অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

ঘোষনা

[বিজয়ী প্রবন্ধ] কিভাবে ফাও দেওয়া থেকে বিরত থেকে নিজেকে মূল্যায়ন করবেন?

August 13, 2011
Thumbnail image for [বিজয়ী প্রবন্ধ] কিভাবে ফাও দেওয়া থেকে বিরত থেকে নিজেকে মূল্যায়ন করবেন?

দেখো তুমি যখন দর কষাকষি করবে, তখন তুমি ভাববে না যে তুমি আধা ঘন্টায় কাজটি করছো বলে তার কোনো মূল্য নেই। তুমি ওই বিষয়ে পারদর্শী, তাই তোমার মাত্র আধা ঘন্টা লাগছে। তোমার কাষ্টমার সেই বিষয়টি জানে না, তাই তাকে হয় তোমাকে দিয়ে কাজটি করাতে হবে কিংবা সে নিজে কাজটি শিখে করবে। তার নিজের শিখতে সময় এবং অর্থ দু’টোই খরচ হবে। তুমি তাকে সেই খরচ থেকে বাচিঁয়ে দিচ্ছো। তাই তাকে এমন দর বল যাতে সে তার লাভের ব্যাপারটি বুঝতে পারে।

Read the full article →

[প্রতিযোগিতা] কিভাবে ফাও দেওয়া থেকে বিরত থেকে নিজেকে মূল্যায়ন করবেন?

August 9, 2011

আপনার দাঁতে খুব ব্যথা, মনে হচ্ছে দাঁতটি তুলে ফেলতে হবে। আপনি মোটামুটি মানের একজন দন্ত বিশেষজ্ঞের কাছে গেলেন, তিনি চেম্বার সাজিয়ে বসেছেন। কিন্তু রুগী নেই। আপনিই হয়তো প্রথম রুগী। আপনি নিজের সমস্যার কথা বললেন, ডাক্তার আপনার দাঁত দেখে বললেন, দাঁতটি তুলে ফেলতে হবে এবং এজন্য আপনাকে দুই হাজার টাকা দিতে হবে। আপনি অনেক চেষ্টা করলেন, [...]

Read the full article →

[ঘোষনা] আজ থেকে ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিং কেনা বন্ধ হয়ে যাচ্ছে

July 24, 2011

ঠিক প্রায় দু’বছর আগে যখন ছুটিতে বাংলাদেশে গিয়েছিলাম, তখন মূলত পারভেজ, পান্থ, সজীব, শামীমের অনুরোধে ডোমেইন এবং হোস্টিং কিনতে সাহায্য করা শুরু করি। আমি জীবনে কখনই ব্যবসায়ীমনস্ক ছিলাম না আর এটাকে কখনই ব্যবসা হিসেবে নিতে পারিনি। গত দু’বছরে প্রায় শখানেক ডোমেইন এবং ৭৫ টি হোস্টিং একাউন্ট কিনতে সাহায্য করেছি। প্রতিদিন অফিসের কাজ করে, ফ্রিল্যান্স কাজ [...]

Read the full article →

[ঘোষনা] মার্চ মাসে অতিথি লেখক সম্মানী পেলেন যারা

April 1, 2011
Thumbnail image for [ঘোষনা] মার্চ মাসে অতিথি লেখক সম্মানী পেলেন যারা

আগেই বলা হয়েছিল যে প্রতিমাসে যিনি বা যাদের লেখা সবোর্চ্চ সংখ্যক পোষ্ট এই ব্লগে প্রকাশিত হবে, তিনি বা তারা অতিথি লেখক সম্মানী পাবার জন্য মনোনীত হবেন। মার্চ মাস শেষ হয়ে গিয়েছে। চলুন দেখা যাক সম্মানীপ্রাপ্তদের নাম।

Read the full article →

নতুন বছরে নতুন সূচনা… চলুন একসাথে আবার শুরু করি

February 21, 2011
Thumbnail image for নতুন বছরে নতুন সূচনা… চলুন একসাথে আবার শুরু করি

জানুয়ারী তো অনেক আগেই চলে গেছে, তাহলে নতুন বছর এল কবে? জ্বি এই ক’দিন আগেই, ১৮ই ফেব্রুয়ারী আমার এই ছোট্ট ব্লগটি তার দ্বিতীয় বছরে পা দিয়েছে। একটি বাংলা ব্লগের বর্ষপূর্তির জন্য ফেব্রুয়ারীর চেয়ে কি আর কোনো বড় মাস হতে পারে? বিশ্ব মাতৃভাষা দিবসের সাথে সাথে এই দু’বছর আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।

Read the full article →

[প্রতিযোগিতা] প্রশ্নের উত্তর দিন, পারলে ভাবসম্প্রসারন করুন

January 12, 2011

অনেকদিন প্রতিযোগিতার আয়োজন করা হয় না। আজকে হঠাৎ করে ইচ্ছে হল একটা প্রতিযোগিতা আয়োজন করলে মন্দ হয় না।

গতকাল আমার এক সহকর্মীর সাথে I have a blog and I am blogger (আমার একটি ব্লগ আছে আর আমি একজন ব্লগার) বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। আজকাল প্রায় সবারই কমবেশি একটা/দুটো ব্লগ আছে আর আমরা প্রায় সবাইই নিজেকে ব্লগার পরিচয় দিতে পুলকিত বোধ করি। কিন্তু এই পুরো লাইনটির মধ্যেই একটি বড় ব্যাপার লুকিয়ে আছে।

Read the full article →