আজকে স্মৃতিসৌধের উদ্দেশ্যে মানুষের দল নেমেছে। যেন মেলা বসেছে। রংবেরংয়ের জামা পড়ে শহীদের স্মৃতিতে ফুল দিয়ে সম্মান করতে ছুটছে সবাই। গত এক মাসে হর্তাকর্তাদের চোখে ঘুম ছিল না, প্রতিদিন দেড়শত শ্রমিক স্মৃতিসৌধ ধুয়ে মুছে জমকালো করেছে, আমাদের নেতারা আসবেন, ফুলের মালা চড়াবেন, এক মিনিট নিরবতা পালন করবেন, হয়তো বার কয়েক তোপধ্বনি হবে! এতসব আয়োজন যেসব শহীদদের জন্য, তোপের আওয়াজে তাদের ঘুম ভাঙ্গিয়ে দেখিয়ে দিতে হবে আমরা তাদের মনে রেখেছি। হায়রে বিজয় দিবস! যারা এই দেশের জন্য প্রাণ দিল আমাদের একটি সুন্দর দেশ উপহার দিতে, আর তাদেরই উত্তরসূরিরা চায়ের দোকানে পানি টেনে জীবিকা নির্বাহ করে, তখন মনে হয় পাকিস্তানই ভাল ছিল। অন্তত ভিনদেশের লোকে রক্ত চুষে খায়!