January 12, 2011
একই বিষয় নিয়ে বারবার পোস্ট দেবার জন্য দু:খিত।
আগের পোস্টে গুগল হ্যাক নিয়ে গুজব না ছড়ানোর জন্য বলেছিলাম । আপাতত সবাই ওদিকটা থেকে ফিরে এসেছেন। সবাই এখন হ্যাকারের পরিচয় নিয়ে ব্যস্ত। যেন পরিচয় পেলেই হ্যাকারকে প্যাদানী দেয়া হবে। কেউ কেউ বলছেন, হ্যাকার অন্যের কোড চুরি করেছেন, কেউ বলছেন অমুক, কেউ বলছেন তমুক।
Read the full article →
January 9, 2011
আমাদের দেশের একজন কৃতি সন্তান গুগল.কম.বিডি হ্যাক করেছেন, খুবই গর্বের ব্যাপার। কিন্তু প্রশ্ন হল হ্যাক যদি করতেই হয়, তাহলে গুগল.কম হ্যাক হল না কেন? গুগল.কম.বিডি হল কেন? এতই কি তার দেশ প্রেম? আমরা তো সারাদিন পাকিস্তান আর ভারতের দূর্ণাম করে বেড়াই। অন্তত এই দুটো দেশের গুগল হ্যাক হলেও তো শান্তি পেতাম।
আর এই অর্জনকে পুঁজি করে দেশের সংবাদপত্রগুলো, ফোরামগুলো, ব্লগগুলো পুরো মাতোহারা হয়ে উঠেছে। কেউ বাহবা দিচ্ছে, কেউ নিন্দা জানাচ্ছে।
আর আপনি?
Read the full article →