মূলত তার একজন পরিচিত জনের ওয়েবসাইট ঠিক করে দিতে হবে। এবং সাথে সাথে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনেরও কাজ করতে হবে। কাজ করতে করতে ক্যামেরার দিকে হাত চলে গেল। টেবিলটা একটু অগোছালো ছিল। সেটার ছবি তুললাম। বাসার পেছনে একটি ছোট বাগানের মতো আছে, সেখানে হরেক রকমের ফুল ফুটেছে। ক্যামেরা হতে পটাপট ফুলের কয়েকটি ছবি তুলে ফেললাম। কাজ শেষে ভাবলাম সমুদ্র তীর থেকে একটু ঘুরে আসি। তার বাসা থেকে সমুদ্রমাত্র ৫/৬ মিনিটের হাঁটা। আগে কখনও এদিকে আসিনি, তাই এই সুযোগটি মিস করতে চাচ্ছিলাম না। প্রায় দু’ঘন্টার উপর হেঁটেছি আর ছবি তুললাম। আমি শুধু বাটন টিপতেই জানি, যা ভালো লাগে, তারই ছবি তুলি। আপনারাই বলুন ভাল লাগলো কিনা?
আগেই বলে দিচ্ছি ৫৮টি ছবি আছে, যাদের ইন্টারনেটে স্পিড কম, তাদের দেখতে অনেক সময় লাগতে পারে।
Read the full article →