অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

[অতিথি পোস্ট] ব্যাকলিঙ্ক, প্রয়োজনীয়তা কতোটুকু এবং ভাবনাচিন্তা কতোদূর

January 18, 2010
[অতিথি পোস্ট] ব্যাকলিঙ্ক, প্রয়োজনীয়তা কতোটুকু এবং ভাবনাচিন্তা কতোদূর

সবকিছুর বেলাতেই প্রয়োজনীয়তা বুঝে পদক্ষেপ নেওয়া উচিৎ। ওয়েবসাইট কিম্বা ব্লগের ক্ষেত্রেও ভিন্ন নীতি হওয়া উচিৎ নয়। অনেক ব্লগার আছেন যারা আপন মনেই ডায়রী লেখার মতো করে নিজের ভাবনাচিন্তার কথা লেখেন, কেউ বা গানের ব্লগ বানিয়েছেন, কেউ কেউ সিনেমা/নাটক/সফটওয়্যার ডাউনলোডের ব্লগ বানিয়েছেন, টেকি ব্লগাররাও আছেন। বিভিন্ন ধরনের ব্লগ এবং সেই অন্যযায়ী নির্ভর করে ব্যাকলিঙ্ক ও পেজর‌্যাঙ্কের প্রয়োজনীয়তা। ভেবে দেখুন দেখি, যিনি একান্তই তার নিজের ভাবনাচিন্তার প্রকাশ করছেন ডায়রী লেখার মতো, তার কি অনেক ব্যাকলিঙ্ক প্রয়োজন আছে? তাকে হয়তো এইসব ব্যাপারে চিন্তাই করতে হবেনা কারন তার সব লেখাই তার নিজের বলে লেখাগুলি সার্চ ইঞ্জিনের ভাষায় ‘ইউনিক’। তার লেখার মধ্যে বিতর্কিত কোনো বিষয় কিম্বা অত্যন্ত জনপ্রিয় কোনো বিষয় থাকলে অন্যান্য অনেক ওয়েবসাইট/ব্লগ থেকে তিনি ব্যাকলিঙ্ক এমনিতেই পেয়ে যেতে পারেন। তার অজান্তেই তার পেজর‌্যাঙ্ক বেড়ে চলবে, তিনি হয়তো তা জানতেও পারবেন না, কিম্বা অনেকদিন পরে জানতে পেরে মনে মনে খুশীই হবেন।

Read the full article →

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন: গুরুর নিকট শুরু থেকে শুরু করুন

January 17, 2010
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন: গুরুর নিকট শুরু থেকে শুরু করুন

যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে সাধারন জ্ঞান রাখেন, তারা নিশ্চয়ই জানেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুই প্রকারের হয়ে থাকে। প্রথমটি নিজের ওয়েবসাইটের বিভিন্ন দিক সার্চ ইঞ্জিন বান্ধব করতে হয় আর অন্যটি ইন্টারনেট অন্য ওয়েবসাইট কিংবা সোশাল মিডিয়াতে প্রচারনা (ব্যাকলিংক সংগ্রহ) করা।

নিজের ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুব সহজ। অল্প কিছু সাধারণ বিষয়ের উপর নজর দিতে হয়। আর ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে পুরো ব্যাপারটিই আরও অনেক সহজ হয়ে যায়। এরপরেও দেখা যায়, নবীন ব্লগার/ওয়েবমাষ্টার/ওয়েবডেভেলপাররা বিষয়গুলো অজ্ঞতাবশত এড়িয়ে যান।

Read the full article →

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Meta Description এর গুরুত্ব

January 5, 2010
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Meta Description এর গুরুত্ব

W3Schools এর মতে যেকোনো ওয়েবপেজে ১৩টিরও বেশি মেটা ট্যাগ থাকতে পারে। কিন্তু প্রযুক্তির বিকাশ আর স্প্যামারদের কল্যানে ওয়েব পেজের মেটা ট্যাগগুলোর অধিকাংশই গুরুত্বহীন হয়ে পড়েছে।

তবে এখনও title, meta description আর meta keywords বহুলাংশে ব্যবহৃত হয়। যদিও কিছুদিন আগের এক সাক্ষাৎতকারে Matt Cutts বলেছেন যে গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে ২০০ টি বিষয় পর্যবেক্ষন করেন, meta keywords সেই লিস্টের মধ্যে নেই। তাহলে হারাধনের কোনো ছেলে বাকি রইল? Meta Description আর Title!

Read the full article →

[অতিথি পোষ্ট] ‘ইন্টারনেটে আয় সবার দ্বারাই সম্ভব’

January 4, 2010
[অতিথি পোষ্ট]

ইন্টারভিউ পোস্ট সম্পর্কে জানেন না এমন ব্লগার খুব কমই থাকার কথা। তবুও একটা ধারণা দিয়ে দিচ্ছি। ব্লগ রিলেশন বা ব্লগ সম্পর্ক হচ্ছে আপনি যে বিষয়ে ব্লগিং করছেন, সেই বিষয়ে অন্য যারা ব্লগিং করছে, তাদেরকে প্রতিযোগী ভেবে এড়িয়ে যাওয়ার পরিবর্তে তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা। এতে লাভবান হবে দু’পক্ষই। লিংক আদান-প্রদান, নিয়মিত মন্তব্য করা ছাড়াও অনেকভাবে ব্লগ রিলেশন আগলে রাখা যায়। তার মধ্যে অন্যতম হলো অতিথি পোস্ট এবং ইন্টারভিউ। আপনার আশেপাশে (স্থানভিত্তিক নয়, বিষয়ভিত্তিক) যাদেরকে আপনি সফল ব্লগার মনে করেন, প্রয়োজনে তাদেরই একটি ইন্টারভিউ আপনি আপনার ব্লগে প্রকাশ করতে পারবেন। এতে করে আপনার ব্লগ আপডেট করা হলো, একই সঙ্গে ঐ ব্লগারের কাছ থেকেও কিছু ভিজিটর পাওয়া গেল। স্বাভাবিকভাবেই তিনি আপনার ইন্টারভিউ করা পোস্টটি শেয়ার করবেন তার বন্ধুদের সঙ্গে।

Read the full article →

একটি ঝাক্কাস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুল | না দেখলে পস্তাইবেন

December 23, 2009
একটি ঝাক্কাস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুল | না দেখলে পস্তাইবেন

আমি ব্যক্তিগতভাবে গুগল এডওয়ার্ডের কিওয়ার্ড টুলটি খুবই পছন্দ করি। তাতে কিওয়ার্ড নিয়ে গবেষনায় প্রচুর সাহায্য হয়। প্রতিটি কিওয়ার্ডের অনুসন্ধান সংখ্যা, শীর্ষস্থান পাবার জন্য প্রয়োজন দর, প্রতিযোগিতা বিষয়ে তথ্য পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে এই টুলটি দিয়ে তিন শব্দের বেশি লম্বা কোনো বাক্য সম্বন্ধে তথ্য পাওয়া যায় না। আপনি যদি বাক্যটি জানেন, তাহলে আপনি তথ্য পাবেন। কিন্তু আপনি যদি বাক্যটিই না জানেন, তাহলে কিভাবে কোনো তথ্য পাবেন… তাই না।

Read the full article →

অসম্পুর্ণ ওয়েবসাইট সার্চ ইঞ্জিন থেকে দূরে রাখুন

November 25, 2009
অসম্পুর্ণ ওয়েবসাইট সার্চ ইঞ্জিন থেকে দূরে রাখুন

নবীন কিংবা প্রবীণ – যেকোনো ব্লগার/ লেখকই নতুন কোনো ব্লগ/ওয়েবসাইট খুললে প্রথম কিছুদিন অনিশ্চয়তার মধ্যে ব্লগে প্রচুর পরিবর্তণ করে। ডিজাইনে পরিবর্তন আনে, বিষয়বস্তুতে পরিবর্তন আনে, পেজের বিন্যাসে পরিবর্তণ আছে, তারচেয়েও খারাপ হল বিভিন্ন পোষ্টের লিংকের পরিবর্তন আনেন। কিন্তু সার্চ ইঞ্জিনের ইনডেক্সে এই পরিবর্তনগুলোর ফলাফল দীর্ঘস্থায়ী হতে পারে। এই কিভাবে এ থেকে রক্ষা পাওয়া যায়, তাই [...]

Read the full article →