অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

প্রযুক্তি

সংক্ষেপে জেনে নিন লিনাক্সের ২০ বছরের ইতিহাস

April 7, 2011

আজ থেকে ২০ বছর আগে ফিনল্যান্ডের কম্পিউটার সায়েন্সের ছাত্র Linus Torvalds একটি ছোট্ট অপারেটিং সিস্টেমের বানাতে চেয়েছিলেন যা ফ্রিতে যেকোনো প্রয়োজনে ব্যবহার করা যাবে, ইচ্ছেমতো পরিবর্তন করা যাবে, ইচ্ছেমতো অন্যের সাথে শেয়ার করা যাবে – আর আজ সেই ছোট্ট অপারেটিং সিস্টেমটি লিনাক্স নামে আমাদের সবার কাছে পরিচিত। প্রতিদিন আমরা নানান কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লিনাক্সের [...]

Read the full article →

জিমেইল ইমেইল গায়েব হয়ে যেতে পারে… পারলে এখুনি ব্যাকআপ নিন

March 1, 2011
Thumbnail image for জিমেইল ইমেইল গায়েব হয়ে যেতে পারে… পারলে এখুনি ব্যাকআপ নিন

গত তিন চারদিন জিমেইল নিয়ে বেশ কিছু ব্যবহারকারি বিপাকে পড়েছেন। হঠাৎ করে গুগলের ডেটা সার্ভারে সমস্যার কারনে এসব ব্যবহারকারির জিমেইলের সব ইমেইল গায়েব হয়ে গেছে। গুগলের ভাষ্যমতে মাত্র ০.০৮% ব্যবহারকারি এই সমস্যায় পড়েছেন। অথাৎ কম করে হলেও ১,৫০,০০০ ব্যবহারকারির একাউন্ট Reset হয়ে গিয়েছে। আপনি তাদের মধ্যে একজন নন তো?

Read the full article →

চলুন ওয়েবসাইটের ব্যবচ্ছেদ করি – কে কে সাথে আছেন?

March 19, 2010
চলুন ওয়েবসাইটের ব্যবচ্ছেদ করি - কে কে সাথে আছেন?

ছোটবেলা থেকেই আমার একটা বদঅভ্যাস আছে, হাতের কাছে যাই পাই সেটা আমার খুলে দেখতেই হবে। তখন ছোটখাট খেলনা গাড়ি, টর্চ – প্রায় খুলে খুলে দেখেছি। প্রায় প্রতিটিই খুলে দেখতে গিয়ে অকার্যকর হয়ে গেছে। তাই আমার ছোটবেলার স্মৃতি হিসেবে কোনো খেলনা গাড়ি কিংবা যন্ত্রপাতি নেই। সবগুলোই আমার অনুসন্ধানী মনের কাছে হার মেনেছে।

যাহোক, ওই অভ্যাসটা এখনও আছে। তবে এখন আমি খেলনাপাতি ছেড়ে ওয়েবসাইট খুলে দেখা শুরু করেছি। যখনই কোনো ওয়েবসাইট পছন্দ হয়, তখনই তার সোর্স কোড ঘেঁটে দেখি। ফলে প্রচুর নতুন বিষয়, বিশেষ করে ওয়ার্ডপ্রেস নিয়ে শিখেছি।

চলুন, আজকে আমার সাথে আমারই একটি প্রিয় ওয়েবসাইটের ব্যবচ্ছেদ করি। সাইটটি হল Pete Cashmore এর সোশাল মিডিয়া ব্লগ Mashable.com, এই বর্তমানে সাইটটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় সোশাল মিডিয়া এবং প্রযুক্তি ব্লগ যার মাসিক পেজভিউ প্রায় । এত বিশাল পাঠকের চাহিদা পূরণে ওয়েবসাইটে কি পরিমান চাপ সহ্য করতে হয়, তা নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না।

Read the full article →

নয়া জমানায় ডাকাতি করুন নয়া উপায়ে – ব্যবহার করুন PleaseRobMe.com

February 23, 2010
নয়া জমানায় ডাকাতি করুন নয়া উপায়ে - ব্যবহার করুন PleaseRobMe.com

ইন্টারনেটের কল্যানে আমরা আমাদের জীবনের কত গোপনীয় তথ্য যে মনের অজান্তেই অন্যের সাথে শেয়ার করে ফেলছি, মূলত তা মনে করে দিতেই PleaseRobMe.com এর আর্বিভাব। আজকে এই ওয়েবসাইটটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব।

আমরা মনে করি, টুইটার কিংবা ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে নাওয়া-খাওয়ার কথা বললে বুঝি নিজেকে স্ম্যাট স্ম্যাট মনে হয়। সত্যিই কি তাই?

Read the full article →

ডোমেইনে ট্রেডমার্ক ব্যবহারের কুফল – ডোমেইন নিয়ে মামলা এবং অত:পর ডোমেইন ফেরত!

January 28, 2010
ডোমেইনে ট্রেডমার্ক ব্যবহারের কুফল - ডোমেইন নিয়ে মামলা এবং অত:পর ডোমেইন ফেরত!

কিছুদিন পূর্বে একজন পাঠক জিজ্ঞাসা করেছিলেন যে ডোমেইনে রেজিস্ট্রার্ড ট্রেডমার্ক শব্দ ব্যবহারে কোনো অসুবিধা আছে কি না। যেমন ইচ্ছা করলেই কি আমি ডোমেইনে google, yahoo কিংবা অন্য যেকোন পন্য কিংবা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতে পারি কিনা?

উত্তরে না বলেছিলাম ঠিকই কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারিনি।

আজকে ফাটাফাটি একটি ওয়েবসাইটের ঠিকানা পেয়েছি, যা সবার মনের সকল ভূলভ্রান্তি দূর করে দেবে।

Read the full article →

[অতিথি পোষ্ট] ট্যুইটার এবং ফেসবুক – একটি অতিক্ষুদ্র মূল্যায়ন

January 16, 2010
[অতিথি পোষ্ট] ট্যুইটার এবং ফেসবুক - একটি অতিক্ষুদ্র মূল্যায়ন

ফেসবুক এবং ট্যুইটার অত্যন্ত জনপ্রিয় দুটি সোসিয়াল নেটওয়ার্কিং সাইট। কিন্তু কেন জনপ্রিয়? কি এদের উপযোগিতা? এইসব সোসিয়াল নেটওয়ার্কিং সাইট থেকে আমরা কতটুকু উপকৃত হই এবং কতটুকু সময়ের অপচয় করি? ব্যক্তিগত পর্যায়ে মূল্যায়ন করতে গেলে একটু অন্যভাবে ভেবে দেখতে হবে। বাঙালী খুবই আড্ডাপ্রিয়। সময় যতো এগিয়ে যাচ্ছে, ইন্টারনেট আমাদের জীবনে যতো বেশি করে ঢুকে পড়েছে। সেইসাথে আড্ডার অনেকটাই ধীরে ধীরে পাড়ার রক থেকে চলে আসছিল ইয়াহু কিম্বা এমএসএন মেসেঞ্জারে। সাথে সাথে দূরে থাকা আত্মীয় ও বন্ধুদের সাথেও সহজেই যোগাযোগ সম্ভব হচ্ছিলো। প্রথমে যে ইমেইল অনেক বিষ্ময়ের ব্যাপার ছিল, সেটাই ধীরে ধীরে আড়ালে যেতে থাকলো। দুই ব্যক্তি একই সময়ে অনলাইনে থাকলে চ্যাট করার মাধ্যমে সরাসরি আলাপ সেরে ফেলতে পারছিলো।

Read the full article →