January 1, 2010
অনেকটা দেখতে দেখতেই আরও একটি বছর চলে গেল। সময় চলে গেল সমস্যা নেই, বয়সটা যে বাড়ছে তাতেই আমার সবচেয়ে বড় সমস্যা। যখনই চিন্তা করি দিনে দিনে কর্মক্ষমতা কমে যাচ্ছে, তখনই ভয় লাগে। মাথার চুল পেকেছে অনেক আগেই, গোফের দু’তিনটার রং যে অন্যগুলোর চেয়ে একেবারেই ভিন্ন টের পাওয়া যায়।
Read the full article →
December 25, 2009
আজ শুভ বড়দিন, লন্ডনে আজ বছরের সবচেয়ে উৎসবের দিন। এদেশের মানুষ সারাবছর অপেক্ষা করে এই দিনটির জন্য। এই দিনটি কার্যত পুরো শহর অচল হয়ে পড়ে। দোকানপাট বন্ধ থাকে, রাস্তাঘাটে যানবাহন চলে না, এমনকি রাস্তাঘাটে লোকজনও দেখা যায় না। পুরোদিন সবাই ঘরে থাকে, আপনজনদের সাথে সময় কাটায়।
আমার অফিস গতকালই ছুটি হয়ে গেছে, ছুটির আমেজ গত সপ্তাহ জুড়েই ছিল। তাই সহকর্মীদের উপস্থিতিও ধীরে ধীরে কমে যাচ্ছিল। অনেকটা আমাদের দেশের ঈদের আমেজের মতো। ঈদ আর বড়দিন – হয়তো দুটোর মধ্যে কোনো ফারাক নেই। আমরা গরু জবাই দেই আর এরা টার্কি খায়!
Read the full article →