অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

August 2010

[ছবিব্লগ] পোর্স্টমাউথে সমুদ্রের পাশে কিছুক্ষন আর কিছু ছবি

August 28, 2010

গতকাল এক ক্লায়েন্টের সাথে দেখা করতে গিয়েছিলাম পোর্টসমাউথে। তার নাম ভিক্টোরিয়া। মূলত তার একজন পরিচিত জনের ওয়েবসাইট ঠিক করে দিতে হবে। এবং সাথে সাথে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনেরও কাজ করতে হবে। কাজ করতে করতে ক্যামেরার দিকে হাত চলে গেল। টেবিলটা একটু অগোছালো ছিল। সেটার ছবি তুললাম। বাসার পেছনে একটি ছোট বাগানের মতো আছে, সেখানে হরেক রকমের ফুল ফুটেছে। ক্যামেরা হতে পটাপট ফুলের কয়েকটি ছবি তুলে ফেললাম। কাজ শেষে ভাবলাম সমুদ্র তীর থেকে একটু ঘুরে আসি। তার বাসা থেকে সমুদ্রমাত্র ৫/৬ মিনিটের হাঁটা। আগে কখনও এদিকে আসিনি, তাই এই সুযোগটি মিস করতে চাচ্ছিলাম না। প্রায় দু’ঘন্টার উপর হেঁটেছি আর ছবি তুললাম। আমি শুধু বাটন টিপতেই জানি, যা ভালো লাগে, তারই ছবি তুলি। আপনারাই বলুন ভাল লাগলো কিনা?

আগেই বলে দিচ্ছি ৫৮টি ছবি আছে, যাদের ইন্টারনেটে স্পিড কম, তাদের দেখতে অনেক সময় লাগতে পারে।

Read the full article →

এখন জিমেইলেই যেকোনো দেশে ফোন করার সুবিধা… সামান্য কিছু পয়সার বিনিময়ে

August 26, 2010

যারা দেশের বাইরে থাকেন, তারা দেশে ফোন করতে হয় স্কাইপ কিংবা ফোন কার্ড ব্যবহার করে থাকেন। আজ থেকে আপনাকে সে নিয়ে ভাবতে হবে না। এখন থেকে স্কাইপকে টাকা দেবার বদলে গুগলকে টাকা দিন আর যেকোনো দেশে ফোন করুন।

Read the full article →

[ঘোষনা] যারা আমার নিকট থেকে ডোমেইন কিনেছেন, তারা লক্ষ্য করুন

August 25, 2010

গত বছরের জুলাই মাস থেকে আমি বিভিন্ন জনের অনুরোধে বিভিন্ন সময়ে প্রায় ৫০টির উপর ডোমেইন কিনেছি। এছাড়াও আমার দুই শতাধিক নিজের ডোমেইন আছে। এই অবস্থায় প্রতিটি ডোমেইন দেখাশুনা করা সমস্যা হয়ে যাচ্ছে। এরই মধ্যে অনেকে নিজের নামে ডোমেইনগুলো ট্রান্সফার করে নিয়েছেন। যারা এখনও করেননি, তাদেরকে অতিসত্ত্বর ট্রান্সফার শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। যা যা করণীয়: [...]

Read the full article →

যারা হস্তশিল্পের সাথে সম্পৃক্ত, তারা Etsyতে যোগ দিতে পারেন

August 24, 2010

অনেকেই কাজের ফাঁকে ফাঁকে টুকটাক হাতের কাজ করে থাকেন। প্রয়োজনীয় মূল্যায়নের অভাবে আপনার এই প্রতিভা ঘরের শোকেসেই দম ঠুঁকে মরে যায়। আপনার ছোট ছোট কাজগুলোই আপনাকে এনে দিতে বাড়তি আয়ের সুযোগ। আর এজন্য Etsy.com হতে পারে আপনার কেনাবেচার আদর্শ স্থান।

Read the full article →

[ঘোষনা] এসে গেল Talks – যত ইচ্ছে ব্লগান ~ আপাতত পরীক্ষামূলক

August 15, 2010

অনেকের অনেক আবেদন ছিল যে আবার যেন সার্চ ইঞ্জিন ফোরামটি খোলা হউক। সময় স্বল্পতার কারনে ফোরামটি বছরখানেক ধরে বন্ধ আছে। তাই আপাতত পরীক্ষামূলক ভিত্তিতে ওয়ার্ডপ্রেস দিয়ে Talks চালু করা হল। এখানে ব্লগিং, ইন্টারনেট, গুগল ইত্যাদি বিষয়ে ব্লগ পোস্ট করে আলোচনা করতে পারবেন।

Read the full article →

[ফালতু পোস্ট] চলুন শুরু থেকে শুরু করি – কিভাবে ইন্টারনেট ব্যবহার করব?

August 10, 2010

আজকে একটু মেজাজটা গরম ছিল, তাই লেখাটি জন্য দু:খিত। আপত্তিকর মনে হয়ে অভিযোগ করুন, পোস্টটি মুছে ফেলা হবে।

Read the full article →