অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

ফোরাম

[অতিথি পোস্ট] ব্যাকলিঙ্ক, প্রয়োজনীয়তা কতোটুকু এবং ভাবনাচিন্তা কতোদূর

January 18, 2010
[অতিথি পোস্ট] ব্যাকলিঙ্ক, প্রয়োজনীয়তা কতোটুকু এবং ভাবনাচিন্তা কতোদূর

সবকিছুর বেলাতেই প্রয়োজনীয়তা বুঝে পদক্ষেপ নেওয়া উচিৎ। ওয়েবসাইট কিম্বা ব্লগের ক্ষেত্রেও ভিন্ন নীতি হওয়া উচিৎ নয়। অনেক ব্লগার আছেন যারা আপন মনেই ডায়রী লেখার মতো করে নিজের ভাবনাচিন্তার কথা লেখেন, কেউ বা গানের ব্লগ বানিয়েছেন, কেউ কেউ সিনেমা/নাটক/সফটওয়্যার ডাউনলোডের ব্লগ বানিয়েছেন, টেকি ব্লগাররাও আছেন। বিভিন্ন ধরনের ব্লগ এবং সেই অন্যযায়ী নির্ভর করে ব্যাকলিঙ্ক ও পেজর‌্যাঙ্কের প্রয়োজনীয়তা। ভেবে দেখুন দেখি, যিনি একান্তই তার নিজের ভাবনাচিন্তার প্রকাশ করছেন ডায়রী লেখার মতো, তার কি অনেক ব্যাকলিঙ্ক প্রয়োজন আছে? তাকে হয়তো এইসব ব্যাপারে চিন্তাই করতে হবেনা কারন তার সব লেখাই তার নিজের বলে লেখাগুলি সার্চ ইঞ্জিনের ভাষায় ‘ইউনিক’। তার লেখার মধ্যে বিতর্কিত কোনো বিষয় কিম্বা অত্যন্ত জনপ্রিয় কোনো বিষয় থাকলে অন্যান্য অনেক ওয়েবসাইট/ব্লগ থেকে তিনি ব্যাকলিঙ্ক এমনিতেই পেয়ে যেতে পারেন। তার অজান্তেই তার পেজর‌্যাঙ্ক বেড়ে চলবে, তিনি হয়তো তা জানতেও পারবেন না, কিম্বা অনেকদিন পরে জানতে পেরে মনে মনে খুশীই হবেন।

Read the full article →

iseoforum.com ফোরামে অংশ নিন – জিতে নিন পছন্দসই একটি ডোমেইন

June 28, 2009
iseoforum.com ফোরামে অংশ নিন - জিতে নিন পছন্দসই একটি ডোমেইন

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রসারের জন্য বেশ কিছুদিন আগে SEO Forumটি শুরু করি। দেখতে দেখতে ফোরামটি সামনের দিকে এগিয়ে চলেছে। এখানে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল, ইন্টারনেটে আয়ের কৌশল, ব্লগিং ইত্যাদি বিষয়ে আলোচনা করি। গত এপ্রিল মাসে ডোমেইন জিতে নেবার প্রতিযোগিতাটি প্রথমবারের মতো শুরু হয়েছিল। ফোরামটিতে মাস জুড়ে যারা অংশগ্রহন করেন, তাদের মধ্য থেকে সবোর্চ্চ অংশগ্রহনকারীকে [...]

Read the full article →

ইন্টারনেটের ফোরাম থেকে ট্রাফিক পাবার ৯টি পদ্ধতি

June 22, 2009
ইন্টারনেটের ফোরাম থেকে ট্রাফিক পাবার ৯টি পদ্ধতি

ইন্টারনেটে ফোরাম এখন একটি খুব সাধারন পরিচিত শব্দতে পরিনত হয়েছে। খুব সাধারন ভাষায়, ফোরামে একটি নিদির্ষ্ট বিষয়ে এর সদস্যগণ আলোচনা করতে পারেন। আমাদের একেকজনের চাহিদা একেক ধরনের আর এই হাজারো চাহিদাকে পূরণ করতে ইন্টারনেটে গড়ে উঠেছে হাজার হাজার ফোরাম। ফুটবলপ্রেমীদের ফোরাম থেকে শুরু করে ঘোড়াপ্রেমীদের ফোরাম, বাংলাদেশের আইটি নিয়ে ফোরাম থেকে হিব্রু ভাষাভাষীদের ফোরাম রয়েছে [...]

Read the full article →

ডিজিটালপয়েন্ট ফোরামের নিদ্রাভঙ্গ

April 15, 2009

DigitalPoint.com Forum নিসন্দেহে সেরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ওয়েবমাস্টার ফোরামগুলোর একটি। এখানে সদস্য সংখ্যাও যেমন বেশি, সেই হারে প্রতিদিন শুরুও হয় কয়েকশত আলোচনা। একটা অভিযোগ প্রায়ই শুনতাম যে বিনা কারনে কিংবা সামান্যতম ভুলের কারনে ফোরাম মডারেটররা একাউন্ট বন্ধ করতে দ্বিধা করে না। একারনে অনেক নিবেদিত সদস্য ফোরামটি ছেড়ে চলে গিয়েছে। যাইহোক আমি কথাগুলো বিশ্বাস করতাম [...]

Read the full article →