December 25, 2009
আজ শুভ বড়দিন, লন্ডনে আজ বছরের সবচেয়ে উৎসবের দিন। এদেশের মানুষ সারাবছর অপেক্ষা করে এই দিনটির জন্য। এই দিনটি কার্যত পুরো শহর অচল হয়ে পড়ে। দোকানপাট বন্ধ থাকে, রাস্তাঘাটে যানবাহন চলে না, এমনকি রাস্তাঘাটে লোকজনও দেখা যায় না। পুরোদিন সবাই ঘরে থাকে, আপনজনদের সাথে সময় কাটায়।
আমার অফিস গতকালই ছুটি হয়ে গেছে, ছুটির আমেজ গত সপ্তাহ জুড়েই ছিল। তাই সহকর্মীদের উপস্থিতিও ধীরে ধীরে কমে যাচ্ছিল। অনেকটা আমাদের দেশের ঈদের আমেজের মতো। ঈদ আর বড়দিন – হয়তো দুটোর মধ্যে কোনো ফারাক নেই। আমরা গরু জবাই দেই আর এরা টার্কি খায়!
Read the full article →
December 6, 2009
গত সপ্তাহে ঈদ থাকার কারনে অফটপিক পোষ্ট প্রকাশ করিনি আর এই সপ্তাহে একদিন দেরিতে প্রকাশ করা হল। আসলে গতকাল রাতে বেশ ক্লান্ত ছিলাম, তাই টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছিলাম। যাহোক, সপ্তাহ শেষে কি করেছি, হিসেবে কিছুই মেলাতে পারছি না। বুঝতেই পারছি না কি করলাম পুরো সপ্তাহ জুড়ে! আজকে ওয়েবসাইটে কিছু পরিবর্তন এনেছি। হোমপেজে এখন একসাথে [...]
Read the full article →