অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

প্রযুক্তি

[অতিথি পোষ্ট - প্রথম স্থান বিজয়ী - আদনান] আমি কেন সফল ব্লগার হতে চাই?

December 30, 2009
[অতিথি পোষ্ট - প্রথম স্থান বিজয়ী - আদনান] আমি কেন সফল ব্লগার হতে চাই?

ভাবতে অবাক লাগে বাংলাদেশে এখন যারা এই বিষয়টা নিয়ে কাজ করবে তারা কত ভাগ্যবান। কেননা তাদের জন্য আছে একটা অসাধারন প্লাটফরম। তা হল হাসান ভাইয়ের এই ব্লগ। সে সময় ঠিক এই ধরনের কিছু ছিল না বলে অনলাইনে টাকা আয়ের ব্যাপারটির গুরুত্ব, ব্যাপকতা সর্বোপরি এর বিশালত্ব বুঝবার মতো জ্ঞানটিই আমার মাঝে ছিল না। তো আমার দেখা সেই সিডিটি ছিল গুগল এ্যাডসেন্স নিয়ে। যেহেতু হাসান ভাইয়ের ব্লগ ছিল না তাই ওয়ার্ডপ্রস, নিজের ডোমেইন, হোষ্টিং এই সব কিছুর সাথে আমি ছিলাম অপরিচিত। লাখপতি হবার স্বপ্ন (নাকি দুঃস্বপ্ন) নিয়ে গুগলের ফ্রি ব্লগস্পটে এ্যাকাউন্ট খুলে কোন মতে কপি পেষ্ট করে একটা সাইট বানিয়ে এ্যাডসেন্স একাউন্টের জন্য আবেদন করলাম আর তা অনুমোদিতও হল।ওয়াও! আমাকে আর পায় কে! ভাবলাম বিদেশীরা এত বোকা কেন! বিজ্ঞাপনে ক্লিক করলেই টাকা দিবে-এতো খুবই সোজা। কয়েকদিন পর ছুটলাম ইউনিভার্সিটির ল্যাবে। ইচ্ছেমত নিজের ব্লগে গিয়ে একের পর এক বিজ্ঞাপন ক্লিক করতে লাগলাম! ওহ কি অদ্ভুদ উত্তেজনা! আমার প্রতিটি ক্লিকে টাকা আসছে ভাবতেই খুব ভাল লাগছিল! দ্রুত বাসায় এসে দেখি একদিনেই 24$ জমা হয়েছে। খুবই ভাল কাটল সেই দিনটি।

Read the full article →

[অতিথি পোষ্ট - দ্বিতীয় স্থান বিজয়ী - শামীম] আমি কেন সফল ব্লগার হতে চাই?

December 29, 2009
[অতিথি পোষ্ট - দ্বিতীয় স্থান বিজয়ী - শামীম] আমি কেন সফল ব্লগার  হতে চাই?

আমি আসলে বেশ কল্পনা-প্রবণ একটা ছেলে। কোন কিছু শুরু করার আগেই অনেক বড় বড় স্বপ্ন দেখে ফেলি। ব্লগিংয়ে যখন সবেমাত্র হাতে খড়ি হয়েছে তখন প্রায় ই একটা কথা বিড়বিড় করতাম যে- কবে আমার ব্লগ জনপ্রিয় হবে, কবে অমুকের মতো অনেক ভিজিটর পাবো, কবে তমুকের মতো ইনফরমেটিভ একটা সাইট হবে আমার; কবেই বা দেখা মিলবে সাফল্য নামের সেই সোনার হরিনের? অবশ্য, কেন আমি সাফল্য চাই বা আমি কেন সফল ব্লগার হতে চাই এই ধরনের কোন প্রশ্ন কোনদিন মাথায় আসেনি। “ফালতু পোস্ট” বিভাগে প্রতিযোগিতার টপিক টা দেখে, নিজেই নিজেকে প্রশ্ন করলাম – “আরে তাই তো -কেন আমি সফল ব্লগার হতে চাই? ” ইতোমধ্যে কয়েকটা কারন বের করেছি এবং আমার মনে হয়েছে যে এগুলার জন্যই মূলত আমি একজন সফল ব্লগার হতে চাই। পর্যায়ক্রমে আমি সবগুলোই বলতে চেষ্টা করবো।

Read the full article →

এমন নেতা এই দেশে কবে পাব? আদৌ কি পাব?

September 8, 2009
এমন নেতা এই দেশে কবে পাব? আদৌ কি পাব?

এটা কোনো রাজনৈতিক পোষ্ট না, তাই রাজনীতি নিয়ে আলোচনায় না যেতে অনুরোধ করা যাচ্ছে। কয়েকদিন পরে যতদূর সম্ভব যুক্তরাস্ট্রের রাস্ট্রপতি বারাক ওবামা স্কুলের শিশুদের উপর একটি ভাষন রাখবেন। কিছু কারনে তার এই ভাষণটি বির্তকিত হবার কারনে হোয়াইট হাউজ গতকাল বক্তব্যের কপি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। সেই বক্তব্যের কয়েকটি লাইন তুলে দিলাম: It’s the story [...]

Read the full article →

টাইমের চোখে গত শতাব্দীর সেরা প্রযুক্তি ব্যর্থতার লিষ্ট

May 16, 2009

প্রচুর অর্থ সাহায্য এবং প্রচারনা সত্ত্বেও গত দশ বছরে প্রযুক্তিতে অনেক বড় বড় কোম্পানীর নতুন পন্য কিংবা নতুন কোম্পানীই ব্যর্থতার ভারে ন্যুয হয়ে পড়েছে। সম্প্রতি টাইম ম্যাগাজিন এবং ২৪ ওয়াল স্ট্রিট যৌথভাবে The 10 Biggest Tech Failures of the Last Decade শিরোনামে প্রযুক্তিতে গত শতাব্দীর সেরা ব্যর্থতার তারই একটি তালিকা প্রকাশ করেছে। লিস্টটিতে কেবলমাত্র মাইক্রোসফটেরই [...]

Read the full article →