চলে গেল আরও সাতদিন।
গত সপ্তাহের মতো এই সপ্তাহও কেটেছে অফিসের প্রচন্ড চাপে। বোরিং অফিস। কাজের ফাকেঁ ফাঁকে ঠিকই চেষ্টা করেছি সময় দিতে। ছোটবড় মিলিয়ে চারটি পোষ্ট করেছি এই সপ্তাহে।
সপ্তাহের শুরুটা কেটেছে হোস্টিং পরিবর্তনের মাধ্যমে, প্রচুর সময় লেগেছে। বুঝতে পারছি না, ওয়েবসাইটটি দ্রুততায় লোড হচ্ছে কিনা? তবে ওয়েবসাইটটির লোড দ্রুততায় করার জন্য কয়েকটি পদক্ষেপ নিয়েছি। যেহেতু এই ব্লগের ৯০% পাঠক বাংলাদেশি, সেহেতু লোডের সময় কম করা অতীত প্রয়োজনীয়। কয়েকটি বেশ জটিল, আবার কিছু কিছু বেশ সহজ।