অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

ব্লগ

[প্রতিযোগিতা] সারাদিন এডসেন্সের জন্য টিপস চান, যখন টিপস দিলাম তখন কই থাকেন?

June 6, 2010
[প্রতিযোগিতা] সারাদিন এডসেন্সের জন্য টিপস চান, যখন টিপস দিলাম তখন কই থাকেন?

কে না গুগল এডসেন্স ব্যবহার করে টাকা উপার্জন করতে চায়? সবাইই চান – আশা করি এ নিয়ে কোনো দ্বিধা নেই। আর এই বিষয়ে প্রচুর অনুরোধ পাই কিভাবে এডসেন্স ভাল করা সম্ভব তা যেন আলোচনা করি। বিভিন্ন সময়ে গুগল এডসেন্স নিয়ে প্রচুর আলোচনা করেছি, এমনকি এই বিষয় নিয়ে প্রতিযোগিতাও আয়োজন করা হয়েছিল। তারপরেও অনুরোধের কমতি হয়নি। অবশেষে দুই সপ্তাহ আগে ডিজিটালপয়েন্ট ফোরাম থেকে এডসেন্স বিষয়ক কিছু টিপস তুলে দিয়েছিলাম।

কিন্তু দু:খজনক হলেও সত্যি যে ওই পোস্টে টিপসগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। পাঠকগণ কি পোস্টটি বুঝতে পারেননি নাকি টিপসগুলোকে গুরুত্বপূর্ন মনে করেননি, মস্তিষ্কে ঢুকেনি। তাই আজকে এই প্রতিযোগিতার আয়োজন করলাম।

Read the full article →

গুগল এডসেন্স ফর ডোমেইন এবং একটু চালাকি বুদ্ধি – ডোমেইন পড়ে থাকলে কাজে লাগান

May 5, 2010

ব্লগের শেষে একটি আমার একটি ব্যক্তিগত মন্তব্য দেয়া আছে, পোস্টটি পড়বার আগে ওই মন্তব্যটি পড়বার জন্য অনুরোধ করা যাচ্ছে।

যারা বিভিন্ন কাজে ডোমেইন কিনে রেখেছেন, অথচ সময়ের অভাবে কিংবা কোনো কারণবশত ডোমেইনগুলো অকাজেই পড়ে রয়েছে, তারা ডোমেইনগুলোতে ‘এডসেন্স ফর ডোমেইন’ ব্যবহার করে কিছুটা আয়ের মুখ দেখতে পারেন। ব্যাপারটি খুব সহজ। আজকাল অনেকেই এই কাজে লেগেছেন, দু’এক পয়সা কামাচ্ছেনও। কিন্তু একটু বুদ্ধি খাটালেই বেশি উপার্জন সম্ভব। আজকে তেমনই একটি তরিকা বণর্না করতে যাচ্ছি।

Read the full article →

[অতিথি পোষ্ট] ভিন্ন দৃষ্টিকোণ: কিভাবে সফল ব্লগার হবো?

April 14, 2010
[অতিথি পোষ্ট] ভিন্ন দৃষ্টিকোণ: কিভাবে সফল ব্লগার হবো?

অনস্বীকার্য একটি প্রসঙ্গ যা কম বেশি আমাদের সবাইকেই ভাবনার মধ্যে রাখে সর্বক্ষণ, কিভাবে ব্লগার হিসেবে সফল হবো। এখন ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকটা অংশ ব্লগ বানিয়েছেন এবং সফল হতে মরিয়া হয়ে উঠেছেন। চতুর্দিকে নানা মতামত পড়তে পড়তে পাঠক বিচলিত, পরামর্শ মতো সবকিছু করার পরেও কেন আয় বাড়ছেনা! এর কারন কি? কি করলে আয় বাড়বে? প্রত্যহ এমন প্রচুর ইমেইল আসে যারা খুঁজছেন সাফল্যের বিশেষ কোনো ফরমূলা।

বিষয়টি ক্রমশ জটিল হয়ে পড়েছে তার কারন আগেকার দিনে ব্লগারদের যা ভাবতে হয়নি আজকের ব্লগারদের সেইসব ভাবতে হচ্ছে। ব্লগারের সংখ্যা বেড়েছে, সেইসাথে বেড়েছে টেকনিক্যাল বিষয়ে চিন্তাভাবনা। ব্লগের ডিজাইন, সার্চ ইঞ্জিনে উচ্চ থেকে উচ্চতর স্থান পাওয়ার দৌড়, ব্লগের বিষয়বস্তু ইত্যাদি ভাবনায় আজকের ব্লগার রীতিমতো জর্জরিত, ফলে ব্লগিং মাথায় উঠেছে।

সাফল্যের চাবিকাঠি, সহজ কথায়।

Read the full article →

[অতিথি পোষ্ট] আপনাকে লিখতে নিষেধ করছি, বাকিটা আপনার ইচ্ছা

April 9, 2010
[অতিথি পোষ্ট] আপনাকে লিখতে নিষেধ করছি, বাকিটা আপনার ইচ্ছা

লিখতে লিখতে খাতার পাতা শেষ করে ফেলেছি। কলমের কালিও ফুরিয়েছে কয়েকবার। তার পরও স্যার নাম্বার দিতে কৃপনতা করে….!!!–এরকম আক্ষেপ ছিল অনেক। লিখলেই যে খাতায় নাম্বার আসে না তা অনেক পরে বুঝেছি। যখন বুঝেছি তখন আমি আর ছাত্র নেই, স্যার হয়ে গেছি। ব্লগিং এর উপর বেশ বড় বড় কথা বলতেছি কয়েকদিন ধরে। আপনি হয়তো জানেন আমার দৌড় বেশি দূর পর্যন্ত না। হাসান ভাইয়ের মতো ডলার কামাইতে আমি ওস্তাদ না, **** এর মতো এত বিজ্ঞাপনের মার প্যাচ বুঝি না। তবে একটা জিনিস ভালভাবেই বুঝতে হয়েছে তা হলো ছাত্রদের খাতা দেখে তাতে লাল কালি দিয়ে রং করা আর ভুল ধরে তার উপর নাম্বার দেওয়া। যাই হোক আপনি আমার ছাত্র না বা আপনার মতো জ্ঞানী ব্যক্তির শিক্ষক হওয়ার স্পর্ধাও দেখাবো না। তবে সবার কাছেই শিক্ষা গ্রহন করা যায়।

Read the full article →

গুগল এডসেন্স একাউন্টের জন্য আবেদন করার পূর্বে যা যা করবেন

March 26, 2010
গুগল এডসেন্স একাউন্টের জন্য আবেদন করার পূর্বে যা যা করবেন

আজকাল প্রচুর ইমেইল, মন্তব্য পাচ্ছি যেখানে পাঠকগণ জিজ্ঞাসা করছেন কেন এডসেন্সের জন্য আবেদন গুগল গ্রহন করছেন না। আমার মনে হয়, যতগুলো বিজ্ঞাপন দেখানোর ওয়েবসাইট আছে, তার মধ্যে গুগলের আবেদন প্রনালী সবচেয়ে সহজ। তাই গুগল যাতে যেনতেন ওয়েবসাইটে এডসেন্স প্রদর্শিত না হয়, সেজন্য কিছু সহজ নিয়মকানুন মেনে চলে। এই নিয়মগুলো মেনে চললে আবেদন মঞ্জুর হতে বাধ্য। তারপরেও ব্লগারদের নিজেদের অবহেলার জন্য আবেদন নামঞ্জুর হয়।

আজকে আমি কয়েকটি বিষয়ে আলোচনা করব। অনুগ্রহ করে মনোযোগ সহকারে নিয়মগুলো মেনে চলার পরেই কেবলমাত্র একাউন্টের জন্য আবেদন করবেন। এছাড়া একবার একাউন্ট সক্রিয় হলে অবশ্যই অবশ্যই এই ১৪টি বিষয়ের উপর লক্ষ্য রাখবেন। কারণ একবার কোনো ভুলের কারনে একাউন্ট ব্যান হয়ে গেলে পরবর্তীতে একাউন্ট খুলতে প্রচুর ভোগান্তি পোহাতে হয়।

Read the full article →

[অতিথি পোস্ট] আসুন নিজের ইমেইলে গ্রাভাটার যোগ করি… প্রোফাইলকে সমৃদ্ধ করি

March 21, 2010
[অতিথি পোস্ট] আসুন নিজের ইমেইলে গ্রাভাতার যোগ করি... প্রোফাইলকে সমৃদ্ধ করি

গ্রাভাটার নিয়ে অনেক আগেই পোস্ট দেয়ার ইচ্ছে ছিলো। কিন্তু দিবো দিচ্ছি করতে করতে অনেক সময় পেরিয়ে গেছে। যাই হোক, খুব অল্প কথায় গ্রাভাতার ব্যাপারটি লিখছি। কোথাও বুঝতে সমস্যা হলে জানাবেন।

গ্রাভাটার কি?

গ্রাভাটারকে বলা হয় Globally Reconsigned Avatars। আজকাল প্রায় সব ব্লগেই গ্রাভাটারের মাধ্যমে নিজেদের নামের পাশে avatar দেখানোর সুবিধা থাকে। Gravatar এর একটি একাউন্ট খুলেই একাধিক ইমেইল এড্রেসের জন্য গ্রাভাটার যোগ করা যায়।

Read the full article →