যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তারা অনেকেই পোস্ট রিভিশন কথাটির সাথে পরিচিত। তারপরেও নিজের ভাষায় দু’একটি কথা বলি। পোস্ট লেখার সময় কিছুক্ষন পর পর অটোমেটিক সেভ হয়ে যায়। আর পোস্ট প্রকাশের পর এডিট করলেও প্রতিবার একটি করে নতুন এডিশন ( কি লিখব বুঝতে পারছি না ) তৈরী হয়। কিন্তু পুরাতন এডিশনটি রয়েই যায়। এতে বাড়তে থাকে ডেটাবেজের সাইজ। যাদের ওয়ার্ডপ্রেস ডাটাবেজ সাইজ অনেক বড় তারা জানেন ঝামেলা কত! phpMyAdmin দিয়ে ব্যাকআপ নিতে গেলে বার বার ভেঙ্গে যায়। আরো অনেক ঝামেলা। দরকার কি অনাকাঙ্খিত বোঝাটা বহন করা?