ক্লোজার কমপাইলার সার্ভিস এমন একটি টুল যেটা দিয়ে অনেকগুলি জাভাস্ক্রিপ্টকে একত্রে এনে কমপ্রেশানের মাধ্যমে দ্রুত লোডিংয়ের আয়োজন করা যেতে পারে। আজকাল আমাদের জাভাস্ক্রিপ্টের ব্যবহার বেড়ে গেছে, ওয়ার্ডপ্রেসের অনেক থিম এবং প্লাগিনের কারনে ৪-১০’টি জাভাস্ক্রিপ্ট লোড করাতেই হয়। কিন্তু এতোগুলি স্ক্রিপ্ট লোড হতে সময় লেগে যায় বেশ কিছুটা, ক্লোজার কমপাইলার সার্ভিস দিয়ে আমরা একাধিক জাভাস্ক্রিপ্ট ফাইলকে একটি ফাইলের মধ্যে আনতে পারবো এবং এই পর্যন্ত আমি যতোগুলি পরীক্ষা করেছি তাতে সব জাভাস্ক্রিপ্ট ফাইলের মিলিত সাইজের অর্দ্ধেক সাইজের একটি ফাইল বানিয়ে দিয়েছে। এটি PageSpeed‘এর সাথে একযোগে কাজ করবে।
![[স্পটলাইট] পড়াশুনার ওয়েবসাইট studyinfo.whatelseonline.com](http://cdn.jinnatulhasan.com/wp-content/uploads/2010/04/spotlight-stage-teaser.png)


![[ফলাফল] জেনে নিন বর্ষপূর্তিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রতিযোগিতার ফলাফল](http://cdn.jinnatulhasan.com/wp-content/uploads/2010/02/seo-competition-teaser.jpg)