April 3, 2010
ব্লগিং কনসালটেন্সী কাজটি খুব ভাল লাগছে। ব্লগিং থেকে যতটুকু অভিজ্ঞতা হয়েছে আর আশেপাশে অন্য ব্লগারদের দেখে যতটুকু শিখেছি, তাই কাস্টমারদের মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করছি। অভিজ্ঞতা আর জ্ঞান – বিষয় দুইটি এমন যে তা অন্যের মাঝে ছড়িয়ে দিলে শেষ হয় না, বরং আরোও কয়েক গুনে বেড়ে যায়।
আমরা যারা প্রযুক্তি সম্বন্ধে কম-বেশি জ্ঞান রাখি, তাদের কাছে অনেক কিছুই খুব স্বাভাবিক। তারপরের, ওয়ার্ডপ্রেসের Post এবং Page এর কথা। কখন Post তৈরি করা উচিত আর কখন Page তৈরি করা উচিত, এটা নিয়ে কি আপনার ধারনা স্পষ্ট। আমি অনেক ব্লগারদের দেখেছি যে এই বিষয়ে সঠিকভাবে বলতে পারেন না। যাহোক, আজকে একটি অন্য বিষয়ে আলোচনা করব।
এই ব্লগের একজন পাঠকের একটি ব্লগ আছে, যেখানে তিনি লন্ডনে পড়াশুনার বিষয়ে লিখেন। গত পরশু তার সাথে যখন দেখা হল, তার কয়েকটি সমস্যার কথা আমাকে জানালেন। কি আর করা, ফ্রিতে তাকে কিছু ব্লগিং টিপস দিয়ে দিলাম।
Read the full article →
February 23, 2010
অনেকেই হয়তো জানেন স্পন্সর্ড পোস্ট বা রিভিউয়ের সংজ্ঞা। তবুও সংক্ষেপে মনে করিয়ে দিচ্ছি। স্পন্সর্ড পোস্ট হচ্ছে বিশেষ একপ্রকার পোস্ট যেখানে আপনি নির্দিষ্ট কোনো কোম্পানির (সেটা হতে পারে ওয়েবসাইট বা পণ্য বিক্রেতা) মধ্যকার একটি চুক্তির বিপরীতে বিশেষ একটি পোস্ট আপনার ব্লগে প্রকাশ করবেন। এই পোস্টটি হতে হবে বিজ্ঞাপণদাতা বা সেই কোম্পানির পণ্য বা ওয়েবসাইট সম্পর্কিত খোলামেলা রিভিউ। বেশিরভাগ কোম্পানিই আপনাকে পণ্যের বা ওয়েবসাইটের ভালো-মন্দ উভয় দিক বিবেচনা করে লেখার অনুমতি দিয়ে থাকে। একে সাধারণত এভাবে প্রকাশ করা হয়ঃ “tone +/-” অথবা positive/negative। মূলত আপনি কীভাবে পোস্টটি লিখবেন, কত শব্দের মধ্যে হতে হবে, কতদিনের জন্য পোস্টটি প্রকাশিত থাকতে হবে এবং পোস্টটি যে একটি স্পন্সর্ড পোস্ট, এটা উল্লেখ করতে পারবেন কি না ইত্যাদি সব বিষয়েই চুক্তি সম্পাদিত হয়ে থাকে।
Read the full article →