অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

html

CSS এ Typography এর ব্যবহার – ওয়েব ডিজাইনারদের জন্য অবশ্য পাঠ্য

March 2, 2010
CSS এ Typography এর ব্যবহার - ওয়েব ডিজাইনারদের জন্য অবশ্য পাঠ্য

দিন দিন ওয়েবসাইট ডিজাইনে গ্রাফিক্সের (ছবির) ব্যবহার কমছে, সাথে সাথে CSS এর ব্যবহার বাড়ছে। ওয়েব ডিজাইনে CSS এর ব্যবহার খুবই সহজ, দ্রুত পরিবতর্ণযোগ্য, বিভিন্ন ব্রাউজারে একইভাবে প্রদর্শিত হয় এবং CSS দিয়ে ডিজাইন করা ওয়েবসাইট দ্রুত লোড হয়।

যেকোনো ওয়েব ডিজাইনারের জন্য CSS শেখাটা যতটা জরুরী, ব্লগারের জন্য CSS জানাটাও আবশ্যক। ব্লগাররা CSS শিখে নিলে ওয়েবসাইটের টুকটাক ডিজাইন পরিবতর্ণ সহজ হয়ে যায়, এবং বারবার ডিজাইনারের পিছনে দৌড়াতে হয় না।

Read the full article →

ব্লগিংয়ের জন্য এইচটিএমএল শেখার ক্লাস – কে কে হাজির? [টিউটোরিয়াল - পর্ব ২]

February 14, 2010
ব্লগিংয়ের জন্য এইচটিএমএল শেখার ক্লাস – কে কে হাজির? [টিউটোরিয়াল - পর্ব ২]

এইচটিএমএল নিয়ে প্রথম পোষ্টটি দেবার পর অনুপ্রেরনার সাথে সাথে প্রচুর অভিযোগ/অভিমানও শুনতে হয়েছে যে আমি পোষ্টের ধারাবাহিকতা রক্ষা করতে পারি না। কথা দেবার পরও অনেক পোষ্ট বাকি রয়ে গেছে। সব অভিযোগ মাথা পেতে নিচ্ছি। আমি বারবারই বলি যে আমি লেখায় ধারাবাহিকতা রাখতে পারি না, যখন যা ভাল লাগে তাই নিয়েই লিখি।

যাহোক, আজকে এইচটিএমএলের TABLE ট্যাগ নিয়ে আলোচনা করব। ট্যাগটি খুবই খুবই খুবই প্রয়োজনীয়, বিষয়টি জানলে ব্লগে প্রচুর উন্নতি সাধন করা যায়।

Read the full article →

ব্লগিংয়ের জন্য এইচটিএমএল শেখার ক্লাস – কে কে হাজির? [টিউটোরিয়াল - পর্ব ১]

February 12, 2010
ব্লগিংয়ের জন্য এইচটিএমএল শেখার ক্লাস - কে কে হাজির? [টিউটোরিয়াল - পর্ব ১]

অনেকেরই ধারনা যে ব্লগিং করতে হলে কোডিং জানা কিংবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা প্রয়োজনীয়। আমার মতে জানাটা প্রয়োজনীয় নয়, তবে জেনে রাখা ভাল। এতে করে ব্লগ পোষ্টগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এই তাগিদ থেকে সবারই টুকটাক HTML, CSS কোডিং জেনে রাখা উচিত।

আজ থেকে ছোট ছোট পোষ্টের মাধ্যমে HTML, CSS শেখানোর চেষ্টা করব।

যারা ব্লগের কোড বসাতে চান, তারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন। আমরা বেশিরভাগই ব্লগার.কম কিংবা ওয়ার্ডপ্রেসের ভিজুয়াল এডিটর ব্যবহার করি। এখানে কোড বসালে কাজ করবে না। তাই যখনই কোনো কোড বসাতে চাইবেন, তখনই HTML এডিটরে গিয়ে কোডটুকু বসিয়ে আবার ভিজুয়াল এডিটরে ফেরত আসতে হবে।

Read the full article →