অতিথি লেখক হতে চান?
|
|
কেন এই ব্লগে অতিথি লেখক হবেন?
- এই ব্লগটি কেবল ইন্টারনেটে আয়, ব্লগিং, গুগল এডসেন্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মতো বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। একারনে যারা কেবলমাত্র এই বিষয়গুলোতে আগ্রহী, তারাই এই ব্লগের নিয়মিত পাঠক।
- এই ব্লগে রয়েছে একদল নিয়মিত নিবেদিত পাঠককূল। তারা প্রতিটি পোষ্ট পড়ে দেখেন, আলোচনা করেন আর না বুঝলে মন্তব্য করেন।
- এই ব্লগটি রাজনৈতিক কিংবা ধর্মীয় আলোচনা থেকে ১০০ হাত দূরে থাকে। তাই এই বিষয়ের ভেদাভেদ কোনো ব্যাপারই না।
- যত লিখবেন, তত জানবেন, আর ততই লেখার হাত পক্ত হবে।
- পঞ্চমত, লেখার শেষে লেখকদের পরিচিতি আর ওয়েবসাইটের লিংক দেয়া হয়। তাতে আপনি যেমন সবার কাছে পরিচিত হতে পারবেন, তেমনি আপনার ওয়েবসাইট কিছু অতিরিক্ত পাঠকও পেয়ে যাবে। আর এই ব্লগ থেকে পাওয়া ব্যাকলিংক আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজে লাগবে।
- এই ব্লগের অতিথি লেখকদের উৎসাহিত করতে প্রতিমাসে সর্বোচ্চ ব্লগ প্রকাশিত লেখককে আর্থিকভাবে সম্মানিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কিভাবে এই ব্লগে অতিথি লেখক হবেন?
প্রথমে এই ব্লগে একটি একাউন্ট খুলুন এবং কিছুদিন ব্লগটিকে অনুসরণ করুন। তাহলে এই ব্লগের লেখাগুলো সম্বন্ধে জানতে পারবেন। লিখবার ধরণ সম্বন্ধে ধারনা পাবেন। এছাড়াও আমাদের নীতিমালার পাতায় একটু চোখ বুলিয়ে নিন।
এরপর যোগাযোগ ফরমে আপনার লেখক হবার ইচ্ছার কথা জানিয়ে দিন। আপনার একাউন্টটি আপগ্রেড করা হবে। এরপর আপনার প্রতিটি লেখা মডারেটরদের অনুমোদনের অপেক্ষায় থাকবে। প্রতিটি লেখার উপর মডারেটরদের ছুরি চালিয়ে প্রয়োজনীয় ছবি, লেখার সূত্র যোগ করে ভুল ত্রুটি সংশোধন করা হয়। এভাবে প্রতিটি লেখার মান নিয়ন্ত্রন করা হয়। প্রতিটি লেখাই যে প্রকাশিত হবে, তার নিশ্চয়তা দেয়া হয় না।
সবার জন্য রইল শুভ কামনা।