অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

বিজ্ঞাপন

চলুন ওয়েবসাইটের ব্যবচ্ছেদ করি – কে কে সাথে আছেন?

March 19, 2010
চলুন ওয়েবসাইটের ব্যবচ্ছেদ করি - কে কে সাথে আছেন?

ছোটবেলা থেকেই আমার একটা বদঅভ্যাস আছে, হাতের কাছে যাই পাই সেটা আমার খুলে দেখতেই হবে। তখন ছোটখাট খেলনা গাড়ি, টর্চ – প্রায় খুলে খুলে দেখেছি। প্রায় প্রতিটিই খুলে দেখতে গিয়ে অকার্যকর হয়ে গেছে। তাই আমার ছোটবেলার স্মৃতি হিসেবে কোনো খেলনা গাড়ি কিংবা যন্ত্রপাতি নেই। সবগুলোই আমার অনুসন্ধানী মনের কাছে হার মেনেছে।

যাহোক, ওই অভ্যাসটা এখনও আছে। তবে এখন আমি খেলনাপাতি ছেড়ে ওয়েবসাইট খুলে দেখা শুরু করেছি। যখনই কোনো ওয়েবসাইট পছন্দ হয়, তখনই তার সোর্স কোড ঘেঁটে দেখি। ফলে প্রচুর নতুন বিষয়, বিশেষ করে ওয়ার্ডপ্রেস নিয়ে শিখেছি।

চলুন, আজকে আমার সাথে আমারই একটি প্রিয় ওয়েবসাইটের ব্যবচ্ছেদ করি। সাইটটি হল Pete Cashmore এর সোশাল মিডিয়া ব্লগ Mashable.com, এই বর্তমানে সাইটটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় সোশাল মিডিয়া এবং প্রযুক্তি ব্লগ যার মাসিক পেজভিউ প্রায় । এত বিশাল পাঠকের চাহিদা পূরণে ওয়েবসাইটে কি পরিমান চাপ সহ্য করতে হয়, তা নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না।

Read the full article →

কিভাবে গুগল এডসেন্স/বিজ্ঞাপন পোষ্টের মধ্যে ডানে/বামে সরাবেন? [টিউটোরিয়াল]

February 6, 2010
কিভাবে গুগল এডসেন্স/বিজ্ঞাপন পোষ্টের মধ্যে ডানে/বামে সরাবেন? [টিউটোরিয়াল]

থীমের ডিজাইনের কারনে অনেক সময়ই পছন্দসই স্থানে লেখার মাঝে এডসেন্স কিংবা সমধর্মী বিজ্ঞাপন বসানো সম্ভব হয় না। ফলে বিজ্ঞাপনগুলো উপরের চিত্রের মতো লেখার উপরে কিংবা শেষে বসে যায়। এগুলোও দেখতে যেমন বিশ্রী লাগে, তেমনি লেখার সাথে মিশে যায় না। ফলে ক্লিক (click through) রেটও কমে যায়।

Read the full article →

More Related Post এর পাশে কিভাবে বিজ্ঞাপন/গুগল এডসেন্স বসাবেন [প্রোগ্রামিং জ্ঞান প্রয়োজন]

February 3, 2010
More Related Post এর পাশে কিভাবে বিজ্ঞাপন/গুগল এডসেন্স বসাবেন [প্রোগ্রামিং জ্ঞান প্রয়োজন]

যারা আমার ইংরেজি ব্লগে পা রেখেছেন, তার লক্ষ করলে দেখবেন যেকোনো ব্লগ পোষ্টের শেষে Most Related Post লিষ্টের পাশে গুগল এডসেন্সের বিজ্ঞাপন দেখে থাকবেন। এভাবে বসালে বেশি ক্লিক পড়ে কিনা আমি এখন টেস্ট করছি, উত্তরে পৌঁছাতে পারিনি। তবে আপনার আগ্রহী হলে নিজেদের ব্লগে টেষ্ট করে দেখতে পারেন। আমি এখানে কেবল নিজ সার্ভারে ইনস্টল করা ওয়ার্ডপ্রেস সাইটের জন্য টিউটোরিয়ালটি বর্ণনা করব।

Read the full article →

গুগল এডসেন্স যখন বিরক্তির কারণ হয়ে পড়ে

January 29, 2010
গুগল এডসেন্স যখন বিরক্তির কারণ হয়ে পড়ে

নি:সন্দেহে গুগল এডসেন্স সবচেয়ে গ্রহনযোগ্য এবং পাঠকের চাহিদা অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শন করে। এজন্য চারিদিকে গুগল মহারাজের জয়জয়কার।

কিন্তু এই গুগল এডসেন্সই কখনও কখনও আমাদের বিরক্তির কারন হয়ে পড়ে।

গুগল এডসেন্স বিজ্ঞাপন দেখানোর আগে, অনেকগুলো বিষয় বিবেচনা করে দেখে। তারমধ্যে ওয়েবসাইটের বিষয়বস্তু এবং পাঠকের বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়ানো অথবা সার্চ করার ইতিহাসকে বিশেষ গুরুত্ব দেয়।

Read the full article →

একটা ভাত টিপলে নাকি হাড়িঁর খবর পাওয়া যায়… কথাটি কি সত্যি?

December 10, 2009
একটা ভাত টিপলে নাকি হাড়িঁর খবর পাওয়া যায়… কথাটি কি সত্যি?

আশা করি শিরোনামের সাথে কারও কোনো মতভেদ নেই। হাড়িঁতে চাল সিদ্ধ হয়েছে কিনা তা জানার জন্য সব ভাত টিপে দেখার দরকার নেই। ব্লগের ক্ষেত্রেও এর কোনো বিকল্প নেই। এই পোষ্টে পাঠকের ধরন এবং ব্লগের শিরোনাম লেখার উপর আলোচনা করতে চেষ্টা করব। জুলাইয়ের ব্লগিংয়ের উপর আড্ডায় যারা অংশগ্রহন করেছিলেন, তাদের নিশ্চয়ই মনে আছে – আমি একটি [...]

Read the full article →

আপনি বিজ্ঞাপনে ক্লিক করেন না, তাহলে আপনার পাঠক কেন ক্লিক করবে?

December 9, 2009
আপনি বিজ্ঞাপনে ক্লিক করেন না, তাহলে আপনার পাঠক কেন ক্লিক করবে?

এই পোষ্টটি কিছুটা বিভ্রান্তির সৃষ্টি করেছে, অনুগ্রহ করে বিজ্ঞাপনে ক্লিক করার বিষয়ে আমার অবস্থান এবং ভূল বোঝাবুঝির অবসান পোষ্টটি পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। হায় হায়, এটা কি বললাম! আমার কি মাথা খারাপ হয়ে গেছে? এতদিন বিজ্ঞাপনে ক্লিক করতে মানা করতাম আর আজকে ক্লিক করেন কিনা তা জিজ্ঞাসা করছি? জ্বি… আমার মাথাই খারাপ হয়ে গেছে। [...]

Read the full article →