অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

December 2009

[অতিথি পোষ্ট - প্রথম স্থান বিজয়ী - আদনান] আমি কেন সফল ব্লগার হতে চাই?

December 30, 2009
[অতিথি পোষ্ট - প্রথম স্থান বিজয়ী - আদনান] আমি কেন সফল ব্লগার হতে চাই?

ভাবতে অবাক লাগে বাংলাদেশে এখন যারা এই বিষয়টা নিয়ে কাজ করবে তারা কত ভাগ্যবান। কেননা তাদের জন্য আছে একটা অসাধারন প্লাটফরম। তা হল হাসান ভাইয়ের এই ব্লগ। সে সময় ঠিক এই ধরনের কিছু ছিল না বলে অনলাইনে টাকা আয়ের ব্যাপারটির গুরুত্ব, ব্যাপকতা সর্বোপরি এর বিশালত্ব বুঝবার মতো জ্ঞানটিই আমার মাঝে ছিল না। তো আমার দেখা সেই সিডিটি ছিল গুগল এ্যাডসেন্স নিয়ে। যেহেতু হাসান ভাইয়ের ব্লগ ছিল না তাই ওয়ার্ডপ্রস, নিজের ডোমেইন, হোষ্টিং এই সব কিছুর সাথে আমি ছিলাম অপরিচিত। লাখপতি হবার স্বপ্ন (নাকি দুঃস্বপ্ন) নিয়ে গুগলের ফ্রি ব্লগস্পটে এ্যাকাউন্ট খুলে কোন মতে কপি পেষ্ট করে একটা সাইট বানিয়ে এ্যাডসেন্স একাউন্টের জন্য আবেদন করলাম আর তা অনুমোদিতও হল।ওয়াও! আমাকে আর পায় কে! ভাবলাম বিদেশীরা এত বোকা কেন! বিজ্ঞাপনে ক্লিক করলেই টাকা দিবে-এতো খুবই সোজা। কয়েকদিন পর ছুটলাম ইউনিভার্সিটির ল্যাবে। ইচ্ছেমত নিজের ব্লগে গিয়ে একের পর এক বিজ্ঞাপন ক্লিক করতে লাগলাম! ওহ কি অদ্ভুদ উত্তেজনা! আমার প্রতিটি ক্লিকে টাকা আসছে ভাবতেই খুব ভাল লাগছিল! দ্রুত বাসায় এসে দেখি একদিনেই 24$ জমা হয়েছে। খুবই ভাল কাটল সেই দিনটি।

Read the full article →

[অতিথি পোষ্ট - দ্বিতীয় স্থান বিজয়ী - শামীম] আমি কেন সফল ব্লগার হতে চাই?

December 29, 2009
[অতিথি পোষ্ট - দ্বিতীয় স্থান বিজয়ী - শামীম] আমি কেন সফল ব্লগার  হতে চাই?

আমি আসলে বেশ কল্পনা-প্রবণ একটা ছেলে। কোন কিছু শুরু করার আগেই অনেক বড় বড় স্বপ্ন দেখে ফেলি। ব্লগিংয়ে যখন সবেমাত্র হাতে খড়ি হয়েছে তখন প্রায় ই একটা কথা বিড়বিড় করতাম যে- কবে আমার ব্লগ জনপ্রিয় হবে, কবে অমুকের মতো অনেক ভিজিটর পাবো, কবে তমুকের মতো ইনফরমেটিভ একটা সাইট হবে আমার; কবেই বা দেখা মিলবে সাফল্য নামের সেই সোনার হরিনের? অবশ্য, কেন আমি সাফল্য চাই বা আমি কেন সফল ব্লগার হতে চাই এই ধরনের কোন প্রশ্ন কোনদিন মাথায় আসেনি। “ফালতু পোস্ট” বিভাগে প্রতিযোগিতার টপিক টা দেখে, নিজেই নিজেকে প্রশ্ন করলাম – “আরে তাই তো -কেন আমি সফল ব্লগার হতে চাই? ” ইতোমধ্যে কয়েকটা কারন বের করেছি এবং আমার মনে হয়েছে যে এগুলার জন্যই মূলত আমি একজন সফল ব্লগার হতে চাই। পর্যায়ক্রমে আমি সবগুলোই বলতে চেষ্টা করবো।

Read the full article →

[অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রাফিউর] আমি কেন সফল ব্লগার হতে চাই?

December 28, 2009
[অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রাফিউর] আমি কেন সফল ব্লগার হতে চাই?

শুনেছি ব্লগারদের নাকি নির্স্বাথ হতে হয় কিন্তু কি আর করার। আমি তো একজন স্বার্থপর মানুষ তাই নিজের স্বার্থটাকেই বড় করে দেখি। সত্যি বলছি প্রথম দিকে ব্লগিং শুরু করেছিলাম শুধুই টাকা কামানোর উদ্দেশে তাইতো প্রথম দিকে যে সাইট খুলেছিলাম সেটা বিফলে গিয়ছে। আস্তে আস্তে যখন ব্লগিং সম্পর্কে গবেষনা করতে থাকলাম তখন কেমন যেন ব্লগিং নিয়ে অনেক স্বপ্ন দেখতে থাকলাম, মাথার ভেতরে ব্লগিং ভূতটা খুব বেশি দৌড়াদৌড়ি করতে থাকল। চিন্তা করে দেখলাম বিশ্বের আর দশটা মানুষের কাছে জনপ্রিয় হওয়ার জন্য এর চেয়ে সহজ কোন পদ্ধতি আর নেই।

Read the full article →

[অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রুম্মা] আমি কেন সফল ব্লগার হতে চাই

December 27, 2009
[অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রুম্মা] আমি কেন সফল ব্লগার হতে চাই?

আমার ব্লগিং এর ক্ষেত্রটা এই ব্লগের অন্যদের মত নয়। এখানে শুধুমাত্র আমিই মনে হয় আর্ট আর ক্রাফ্ট নিয়ে ব্লগিং করি তাই সবার ইচ্ছা থেকে আমার ইচ্ছাটাও ভিন্ন। তবে একটা কমন কারন যেটা মনে হয় সবাই চায় যে তার পোস্ট সবাই পড়ুক। আর সফল ব্লগার না হলে পাঠক আপনার লেখা কেন পড়বে? তবে আমার চাওয়ার আরেকটা প্রধান কারন হলো আমি চাই আমার শীল্পকর্মগুলো সবাই দেখুক এবং যাদের আগ্রহ আছে তারা শিখুক। আর এজন্য সফল হওয়া জরুরী।

আর ঘরে বসে আয় করতে কে না চায়? আর মেয়েদের জন্য বাইরে কাজ করার প্রতিবন্ধকতা অনেক। তাই ব্লগিং এ সফল হলে আমাকে দেখে অন্য মেয়েরাও এ ব্যাপারে আগ্রহী হতো।

Read the full article →

[অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রাজু] আমি কেন সফল ব্লগার হতে চাই ?

December 26, 2009
[অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী] আমি কেন সফল ব্লগার হতে চাই ?

কেন সফল ব্লগার হতে চাই এই বিষয়ে আমার মধ্যে কিছু ধারণা কাজ করে। তা হচ্ছে আমি যে বিষয়গুলো ভাল জানি তা অন্যের সাথে শেয়ার করার মাধ্যমে নিজের জ্ঞানের ঘভীরতা যাচাই এবং জীবনের প্রতিটি সময়কে কাজে লাগানো আর ব্লগিং থেকে আয় যেমন বাড়তি আয়ের সুযোগ পাওয়া যায় তেমন অসৎ আয় থেকে নিজেকে দুরে রাখা যায়।

কিছুটা এই ধরণের চিন্তা ভাবনা নিয়ে হাসান ভাই নিজেও ব্লগিং জগতে এসেছেন, তবে ব্লগিং নেশার কথাটাই তার প্রথম ইস্পৃতা যা এখন আমার মধ্যেও বিদ্যমান। নেশা তথা সঠিক মনোযোগ সাফল্যের চাবিকাঠি।

Read the full article →

[ফলাফল] আমি কেন সফল ব্লগার হতে চাই?

December 26, 2009
[ফলাফল] আমি কেন সফল ব্লগার হতে চাই?

আজকে প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করতে যাচ্ছি। তবে এর মধ্যে একটু কিন্তু আছে। এখনই বিজয়ীদের নাম প্রকাশ করা হবে না, প্রতিদিন একটি একটি করে পোষ্ট প্রকাশ করা হবে এবং সর্বশেষে প্রথম স্থান বিজয়ীর ব্লগটি পোষ্ট করা হবে।

সবাইকে অনুপ্রেরনা দিতেই প্রতিযোগীতায় অংশগ্রহনকারী সবার জন্য রয়েছে পুরষ্কার।

Read the full article →