ব্যক্তিগতভাবে পরিচিত ব্লগারদের মধ্যে দু’জনের ব্লগিংয়ের প্রতি নিষ্ঠা, একাগ্রতা, ভবিষ্যত পরিকল্পনাকে আমি শ্রদ্ধা করি। তাদের মধ্যে একজন হল আমর এই ব্লগের নিয়মিত পাঠক আদনান এবং অন্যজন হল আমার সহকর্মী Tamara Walker – মাঝে মধ্যে ভাবতে ভাল লাগে এই দুজনেরই ব্লগিংয়ের পেছনে আমার সামান্যটুকু হলেও অবদান আছে।
গত ১০ই মে সন্ধ্যায় সে একটি ৩০+ মিনিটের বক্তব্যতে তার ব্লগিং জীবনের শুরু এবং কিভাবে সে ০ থেকে শুরু করে দিনে ৪০০০+ পাঠক / ৭০০০ পেজভিউ পাবার পেছনের কথাগুলো শেয়ার করে। আর এই ফাঁকে আমিও সদ্য কেনা Zi8 Pocket HD Video Camera টির সদব্যবহার করে পুরো বক্তব্যটি ধারন করি। এই ব্লগের সবার জন্য ভিডিওটি তুলে দিলাম।
![[স্পটলাইট] পড়াশুনার ওয়েবসাইট studyinfo.whatelseonline.com](http://cdn.jinnatulhasan.com/wp-content/uploads/2010/04/spotlight-stage-teaser.png)