অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

ওয়ার্ডপ্রেস

ফ্রিল্যান্সিং করতে চান? ওয়ার্ডপ্রেস শিখুন – ভবিষ্যত উজ্জ্বল!

November 4, 2010

DoNanza ফ্রিল্যান্স কাজের একটি সার্চ ইঞ্জিন। তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রিল্যান্স কাজের তথ্য সংগ্রহ করে। তারা গতমাসে ফ্রিল্যান্স কাজের উপর একটি চমৎকার তথ্য সমীক্ষা প্রকাশ করেছে। তাতে দেখা যায় সিএমএসগুলোর মধ্যে ওয়ার্ডপ্রেসের চাহিদা সবচেয়ে বেশি। তাই যদি কোন সিএমএস-এ নিজের দক্ষতা অর্জন করবেন ভাবছেন, তাহলে ওয়ার্ডপ্রেসেই লেগে থাকতে পারেন। কাজের অভাব হবে না।

Read the full article →

একাধিক ব্লগে একই থীম ব্যবহার করলে কি কোনো সমস্যা আছে?

October 22, 2010

আমার কাছে একটি ওয়ার্ডপ্রেস থীম আছে, আমি এটা খুবই পছন্দ করি। আমি দুইটি ব্লগে এই থীমটি ব্যবহার করেছি।

আমার প্রশ্ন হচ্ছে এইভাবে একই থীম ব্যবহার করলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কিংবা অন্য কোনো কারনে আমার ব্লগের কি সমস্যা হতে পারে?

Read the full article →

মাইক্রোসফটের ব্লগারগণ এবার ব্যবহার করবেন ওয়ার্ডপ্রেস… ভাবতেই হাসি পায়!

September 29, 2010

অনেকদিন পরে প্রথমবারের মতো হয়তো মাইক্রোসফট সঠিক সিদ্ধান্ত নিল। তারা নিজেদের লাইভ স্পেসেস ব্লগিং প্লাটফর্মটিকে উন্নত করার বদলে ব্লগারদেরকে তাদের ব্লগকে ওয়ার্ডপ্রেসে নিয়ে যেতে উৎসাহী করছে। তাদের মতে(!!!) ওয়ার্ডপ্রেস ব্লগিং প্লাটফর্ম হিসেবে অতুলনীয় আর লাইভ স্পেসেসকে উন্নত করতে অহেতুক সময়, অর্থ ব্যয় করা বোকামী। হাহাহাহাহাহা….. মাইক্রোসফট আগাগোড়াই ওপেন সোর্স কমিউনিটির বিরুদ্ধে থেকে, তাদের মতে লিনাক্স [...]

Read the full article →

ওয়ার্ডক্যাম্প ইউকে ২০১০ থেকে ফিরে – ওয়ার্ডপ্রেসের কিছু প্রয়োজনীয় প্লাগইনের তালিকা

August 1, 2010
ওয়ার্ডক্যাম্প ইউকে ২০১০ থেকে ফিরে - ওয়ার্ডপ্রেসের কিছু প্রয়োজনীয় প্লাগইনের তালিকা

ওয়ার্ডক্যাম্পের ২য় দিনে মাইকেল কিম্ব জোনস (@mkjones) সবার সামনে কিছু দরকারী প্লাগইনের তালিকা তুলে ধরেন। তালিকাটিতে ফ্রি /প্রিমিয়াম দু’ধরনের প্লাইগনই ছিল। বেশ কয়েকটি প্লাগইন আমার জন্য নতুন ছিল, তাই প্লাগইনগুলোর তালিকা সবার সামনে তুলে ধরলাম।

Read the full article →

[অতিথি পোস্ট] ক্লোজার কমপাইলার সার্ভিস, গুগল ল্যাবস থেকে

April 27, 2010

ক্লোজার কমপাইলার সার্ভিস এমন একটি টুল যেটা দিয়ে অনেকগুলি জাভাস্ক্রিপ্টকে একত্রে এনে কমপ্রেশানের মাধ্যমে দ্রুত লোডিংয়ের আয়োজন করা যেতে পারে। আজকাল আমাদের জাভাস্ক্রিপ্টের ব্যবহার বেড়ে গেছে, ওয়ার্ডপ্রেসের অনেক থিম এবং প্লাগিনের কারনে ৪-১০’টি জাভাস্ক্রিপ্ট লোড করাতেই হয়। কিন্তু এতোগুলি স্ক্রিপ্ট লোড হতে সময় লেগে যায় বেশ কিছুটা, ক্লোজার কমপাইলার সার্ভিস দিয়ে আমরা একাধিক জাভাস্ক্রিপ্ট ফাইলকে একটি ফাইলের মধ্যে আনতে পারবো এবং এই পর্যন্ত আমি যতোগুলি পরীক্ষা করেছি তাতে সব জাভাস্ক্রিপ্ট ফাইলের মিলিত সাইজের অর্দ্ধেক সাইজের একটি ফাইল বানিয়ে দিয়েছে। এটি PageSpeed‘এর সাথে একযোগে কাজ করবে।

Read the full article →

[অতিথি পোষ্ট] ব্লগের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিঁকে থাকতে গেলে… নিয়মিত ব্যাকআপ নিন

April 12, 2010
[অতিথি পোষ্ট] ব্লগের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিঁকে থাকতে গেলে... নিয়মিত ব্যাকআপ নিন

অনেক কষ্ট করে ব্লগিং করছেন, হঠাৎ যদি একদিন দেখেন আপনার সাধের ব্লগ লোড হচ্ছেনা, কিম্বা কেউ হ্যাক করে ফেলে ব্লগের সবরকমের ক্ষতি করেছে সেক্ষত্রে অত্যন্ত মর্মাহত হওয়ার উপক্রম হয়। সবার অভিজ্ঞতার পরিমান সমান নয়, তাই কিংকর্তব্যবিমূঢ় অবস্থা হতে পারে। কি করবেন? অভিজ্ঞ কাউকে ডেকে তার হাতে আপনার ওয়েব হোস্টের ইউজারনেম/পাসওয়ার্ড দিয়ে দেওয়াও যায়না! এইসব অপ্রীতিকর অবস্থার সামাল দিতে পারার জন্য প্রয়োজন নিয়মিতভাবে ব্লগের ব্যাকআপ নেওয়া। আপনার ব্লগ কতোখানি গুরুত্বপূর্ণ, কতো দ্রুত আপডেট করেন এইসবের উপরে ভিত্তি করে ব্যাকআপ নেওয়ার সময়ের ব্যবধান নির্ধারন করা যেতে পারে।

Read the full article →