অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

কাজের বিজ্ঞপ্তি

প্রতিদিন আমরা বিভিন্ন কারনে অন্যের সাহায্য চাই, কিংবা অন্যকে দিয়ে নিজের কাজ করিয়ে নেই। কাজগুলো করার বিনিময়ে আপনি কেবল ধন্যবাদ দিতে পারেন, কিংবা নগদ টাকা দিতে পারেন, কিংবা মোবাইলে টাকা পাঠিয়েও দিতে পারেন। সেটা আপনার আর আপনার কাজের উপর নির্ভর করছে।

কেউ কোডিং পারেন, কেউ ডিজাইন করতে পারেন। কিন্তু আপনার সমস্যার কথাটি যদি অন্যে না জানে, তাহলে আপনার কাজটি শেষ হবে কি করে, তাই না?

নিচের ফর্মটি ব্যবহার করে আপনি আপনার কাজের বিজ্ঞপ্তি দিতে পারবেন। ফরমটি পূরণ করে দিন, মডারেটররা আপনার কাজের বিজ্ঞাপনটিকে পোস্ট আকারে প্রকাশ করবেন। যতদূর সম্ভব, কাজের বিবরণটুকু বিস্তারিত লিখুন। এক/দুই লাইনে লিখলে বিজ্ঞাপনটি প্রকাশিত নাও হতে পারে। কাজটি যদি ফ্রি হয়, তাহলে তো ভাল কথা। নয়তো আগ্রহীরা মন্তব্য আকারে তাদের ফি এবং প্রয়োজনীয় সময়ের কথা উল্লেখ করবেন। বিজ্ঞাপনদাতা মন্তব্যকারীদের মধ্য থেকে একজনকে পছন্দ করে নেবেন এবং প্রয়োজনীয় তথ্য ফোন/ইমেইলের মাধ্যমে দেবেন। কাজটি শেষ হয়ে গেলে বিজ্ঞাপনদাতা প্রতিশ্রুতিমতো ধন্যবাদ কিংবা ফি পরিশোধ করবেন।

মনে রাখবেন, কাজের বিজ্ঞাপন কিংবা অর্থ লেনদেন – কোনো বিষয়েই আমরা দায়ী থাকবো না। আমরা কেবল বিজ্ঞাপন প্রকাশের মাধ্যম হিসেবে কাজ করছি।

নাম (আবশ্যক)
ইমেইল (আবশ্যক)
সম্মানী
সমস্যা (আবশ্যক)
অগ্রাধিকার