অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

March 2010

চলুন ওয়েবসাইটের ব্যবচ্ছেদ করি – কে কে সাথে আছেন?

March 19, 2010
চলুন ওয়েবসাইটের ব্যবচ্ছেদ করি - কে কে সাথে আছেন?

ছোটবেলা থেকেই আমার একটা বদঅভ্যাস আছে, হাতের কাছে যাই পাই সেটা আমার খুলে দেখতেই হবে। তখন ছোটখাট খেলনা গাড়ি, টর্চ – প্রায় খুলে খুলে দেখেছি। প্রায় প্রতিটিই খুলে দেখতে গিয়ে অকার্যকর হয়ে গেছে। তাই আমার ছোটবেলার স্মৃতি হিসেবে কোনো খেলনা গাড়ি কিংবা যন্ত্রপাতি নেই। সবগুলোই আমার অনুসন্ধানী মনের কাছে হার মেনেছে।

যাহোক, ওই অভ্যাসটা এখনও আছে। তবে এখন আমি খেলনাপাতি ছেড়ে ওয়েবসাইট খুলে দেখা শুরু করেছি। যখনই কোনো ওয়েবসাইট পছন্দ হয়, তখনই তার সোর্স কোড ঘেঁটে দেখি। ফলে প্রচুর নতুন বিষয়, বিশেষ করে ওয়ার্ডপ্রেস নিয়ে শিখেছি।

চলুন, আজকে আমার সাথে আমারই একটি প্রিয় ওয়েবসাইটের ব্যবচ্ছেদ করি। সাইটটি হল Pete Cashmore এর সোশাল মিডিয়া ব্লগ Mashable.com, এই বর্তমানে সাইটটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় সোশাল মিডিয়া এবং প্রযুক্তি ব্লগ যার মাসিক পেজভিউ প্রায় । এত বিশাল পাঠকের চাহিদা পূরণে ওয়েবসাইটে কি পরিমান চাপ সহ্য করতে হয়, তা নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না।

Read the full article →

এই সপ্তাহের অফটপিক [১৬.০৩.২০১০ - ২২.০৩.২০১০]

March 16, 2010
এই সপ্তাহের অফটপিক [১৬.০৩.২০১০ - ২২.০৩.২০১০]

প্রথমেই সবার কাছে দু:খ প্রকাশ করছি, গত কিছু দিন ধরে অফিসের এবং ফ্রিল্যান্স কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে এই সাইটে সময় দিতে পারছি না। প্রতিদিন প্রচুর মন্তব্য জমা পড়ছে, যার উত্তর দিতে পারছি না। আশা করছি এই সপ্তাহান্ত থেকে কিছুটা অলস সময় খুঁজে পাব।

কারোও কারও হয়তো মনে আছে যে আমি এবং Tamara Walker একটি ওয়েবসাইট শুরু করার কথা বলেছিলাম, ওটা নিয়েই মূলত ব্যস্ত। এছাড়া বেশ করি ক্লায়েন্টও পেয়েছি যারা ব্লগিং বিষয়ে জানতে আগ্রহী। তারা মূলত ব্লগিংকে নিজেদের ব্যবসার প্রচারে ব্যবহার করতে চান। সম্প্রতি আমরা দু’জনে ছোট একটি ব্লগার meetup এ যোগ দেই যেখানে অন্য ব্লগারের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আমাদের দু’জনের অংশীদারিত্ত্বে মুগ্ধ এবং বিভিন্ন বিষয়ে সাহায্য সহযোগিতার সর্ম্পক গড়ে তুলতে চান।

Read the full article →

আপনি জানেন কি সার্চ ইঞ্জিনে সার্চের প্রকৃতি কয় ধরনের?

March 13, 2010
আপনি জানেন কি সার্চ ইঞ্জিনে সার্চের প্রকৃতি কয় ধরনের?

সার্চ তো সার্চ – এর আবার রকমফের কি?

জ্বি না… এমনটি ভাবার কোনো কারনই নাই। কারণ এই বিষয়টিও আর দশটি বিষয়ের মতো মানুষের আচরনের উপর নির্ভর করে এবং বিজ্ঞানীরা মানুষের সার্চের প্রকৃতির উপর প্রচুর গবেষনা করেছেন। যদি সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করতে চান, তাহলে এই বিষয়টি জানা প্রয়োজন বলে আমি মনে করি।

আর আজকে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চেষ্টা করব।

Read the full article →

আমার নতুন Business Card [ছবি]

March 9, 2010
আমার নতুন Business Card [ছবি]

আজ পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠানে কাজ করেছি, প্রায় সবগুলো থেকেই business card পেয়েছি। কিন্তু নিজের বলতে কখনই কোনো কার্ড ছিল না। ইদানিং যেহেতু ফ্রিল্যান্সের দিকে ঝুঁকে পড়েছি, তাই ক্লায়েন্টরা খুশি হয়ে তাদের পরিচিতজনকে আমার কথা জানাতে প্রায়শই কার্ড চায়। তখন বাধ্য হয়ে যে প্রতিষ্ঠানের কাজ করি, তার কার্ড দিতে বাধ্য হযই।

কিছুদিন ধরে কার্ড বানানোর পোকাটা মাথা চাঁড়া দিয়ে উঠছিল, তাই শেষমেষ কার্ড ছাপানোর সিদ্ধান্ত নিয়েই ফেললাম।

বানানোটাও কি কম ঝক্কি? ডিজাইনই পছন্দ হচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একটা ডিজাইন পছন্দ হল। আহামরি কোনো ডিজাইন না, তবে আমার মনে কার্ডের মধ্য দিয়ে আমার কাজ এবং passion ফুটিয়ে তুলতে পেরেছি।

আপনারাই বলুন কেমন হয়েছে?

Read the full article →

[অতিথি পোস্ট] পোস্ট রিভিশন: ডেটাবেজের অতিরিক্ত মাথাব্যথা – ঝেঁড়ে ফেলুন সব জঞ্জাল

March 7, 2010
[অতিথি পোস্ট] পোস্ট রিভিশন: ডেটাবেজের অতিরিক্ত মাথাব্যথা - ঝেঁড়ে ফেলুন সব জঞ্জাল

যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তারা অনেকেই পোস্ট রিভিশন কথাটির সাথে পরিচিত। তারপরেও নিজের ভাষায় দু’একটি কথা বলি। পোস্ট লেখার সময় কিছুক্ষন পর পর অটোমেটিক সেভ হয়ে যায়। আর পোস্ট প্রকাশের পর এডিট করলেও প্রতিবার একটি করে নতুন এডিশন ( কি লিখব বুঝতে পারছি না ) তৈরী হয়। কিন্তু পুরাতন এডিশনটি রয়েই যায়। এতে বাড়তে থাকে ডেটাবেজের সাইজ। যাদের ওয়ার্ডপ্রেস ডাটাবেজ সাইজ অনেক বড় তারা জানেন ঝামেলা কত! phpMyAdmin দিয়ে ব্যাকআপ নিতে গেলে বার বার ভেঙ্গে যায়। আরো অনেক ঝামেলা। দরকার কি অনাকাঙ্খিত বোঝাটা বহন করা?

Read the full article →

কাজ না থাকলে যা হয় – এবার এল গুগল এন্ড্রয়েড চালিত রোবট [ভিডিও]

March 7, 2010
কাজ না থাকলে যা হয় - এবার এল গুগল এন্ড্রয়েড চালিত রোবট [ভিডিও]

টিম হীথ এবং রায়ান হিকম্যান শখের বসে বানিয়ে ফেলেছে গুগল এন্ড্রয়েড চালিত রোবট – তারা নাম দিয়েছেন ট্যাঙ্কবট এবং ট্রাকবট। মাত্র ৩০ ডলারের যন্ত্রপাতি এবং একটি এন্ড্রয়েড ফোন দিয়ে বানানো এই রোবটগুলো কম্পিউটারের মাধ্যমে কমান্ড নিয়ে আগে-পিছে, ডানে-বামে যেতে পারে, জিপিআরএসের মাধ্যমে নিজের অবস্থান সম্বন্ধে জানাতে পারে।

সত্যিকরের রোবটের মতো কোনো বিশেষ কাজই এই রোবটগুলো আপাতত করতে পারে না, তবে বিজ্ঞজনদের মতে অদূর ভবিষ্যতে গুগল এন্ড্রয়েড ফোনকে এভাবে ব্যবহার করে ক্ষুদ্রাতিক্ষুদ্র যন্ত্রপাতি দিয়ে বিভিন্ন কাজের জন্য রোবট বানানো সম্ভব হবে। আর যাদের কাছে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ফোন আছে, তারা এখনই একটি রোবট বানিয়ে ফেলতে পারেন কারন টিম হীথ এবং রায়ান হিকম্যান তাদের পুরো প্রজেক্টের কোড এবং নির্দেশাবলী তাদের ওয়েবসাইটে তুলে দিয়েছেন।

Read the full article →