ব্লগিং জগতে যারাই পা রেখে, বিনা শর্তে বলতে পারি সবাই সফল ব্লগার হতে চায়, ইন্টারনেটের মতো লোভনীয় স্থানে প্রতিষ্ঠা পেতে চায়। উর্পাজন করতে চায়। আমি সবার মধ্যে ব্লগ লেখার মান উন্নত করতে চেষ্টা করছি। অনেক ব্যক্তিগত কারণে আমি এবং অনেকেই নিজেদের ব্লগের ঠিকানা দিতে পারেন না। তাই এখানে ব্লগ লেখার মাধ্যমে নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবেন এবং অন্যের সাথে নিজের লেখার মান তুলনা করে উন্নত করতে পারবেন। এই প্রতিযোগিয়ায় আগ্রহী ব্লগারদেরকে ব্লগ লেখার মাধ্যমে তাদের লক্ষ্য, পরিকল্পনা সবার সামনে উপস্থাপন করতে হবে। সবচেয়ে সুন্দর ব্লগ পোষ্টটি এই ব্লগে প্রকাশ করা হবে এবং বিজয়ী ঘোষণা করা হবে।