অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

ব্লগিং

[অতিথি পোষ্ট] অতিথি লেখক আকৃষ্ট করার ৭টি সহজ উপায়

December 30, 2010

অতিথি পোস্ট হচ্ছে ব্লগে প্রকাশিত এমন কিছু পোস্ট যেগুলো অতিথি লেখকরা লিখে থাকেন। অর্থাৎ, তারা নিয়মিত সেই ব্লগে লিখেন না, ব্লগারের অনুরোধে বা স্বেচ্ছায় মাঝে মাঝে পোস্ট লিখেন তাদের অতিথি লেখক বলা হয়ে থাকে। প্রশ্ন হচ্ছে, আমার ব্লগে আমি অতিথি লেখক কেন আনবো? এছাড়া অন্যরাই বা কেন তাদের কষ্ট করে লেখা পোস্ট আমার ব্লগে দিবেন? [...]

Read the full article →

[প্রতিযোগিতা] সারাদিন এডসেন্সের জন্য টিপস চান, যখন টিপস দিলাম তখন কই থাকেন?

June 6, 2010
[প্রতিযোগিতা] সারাদিন এডসেন্সের জন্য টিপস চান, যখন টিপস দিলাম তখন কই থাকেন?

কে না গুগল এডসেন্স ব্যবহার করে টাকা উপার্জন করতে চায়? সবাইই চান – আশা করি এ নিয়ে কোনো দ্বিধা নেই। আর এই বিষয়ে প্রচুর অনুরোধ পাই কিভাবে এডসেন্স ভাল করা সম্ভব তা যেন আলোচনা করি। বিভিন্ন সময়ে গুগল এডসেন্স নিয়ে প্রচুর আলোচনা করেছি, এমনকি এই বিষয় নিয়ে প্রতিযোগিতাও আয়োজন করা হয়েছিল। তারপরেও অনুরোধের কমতি হয়নি। অবশেষে দুই সপ্তাহ আগে ডিজিটালপয়েন্ট ফোরাম থেকে এডসেন্স বিষয়ক কিছু টিপস তুলে দিয়েছিলাম।

কিন্তু দু:খজনক হলেও সত্যি যে ওই পোস্টে টিপসগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। পাঠকগণ কি পোস্টটি বুঝতে পারেননি নাকি টিপসগুলোকে গুরুত্বপূর্ন মনে করেননি, মস্তিষ্কে ঢুকেনি। তাই আজকে এই প্রতিযোগিতার আয়োজন করলাম।

Read the full article →

গুগল এডসেন্সে সফলতার জন্য একাধিক টিপস – ডিজিটালপয়েন্ট ফোরাম থেকে তুলে নেয়া

May 26, 2010

ডিজিটাল পয়েন্ট ফোরামে ঘুরতে ঘুরতে একটি থ্রেড চোখে পড়ে গেল। থ্রেডটিতে জনৈক সদস্য এডসেন্সে তার সাফল্যের কাহিনী ব্যাখা করেছেন। এধরনের থ্রেডগুলো সাধারনত ভুয়া হয়, কারন কেউই খোলাখুলিভাবে তার সাফল্যের কাহিনী অন্যদের জানাতে চায় না। তারপরেও কেন জানি পোস্টটি পড়া শুরু করলাম। যতক্ষনে সদস্যটির লেখা প্রথম প্যারা পড়া শেষ হয়েছে, ততক্ষনে মনে হল – এটা সত্য ঘটনা। তিনি হয়তো সত্যি সত্যিই মাসে হাজার ডলারের উপরে কামাচ্ছেন।

হাজার ডলারের দরকার নেই, উপদেশগুলো একটু চোখ বুলিয়ে নিন। আশা করি সময়টুকু অপচয় হবে না।

Read the full article →

Tamara Walker, একটি মাইকেল জ্যাকসন ব্লগ এবং ব্লগিংয়ের জন্য ১০টি প্রয়োজনীয় টিপস

May 19, 2010

ব্যক্তিগতভাবে পরিচিত ব্লগারদের মধ্যে দু’জনের ব্লগিংয়ের প্রতি নিষ্ঠা, একাগ্রতা, ভবিষ্যত পরিকল্পনাকে আমি শ্রদ্ধা করি। তাদের মধ্যে একজন হল আমর এই ব্লগের নিয়মিত পাঠক আদনান এবং অন্যজন হল আমার সহকর্মী Tamara Walker – মাঝে মধ্যে ভাবতে ভাল লাগে এই দুজনেরই ব্লগিংয়ের পেছনে আমার সামান্যটুকু হলেও অবদান আছে।

গত ১০ই মে সন্ধ্যায় সে একটি ৩০+ মিনিটের বক্তব্যতে তার ব্লগিং জীবনের শুরু এবং কিভাবে সে ০ থেকে শুরু করে দিনে ৪০০০+ পাঠক / ৭০০০ পেজভিউ পাবার পেছনের কথাগুলো শেয়ার করে। আর এই ফাঁকে আমিও সদ্য কেনা Zi8 Pocket HD Video Camera টির সদব্যবহার করে পুরো বক্তব্যটি ধারন করি। এই ব্লগের সবার জন্য ভিডিওটি তুলে দিলাম।

Read the full article →

ওয়েবসাইট আর বাউন্স রেট নিয়ে কিছু কথা – জেনে রাখা ভাল

May 14, 2010

অনেকেই বলেন যে তারা পাঠক পাচ্ছেন ঠিকই কিন্তু পাঠকরা বিজ্ঞাপনে ক্লিক করছে না কিংবা ওয়েবসাইটের ভেতরের পেজগুলো ঘুরে দেখছে না। আসলে পাঠক যত বেশি পেজ ঘুরে দেখবে, বিজ্ঞাপনে ক্লিক পড়ার হার ততই বেড়ে যাবে। তাই প্রথমেই নিশ্চিত করতে হবে যে পাঠক যে একবার ওয়েবসাইটে ঢুকলে একাধিক পেজ ঘুরে দেখে। প্রতিটি ব্লগারের জন্য অনেকগুলো মাথা ব্যথার কারনের মধ্যে একটি হল উচ্চ বাউন্স রেট।

Read the full article →

[স্পটলাইট] পড়াশুনার ওয়েবসাইট studyinfo.whatelseonline.com

April 19, 2010
[স্পটলাইট] পড়াশুনার ওয়েবসাইট studyinfo.whatelseonline.com

গতবছর যখন প্রথম ব্লগিং আ্ড্ডায় যোগ দেই, তখনই ব্লুজ ভাই শিক্ষা বিষয়ক ওয়েবসাইটের জন্য একটি রিভিউ চেয়েছিলেন। আড্ডাতে বেশ কয়েকটি ওয়েবসাইট নিয়ে কথা বলেছিলাম, সেগুলোর মধ্যে তার ওয়েবসাইটটিও ছিল। যাহোক, যেহেতু অফিসিয়ালি রিভিউ শুরু করলাম, তাই তাকে দিয়ে যাত্রা শুরু হল।

Read the full article →